Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

53

নগরীতে গৃহবধুর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন
স্টাফ রিপোর্টার
নগরীর ৪নং মাছ ঘাট এলাকায় সাথী বেগম (২২) নামে এক গৃহবধুর মৃত্যু রহস্যজনক হয়েছে। রবিবার (১৭ জুন) সকালে খুলনা মেডিকলে কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ মৃত্যু রহস্য নিয়ে নানা গুঞ্জন উঠেছে। নিহত গৃহবধু ওই এলাকার জামাল শেখের বড় মেয়ে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, জামাল শেখ দু’কন্যা নিয়ে ৪নং মাছ ঘাট এলাকায় বসবাস করেন। ১১ বছর আগে তাদের ছেড়ে মা অন্যত্র বিয়ে করে। সন্তানদের দেখভাল করার জন্য জামাল পুনরায় বিয়ে করে। এরপর থেকে তাদের ওপর নেমে আসে সৎ মায়ের অত্যাচার। ৮ বছর আগে ৪ নং মাছ ঘাট এলাকার সবুজ শেখ নামে এক যুবকের সাথে তার বিয়ে হয়। কিছুদিন সংসার করার পর সবুজ অন্যত্র একটি বিয়ে করে। সাথী বাবার বাড়িতে চলে আসে। সৎ মা এটি কোনভাবে মেনে নিতে পারেনি। পান থেকে চুন খসলে সৎ মা তার ওপর অত্যাচার করতো। ৫ জুলাই দুপুরে জামাল শেখের সাথে দ্বিতীয় স্ত্রী রাহেলার কথা কাটাকাটি হয়। এসময় সাথী তাদের গন্ডগোল করতে নিষেধ করে। এরপর জামালের অনুপস্থিতিতে সাথীর ওপর চলে অত্যাচার। সাথীকে শায়েস্তা করার জন্য রাহেলা তার মা ও বোনকে ডেকে ওই বাড়িতে নিয়ে আসে। তারা ৩জন মিলে সাথীর শরীরের বিভিন্নস্থানে আঘাত করতে থাকে। পরে জ্ঞান হারিয়ে ফেললে সাথীকে ফেলে পালিয়ে যায় তারা। ওইদিন থেকে সাথী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। নাক ও মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। পাশ্ববর্তী ফার্মেসী থেকে ঔষধ এনে তাকে খাওয়ান হয়। কিন্তু কিছুতে তার রক্ত পড়া বন্ধ হয়না। রবিবার সকালে রুটি ও চা খাওয়ার পর নিস্তেজ হয়ে পড়ে সাথী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন। সাথীর ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
নিহত সাথীর ছোট বোন সুমাইয়া বলেন, বড় আপার সাথে স্বামীর ছাড়াছাড়ি হওয়ার পর থেকে বাবার বাড়িতে অবস্থান করে সাথী। এটা তার সৎ মা কোনভাবে মেনে নিতে পারেনি। কোন কিছু হলেই সৎ মা তার ওপর অত্যাচার করত। সেদিন তাকে বেদম প্রহার করেছে ৩ জন মিলে। তাকে কোন চিকিৎসকের কাছে নেওয়া হয়নি বা কোন চিকিৎসা দেওয়া হয়নি। বিনা চিকিৎসায় আমার বোনটি মারা গেল। এখন এ ছোট বাচ্চার কি হবে এটা নিয়ে বেশ চিন্তিত। তিনি বোনের মৃত্যুর জন্য সৎ মাকে দায়ি করেছেন।
খুলনা থানার এসআই লতিফা রহমান পপি বলেন, মোবাইল ডিউটি করছিলেন তিনি। মৃত্যুর কথা জানতে পেরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে তার লাশের সুরাতহাল রির্পোট তৈরি করেন। তিনি বলেন, মরদেহের শরীরের বুকে একটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের রির্পোট এলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নগরীতে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
নগরীর বয়রার আইজার মোড় এলাকার একটি পুকুরে গোসল করতে গিয়ে আরাফাত (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ জুলাই) তার মৃত্যু হয়। খুলনা সিটি করপোরশনের (কেসিসি) কঞ্জারভেন্সি বিভাগের উচ্চমান সহকারী আনোয়ার হোসেনের বড় ছেলে আরাফাত। সে স্থানীয় ইকরা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
কেসিসির সহকারী কঞ্জারভেন্সি অফিসার মোল্লা মারুফ রশিদ বলেন, দুপুর ১২টার দিকে ৬ থেকে ৭জন শিশু কিশোর মিলে আইজার মোড়ের পুকুরে গোসল করতে যায়। এসময় আরাফাত ও তার ছোট ভাই তাদের সঙ্গে যায়। সবাই গোসল করে উঠে আসলে আরাফাত না আসায় ছোট ভাই তাকে খুঁজতে থাকে। পরে প্রতিবেশী ও স্বজনেরা পুকুর থেকে আরাফাতকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত. ঘোষণা করেন।

