অধ্যা. সরদার আব্দুর রাজ্জাকের শাহাদাৎ বার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যা. সরদার আব্দুর রাজ্জাকের ২১ তম শাহাদাৎ বার্ষিকী আজ। শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী এবং নির্বাচিত দলীয় সকল কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
গাজী জাকির হোসেন হত্যাকান্ডে যারা জাড়িত তাদের কোন ছাড় দেওয়া হবেনা : সালাম মূর্শেদী
খবর বিজ্ঞপ্তি
খুলনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, আওয়ামী লীগ নেতা গাজী জাকির হোসেন হত্যাকান্ডে যারা জাড়িত তাদের কোন ছাড় দেওয়া হবেনা।
তিনি বলেন, আওয়ামী লীল নেতা ও বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন দিঘলিয়া উপজেলার একজন জনপ্রিয় নেতা। সাধারণ মানুষের জন্য তিনি নিরলস ভাবে কাজ করেছেন। সন্ত্রাসীরা তাকে নির্মম ভাবে হত্যা করেছে।
তিনি বলেন, জাকির গাজীর হত্যাকারীদের কোন ছাড় দেওয়া হবেনা। অবিলম্বে হত্যাকারিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মূর্শেদী বুধবার (৩ জুলাই) সকাল ১০টায় গাজী জাকির হোসেনের নামাজে জানাজায় অংশ নিয়ে সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
জানাজা নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃকামরুজ্জামান জামাল,সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ন,দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি,দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, অসিত বরণ বিশ্বাস,অধ্যক্ষ বি এম সালাম,জাহাঙ্গীর হোসেন মুকুল,রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা,দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, জেলা সদস্য জামিল খান,দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন,খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডা ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, ইউপি চেয়ারম্যান হায়দা আলী মোড়ল,ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম,
খুলনা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ,জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির,সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, প্রচার সম্পাদক জলিল তালুকদার, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রেজা বাচা,সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ ফিরোজ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, শেখ আনসার আলী গাজী আব্দুর রউফ,মোল্লা আব্দুল ছালাম,মিজানুর রহমান,শাহ আলম খান, মঞ্জুর হোসেন, শেখ ইখতিয়ারউদ্দিন, চৌধুরী আব্দুল ওয়াদুদ, উপজেলা যুবলীগ সভাপতি শেখ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোল্লা নাহিদুর রহমান,সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
জানাজা নামাজ শেষে সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মূর্শেদী সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামী লীগ নেতা গাজী জাকির হোসেনের বাসভবনে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি গাজী জাকির হোসেনের সন্তানদের লেখাপড়াসহ সব ধরনের দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
লোডশেডিংকালে হাসপাতালে চলে না জেনারেটর, অন্ধকারে রোগী চিকিৎসক ও নার্সরা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
লোডশেডিংকালে মোংলার সরকারী হাসপাতালে চলেনা জেনারেটর। তাই অন্ধকারে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাসপাতালের বেডের রোগীরা। বুধবার রাত ৮টা বাজার কয়েক মিনিট আগে দেয়া হয় লোডশেডিং। আর ঠিক ৮টায় গিয়ে দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে ভুতুড়ে অন্ধকার। হাসপাতালের বেডে অন্ধকারে শুয়ে-বসে আছেন রোগীরা। স্বজনেরা অন্ধকারেই তাদের রোগীদের বাতাস করছেন। আর ইনডোর রুমে মোবাইলের লাইট জ্বালিয়ে বসে আছেন সেবিকারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাবরক্ষক সোহেল মোল্লা বলেন, হাসপাতালে সব সময় লোক থাকেনা, তাই সময় মত (লোডশেডিংকালে) জেনারেটর চালানো সম্ভব হয়না। রাতে জেনারেটর চালানোর মত লোক হাসপাতালে নেই।
শেখ সোহেলের সুস্থতা কামনা লিটন স্মৃতি সংসদের
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ সোহেল এর সুস্থতা কামনা করেছেন লিটন স্মৃতি সংসদ এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন ক্লাবের সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন, সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু, বিকাশ চন্দ্র রায় চৌধুরী, এম এ জলিল, জয়নুল আবেদিন সাগর, কিংকর দাস, মুকুল দাস, রাজা, মুন্না, পারভেজ, কাকন খলিফা, মুকুল, আনোয়ার, আশরাফুলসহ ক্লাবের সকল সদস্য।
ফকিরহাটের বাহিরদিয়া ইউনিয়নের উন্নয়ন সমন্বয় কমিটির সভা
ফকিরহাট প্রতিনিধি।
টেকসই উন্নয়নের অভিষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলা ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নের উন্নয়ন সমন্বয় কমিটির (ইউডিসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার দুপুর ১২টায় অত্র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির।
ইউপি সচিব ফাতেমা তুজ জোহরার সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী, উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রতিনিধি মো. সোহেল রানা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপুল মজুমদার, স্যাকমো লোটাস মজুমদার, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, মো. সাইফুল ইসলাম, মো. হুমায়ুন কবীর বাচ্চু, আ. খালেক ঢালী, মো. হাফিজুর রহমান, মো. রফিকুল ইসলাম, খান জাহিদুর রহমান, শেখ রুস্তুম আলী প্রমূখ।
ফকিরহাটের সামাজিক উন্নয়নে ইমামদের সাথে মতবিনিময়
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা ইমাম পরিষদের আয়োজনে সামাজিক উন্নয়নে ইমামদের ভূমিকা শীর্ষক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি আবুল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. ওহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাপ হোসেন টিপু, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা শাখার প্রতিনিধি আব্দুর রহমান। সভায় আরো বক্তব্য রাখেন ইমাম পরিষদের সাধারন সম্পাদক হাফেজ বেলাল হুসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ কাজী মো. সাইফুল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মুস্তাকীম বিল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আলী আকবার, বেতাগা ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মুফতি জসীম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ কারী শহীদুল্লাহ প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক সহ ইমাম সাহেবগন উপস্থিত ছিলেন।
বেতাগায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষে উন্মুক্ত ওর্য়াড সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের মডেল বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকারকে শক্তিশালি ও সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষে উন্মুক্ত ওর্য়াড সভা বুধবার বিকাল সাড়ে ৪টায় ১নং মাসকাটা ওয়ার্ডের মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান তুহিন এর সভাপতিত্বে জনঅংশিদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন ও সুশাসন প্রতিষ্টা মুলক এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উন্মুক্ত ওর্য়াড সভার প্রবক্তা স্বপন দাশ। উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ দুলাল চন্দ্র দাশ, উপজেলা আ’রীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক) ও বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগী আনন্দ কুমার দাশ। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা মোসাঃ রাফেজা বেগম।
শিক্ষক গোপাল চন্দ্র দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদা, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, মহিলা সদস্যা কামরুন্নাহার নীপা, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমীন আ’লীগ নেতা নিজাম উদ্দিন ফকির, আফজাল হোসেন ও আব্দুর রশিদ। সভায় বিভিন্ন ব্যক্তিরা চাহিদা দাবী করেন যা ইউপি সচিব ঢালী মাহাবুবুর রহমান খসড়া আকারে একটি রেজুলেশন করেন। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগ
ডুমুরিয়া তরুন সংঘ ও আবাহনীর জয়
ক্রীড়া প্রতিবেদক
জেলা ফুটবল এসোসিয়েশন খুলনা আয়োজিত এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগে জয় পেয়েছে ডুমুরিয়া তরুন সংঘ ও খুলনা আবাহনী ক্রীড়া চক্র।
বুধবার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মৌসুমি একাদশ বনাম ডুমুরিয়া তরুন সংঘ। খেলায় ডুমুরিয়া তরুন সংঘ ২-১ গোলে মৌসুমি একাদশকে পরাজিত করে। অপর দিকে বিকেল সোয়া ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে খুলনা আবাহনী ক্রীড়া চক্র ও বলাকা স্পোটিং ক্লাব। খেলায় একমাত্র গোলে বলাকা স্পোটিং ক্লাবকে পরাজিত করে আবাহনী ক্রীড়া চক্র।
ডুমুরিয়া তরুন সংঘ এবং মৌসুমি একাদশের মধ্যেকার খেলা প্রথমার্ধে ১-১ গোলে শেষ হয়। খেলার ২১ মিনিটের সময় মৌসুমির ৫নং জার্সি পরিহিত খেলোয়াড় রাশিদুল গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। তবে সে গোল বেশীক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২৮ মিনিটের সময় ডুমুরিয়ার ১৩নং জার্সি পরিহিত খেলোয়াড় জুয়েল গোল করে খেলায় সমতা আনে। সমতা নিয়ে বিরতীতে যায় উভয় দল। বিরতী থেকে ফিরে উভয় দলই আক্রমন-পাল্টা আক্রমন করতে থাকে। তখনও তাদের বল পজিশন সমানে সমান। এসময় উভয় দলই বেশ কয়েকটি সহজ গোল মিস করে। কিন্তু ৭৪ মিনিটের সময় ঘটে বিপদ। ছোট ডি বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে যেয়ে মৌসুমির ১৩নং জার্সি পরিহিত খেলোয়াড় মাহমুদের বল জালে প্রবেশ করে। ফলে আত্মঘাতি গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মৌসুমি একাদশকে। এ খেলাটি পরিচালনা করেন রেফারী নাজমুল ইসলাম, আজিবর রহমান, অপুর্ব মল্লিক ও গোলাম রসুল। ম্যাচ কমিশনার ছিলেন এহসানুল হক।