শ্রমিকলীগ নেতা সোবহান এর মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
আছিয়া-সাত্তার ইসলামী সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের বড় ভাই, খুলনা মহানগর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের পিতা সাবেক শ্রমিকলীগ নেতা মরহুম এস এম সোবাহান হোসেনের ১৬তম মৃত্যু বার্ষিকী ছিল ১৬ জুলাই।
এ দিনেই সহজ সরল সদালাপি এ ভালো মানুষটি হঠাৎ করে পরিবারসহ সকলকে কাঁদিয়ে আল্লাহর আদেশে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। আছিয়া-সাত্তার ইসলামী সমাজকল্যাণ পরিষদ ও পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত লালমাটিয়া, ঢাকার, ব্লক-সি জামে মসজিদে ১৫ জুলাই শুক্রবার জুম্মাবাদ দোয়া মাহফিল এবং ১৬ই জুলাই শনিবার বাদ জোহর মৌলভীপাড়া বায়তুল হামদ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. আব্দুল্লাহ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আছিয়া-সাত্তার ইসলামী সমাজকল্যাণ পরিষদের আহ্বায়ক প্রফেসর সাইদুল হাসান, পোল্ট্রি শিল্প মালিক সমিতির প্রচার-সম্পাদক শেখ আব্দুল হালিম, মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ শেখ ইশারুল হক, আলহাজ¦ শেখ মো. রুস্তম, এস এম ইনসান হোসেন, মরহুমের পুত্র এস এম আসাদুজ্জামান রাসেল, মো. কামরুজ্জামান ইমরান, এস এম তামজিদ হোসেন সৌরভ, আব্দুর রহমান ইসতিয়াক, রুবেল, রাফাদ, কাজল আরেফিন, মোজাম্মেল হক, খলিলুর রহমান, গোলাম মোস্তফা, ছলেমান খান, সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

শরণখোলায় অজগর উদ্ধার বনে অবমুক্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় ১০ ফুট লম্বা ও ১২ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করে ভোলা টহল ফাঁড়ি সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। রবিবার ১জুলাই সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মো. জাহাঙ্গীর হাওলাদারের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

সিপিজির ফিল্ড ফ্যাসিলেটেটর মোঃ শহিদুল ইসলাম সাচ্চু জানান, ওয়াইল্ড টিম, ভিটিআরটি ও বনবিভাগের সহায়তায় সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মো. জাহাঙ্গীর হাওলাদারের বাড়ি থেকে ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের বিশাল একটি অজগর সাপ উদ্ধার উদ্ধার করে ভোলা টহল ফাঁড়ি সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। ধারনা করা হচ্ছে, খাবারের সন্ধানে বিভিন্ন সময়ে অজগর সাপগুলো বন সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়ে।

ডিজিটাল সনদ ও পরিচয়পত্র পাচ্ছেন শরণখোলার ৪২২ জন বীর মুক্তিযোদ্ধা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ১২ ধরনের বারকোড ও বিশেষ পদ্ধতিতে ছাপানো ডিজিটাল সনদপত্র ও পরিচয়পত্র (স্মার্ট কার্ড) পাচ্ছেন বাগেরহাটের শরণখোলার ৪২২ জন বীর মুক্তিযোদ্ধা। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকার কর্তৃক নিয়োগকৃত যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম. আফজাল হুসাইন জানান, স্বাধীনতার ৫০ বছর পরে হলেও সরকারের এ পদক্ষেপ প্রশংসার দাবীদার এবং বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য এটি গর্বের।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকী জানান, উপজেলার ২০৩ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড এবং মৃত ২১৯ জন বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদ পাচ্ছেন। খুব শীগ্রই বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে আরও ৫ গ্রাম প্লাবিত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী ইউনিয়নে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙনের ফলে নতুন করে আরও পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মৎস্যঘের, পুকুর, কৃষিজমিসহ ঘরবাড়ি। ভাঙন পয়েন্টের বিস্তৃতি প্রায় ৫০০ ফুট ছাড়িয়ে গেছে।