বিকেল সোয়া ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে খুলনা আবাহনী ক্রীড়া চক্র ও বলাকা স্পোটিং ক্লাব। শুরুতেই উভয় দল আক্রমন-পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলতে থাকে। এসময় উভয় পক্ষের আক্রমন ভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় গোল থেকে বঞ্চিত থাকে তারা। উভয় দলের খেলা ছিল অগোছানো। কোন গোল ছাড়াই বিরতীতে যায় উবয় দল। বিরতী থেকে ফিরে উভয় দলই আক্রমন-পাল্টা আক্রমন করতে থাকে। তখনও তাদের বল পজিশন সমানে সমান। খেলা দেখে মনে হয় কোন দলই জিততে পারবেনা। সেভাবেই খেলা আগাতে থাকে। শেষ দিকে আবাহনী দেখেশুনে পরিছন্ন খেলা শুরু করে। এসময় ৭৬ মিনিটে আবাহনীর লেফট আউট বামপ্রাপ্ত থেকে বল বড় ডি বক্সের মধ্যে উঁচু করে ফেললে সেখান থেকে দর্শণীয় হেডে দলের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় কংকর গোল করে দলকে জয় এনে দেয় (১-০)। স্বপ্নভঙ্গ হয় বলাকার। এ খেলাটি পরিচালনা করেন রেফারী কামাল হোসেন, মোশাররফ হোসেন, আলী আকবর ও সুমন রাজু। ম্যাচ কমিশনার ছিলেন শহিদুল ইসলাম লালু। খেলা দু’টির ধারাভাষ্য ছিলেন এডভোকেট এম এম সাজ্জাদ আলী ও এডভোকেট প্রজেশ রায়।
মাঠে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজী মো. মোতালেব মিয়া, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কার্যনির্বাহী সদস্য ও লীগ কমিটির সম্পাদক সুজন আহমেদ ও সদস্য ও লীগ কমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামান মহসীন, সদস্য জামিল আক্তার লেলিন। ৪ আগস্ট বৃহস্পতিবার জেলা স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মহেশ্বরপাশা ক্লাব বনাম ইয়ং রেডসান ক্লাব। বিকেল সোয়া ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রাদার্স ইউনিয়ন ও বলাকা উইনার্স ক্লাব।
পাইকগাছায় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু
দলের কর্মীরাই রাজনৈতিক শক্তি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, দলের আদর্শিক নেতা-কর্মীর বড় অভাব। লেবাসধারী আওয়ামী লীগ আছে অনেক। আওয়ামী লীগ অনেকে করেন, কিন্তু ঘুরে দাঁড়ানো লোকের অভাব। দলের কর্মীরাই রাজনৈতিক শক্তি। ঘরের পাহারাদার আগে ঠিক করতে হবে। এমপি আক্তারুজ্জামান বাবু দলের কমিটি প্রসঙ্গে বলেন, নবীন ও প্রবীনের সমন্বয় করে সকল সংগঠনকে মজবুত করতে হবে। দলের মধ্যে অনেকে রয়েছেন ঘাপটি মেরে, তারা সুযোগ সন্ধানী। দলের নেতা হতে হলে তাকে কর্মীবান্ধব হতে হবে। শত্রু অনেক থাকার চেয়ে একজন মিত্র থাকায় শ্রেয়। তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। তাহলে বিরোধীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব হবে। তিনি দলের সকলকে একসাথে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বুধবার (৩ আগস্ট) সকালে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর আ’লীগের উদ্যোগে আগামী ১৫ আগষ্ট ঁজাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌর আ’লীগের আহবায়ক ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, এস এম রেজাউল হক, প্রভাষক আব্দুল ওহাব বাবুল, প্রভাষক মশিয়ার রহমান, পৌর কাউন্সিলর রাফেজা খানম, ওয়ার্ড আ’লীগের মধ্যে সুজন কুমার সানা, আঃ বারিক গাজী, বীরমুক্তিযোদ্ধা আঃ গফুর গোলদার, শ্যামপদ মন্ডল, মোঃ আজিজ গোলদার, মোঃ নজরুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, পৌর মহিলা লীগের শেখ জুলি, যুবলীগের সাধারন সম্পাদক জগদীশ রায়, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ।
সন্ত্রাসী হামলায় নিহত ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন এর দাফন সম্পন্ন
দিঘলিয়া প্রতিনিধিঃ
সন্ত্রাসী হামলায় নিহত বারাকপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী জাকির হোসেন (৫৫) এর যানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল (৩ আগস্ট) সকাল ১০:৩০ টায় বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নিহত গাজী জাকির হোসেনের যানাযার নামাজ অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় তাঁর মৃতদেহ ঢাকা থেকে ময়না তদন্ত শেষে বারাকপুর বাজার সংলগ্ন নিজ বাড়িতে পৌঁছালে তাঁর স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙ্গে পড়ে। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়।
গাজী জাকির হোসেনের নামাজে জানাজার পূর্বে বক্তৃতায় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, বারাকপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী জাকির হোসেনের হত্যাকারীদের কোন রকম ছাড় দেওয়া হবে না। এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার ও এই মামলায় অভিযুক্ত যারা জামিনে আছে তাদের জামিন বাতিল এর জন্য প্রয়োজনীয় ব্যাবস্হা নিতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। যানাযার নামাজ শেষে মরহুমের মৃতদেহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
জানাজায় অংশ নেয় খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, জেলা আ’লীগ নেতা মোঃ কামরুজ্জামান জামাল, শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, এম এ রিয়াজ কচি, অসিত বরণ বিশ্বাস, এস এম খালেদীন রশীদি সুকর্ণ, জামিল খান। উপজেলা আ’লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আ’লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী বৃন্দ। দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, যোগীপোল ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, গিলাতলা ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম সহ দলমত নির্বিশেষে এলাকার বিপুল সংখ্যক মানুষ।
উল্লেখ্য গত ১৭ই জুন বারাকপুর বোয়ালিয়া চর নামক স্থানে একদল সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন, আহত চেয়ারম্যান কে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ প্রায় ৫০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার (২ আগষ্ট) দিবাগত রাত ২ টায় সময় ঢাকায় অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গত সোমবার ১ আগষ্ট ভোর সাড়ে ৪টার দিকে তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হলে সেই থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টপ থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এক কন্যা, ৪ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।
এছাড়াও গতকাল বিকালে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আর হচ্ছেনা
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা নামক স্থানে সিএন্ডবীর যায়গা সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা মোঃ আলী সড়কের গা ঘেসে গায়ের জোরে একতলা ভবন নির্মান করে। যে কারনে চলমান রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বন্ধ রাখেন সড়ক বিভাগ। শুধু দখল নয় উক্ত ভবনের গায়ে স্টাফ কোয়ার্টার (সওজ) বিভাগ সাতক্ষীরা, বাসা নং-২০ লিখে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।
এদিকে সাতক্ষীরা সড়ক বিভাগের কর্মচারী কর্মকর্তারা ঢাক ঢোল পিটিয়ে ঘোষনা দেন খুলনা সাতক্ষীরা মহাসড়কের ১৮ মাইল নামক স্থান থেকে সাতক্ষীরা পর্যন্ত সড়কের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হবে কিন্তু উচ্ছেদ অভিযান নামমাত্র। বড় বড় ভবনগুলি বাদ রেখে ছোট খাট চা স্টল ও মুদি দোকানগুলি বুলডোজার চালক চোখে পাওয়ার চশমা লাগিয়ে ভেঙ্গে চুরমার করে দেয়। বড় বড় ভবনগুলি চালক চোখের চশমা খুলে বলেন এই ভবনগুলি সীমানার বাইরে। একই লাইনের ছোট টল দোকান আর বড় ভবন কিন্তু বড় ভবন বাদ রেখে ছোট টল দোকান উচ্ছেদ! এ দেশে গরীবদের রুটি রুজির আইন আছে। বড় লোকের ভবন রাখার রেকর্ডিও সম্পত্তি। ইনারা সীমানার বাইরে। ১৮ মাইল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। পাটকেলঘাটা পেট্রোল পাম্প পর্যন্ত এসে বন্ধ হয়ে যায়। ম্যাজিষ্ট্রেট ও পুলিশ কর্মকর্তা বুলডোজার চালককে বলেন জনগনকে বলে দেন দুই মাস পর আবার শুরু হবে উচ্ছেদ অভিযান। ২ মাসের স্থলে ৭ মাস অতিবাহিত হলেও উচ্ছেদ অভিযান এ পর্যন্ত, কারণ বিনেরপোতা নামক স্থানে বসবাস করেন মোঃ আলীর মত শতশত সড়ক বিভাগের কর্মকর্তারা।
পানি ব্যবস্থাপনায় নেটওয়ার্কের ভূমিকা, চ্যালেঞ্জ ও উপায় শীর্ষক কর্মশালা
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
স্টাফ রিপোর্টারঃ ইনিশিয়েট ফর রাইট ভিউ (আইআরভি)র উদ্যোগে পানি ব্যবস্থাপনায় নেটওয়ার্কের ভূমিকা, চ্যালেঞ্জ ও উপায় শীর্ষক কর্মশালা বুধবার সকালে লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হয়। নাগরিক নেতা এড. কুদরত ই খুদার সভাপতিত্বে আইআরভির নির্বাহী পরিচালক মেরিনা যুথির সঞ্চলনায় কী নোট পেপার উপাস্থাপন করেন সংস্থার সমন্বয়কারী কাজী জাভেদ খালিদ জয়। অতিথি হিসেবে ছিলেন বাপার এড. বাবুল হাওলাদার, নারী নেত্রী রোজী রহমান ও এড. তসলিমা খাতুন ছন্দা। অন্যান্যের মধ্যে অংশ নেন এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, মাহবুব আলম বাদশা, খলিলুর রহমান সুমন, রনি মাহমুদ, নাজমুল হাসান হৃদয়, শিরিন পারভীন, তানজিম আহমেদ, মঞ্জুর পান্নু প্রমূখ। কর্মশালায় বক্তারা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিবেশ রক্ষা করতে হবে। করতে হবে সবাইকে আরো সচেতন।
সাতক্ষীরার কলারোয়া ধানদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতির গাত্রদাহ শুরু!
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরা কলারোয়া জয়নগর ইউনিয়নের ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে তিনটি সৃষ্ট পদে নিয়োগের পুর্বে ৩৫ লক্ষ টাকা উৎকোচ কেলেঙ্কারিতে নিয়োগ বোর্ড স্থগিত হওয়ায় প্রধান শিক্ষক ও সভাপতির মধ্যে গাত্রদাহ শুরু হয়েছে। তারা ইতিমধ্যে সরকারি বিভিন্ন দপ্তরে তদবিরে মরিয়া হয়ে উঠেছে বলে একাধিক সুত্র দাবি করেছে। জানা গেছে, ধানদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান এবং উল্লেখিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রওশন আলী চতুর্থ শ্রেণীর তিনটি সৃষ্ট পদ নিরাপত্তা কর্মী, আয়া ও অফিস সহায়ক পদে তিন জন কে মনোনীত করেন।তারা হলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবু মুছার ছেলে তারেক হোসেন কে নিরাপত্তা কর্মী, একই উপজেলার বেনজির হোসেন এর স্ত্রী রুমি আক্তার কে আয়া, সাতক্ষীরা পাটকেলঘাটা থানার সেনেরগাতি গ্রামের হোসেন মল্লিকের ছেলে আশিকুর রহমান চঞ্চল কে অফিস সহায়ক।মনোনীত করা তিন জনের নিকট থেকে নিয়োগের পুর্বে ৩৫ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি এ দাবি করেন স্থানীয়রা। ধানদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান ও সভাপতি রওশন আলী কর্তৃক উৎকোচ গ্রহণ করার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তারা অস্বীকার করেন। প্রসঙ্গত, উল্লেখিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে উৎকোচ কেলেঙ্কারির ঘটনায় খবরটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পাশাপাশি তিনজন সাংবাদিক মোঃ ইব্রাহিম খলিল, খান নাজমুল হুসাইন, কামরুল ইসলাম সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির বরাবর পৃথক তিনটি লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির এর নির্দেশে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস গত ইংরেজি ২৯/০৭/২২ তারিখ শুক্রবার সকাল ১০ ঘটিকার ধানদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি সৃষ্ট পদে নিয়োগ বোর্ড বসার পুর্বে নিয়োগ কার্যক্রম স্থগিত করেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি উৎকোচ কেলেঙ্কারি এবং নিজেদের অপকর্ম ঢাকার জন্য নানা ফন্দিফিকির প্রতিবেদককে হুমকি ধামকি এমনকি পাগলের প্রলাপ বকছেন। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি তদন্তের ভয়ে নিজেদের বাচাতে অতি সু-কৌশলে তাদের মনোনীত তিন প্রার্থীর পৃথক তিনটি সৃষ্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন পত্র ইতি মধ্যে অন্যাত্রে সরিয়ে নিয়েছেন। সম্প্রতি তারা সরকারি বিভিন্ন দপ্তরে উল্লেখিত তিন জন ব্যক্তি নাকি কোন আবেদন করেনি বলে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর তিনটি সৃষ্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে প্রার্থীদের আবেদন পত্র জমা নেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি। সে কারণে প্রার্থীদের আবেদন পত্র অন্যাত্রে সরানো কিংবা গোপন করার এখানে যথেষ্ট সুযাগ আছে প্রধান শিক্ষক এবং সভাপতির। আর ইতিমধ্যে তারা সে সুযোগ গ্রহণ করেছেন। তারা যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখেনা। ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি নিজেদের অপকর্ম ঢাকার নিমিত্তে নিয়োগ বোর্ড পুনরায় বসানোর পায়তারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভুল পথে ধাবিত করার লক্ষ্যে সাতক্ষীরার একটি স্থানীয় দৈনিক পত্রিকাকে ম্যানেজ করে মিথ্যা ভিত্তিহীন পাগলের প্রলাপ বকার মতন একঘেয়েমি সংবাদ পরিবেশন করিয়েছেন যা হাস্যকর। শুধু তাই নয়? স্থানীয় ঐ পত্রিকায় প্রতিবাদের ভাষা প্রতিবেদনে তুলে ধরেছেন এবং কুরুচিপূর্ণ বিতর্কিত ভাব ভাষা ব্যবহার করেছেন। প্রতিবেদকের কতটা নীতি নৈতিকতার অবক্ষয় হলে এমন ঘৃণ্য ছাগলামি ভাষা ব্যবহার করেন তা বলাই বাহুল্য। পত্রিকার প্রতিবেদকের ভাষ্যমতে দাবি করা হয়, উল্লেখিত তিন জন প্রার্থী নাকি কোন আবেদন করেনি। এ ছাড়া তিনটি সৃষ্ট পদের বিপরীতে নিরাপত্তা কর্মী, আয়া, অফিস সহায়ক পদের মধ্য থেকে আয়া পদে নাকি কোন আবেদন জমা পড়েনি। প্রতিবেদকের ভাষায় তিনটি পদে নিয়োগ বোর্ড নয় দুটি পদের বিপরীতে নিয়োগ বোর্ড বসার কথা ছিলো কিন্ত হয়নি। বাংলায় একটি প্রবাদ আছে “পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়” গত ইংরেজি ২৯/০৭/২২ তারিখ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বোর্ড স্থগিত ও কয়টি পদের বিপরীতে নিয়োগ বোর্ড বসার কথা ছিলো সে ব্যপারে সাতক্ষীরা তালা উপজেলার তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ডিজির প্রতিনিধি হিসেবে নিয়োগ বোর্ডের তদারকির দায়িত্ব পাওয়া শাহাজান কবিরের সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন, চতুর্থ শ্রেণীর তিনটি সৃষ্ট পদ নিরাপত্তা কর্মী, আয়া এবং অফিস সহায়ক পদে নিয়োগ বোর্ড বসানোর জন্য সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন সাক্ষরিত চিঠিতে আমাকে নিয়োগ বোর্ডের জন্য দায়িত্ব দেওয়া হয়। তিনি আরও বলেন, শুক্রবার সকালে নিয়োগ বোর্ড বসার কথা ছিলো অত্র বিদ্যালয়ের নিজস্ব ভবনে কিন্ত নিয়োগ বোর্ড বসেনি। শুনেছি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস নিয়োগ স্থগিত করেছেন। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সাথে মুঠো ফোনে আলাপকালে ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর সৃষ্ট কয়টি পদের বিপরীতে শুক্রবার সকাল ১০ টায় নিয়োগ বোর্ড বসার কথা ছিলো জানতে চাইলে তিনি বলেন, তিনটি পদের বিপরীতে নিয়োগ বোর্ড বসানোর জন্য আমি ডিজির প্রতিনিধি কে চিঠি দিয়েছিলাম। প্রধান শিক্ষক এবং সভাপতির জমা দেওয়া রেজুলেশনে তিনটি পদের বিপরীতে বিধি মোতাবেক প্রার্থীদের আবেদন সংখ্যা পুর্ণ হওয়ায় আমি নিয়োগ বোর্ডের অনুমতি দিয়েছি।
খুলনা মহানগর কৃষকদলের পরিচিতি সভায় বক্তারা
রহিম ও নুরে আলম’র রক্তের দাগ শুকানোর আগেই সরকারকে বিদায় করতে হবে
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর কৃষকদলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ভোলার স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদল নেতা নুরে আলমের রক্তের দাগ শুকানোর আগেই বর্তমান হাসিনা সরকারকে বিদায় করতে হবে। আর কারও নির্দেশের অপেক্ষার দরকার নাই। যেখানে বাধা সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেখানে আঘাত সেখানে পাল্টা আঘাত করতে হবে। ওপরের নির্দেশের আশায় বসে থাকলে চলবে না। খুলনা মহানগর কৃষকদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। তারা বলেন, কৃষি আমাদের অর্থনীতির চালিকাশক্তি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বর্তমান সরকারের আমলে কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে তেমন কোনো উদ্যোগ ও তৎপরতা নেই। সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের নিকট এদের কোনো জবাবদিহিতা নেই। তারা সবসময় নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে বলেই জনকল্যাণে কোন কাজ করে না। যার ফলে তাদের শাসন আমলে বাংলাদেশের কৃষক ও কৃষি খাত সবসময় বঞ্চিত ও অবহেলিত, উপেক্ষিত। বুধবার (৩ আগস্ট) খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে নবগঠিত মহানগর কৃষকদলের আহবায়ক কমিটির পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, খুনি ধোঁকাবাজ, মামলাবাজ, অত্যাচারী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না দেশের জানগন। সকলকে প্রস্তুত থাকতে হবে শীঘ্রই হাসিনা সরকারকে হটাতে একদফার কর্মসুচি ঘোষনা হবে। ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনা সরকারকে বিদায় করে জনগনের সরকার প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরবো।
মহানগর কৃষক দলের আহবায়ক আখতারুজ্জামান তালুকদার সজীবের সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ আদনান ইসলাম দীপের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সম্মানিত অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শেখ মনিরুজ্জামান। সভায় বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচন নয় নয়, আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে। এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোল্লা ফরিদ আহমেদ, মিজানুর রহমান মিলটন, আলী আক্কাস, জাসাস নেতা ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, শ্রমিদলের আহবায়ক মুজিবুর রহমান, সদস্য সচিব শফিকুর রহমান শফি, জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেন, সাধারন সম্পাদক আবু সাঈদ, জেলা যুবদলের এবাদুল হক রুবায়েত, মহানগর যুবদলের আব্দুল আজিজ সুমন, স্বেচ্ছাসেবক দলের মোন্তাসির আল মামুন, খায়রুজ্জামান সজিব, সাবেক ছাত্রনেতা রিয়াজ সাহেদ, আব্দুল্লাহ কিমিয়া সাদাত, মহানগর কৃষকদলের মেহেদী হাসান, মাহফুজ খান, সানাউল্লাহ সানি, আবুল কালাম খান, মো, সোহেল প্রমূখ।