জানা গেছে, গত শুক্রবার ভাঙন শুরু হওয়ার পর শনিবার নতুন করে পোড়াকাটলা, পশ্চিম ও পূর্ব দুর্গাবাটী, ভামিয়া, দাতিনাখালী ও মাদিয়া এলাকার রাস্তাঘাটসহ ঘরবাড়ি, ঘের, পশুর খামার পানিতে নিমজ্জিত হয়েছে। শনিবার দুপুর থেকে জোয়ারের পানি প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে। রাস্তার অন্তত এক ফুট ওপর দিয়ে সেখানে পানি প্রবাহিত হচ্ছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, প্রায় ৫ হাজার কাঁকড়া ঘের পানির নিচে চলে গেছে। মানুষের বসতঘরে পানি ঢুকেছে। কাঁচাঘর ধসে পড়েছে। প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকট চরমে উঠেছে।

পানি উন্নয়ন বোর্ড শ্যামনগরের পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের সেকশন অফিসার মাসুদ রানা বলেন, জোয়ারের পানির গতির কারণে সেখানে রিং বাঁধ তৈরি করা সম্ভব হচ্ছে না। পানির গতি কমে গেলে সেখানে রিং বাঁধ তৈরি করে দেওয়া হবে। এ জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

কলেজছাত্রীর গোসলের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি, অতঃপর…
যশোর অফিস
যশোরে এক কলেজছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করা এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় শরিফুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৬ সদস্যরা। শনিবার দুপুরে চাউলিয়া থেকে শরিফুলকে আটক করা হয়।

শরিফুল সদর উপজেলার চাউলিয়া গ্রামের রাজ্জাক দফাদারের ছেলে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা দিয়ে শনিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শরিফুল আদালতে এই ঘটনা স্বীকার করে জবানবন্দি দেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু তার জবানবন্দি গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম।

ভুক্তভোগী ওই কলেজছাত্রীর পিতা মামলায় উল্লেখ করেছেন, ১ জুলাই তিনি ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। সকাল ১০টার দিকে তার মেয়ে বাড়ির ছাদে কাপড় শুকানোর জন্য যায়। এ সময় প্রতিবেশীর ছাদ থেকে একটি মেমোরি কার্ড তার মেয়ের দিকে ছুড়ে দিয়ে শরিফুল বলে ‘মেমোরি কার্ডে তোর নগ্ন ভিডিও এবং ছবি আছে। দেখে মেমোরি কার্ড ফেরত দিবি এবং আমার সঙ্গে দেখা করবি।’ তার মেয়ে ভয়ে শরিফুলের সঙ্গে দেখা করে না। পরে তার মোবাইল ফোন নম্বর থেকে কল দিয়ে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ১৫ দিনের আল্টিমেটাম দেয়।

শরিফুল তার বাড়ির মোবাইল নম্বরে নিয়মিত অশ্লীল ম্যাসেজ দিতে থাকে এবং তার মেয়ের সঙ্গে দেখা করতে চায়। সামাজিক ভাবে মানসম্মানের ক্ষতি করবে বলে হুমকি দেয়। সর্বশেষ গত ৭ জুলাই সে ফের ম্যাসেজ পাঠিয়ে হুমকি দেয়। ম্যাসেজটি তিনি ও তার স্ত্রী দেখেন এবং র্যাব-৬ যশোর ক্যাম্পের অভিযোগ করেন।

র্যাব সদস্যরা শনিবার দুপুরে চাউলিয়া থেকে শরিফুলকে আটক করে এবং কোতোয়ালি থানায় সোপর্দ করে।

বাবার ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর
যশোর অফিস
যশোর সদরে বাবার মাটিবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে আপন দুই চাচাতো ভাইবোনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। রোববার সকাল ৭টার দিকে রূপদিয়ার জিরাট গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলো— ট্রলিচালক কামাল হোসেনের মেয়ে জাহিয়া খাতুন (৪), জামাল হোসেনের ছেলে আবু হুরায়রা (২)।

নিহত শিশু জাহিয়া খাতুনের বাবা কামাল হোসেন জানান, প্রতিদিনের মতো তিনি বাড়ি থেকে ট্রলি নিয়ে মাটি টানার উদ্দেশে বের হচ্ছিলেন। তখন তিনি খেয়াল করেননি পেছনে কেউ আছে কিনা। যখন গাড়ি পেছনের দিকে নিতে যান, তখন চাকায় বাধা অনুভব করেন।

বারবার পেছনের দিকে গাড়ি নিতে যাচ্ছি; তখন না গেলে গাড়ি থেকে নেমে দেখি আমার শিশু বাচ্চা জাহিয়া আর আমার ভাইয়ের ছেলে পিষ্ট হয়ে চাকার সঙ্গে এঁটে আছে।

কান্নাস্বরে তিনি আরও বলেন, ট্রলি যখন চালু করা হয়, তখন গাড়ির একটা ব্যাপক আওয়াজ হয়; সেই আওয়াজের মধ্যে তাদের চিৎকার শুনতে পায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিক একটা দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশুর। ফলে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় শিশু দুটি মরদেহ ময়নাতদন্ত বাদেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারীর বন্ধুতায় মিটছে নিরাপদ পানির তৃষ্ণা
দাকোপ প্রতিনিধি
বারুইখালী। গ্রামটিতে যেতে মাড়াতে হবে খুলনার দাকোপ উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার পথ। পিচঢালা রাস্তা ধরে যেতে যেতে চোখে পড়ে জলহীন পুকুর, কোথাও কোথাও জংধরা টিউবওয়েল। তপ্ত রোদে সব শুকিয়ে কাঠ, কোথাও নেই তৃষ্ণার জল। এর মধ্যেই কলসি কাঁখে হাঁটছে একদল নারী।

দলবদ্ধ নারীর একজন হাজেরা খাতুন। আঁচলে মুখের ঘাম মুছতে মুছতে হাজেরা জানান, পানির বেশি টানাটানি পড়ে গ্রীষ্ফ্মে। ছয় সদস্যের দরিদ্র পরিবারটির নিত্যকাজের পানি জোগানোর কাজটা বর্তায় তাঁর ওপর। খাওয়ার পানি আনেন দুই কিলোমিটার দূরের পানি বিশুদ্ধকরণ প্লান্ট থেকে।

হাজেরার সঙ্গে কথা বলতে বলতে পড়ন্ত বিকেল। কারও হাতে একটি-দুটি কলসি, কারও তিন থেকে পাঁচটি। কারও কাছে আবার বড় ড্রাম। দূরদূরান্ত থেকে সবাই ছুটছেন সুপেয় পানির খোঁজে।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুপেয় পানির সংকট দূর করতে সরকারি ও বেসরকারিভাবে উপজেলায় অনেক উদ্যোগই নেওয়া হয়েছে। কোনোটিই তেমন কাজে আসেনি। প্রায় সব এলাকায় নলকূপ স্থাপন করা হলেও তাতে মিঠাপানি ওঠে না। একমাত্র বারুইখালী গ্রামের রিভার্স অসমোসিস বা আরও প্লান্টে খাবার উপযোগী পানি মিলছে। এটি ২০১৯ সালে স্থাপন করে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন। সংস্থাটির নবযাত্রা প্রকল্পের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের এ কাজ চলছে। প্রকল্পে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক সংস্থা ইউএসএআইডি। আশপাশের গ্রামের দৈনিক ২ হাজারের বেশি মানুষ এই প্লান্ট থেকে পানি সংগ্রহ করেন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত মানুষের ভিড় লেগেই থাকে। এখানে ভূগর্ভস্থ নোনাপানি তুলে ছয়টি স্তরে পরিশোধন করে সরবরাহ করা হয়। এ প্লান্ট থেকে পানি নিতে প্রতি লিটারে ৪০ পয়সা দিতে হয়। মাসে এক পরিবারের পানির জন্য খরচ হয় ১৬০ টাকার মতো।