ভেড়ামারায় নিখোঁজের ২ দিন পর এক ব্যক্তির বস্তাবন্দী মরদেহ উদ্ধার
রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
কুষ্টিয়া ভেড়ামারায় লোকমান হোসেন (৩৬) নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গলির একটি তেল মিলের পাশের ড্রেন থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লোকমানের স্ত্রী জিন্নাত আরা টুম্পা তাঁর স্বামীর পরিচয় নিশ্চিত করেন। বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পূর্ব বরিশাল গ্রামের সাইদুরের ছেলে তিনি। রক্সি পেইন্টের কুষ্টিয়া এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে কুষ্টিয়া চৌড়হাসমোড় এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন লোকমান।
এর আগে গত সোমবার দুপুরে ভেড়ামারার স্কুল গলিতে অবস্থিত দর্পণ হার্ডওয়্যারের সামনে থেকে নিখোঁজ হন তিনি। এ বিষয়ে নিহতের স্ত্রী গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ভেড়ামারা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্কুলের গলির একটি তেল মিলের পাশের ড্রেন ও আবর্জনা স্তূপে বস্তাবন্দী মরদেহ দেখতে পান স্থানীয় দোকানদাররা। পরে খবর পেয়ে সকাল ১০টায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের স্ত্রী তাঁর স্বামী শনাক্ত করেন। কুষ্টিয়া চৌড়হাস মোড় এলাকায় ১৩ বছর ধরে বসবাস করছেন তিনি।
নিহতের স্ত্রী জিন্নাত আরা টুম্পা বলেন, ‘আমার স্বামী রক্সি পেইন্ট কোম্পানির টেরিটোরিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার কোম্পানির প্রয়োজনীয় কাজ ও টাকা কালেকশন করতে বের হয়। দুপুর সাড়ে ১২টায় ভেড়ামারা বাজারের স্কুল গলিতে অবস্থিত দর্পণ হার্ডওয়্যার থেকে সে নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যা থেকে লোকমানের মোবাইল নম্বর বন্ধ পাই। পরে দর্পণ হার্ডওয়্যারের মালিকের ছেলে মো. র্যাভেনকে ফোন করি। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সে এখান থেকে চলে গেছে।’
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার তাঁর স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেন। আজ স্কুল গলির ড্রেনের পাশ থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তক্ষক উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় একটি তক্ষক উদ্ধারের পর তা আবার বনে অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরখন্ড এলাকা থেকে তক্ষকটি উদ্ধার করেন স্থানীয় ইউপি মেম্বর মোঃ সেলিম। পরে তিনি ওই তক্ষকটি বনবিভাগের কাছে হস্তান্তর করেন। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশনের আওতাধীন বরইতলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, বরইতলা ফরেস্ট অফিস সংলগ্ন বাজিকরখন্ড এলাকার মেম্বর মোঃ সেলিম তার এলাকা থেকে একটি তক্ষক উদ্ধার করে বুধবার আমাদের কাছে দেন। এরপর বনবিভাগের বন্যপ্রাণী উদ্ধার কার্যক্রমে সহায়তাকারী ভিটিআরটি ও সিপিজি’র সদস্যদের সাথে নিয়ে বরইতলা ক্যাম্প সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। তক্ষকটি লম্বায় ৭ ইঞ্চির মত।
বেনাপোল পোর্ট থানা পুলিশ ২৪ ঘন্টা অভিযান চালিয়ে ১৪ জন পলাতক আসামী গ্রেফতার
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল পোর্ট থানার ওসি কামাল ভূইয়া নিজেই বিভিন্ন এলাকায় রাতভোর অভিযান চালিয়ে ১৪ জন পলাতক আসামী কে গ্রেফতার করেন।
মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টা বেনাপোল পোর্ট থানা এলাকার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা বিভিন্ন মামলার ১৪ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, বেনাপোল পোর্ট থানা এলাকার,রহমত আলী (২৪), পিতা-ওয়াহেদ আলী, মাতা-আনোয়ারা খাতুন, সাং-ভবেরবেড় মধ্যপাড়া,মেহেদী হাসান, পিতা-মুজিবার হাওলাদার, সাং-ভবেরবেড় শেখপাড়া (জানুর বাড়ীর পাশে),সাইফুল ইসলাম, পিতা-আমিনুর রহমান, সাং-গয়ড়া উত্তরপাড়া,আমিনুর রহমান, পিতা-মৃত ফকির আহম্মেদ, সাং-গয়ড়া উত্তরপাড়া, তুহিন ইসলাম, পিতা-আমিনুর রহমান, সাং-গয়ড়া উত্তরপাড়া,ইমরান, পিতা-আমিনুর রহমান, সাং-গয়ড়া উত্তরপাড়া,রফিকুল সরদার(৪৫), পিতা-বারেক সরদার, মাতা-মৃত ছামিরুন খাতুন, সাং-বালুন্ডা দক্ষিণপাড়া,আতিয়ার রহমান (আতি), পিতা-মৃত শাহাদত বিশ্বাস, মাতা-ফুলসুরাত, সাং-শিকড়ীবিশ্বাস পাড়া, সোহেল রানা, পিতা-হারুন অর রশিদ, মাতা-ফাহিমা খাতুন, সাং-বালুন্ডা,হাবিবুর রহমান, পিতা-ছাফেদ আউলিয়া, সাং-বালুন্ডা,আমিন আউলিয়া (৩৪), পিতা-মুনসুর আউলিয়া,
সাং-বালুন্ডা,তাজউদ্দিন আহম্মেদ শরিফ, পিতা-আতিয়ার রহমান, সাং-ভবেরবেড় মোহাম্মদ আলী ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া,মোরশেদ আলী, পিতা- আঃ লতিফ, মাতা-সাহিদা খাতুন, সাং-নারায়নপুর (দক্ষিনপাড়া),সাদেকুল ইসলাম, পিতা-মৃত রায়হান আলী, সাং-গয়ড়া বাওড়কান্দা, সর্ব থানা-বোনপোল পোর্ট। বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ কামাল ভূইয়া বলেন,গত ২৪ ঘন্টা সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১৪ জন পলাতক আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তালায় বিষয়ভিত্তিক পাঠদান থেকে শিক্ষকদের দূরে রাখার অভিযোগ
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
সাতক্ষীরার তালায় শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষকদের বাইরে রেখে পাঠদানের অভিযোগ উঠেছে। প্রতি শ্রেণিতে ভিন্ন বিষয়ের শিক্ষকদের দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে পাঠদান করায় ক্ষতিগ্রস্থ হচ্ছে সেখানকার কোমলমতি শিক্ষার্থীরা। এসংক্রান্তে বিদ্যাপীঠের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন অভিভাবকরা। তবে প্রধান শিক্ষক বলছেন, অভিযোগ হলে কর্তৃপক্ষকেই জবাবদিহি করবেন তিনি।
লিখিত অভিযোগে বলা হয়, বিদ্যালয়ে গুরুত্বপূর্ণ গণিত বিষয়ের নির্দিষ্ট শিক্ষক থাকা স্বত্ত্বেও ষষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির গণিতের ক্লাস নেওয়া হচ্ছে বাণিজ্য ও ভৌত বিজ্ঞানের শিক্ষক দিয়ে । এতে করে তাদের মেয়েদের গণিত বিষয়ের বেসিক জ্ঞান অত্যন্ত দূর্বল। অনেকাংশে তারা গণিতে মুখস্থ নির্ভর হয়ে পড়েছে। ফলে সেখানকার শিক্ষার্থীদের যথাযথ মেধার বিকাশ ঘটছেনা বলেও অভিযোগ করেন তারা।
অভিযোগের ভিত্তিতে শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল কর্তৃক গঠিত রুটিনে দেখা গেছে, গণিতের নির্দিষ্ঠ শিক্ষক আসলাম আল মেহেদীকে দিয়ে অষ্ঠম ও দশম শ্রেণির নির্ধারিত গণিতের ক্লাসে পাঠদানের পাশাপাশি ষষ্ঠ শ্রেণি শারিরীক শিক্ষা, অষ্ঠম শ্রেণির তথ্য ও প্রযুক্তি এবং নবম শ্রেণিতে রসায়ন ও দশম শ্রেণির উচ্চতর গণিতের পাঠদান করানো হচ্ছে। অন্যদিকে ষষ্ঠ ও ৭ম শ্রেণিতে গণিতের ক্লাস নেওয়া হচ্ছে ব্যবসায় শিক্ষার নবকৃষ্ণ মন্ডলকে দিয়ে।আর ৯ম শ্রেণির গণিতের পাঠদান করছেন ভৌত বিজ্ঞানের মো: সাইদুজ্জামান।
এছাড়া নির্ধারিত ইংরেজীর শিক্ষক এস এম মঞ্জুরে মওলাকে দিয়ে ইংরেজীর পাশাপাশি ১০ম শ্রেণির পৌরনীতি ও শারিরীক শিক্ষা বিষয়ে পাঠদান করানো হচ্ছে। অন্যদিকে শারিরীক শিক্ষার নির্দিষ্ঠ শিক্ষক মো: শফিকুল ইসলামকে দিয়ে ৯ম শ্রেণির বাংলা ২য়, ১০ শ্রেণির বাংলা ১ম বিষয়ের পাঠদান করানো হচ্ছে। তবে বাংলার শিক্ষক বর্তমানে ট্রেনিংয়ে রয়েছেন।
এছাড়া কৃষি শিক্ষার নির্দিষ্ট শিক্ষক বিশ্বজিৎ কুমার গুহ থাকলেও সমাজ বিজ্ঞানের শিক্ষক সেলিম রেজাকে দিয়ে ৭ম শ্রেণির কৃষি, ৬ষ্ঠ শ্রেণির বাংলা, অষ্টম শ্রেণির সমাজ কর্ম ও ৭ম শ্রেণির চারু-কারু বিষয়ে পাঠদান করানো হচ্ছে। অন্যদিকে কৃষি শিক্ষার বিশ্বজিৎ গুহ, ১০ম শ্রেণির কৃষি শিক্ষার পাশাপাশি ৭ম শ্রেণির বাংলা, ৯ম শ্রেণির হিন্দু ধর্ম,৭ম শ্রেণির বাংলা প্রথম ও ৬ষ্ঠ শ্রেণির হিন্দু ধর্ম ক্লাসে পাঠদান করাচ্ছেন। ভূগোলের শিক্ষক মৌসুমী মিত্রকে দিয়ে নবম ও ১০ ম শ্রেণির ভূগোলের পাশাপাশি ১০ শ্রেণির ইতহাস, ৬ষ্ঠ শ্রেণির কৃষি,৮ম শ্রেণির হিন্দু ধর্ম,৭ম শ্রেণির চারু ও কারু এবং পাঠ দান করানো হচ্ছে।
এখানেই শেষ নয় ক্লাস রুটিনে দেখা গেছে কোন কোন শিক্ষককে দিয়ে দিনে একটি বা দুটি করে ক্লাস করানো হয়,আবার কোন কোন শিক্ষককে দিয়ে দিনে ৪ থেকে ৫টি করে ক্লাস করানো হচ্ছে। এমন বৈষম্যের ও বিষয়ভিত্তিক শিক্ষকদের বাইরে রেখে ভিন্ন বিষয়ের শিক্ষকদের দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে পাঠদানের বিরুদ্ধে শিক্ষকদের একাংশ প্রতিবাদ করলে তাদেরকে বার্ষিক গোপন প্রতিবেদনের(এসিআর) ভয় দেখানো হয় বলে জানাগেছে।
এব্যাপারে প্রধান শিক্ষক অলোক কুমার তরফদারের কাছে জানতে চাইলে বলেন, তার স্কুলে কোন অফিস স্টাফ নেই,শিক্ষকদের দিয়েই অফিসিয়াল কাজ করানো হয় বলে ক্লাস রুটিনটা ঐ ভাবে সাজানো হয়েছে। এনিয়ে কোথাও অভিযোগ হলে কেবল কর্তৃপক্ষকেই জবাবদিহি করবেন বলে জানান। এসময় উল্টো সাংবাদিকদের কাছে প্রশ্ন করেন যে, নির্দিষ্ট বিষয়ের অভিজ্ঞ শিক্ষক না থাকলে তিনি কাকে দিয়ে সে বিষয়ে পাঠদান করাবেন?
তবে বিদ্যালয় ও পরিদর্শন শাখা মাউশি অধিদপ্তর এর তালিকায় দেখা যায় শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সর্বমোট ১৭ টি বিষয় ভিত্তিক শিক্ষক পদের বিপরিতে ১৫ টি শিক্ষক পদ পুরন রয়েছে। সহকারি প্রধান শিক্ষক ও সামাজিক বিজ্ঞান শিক্ষক পদ দুটি শূণ্য থাকায় প্রধান শিক্ষক অভিজ্ঞ শিক্ষক না থাকার দোহাই দিচ্ছেন।
এবিষয়ে শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস বলেন,তিনি কোন লিখিত অভিযোগ পান নি। এসময় তিনি আরো বলেন,গত বৃহস্পতিবার তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছিলেন। তবে অফিসে কোন লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কিনা খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান তিনি।
এদিকে এব্যাপারে গত ১৬/৯/২০০৩ শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিবের শিম/শা:১০/বিবিধ-১/৯৮/৬৯৮ স্মারকে এক আদেশে বলা হয়, মাধ্যমিক স্কুলে ইংরেজি,বিজ্ঞান ইত্যাদি বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ ও নিয়োগোত্তর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান স্বত্ত্বেও সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক শিক্ষককে তার বিষয়ের ক্লাস নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছেনা । ফলে একদিকে যেমন শিক্ষকের মেধার অপচয় অন্যদিকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা লাভ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। ঐ আদেশে শিক্ষার সার্বিক মানোন্নয়নে বিষয়ভিত্তিক শিক্ষকের কর্মবন্টনের ক্ষেত্রে নীতিমালা অনুসরনের কথা বলা হয়। এক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষককে প্রশিক্ষণলব্ধ দক্ষতাকে সার্বেচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। যা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুসরন করা হচ্ছেনা বলেও অভিযোগ করেন সংশ্লিষ্ট অভিভাবক থেকে শুরু করে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা।
এব্যাপারে যথাযথ ব্যাবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন অভিভাবকসহ শিক্ষকরা ।
দু’হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে: তালুকদার খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের যে যাত্রা সূচিত হয়েছে তা অব্যাহত থাকলে দু’হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। বিগত সরকারের আমলে দেশের উন্নয়ন সকল সূচকে পিছিয়ে ছিল। বর্তমান সরকার ক্ষমতাসীন হবার পর বিদ্যুৎ উৎপাদনসহ সকল ক্ষেত্রে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন বিএনপি বিদ্যুৎ দিতে পারেনাই কিন্তু খাম্বার ব্যবসা করতে ছাড়েনি।
সিটি মেয়র বুধবার সকালে বটিয়াঘাটা উপজেলাধীন দারোগার ভিটা নামক স্থানে ‘সিটি কনক্রিট’ হলোব্লক ফ্যাক্টরীর ১২ বছর পূর্তি এবং নতুন স্থাপিত ব্লক টেস্টিং ল্যাব উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি ফিতা কেটে ল্যাবের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, বর্তমান সরকার পরিবেশসম্মতভাবে দেশের উন্নয়নে বিশ্বাসী। সে কারণে বর্তমানে যে সকল কারখানা নির্মিত হচ্ছে সেগুলির পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করেই অনুমোদন দেয়া হচ্ছে। তবে ফ্যাক্টরীগুলিতে যারা কর্মী হিসেবে কাজ করছে তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। বিশ্বে নতুন নতুন অনেক প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে সে সকল প্রযুক্তিগত জ্ঞানে কর্মচারীদের সমৃদ্ধ করতে হবে।
সিটি কনক্রিট-এর স্বত্ত্বাধিকারী মোঃ মাসুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, পরিবেশ অধিদপ্তর-খুলনার উপপরিচালক মোঃ আসিফুর রহমান, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমিনুর রহমান, মদীনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আবদুর রহমান ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবিএম মামুনুর রশীদ ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি শরীফ আতিয়ার রহমান।
অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকসহ অন্যন্য অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দাকোপে ২০ টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও দুই হাজার টাকা জরিমানা আদায়
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপে মৎস্য দপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৩ আগস্ট বুধবার সকাল থেকে উপজেলার লাউডোব ইউনিয়নের খুটাখালী খাল, হরিণটানা খাল, কালিকাবাটি খাল ও বাজুয়া বেড়ের খালে মৎস্য সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে অভিযান পরিচালনা করে মোট ২০ টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয় এবং উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া মোবাইল কোর্টে একজনের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাস। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, নির্বাহী অফিসের নাজির বিকাশ চন্দ্র বর্মন ও নৌ-পুলিশ এবং থানা পুলিশের সদস্য বৃন্দ।
রামপালে মামলার বাদীর সংবাদ সম্মেলন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে আইনি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। বুধবার দুপুর ১২ টায় উপজেলার শংকনগর গ্রামের মৃত আলহাজ্ব আ. বারী শেখের পুত্র মো. আবু হানিফা শেখ তার নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে তিনি লিখিত অভিযোগে আবু হানিফা জানান, গত ইং ২৭.০৭.২০২২ তারিখ ভিকটিম সাইফুল্লাহ শেখসহ আমরা তার আলুকদিয়া মাছের ঘের থেকে ফিরছিলাম। ওই সময় শংকনগর গ্রামের খলিলুর রহমান, আ. হক শেখ, রিজাউল শেখ, এনামুল শেখ, দীন মোহাম্মদ দীনু, আ. হাকিম, চাঁদপুর গ্রামের আ. জলিলগংয়েরা পূর্বপরিকল্পিতভাবে আবু সাইদের বাড়ীর সামনে হামলা করে। এ সময় আসামীরা সাইফুল্লাহ কে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। ওই সময় তারা নগদ টাকা, মোবাইল ফোন ও সোনার চেন ছিনিয়ে নেয়। যার অনুমান মূল্য ১ লক্ষ ৪১ হাজার টাকা। আহত সাইফুল্লাহ কে খুমেক হাসপাতালে ভর্তি করে রামপাল থানায় একটি মামলা করি। যার নম্বর ০২, তারিখ ০১.০৮.২০২২। মামলা করার পর ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা হিসাবে আমাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ করে। তারা সত্যি ঘটনা আড়াল করতে সাংবাদিকদের ভুল বুঝিয়ে সংবাদও প্রকাশ করে। আমরা ক্ষতিগ্রস্ত হলাম, আবার আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় আমাদের উপর হামলা করেছে এবং মামলাও করার অপচেষ্টা চালাচ্ছে। কোন মামলার স্বাক্ষী কে বা কারা এটা আমরা জানি না। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে আসছে। ভুক্তভোগীরা এর প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।
মোংলায় মোবাইল কোর্টে ৬ দোকানীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
নোংরা পরিবেশ, মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে মোংলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ভোক্তা অধিকার আইনে বুধবার দুপুরের পর পৌর শহরে আকস্মিক এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি শহরের শেখ আঃ হাই সড়ক ও কমিশনার সফিউল্লাহ সড়কের আশপাশের দোকানপাটে অভিযান চালান। অভিযানে একটি বেকারী, একটি মুদি দোকান, একটি মিষ্টির দোকান ও তিনটি ওষুধের দোকান মালিককে নগদ ১৫ হাজার টাকার অর্থদন্ড দেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বাসুদেব কুমার বিশ্বাসসহ পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বাসুদেব কুমার বিশ্বাস বলেন, বাজার মনিটরিংকালে যেসব দোকানীদের মধ্যে অনিয়ম পাওয়া যায় তাদেরকে জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, বিশেষ করে বেকারী, মিষ্টি, ওষুধ ও মুদিসহ বিভিন্ন পণ্যের দোকানীদের বার বার ভোক্তা অধিকার আইন মেনে বেচা-কেনা করার জন্য নির্দেশনা দেয়া হলেও তা তারা কোনভাবেই মানছেন না। তাই ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সকলকে সর্তক করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল খালেকের মৃত্যুবার্ষিকী ও মুক্তিযোদ্ধা সাংবাদিকদের সংবর্ধনা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর উদ্যোগে সাতক্ষীরার সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মৃত্যুবার্ষিকী ও ৪ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুর ১২ টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহরের পলাপপোলে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন কার্যালয়ে স্থানীয় দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নূর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক এস এম মহিদার রহমান। সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাংবাদিক আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “ সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকদের মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন ও ধারণ করে বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সমাজে উন্নয়ন ও দুর্নীতির সংবাদ বেশি বেশি পরিবেশন করতে হবে। যারা অসহায় তাদের পাশে দাঁড়াতে হবে। সাংবাদিকদের সমাজে এখনো মর্যাদা আছে , আর সেই মর্যাদা সাংবাদিকদেরই ধরে রাখতে হবে।” এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সংবর্ধিত অতিথি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কালিদাস রায়, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ আবদুল ওয়াজেদ কচি, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কাজী নাসির উদ্দীন। সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর কার্যকরী সদস্য জাহাঙ্গীর কবির, সাধারণ সদস্য সহকারী অধ্যাপক নাজমুল হক প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন এ্যাসোসিয়েশন এর সদস্য সাংবাদিক ফিরোজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, শেখ হাসান গফুর, রুহুল আমিন, আব্দুস সালাম, সরদার জিল্লুর, আব্দুল মতিন, আতিয়ার রহমান, জিয়াউর রহমান, আবু জাফর মোঃ সালেহ, রুবেল হোসেন, শহিদুল ইসলাম শহিদ, রফিক আহমেদ, এম হাফিজুর রহমান শিমুল, শেখ রেজাউল ইসলাম বাবলু, অহিদুজ্জামান, এম আমিরুল ইসলাম, মহিউদ্দীন আহমেদ, শেখ ফারুক, খায়রুল আলম সবুজ, আবীর হোসেন লিয়ন, জুলফিকার রহমান, হাবিবুল্লাহ বাহার, সাইফুল আজম খান, গোলাম মোস্তফা, এস কে হাসান, আব্দুল্লাহ আল মামুন, হাসান ইকবাল মামুন সহ আরো অনেকে।
কলেজে ফিরলেন সেই অধ্যক্ষ, ফুলের মালা দিয়ে বরণ
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কলেজে ফিরেছেন এসময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে কলেজ এবং এলাকাবাসী। বুধবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২টায় নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে আনুষ্ঠানিকতার মাধ্যমে বরণ করে নিলো অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে। এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে আস্তে আস্তে কলেজে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা, স্বাভাবিক হতে শুরু করেছে কলেজের কার্যক্রম। গত ১৮ জুন কলেজ বন্ধ ঘোষণা করা হয়। কলেজ ক্যাম্পাসে এখনো পুলিশ মোতায়ন রয়েছে। উল্লেখ্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর পর বন্ধ কলেজ গত ২৪ জুলাই খোলা হয়েছে। দীর্ঘ ১মাস ৫দিন পর কলেজ খোলা হয়। কিছুদিন দ্বাদশ শ্রেণি’র শ্রেনিপাঠ কার্যক্রম চলানোর পর প্রথম বর্ষের ক্লাস চালু করা হয়।
মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী জানান, গত ১৩ জুলাই বিকেলে কলেজের পরিচালনা পর্ষদের সভা হয়েছে। সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন না। তারপরও ২০ জুলাই কলেজ খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে সে সিদ্ধান্ত বাতিল হয়। পরবর্তীতে রোববার (২৪ জুলাই) কলেজ খোলা হয়েছে। প্রসঙ্গত: মিজার্পুর ইউনাইটেড ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র রাহুল দেব রায় গত ১৭ জুন ফেসবুকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার একটি ছবি দিয়ে তার সমর্থনে লেখে “প্রণাম নিও বস নুপুর শর্মা, জয় শ্রী রাম”। পরদিন ১৮ জুন রাহুল দেব রায় কলেজে গেলে সাধারণ শিক্ষার্থীরা তাকে দেখে উত্তেজিত হয়ে উঠে। তাৎক্ষণিক ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস তাকে পুলিশে দেন। পুলিশ তাকে নিয়ে যেতে গেলে বিক্ষুব্ধ ছাত্ররা বাঁধা দেয়। এরই মধ্যে কে বা কারা গুজব ছড়িয়ে দেয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওই ছাত্রকে সমর্থন দিয়েছেন, তার কোন বিচার করতে চাননি। গুজবে এলাকার সাধারণ মানুষ কলেজে এসে বিক্ষোভ করে। এমনকি কলেজে প্রশাসনের সামনেই শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে অপদস্থ করে। মিথ্যা গুজব ছড়িয়ে দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্চিত করে। শিক্ষকদের ৩টি মোটরসাইকেল ভাংচুর করে পুড়িয়ে দেয়া হয়। হুমকি দেয়া হয় শিক্ষকদের। মোবাইল ফোনে ধারণ করা এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশজুড়ে তৈরি হয় তীব্র ক্ষোভ। এ ঘটনায় ১৭ জুলাই উচ্চ আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পৃথক দুটি তদন্ত সম্পন্ন করেছে। তদন্ত শেষে কলেজের জিবি এবং কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আকতার হোসেনকে কারণ দশানোর্র নোটিশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কলেজে হামলা ও শিক্ষক হেনস্তার ঘটনার ৯ দিন পর গত ২৭ জুন দুপুরে নড়াইল সদর থানায় মামলা করেন পুলিশের উপ-পরিদর্শক ও মির্জাপুর ফাঁড়ির ইনচার্জ শেখ মোরছালিন। এ মামলায় অজ্ঞাতপরিচয় ১৭০ থেকে ১৮০ জনকে আসামি করা হয়। মামলায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলনায় রূপান্তর আয়োজিত সংলাপ অনুষ্ঠানে হুইপ পঞ্চানন বিশ^াস
নারীর রাজনৈতিক ক্ষমতায়নের পথের সব বাধা অপসারণে নারীকেই ভূমিকা পালন করতে হবে
খবর বিজ্ঞপ্তি
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ^াস এমপি বলেছেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের পথে বাধা অসংখ্য। নারীকেই সে বাধা অতিক্রম করার শক্তি এবং সাহস অর্জন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ ভূমিকায় নারীরা রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নের সঠিক পথে রয়েছেন। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার এই পথে হোঁচট খেয়ে থেমে গেলে হবে না। লক্ষ্য অর্জনে সব বাধাকে দূর করতে হবে।
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্য ও অপরাজিতাদের মধ্যে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। রূপান্তর-এর আয়োজনে অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প’র পক্ষ থেকে বুধবার নগরীর সিটি ইন হোটেল মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
পঞ্চানন বিশ^াস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় সমাজের সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনও কাক্সিক্ষত লক্ষ্য অর্জন করতে পারেনি। নারীকেই এই লক্ষ্য অর্জনে মূখ্য ভূমিকা পালন করতে হবে। পুরুষ এখানে সহযোগীর ভূমিকা পালন করবেন।
রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীন, খুলনা জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামীলীগ, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজিত অধিকারি, জাতীয় পার্টি খুলনা জেলা কমিটির সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাত, বাংলাদেশ ওয়াকাস পার্টি, খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খুলনা জেলা কমিটির সভাপতি আমীর এজাজ খান।
অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের মধ্যে বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, বাগেরহাটের ষাট গুম্বজ ইউপি’র চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, আইচগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, আইচগাতী ইউনিয়নের সাধারণ আসনের ইউপি সদস্য আকলিমা তুলি, জামিরা ইউপি’র সদস্য সাহিদা আক্তার নয়ন। নারীনেত্রীদের মধ্যে বক্তৃতা করেন হালিমা ইসলাম, এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, এ্যাডভোকেট পপি ব্যানার্জী, বুলু গাঙ্গুলী, মাধুরী সরকার, রূপালী মৃধা, সুস্মিতা রাণী তরফদার প্রমূখ। দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মমতাজ শিরীন ময়না এবং রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠি এই অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন তেরখাদা উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি রীনা খানম। অনুষ্ঠানে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, মোংলার সোনাইলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিনা বেগম নারজিনা, কচুয়ার রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমা আক্তার, রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাঃ সুলতানা পারভীন, আইচগাতী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য আকলিমা খাতুন তুলি এবং তেরখাদার আজগড়া ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য মোছাঃ নাছিমা কবিরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন-এসডিসি’র সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের পক্ষ থেকে উপস্থাপিত ধারণাপত্রে ২০২৫ সালের মধ্যে রাজনৈতিক দলসমুহের কেন্দ্রীয় এবং স্থানীয় কমিটিতে কমপক্ষে ৩৩% নারী অন্তর্ভূক্ততিকরণ করতে হবে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে কমপক্ষে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে দলীয়ভাবে মনোনয়ন/সমর্থন দেয়ার ব্যবস্থা করা। রাজনৈতিক দলসমুহের কমিটিগুলোর মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে সম্মেলনের আয়োজন করে উপজেলা ও জেলার মূল কমিটিতে কমপক্ষে ৩৩% নারীর অন্তর্ভূক্তির পাশাপাশি নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ একাধিক পদে নারীদের অন্তর্ভূক্ত করা। ইউনিয়ন পর্যায়ে দলের মূল কমিটিতে কমপক্ষে ৪টি ওয়ার্ডের সভাপতি বা সাধারণ সম্পাদক পদ নারীকে দেওয়াসহ ছয়টি দাবি উত্থাপন করা হয়।
বাঘের থাবায় আহত হরিণটিকে ছেড়ে দেয়া হয়েছে বনে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় বাঘের থাবায় আহত হওয়া মায়া হরিণটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে আবারো বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ। সোমবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশনের আওতাধীন বরইতলা টহল ফাঁড়ি সংলগ্ন বনে বাঘের থাবা খেয়ে লোকালয়ে চলে আসে এ মায়া হরিণটি। এরপর বরইতলা গ্রামের মান্নানের বাড়ী থেকে হরিণটি উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে দেয়া চিকিৎসা।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, সোমবার রাত থেকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার পর বুধবার দুপুরে হরিণটিকে বনের করমজল এলাকায় ছেড়ে দেয়া হয়। বাঘের আক্রমণে হরিণটির মাথার শিং, একটি পা ও পিছনের অংশে মারাত্মক ক্ষত হয়েছিলো। ওষুধ খাইয়ে ও ড্রেসিং করে ক্ষত শুকানোর পর সুস্থ করে হরিণটি বনে ছাড়া হয়েছে বলেও জানান তিনি।
রব স্মৃতি পরিষদের সভায় দুই দিনের কর্মসূচি ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
শহীদ এস এম এ রব স্মৃতি পরিষদের কর্মী সভা ৩ আগস্ট শিববাড়িস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ¦ চম মুজিবর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ১১ আগস্ট বৃহষ্পতিবার শহীদ এস এম এ রব এর ২২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচি পালনে সংগঠনের প্রধান উপদেষ্ট ওয়ার্ড কাউন্সিলর এসএম হাফিজুর রহমান হাফিজকে আজবায়ক ও আলহাজ¦ চম মুজিবর রহমানকে সদস্য সচিব করে ১৫ সদস্যের উপকমিটি গঠন করা হয়। সভায় জরুরীভাবে সংগঠনের ত্রি-বার্ষিকী সম্মেলন করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় শহীদ এস এম এ রব পুত্র বিশিষ্ট শিল্পপতি এসএম আরিফুর রহমান মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ১১ আগস্ট বৃহষ্পতিবার শহীদ এস এম এ রব এর ২২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১১ আগস্ট ভোর থেকে আরাফাত আবাসিক জামে মসজিদ, একিমখানাসহ মাদ্রাসায় পবিত্র কুরআনখানী। এতিম শিশুদের মাধ্যে কাপড় ও খাবার বিতরণ। সকাল ১১ টায় বসুপাড়াস্থ মরহুমের কবর জিয়ারত,ফাতেহা পাঠ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ। বাদ যোহর বায়তুন নুর জামে মসজিদসহ সোনাডাঙ্গাস্থ সকল মসজিদে দোয়া মাহফিল। ১২ আগস্ট বিকেল ৩ টায় খুলনা প্রেসক্লাবস্থ শহীদ আবু নাসের ব্যাংকুয়েট হলে বিশিষ্টজনদের উপস্থিতিতে স্মরণ সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হবে। এছাড়া মরহুমের পরিবার, বৃহত্তর নোয়াখালী জনকল্যান সমিতি ও এসএমএ শপিং কমপ্লেস্কে পৃথক পৃথক কর্মসুচি পালিত হবে।
মোংলায় তিন নম্বর স্থানীয় সতর্ক সত্ত্বেও মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
উত্তর বঙ্গোপসাগরের বাংলাদেশ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর ফলে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সর্তক সংকেতের প্রভাবে মোংলা বন্দরসহ সাগর ও সুন্দরবন উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা জানিয়েছেন ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। তিনি বলেন, মোংলা বন্দর এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরে মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ কারণেই উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মোংলার উপকূলে মেঘমালার সৃষ্টি হচ্ছে। এ মেঘমালার কারণে বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে যাচ্ছে। তখন মোংলা এলাকায় বৃষ্টিপাত হবে এবং চলমান তাপদাহ কমে আসবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, সম্ভাব্য ৯, ১০ ও ১১ আগস্ট বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ভারতের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি হলেও মোংলায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বৃষ্টি নেই তাই গুমোট আবহাওয়া বিরাজ করছে। এতে প্রচন্ড গরমও পড়ছে। এছাড়া গত কয়েকদিন ধরে মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে এখানকার জনজীবন। গত ২৪ ঘন্টায়ও মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। এছাড়া গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মোংলায় দেশের সর্বোচ্চ ৩৬.৫, ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান রয়েছে।