এই টাকা দিতে কোনো অসুবিধা নেই বলে জানান গৃহবধূ আরতী রানী রায়। তিনি বলেন, ‘আগে গ্যাস, আমাশয়ে যে টাকা খরচ হইত, তার চেয়ে এই পানির দাম অনেক কম। এখন সেই সব অসুখ আর নেই। আর এখন ১৫ থেকে ২০ মিনিটে পানি পাচ্ছি।’

খুলনার দাকোপ ছাড়াও কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জের ৪০টি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ এখন হাজেরা ও আরতী রানীর মতো পানির কষ্ট ভুলেছেন। আরও প্লান্টসহ সাত ধরনের পানির আধারের মাধ্যমে এসব মানুষকে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। মা ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টি, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যবিধি চর্চা, কৃষি ?ও জীবিকায়ন, দুর্যোগ ঝুঁকি কমানো, সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা এবং নারী-পুরুষ সমতা- এই পাঁচ বিষয় আছে নবযাত্রা প্রকল্পে। দাকোপের পানখালীর বারুইখালীতে আছে লবণাক্ততা দূরীকরণ প্লান্ট এবং চমক কমিউনিটি বেজড অর্গানাইজেশন (সিবিও) পানি বিশুদ্ধকরণ প্লান্ট। চার উপজেলায় আছে আর্সেনিক ও আয়রনমুক্ত প্লান্টও (এআইআরপি)। এ ছাড়া আরও পাঁচ পদ্ধতিতে পানি পরিশোধন করে সরবরাহ করা হয়। এগুলোর মধ্যে আছে- গভীর নলকূপ, পোলার স্যান্ড ফিল্টার, সোলারপন্ড স্যান্ড ফিল্টার, বৃষ্টির পানি ধরে রাখা ও সমাজভিত্তিক পানি সরবরাহ। প্রতিটি ক্ষেত্রেই পানি ব্যবস্থাপনায় মূল দায়িত্বে আছেন নারীরা। যেমন রিভার্স অসমোসিস প্লান্ট ব্যবস্থাপনায় আছে ২২ সদস্যের কমিটি। এর মধ্যে সভাপতি, সচিব, কোষাধ্যক্ষসহ ১২ জনই নারী।

বারুইখালী গ্রামের চমক সিবিও রিভার্স অসমোসিস প্লান্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিল্পী গোলদার বলেন, ‘সেই ছেলেবেলা থেকে পানির কষ্ট করতে দেখতিছি এ গ্রামের মানুষকে। আমরা নারীরা এই কষ্ট সবচেয়ে বেশি ভোগ করি। এই প্লান্ট সেই কষ্ট ভুলিয়েছে।’

নবযাত্রা প্রকল্পের ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) খাতের কারিগরি পরামর্শক মো. আয়াতুল্লাহ আল মামুন বলেন, চার উপজেলায় ১০টি রিভার্স অসমোসিস প্লান্ট আছে। এসব স্থাপনা স্থানীয় মানুষের হাতে তুলে দেওয়ার আগে দুই দফায় পানির মান পরীক্ষা করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচও) এই প্রকল্পের ল্যাবরেটরিতে গুণগত মান পরীক্ষা করা হয়। মান নিশ্চিত হলেই উপকারভোগীদের কাছে স্থাপনা হস্তান্তরিত হয়। ব্যবস্থাপনার জন্য স্থানীয় মানুষকে প্রশিক্ষিত করা হয়েছে। ডিপিএইচওর সঙ্গে করা হয়েছে পার্টনারশিপ স্থাপন।

নবযাত্রা প্রকল্প শুরু হয়েছিল ২০১৫ সালে। শেষ হবে আগামী সেপ্টেম্বরে। এর মধ্যে প্রকল্পটির অর্জন নিয়ে জরিপ করেছে ওয়ার্ল্ড ভিশন। তাদের কর্ম এলাকায় আগে ৫২ শতাংশ পরিবার নিরাপদ পানি পেত, সেটি এখন দাঁড়িয়েছে প্রায় ৯৯ শতাংশে।