মহেশপুরে নির্যাতনের শিকার আহত সুলতান চিকিৎসাধীন অবস্থায় যশোরে মৃত্যু
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামে নির্যাতনের শিকার আহত সুলতান যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা গেছে।
পারিবারিক ও থানা সূত্রে প্রকাশ, পুরন্দপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে সুলতানের সাথে একই গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে রমজান আলীর বন্ধুত্ব ছিল। গত ৬ জুন দুপুরে রমজান আলী বোনের বাড়ি যাওয়ার কথা বলে সুলতানের বাইসাইকেল নিয়ে যায়। ওই সন্ধ্যার পর সুলতান বাইসাইকেল নিতে রমজান আলীর বাড়িতে গেলে রমজান বাড়িতে ছিলনা। এ সময় স্থানীয় লোকজন রমজানের স্ত্রীর সাথে সুলতানের অবৈধ সম্পর্কের অপবাদ দিয়ে তাকে গাছে বেঁধে মারপিট করে। পরে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সুলতান বুকে ও পেটে গুরুতর আঘাত পাওয়ায় সে ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। বুধবার ভোরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নিহতের ভাই ফরিদ মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তারা এখন মহেশপুর থানায় অবস্থান করছে এবং মামলার প্রস্তুতি নিচ্ছে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, নিহতের ভাই থানায় এসেছে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনার দাকোপে স্ব-পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন তন্ময় সাহা
বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের খ্রিষ্টান পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা তন্ময় সাহা ( ৪০) পরিবারের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্ধর্তন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। গত ৩০ শে জুলাই শনিবার বিকেলে “আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা”র দাকোপ উপজেলা কার্যালয়ে এবং ৩ আগস্ট বুধবার সকাল ১০ টায় বাজুয়া কার্যালয়ে তন্ময় সাহা ( ৪০) স্ব-পরিবার সহ উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে বলেন, লাউডোব ইউনিয়ন হরিনটানা গ্রামের খ্রিষ্টান পাড়ায় স্ব-পরিবার সহ সুনামের সাথে বসবাস করে আসছি।
প্রতিবেশী ১। বিনা সাহা ( ৩০ ) স্বামী – তুষার সাহা ২। তুষার সাহা (৩৬ ) পিতা – অমরেন্দ্র সাহা, উভয় সাং – হরিনটানা, আমার প্রতিবেশী হইয়া বসবাস করাকালীন অন্যায় ও অবৈধ কার্যক্রম করিয়া আসিতেছে। আমি ও আমার পরিবারের সদস্যরা প্রতিবেশী হিসাবে বিনা সাহা ও তুষার সাহাকে বহুবার অনুনয় বিনয় করিয়া সামাজিক পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখিবার কথা বলিলে আমার এবং আমার পরিবারের সদস্যদের প্রতি ক্ষিপ্ত ও রাগন্বিত থাকে। পূর্বের বিভিন্ন শত্রুতার জের ধরিয়া গত ২৩ শে জুলাই সকালে আমাদের বাড়ীর সামনের চলাচলের পথ দিয়া যাওয়ার সময় আমাকে ও আমার স্ত্রীকে উদ্দেশ্য করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদর্শন করিতে থাকে। আমার স্ত্রী রুমি সাহা গালিগালাজ করার কারন জিজ্ঞাসা করিলে তাহারা বাড়ী হইতে লোহার কুড়াল হাতে লইয়া আমার বাড়ীর ভিতরে অনধিকার প্রবেশ করিয়া বাড়ীর উঠানে অবস্থানরত আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথায় স্বজোরে কোপ মারিতে গেলে আমার স্ত্রী আঘাতটি ঠেকাইবার চেষ্টাকালে আঘাতটি আমার স্ত্রীর বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে লাগিয়া কাটিয়া যায় । আমার স্ত্রী বাড়ীর উঠানে পড়িয়া গেলে ১ নং আসামী আমার স্ত্রীর চুলের মুঠি ধরিয়া শরীরের বিভিন্ন স্থানে কিল, চড়, লাথি, ঘুষি মারিতে থাকে এবং আমার স্ত্রীর বাম হাতের কনুইয়ের উপরে স্বজোরে কামড় দেয়। ঘটনাস্থলে আমার স্ত্রীকে মারপিট করাকালে আমার স্ত্রীর গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন মূল্য আনুমানিক ৫৭,৫০০ / – টাকা তাহা হেচড়া টান দিয়া ছিড়িয়া নেয়। দাকোপ থানায় লিখিত অভিযোগ করেছেন যা মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে তদন্ত চলছে তদন্ত শেষে মামলা হবে বলে প্রশাসন জানিয়েছেন উল্লেখ করে সাংবাদিকদের মাধ্যমে সংবাদ প্রকাশ করে উদ্ধর্তন কর্তপক্ষের নিকট তদন্ত পূর্বক বিচারের দাবী জানান।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাংগঠনিক সভা
‘উন্নয়নের সরণিতে পদ্মা সেত’ু গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ১২ আগষ্ট
খবর বিজ্ঞপ্তি
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার এক সাংগঠনিক সভা ০২ আগষ্ট মঙ্গলবার রাতে খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ের সভা কক্ষে সংগঠনের মহানগর সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র সঞ্চালনায় সভায় ১৯৭৫ এর ১৫ আগষ্ট কালরাতে ঘাতকদের বুলেটে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু সফল বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও তাঁর সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সভায় জানানো হয়, আগামী ১২ আগষ্ট ২০২২ শুক্রবার সকাল ১০ টায় খুলনা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিতব্য ‘উন্নয়নের সরণিতে পদ্মা সেত’ু গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কেসিসি’র মাননীয় মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। এছাড়া বিশেষ অতিথি থাকবেন খুলনার সম্মানিত জেলা প্রশাসক জনাব মো: মনিরুজ্জামান তালুকদার এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব আলহাজ¦ অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী।
উক্ত প্রকাশনা অনুষ্ঠান ও সংগঠনের কেন্দ্রীয় মহাসচিবের খুলনা সফরের অন্যান্য কর্মসূচি সুচারুরূপে বাস্তবায়নের লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা রোটাঃ এস. এম. শাহনওয়াজ আলী ও আলহাজ¦ রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি রোটাঃ সরদার আবু তাহের ও শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আলহাজ¦ ওয়াহিদুজ্জামান খান পল্টু ও পরিচালক মোঃ শাহ আলম তুহিন, ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক রোটাঃ খান ইমরান আহমেদ, বিমল মল্লিক, হাসানুর রহমান তানজির, মোঃ ইলিয়াস হোসেন লাবু, আাব্দুর রাজ্জাক জোদ্দার, মোঃ একরামুল হোসেন লিপু, এইচ. এম. জহিরুল ইসলাম, মোঃ বদিউজ্জামান লাবলু, অসীম কুমার বিশ^াস, মোঃ মনির হোসেন, কাজী আব্দুল মান্নান, কাজী কামরুল ইসলাম, মোঃ লিটন হোসেন প্রমুখ।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা
তথ্য বিবরনী
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয় রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে।
রচনা বাড়ি থেকে লিখে ১১ আগস্ট অফিস চলাকালীন বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে জমা দিতে হবে। প্রতিযোগিতায় ৮ম, ৯ম ও ১০ম শ্রেণিতে অধ্যায়ণরত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। রচনার বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ। রচনা এ-ফোর সাইজের কাগজ ব্যবহার করে এক হাজার শব্দের মধ্যে লিখতে হবে। তবে কাগজে উভয় পৃষ্ঠায় লেখা যাবে না। আলাদা কাগজে নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর লিখে প্রথম পাতায় পিনআপ করে দিতে হবে।
১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠেয় চিত্রাংকন প্রতিযোগিতায় শিশু একাডেমি খুলনা কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে অংশ গ্রহণ করতে হবে। প্রতিযোগিতার ক-বিভাগ প্লে থেকে ৪র্থ শ্রেণি, বিষয় ও মাধ্যম উন্মুক্ত। খ-বিভাগ ৫ম থেকে ৭ম শ্রেণি পর্যন্ত, বিষয়: বঙ্গবন্ধু ও সোনার বাংলা। মাধ্যম জল রং/প্যাস্টেল রং। ১৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
মহেশপুর সীমান্তে দালালসহ আটক ১৮
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় নারী, শিশু ও দালালসহ ১৮জনকে আটক করেছে ৫৮বিজিরি সদস্যরা । বুধবার ভোরে উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, মাটিলা বিওপির টহল দল অভিযান চালিয়ে জলুলী থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি গ্রামের বীনা মজুমদার (৩৫), কেয়া মজুমদার (১৭), জয় মজুমদার (১৩), নিগম মজুমদার (২০), গোপালগঞ্জ জেলার সদর থানার সাতপাড়া গ্রামের মৃনাল কীত্তনীয়া (৩৭), প্রভাতী কীত্তনীয়া (৩০),মিষ্টি কীত্তনীয়া (১১), প্রান্ত কীত্তনীয়া (০৭), সাতক্ষীরা জেলার তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামের তানভীর হোসেন (১০), নড়াইল জেলার সদর থানার গোবড়া গ্রামের আজিজুর রহমান (৩৪),সুজন মিয়া (৩৩), সুনামগঞ্জ জেলার জগন্নাতপুর গ্রামের নাওয়াজ শরীফ (১৯), যশোর জেলার শার্শা থানার অগ্রবুলেট গ্রামের শরীফ (১৬), রইচ মোল্লা (২৫), প্রসেজিত হালদার (২৮),আশরাফুল ইসলাম (৩৪), আফ্রিদী (৪), খুলনা জেলার খালিশপুর থানার গোয়ালপাড়া গ্রামের বিল্লাল ফকির (২৪)। বিজিবি আটককৃতদেরকে থানায় সোপর্দ করেছে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।
মহেশপুরে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আনিসুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর থানার ওসি(তদন্ত) ইসমাইল হোসেন। এছাড়া মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, মহেশপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুহুরুল ইসলাম ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় প্রোগ্রামের সাথে মিল রেখে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।
৮টার পর দোকানপাট বন্ধের নিয়ম মানছেনা মোংলার ব্যবসায়ীরা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
রাত ৮টায় দোকানপাট বন্ধের নিয়ম মানা হচ্ছেনা মোংলায়। নিয়ম না মেনেই ৮টার পরও দোকানপাট খোলা রাখছেন দোকানীরা। বুধবার রাত ৮টার পর থেকে পৌনে ৯টা পর্যন্ত পৌর শহরের শেখ আঃ হাই, কমিশনার সফিউল্লাহ, বিএলএস, তাজমহল সড়কসহ শেহলাবুনিয়া, বটতলা ও কলেজ মোড় এলাকায় দোকানপাট খোলা দেখা গেছে। এখনও (সোয়া ৯টা) পর্যন্ত বিভিন্ন জায়গায় খোলা রয়েছে দোকানপাট। এদিকে কয়েকদিন আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখায় কয়েক দোকানীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। তিনি বলেন, বুধবার দিনে অবশ্য ভোক্তা অধিকার আইনে শহরের দোকানপাটে অভিযান চালিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। তারপরও দোকানপাট খোলা রাখার বিষয়ে বৃহস্পতিবার অভিযানের পাশাপাশি কঠোর ব্যবস্থা নেয়া হবে।
খুলনায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শিশু সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠন এর খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বুধবার বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
খুলনা প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিনের শুরুতে শ্রদ্ধাঞ্জলি প্রদান,৭৫ এর আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন, সংগঠন এর কার্যক্রম ও শোককে শক্তিতে পরিনত করার প্রত্যয় জানিয়ে আলোচনা সভা এবং খুলনা সদর থানার কার্যালয় প্রাঙ্গনে ফলজ গাছের চারা রোপণ।