সংকটেও পানির দাম বাড়াল খুলনা ওয়াসা
স্টাফ রিপোর্টার
নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ সামাল দিতেই মানুষ দিশেহারা। মধ্যবিত্তের টানাপোড়েনের সংসারে নতুন দুঃসংবাদ নিয়ে এসেছে খুলনা ওয়াসা। পানি সরবরাহের দায়িত্বে থাকা এই সংস্থা গ্রাহক পর্যায়ে দাম বাড়িয়েছে সর্বোচ্চ ২৮ শতাংশ পর্যন্ত। আগামী ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত মূল্য কার্যকর হবে। এ নিয়ে গত ৭ বছরে ছয় দফায় পানির দাম বাড়াল সংস্থাটি।
পরিবর্তিত মূল্য অনুযায়ী, আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানি ব্যবহারের জন্য দিতে হবে ৮ টাকা ৯৮ পয়সা। আর বাণিজ্যিক গ্রাহককে দিতে হবে ১৪ টাকা। এর সঙ্গে আছে সার্ভিজ চার্জ, ডিমান্ড চার্জ ও ভ্যাট। সর্বশেষ মূল্য অনুযায়ী আবাসিকে পানির দর ছিল ৬ টাকা ৯১ পয়সা এবং বাণিজ্যিক দর ছিল প্রতি ইউনিট ১০ টাকা। সেই হিসাবে আবাসিকে পানির দর বেড়েছে ২৩ দশমিক ৬ শতাংশ এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য দাম বেড়েছে ২৮ দশমিক ৫৮ শতাশ।

এদিকে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই পানির মূল্যবৃদ্ধির ঘোষণায় ক্ষুব্ধ খুলনার নাগরিক নেতারা। তাঁদের দাবি, গ্রাহকসেবা আইন অনুযায়ী সেবার দাম বৃদ্ধির আগে অবশ্যই গণশুনানি করতে হবে। ওয়াসায় এ ধরনের কোনো শুনানি হয়েছে বলে কারও জানা নেই। নতুন মূল্য কার্যকর হলে মানুষের ওপর অর্থনৈতিক চাপ বাড়বে। তাঁরা এই মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

খুলনা ওয়াসা থেকে জানা গেছে, ২০১৫ সালে ১ জানুয়ারি ৪ টাকা ইউনিট ধরে পানির নতুন মূল্যতালিকা অনুমোদন করে ওয়াসা বোর্ড। ২০১৬ সালের ১ জানুয়ারি পানির দাম ২০ শতাংশ বাড়ানো হয়। এতে পানির দাম বেড়ে দাঁড়ায় প্রতি ইউনিট ৪ টাকা ৮০ পয়সা। ২০১৭ সালের জানুয়ারি মাসে পানির দাম আরও ২০ শতাংশ বাড়ানো হয়। এতে ইউনিটপ্রতি মূল্য দাঁড়ায় ৫ টাকা ৭৬ পয়সা। ২০১৯ সালের ডিসেম্বর মাসে আরও ২০ শতাংশ দাম বৃদ্ধি করে ওয়াসা। এতে প্রতি ইউনিট পানির দাম বেড়ে দাঁড়ায় ৬ টাকা ৯১ পয়সা। গত আড়াই বছর এই মূল্যই কার্যকর ছিল।

সূত্রটি জানায়, পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব ওয়াসা বোর্ডে উত্থাপন করা গত মে মাসে। নিয়ম অনুযায়ী সেবা খাতের দাম ২০ শতাংশের ওপরে বাড়ালে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। এজন্য মূল্যবৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত জুন মাসে এই প্রস্তাব অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শুষ্ক মৌসুমে এমনিতেই খুলনায় পানির সংকট থাকে। আষাঢ়-শ্রাবণ মাসে এই সংকট দূর হয়ে যায়। পানি সংকটের মধ্যে দাম বাড়ালে প্রতিক্রিয়ার আশঙ্কা থাকায় ১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুল্লাহ বলেন, অন্যান্য শহরের তুলনায় খুলনা ওয়াসার পানির দাম কম। এই দাম দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা যায় না। এজন্য মন্ত্রণালয় থেকে ভর্তুকি দেওয়া হয়। প্রতি বছরই এই ভর্তুকি কমছে। সর্বশেষ পানির মূল্যবৃদ্ধি ও নিজস্ব আয় না বাড়ালে ভর্তুকি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়। এজন্য ওয়াসা বোর্ড সদস্যদের মতামতের ভিত্তিতে পানির দাম বাড়ানো হয়েছে।