সংগঠন এর মহানগর সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম কবির আহমেদের সভাপতিত্বে আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, এবং জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হাসান মোঃ হাফিজুর রহমান।
মেলার খুলনা মহানগর (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ডা. এস এম এ সায়েম মিয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন মহানগর যুগ্ম সম্পাদক ও সাংবাদিক নেতা নূর হাসান জনি, সদর সভাপতি ও মহানগর সহ সভাপতি জাহাঙ্গীর আলম রায়হান,মহানগর সহ সভাপতি শামসুন নাহার শিমুল, সোনাডাঙ্গা সভাপতি প্রকৌশলী আল মামুন চৌধূরী, ১০ নং পুলিশিং কমিটির সম্পাদক ফায়েকুজ্জামান, লবনচরা সভাপতি মনিরুজ্জামান মনি, যুবলীগ নেতা মুরাদ হোসেন রিপন, খালিশপুর সভাপতি রাকিবুল হাসান,খানজাহান আলী থানার সভাপতি শেখ ইসলামুল হক, সোনাডাঙ্গা(ভারপ্রাপ্ত) সম্পাদক বিলাস চন্দ্র পাল, মহানগর সদস্য এস এম মিলন, ১০ ন ওয়ার্ড সভাপতি মুন্সী মিলন, মোঃ মুরাদ হোসেন, শাকিল আহমেদ লাল, মোঃ স্বাধীন প্রমুখ।
সম্মানিত আলোচক ফারুক হাসান হিটলু একটি দুঃসময়ে গঠিত এই জাতীয় শিশু সংগঠনকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে দিতে আরো বলিষ্ঠ ও সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান এবং খুলনাঞ্চলে কার্যক্রম শক্তিশালীতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এরপর সদর কার্যালয়ে ফলজ গাছ রোপণ করা হয়।
যাত্রীবেশে ডাকাতি, তিন ঘণ্টা বাস আটকে রেখে যাত্রীকে ধর্ষণ
খুলনাঞ্চল রিপোর্ট
যাত্রীবেশে কুষ্টিয়া থেকে ঢাকাগামী নাইট কোচে উঠে ডাকাত দল প্রথমে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের হাত পা চোখ বেঁধে মারধর ও সম্পদ লুট করে। পরে এক নারীকে ধর্ষণ এবং শেষে পথ পরিবর্তন করে টাঙ্গাইলের মধুপুরের রাস্তার পাশের বালির ডিবিতে বাস উল্টিয়ে দিয়ে পালিয়ে যায়।
আন্তঃজেলা ডাকাত দলের ওই সদস্যরা টানা তিন ঘণ্টা বাসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের ওপর এমন তাণ্ডব চালায় বলে জানা গেছে।
বুধবার রাত সাড়ে তিনটার দিকে মধুপুরের রক্তিপাড়া জামে মসজিদের উল্টোপাশে মজিবরের বাড়ির সামনের বালির ডিবিতে বাস উঠিয়ে দিয়ে ডাকাত দল পালিয়ে যায়।
কুষ্টিয়ার বড়াইগ্রাম থেকে ঈগল পরিবহণের বাসটি ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মঙ্গলবার ছেড়ে আসার পথে এমন ঘটনা ঘটে।
নাটোরের বড়াইগ্রামের বাসিন্দা ফল ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব ওই বাসের নিয়মিত যাত্রী। বাসের সুপার ভাইজার রাব্বি ও হেলপার দুলাল তার পূর্বপরিচিত। কিন্তু বাসের এবারের চালক নতুন। তিনি বড়াইগ্রামের তরমুজ চত্বর থেকে আমড়া, কাঁঠাল ও তালসহ বিভিন্ন ফল ঢাকার গুলশানে নিয়ে যেতে বাসে উঠেন। বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি দিবারাত্রি হোটেলে নৈশভোজের জন্য যাত্রা বিরতি দেয়। পরে দেড়টার দিকে আবার যাত্রা শুরু করে। পথে কাঁধে ব্যাগ বহনকরা ১০-১২ জন তরুণ যাত্রী উঠেন। তখন সবাই প্রায় ঘুমে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যাত্রীবেশে থাকা ওই তরুণ দল অস্ত্রের মুখে একে একে ঘুমন্ত যাত্রীদের সবাইকে বেঁধে ফেলে। প্রত্যেক যাত্রীর চোখ ও মুখ বেঁধে চালককেও জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
পাঁচ মিনিটের মধ্যে সব যাত্রীর কাছ থেকে মোবাইল, টাকা, গহনা লুট করে নেয়। তারপর এক নারী যাত্রীকে ধর্ষণ করে। পরে বাস বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে ও তিন ঘণ্টার মতো নিয়ন্ত্রণে রাখে। শেষে পথ পরিবর্তন করে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে বালির ডিবিতে ঠেকিয়ে ডাকাত দল নেমে যায়।
হাবিবুর রহমান বলেন, এ পাশবিকতা ৭১-এর বর্বরতাকেও হার মানিয়েছে। সকালে স্থানীয় বাসিন্দারা আমাদের উদ্ধার করেছে।
কুষ্টিয়ার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের শিল্পী বেগম অসুস্থ মেয়ে জেসমিনকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। বুধবার কানের অপারেশন হওয়ার কথা ছিল। তিনি জানান, তার কাছে থাকা ৩০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। এ সময় তার স্বামী পিয়ার আলীকে ছুরি দিয়ে আঘাত করে আহত করেছে তারা।
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন নারায়ণগঞ্জের বাসিন্দা আব্দুর রশিদ। তিনি নাটোর থেকে বাড়ি যাচ্ছিলেন অসুস্থ মাকে দেখার জন্য। বেতনের ২২ হাজার ৮শ টাকা ডাকাতরা নিয়ে গেছে।
সকালে সংবাদ পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে করে থানায় নিয়ে আসেন। গাড়িতে থাকা দেশীয় অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করেছেন মধুপুর থানার উপপরিদর্শক এনামুল হক। বিকাল ৫টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ডিবি পুলিশের একটি দল তদন্ত কাজ চালাচ্ছে। পুলিশের সহযোগিতায় একদল উদ্ধার কর্মী বাস উদ্ধার করছেন।
প্রথমে এটিকে নিছক দুর্ঘটনা মনে করা হয়েছিল। পরে আস্তে আস্তে সব খোলাসা হতে থাকে। দুপুরের পরে সব পরিষ্কার হতে থাকে। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনাস্থল পরিদর্শনে আসেন। থানায় অবস্থান করে বিকাল থেকে তিনিসহ সংশ্লিষ্টরা বাসযাত্রী ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ময়মনসিংহ থেকে আসা ডিএনএ পরীক্ষাগারের কর্মীদের থানায় অবস্থান করতে দেখা গেছে।
থানার গোল ঘরে বাসযাত্রী নারী-পুরুষ ও শিশুদের অবস্থান করতে দেখা গেছে। ওসির কক্ষে বসে থাকা বাসযাত্রী নাটেরের গুরুদাসপুরের বিয়াঘাট গ্রামের আলী আহসান, কুষ্টিয়ার দৌলতপুরের বাগুয়ান গ্রামের মিজানুর রহমান মিজান এমন ঘটনার কথা স্বীকার করেছেন।
মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন এমন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, সমস্ত ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কাজ চলছে। বাসের এক যাত্রীকে বাদী করে মামলার প্রক্রিয়া চলছে।
কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি জানান, সব দিক বিবেচনায় তদন্ত চলছে। বলার মতো তথ্য এখনো সময় আসেনি।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, তদন্ত ভালো অগ্রসর হয়েছে। কাউকে আটক করা হয়নি। সময় হলে গণমাধ্যমকে সব জানানো হবে।
বধ্যভূমি পরিদর্শনে গিয়ে পকেটমারের শিকার আ.লীগ নেতারা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বধ্যভূমি পরিদর্শনে গিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও পুলিশের উপস্থিতিতেই ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ সভাপতি, দুই সাংবাদিক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পকেটমারের শিকার হয়েছে। মঙ্গলবার কপিলমুনি বধ্যভূমি পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার পিসি রায়ের জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে পাইকগাছায় আসার পথে কপিলমুনির বধ্যভূমি পরিদর্শনে যান সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ। তার সঙ্গে ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, ওসি জিয়াউর রহমান, ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ সময় তাদের সঙ্গে থাকা লোকজনের মধ্যে কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দারের পকেট থেকে ১২ হাজার টাকা, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর পকেট থেকে মোবাইল ফোন, সাংবাদিক তপন পালের পকেট থেকে ৫ হাজার টাকা, পূজা উদযাপন কমিটির সভাপতি সমীরণ চন্দ্র সাধুর পকেট থেকে মোবাইল ফোন ও কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি যুগোল কিশোরের পকেট থেকে ১৮০০ টাকা পকেট মেরে নেয় বলে তারা জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান বলেন, এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। তবে আমাদের উদ্যোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বজ্রপাতে ধানক্ষেতেই প্রাণ গেল কৃষকের
যশোর অফিস
যশোরের চৌগাছায় ধান রোপনের সময় বজ্রপাতে সেলিম হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বারুইহাটি গ্রামের মাঠে দাউদ হোসেনের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
সেলিম হোসেন উপজেলার ফুলসারা ইউনিয়নের বারুইহাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, সকাল থেকে ওই গ্রামের দাউদ হোসেনের ধানক্ষেতে ৮-১০ জন শ্রমিক রোপা আমনের চারা রোপন করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হয়। এরপরও তারা কাজ করছিলেন। বেলা ১১টার পর বজ্রপাত শুরু হলে সবাই দৌড়ে গ্রামের দিকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বজ্রপাতে সেলিম মারা যান।
ভাইয়ের চিৎকার শুনে দৌড়ে গেলেন আরেক ভাই, প্রাণ গেলো দুজনেরই
যশোর প্রতিনিধি
গরুর জন্য মেশিনে বিচালি কাটতে গিয়ে যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই ভাই হলেন- তৌহিদুল ইসলাম (৪২) ও রুহুল আমিন (৩৮)। তারা জয়নগর গ্রামের মৃত খেলাফত মোল্লার ছেলে। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এর মধ্যে তৌহিদুল ইসলাম পেশায় হোমিও চিকিৎসক ছিলেন। বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাতে যশোর জেনারেল হাসপাতালে তৌহিদুলের ভায়রা ভাই জিল্লুর রহমান জানান, রুহুল আমিন গরুর জন্য মেশিনে বিচালি কাটতে যেয়ে বিদ্যুতায়িত হন। এ সময় তার চিৎকার শুনে তৌহিদুল ইসলাম দৌড়ে গিয়ে মেশিন সরাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশীষ রায় জানান, হাসপাতালে তাদের মৃত অবস্থায় আনা হয়েছে।
স্নাতক পাস করে দিলেন চায়ের দোকান, নাম ‘নাইট ক্লাব’
কুষ্টিয়া প্রতিনিধি
সড়কের পাশ ঘেঁষেই গড়ে উঠেছে টিনের দুইচালা ঘর। ঘর বলতে এটি একটি চায়ের দোকান। তবে এই চায়ের দোকানের নাম ‘নাইট ক্লাব’। স্নাতক পাস করা এক যুবক এই চা দোকানের মালিক। কুষ্টিয়ার মিরপুর পশুর হাট সংলগ্ন সড়কের পাশের দোকানটির অবস্থান।
বুধবার (৩ আগস্ট) দুপুরে সরেজমিন গিয়ে দোকানে দেখা গেছে, দোকানের মধ্যে তখন কিছু মানুষ চা পানে ব্যস্ত। এই কর্মব্যস্ততার ফাঁকেই কথা হয় দোকান মালিক মো. শাহিনুর রহমান অরুণের সঙ্গে।
তিনি জানান, ১৯৯৭ সালে কুষ্টিয়ার মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। মিরপুর মাহমুদ চৌধুরী কলেজ থেকে ১৯৯৯ সালে এইচএসসি ও ২০০২ সালে স্নাতক পাস করেন। এরপর তিনি স্থানীয় কয়েকটি এনজিও সংস্থায় মাঠকর্মী হিসেবে চাকরি করেন। ২০১৪ সালে চাকরি ছেড়ে তিনি কুষ্টিয়া বিজিবি সেক্টর সংলগ্ন এলাকায় চায়ের দোকান দেন। এরপর সেখান থেকে এসে মিরপুর পশুর হাট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের দোকান ঘর ভাড়া নেন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
অরুণ বলেন, ‘আগে চায়ের দোকানে জ্বালানি হিসেবে খড়ির ব্যবহার হতো। কিন্তু এখন কয়লা দিয়ে চা তৈরি করা হয়। এতে আমাদের গ্যাস এবং বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। প্রায় এক বছর আগে দোকানটি ভাড়া নিয়েছি। প্রতি মাসে দোকানের ভাড়া বাবদ এক হাজার টাকা গুনতে হয়।’
তিনি বলেন, ‘আমার চায়ের দোকানে প্রতিদিন গড়ে দুই হাজার থেকে ২৫০০ টাকা বিক্রি হয়। এতে খরচ বাদে প্রায় ৫০০ টাকার মতো লাভ থাকে। এই দিয়েই সংসার মোটামুটি চলে যায়। এ ছাড়াও প্রতি মঙ্গলবার এখানে সাপ্তাহিক হাট বসে। হাটের দিন ১০ হাজার টাকা পর্যন্তও বেচাবিক্রি হয়।’











