তবে সেবার মান না বাড়িয়ে দাম বৃদ্ধির উদ্যোগে ক্ষোভ প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সম্পাদক অ্যাডভোকেট কুদরত ই খুদা সমকালকে বলেন, গ্রাহকদের মতামত ছাড়া ওয়াসা এভাবে পানির দাম বৃদ্ধি করতে পারে না। মূল্যস্ফীতির চাপে পিষ্ট মানুষের ওপর অতিরিক্ত এই দাম মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো বিঁধবে।

তিনি বলেন, আয় বাড়ানোর জন্য পানির দাম না বাড়িয়ে ওয়াসার উচিত নিজেদের খরচ কমানো। পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আমরা আন্দোলনে যাব।

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ২২ কি: মি: রাস্তা ঘেষে ইট ও কাঠের গুড়ি রাখায় ঝুঁকি
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরা বি.জি.বির হেডকোয়ার্টার থেকে খুলনা অভিমূখী ২২ কি:মি: শুভাষিনী বাজার পর্যন্ত সড়কের দু-ধারে এলাকার দখলদাররা বিভিন্ন ধরনের মালামাল রেখে বড় যানবাহন থেকে শুরু করে ছোট খাট যানবাহন চলার বিঘ্ন সৃষ্টি করছে। এছাড়া সন্ধ্যার পরে অনেক বাইসাইকেল অরোহীরা বড় গাড়ীর ভয়ে পার্শ্ব রাস্তা দিয়ে চলাচল করার সময় বিভিন্ন মালামালে ধাক্কা খেয়ে আহত বা নিহতেরও খবর পাওয়া যায়।
তথ্য অনুসন্ধানে জানাগেছে সড়কের দখলদাররা তালতলার ঈদগাঁহ এর পাশে পিচের গা ঘেষে আলাউদ্দীন নামের এক ব্যবসায়ী বালু, খোয়া রাস্তার উপর রেখে ব্যবসা চালাচ্ছেন। ত্রিশমাইল নামক স্থানে বালু, কাঠের গুড়ি খোয়া, পাটকেলঘাটা হারুন-অর রশিদ কলেজের পশ্চিম পাশে মসজিদের সামনে আস্ত ইট রেখে রাস্তা দখল। সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) এর পাটকেলঘাটা কার্যালয়ের সামনে খালি স্প্রাইট এর বোতল বড় বড় বস্তা রাস্তার পাশে রাখায় গত সপ্তাহে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত সহ ১০ জন আহত হয়। পাটকেলঘাটা তেল পাম্পের পাশে কাঠের গুড়ি, নতুন নৌকার কারখানার জন্য মহেন্দ্র ও পিক আপের সাথে সাইড নেয়া কেন্দ্র করে সাতক্ষীরার কালীগঞ্জের এক কলেজ ছাত্র নিহত হয়। পাটকেলঘাটা পল্লী বিদ্যুঃ অফিসের সামনে অসাধু ব্যবসায়ীরা বালু রেখে ঘটাচ্ছে দূর্ঘটনা। কুমিরা পাকা কলার আড়তের সামনে রাস্তার উপর কলা লোড আনলোড উক্ত স্থানে প্রায়ই দূর্ঘটনা ঘটে চলেছে। কুমিরা কদমতলা নামক স্থানে স-মিলের সামনে কাঠের গুড়ি, মির্জাপুর তেল পাম্পের সামনে স-মিলের কাঠের গুড়ি রাস্তার গা ঘেষে রেখেছে। মদনপুর বাজার স-মিলের কাঠের গুড়ি, সুভাষিনী বাজার স-মিলের সামনে কাঠের গুড়ি। এভাবে একের পর এক রাস্তা দখল করলেও এসব অবৈধ দখল উচ্ছেদ করার দায়িত্ব কাদের? এ বিষয়ে পাটকেলঘাটা থানা জাসদের প্রচার সম্পাদক ও শ্রমিক জোটের সরদার মোঃ আজিজুল ইসলাম বলেন সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের কর্মচারী ও কর্মকর্তাদের অবহেলার কারনে অসাধু ব্যবসায়ীরা রাস্তা দখল করে রাখায় দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯টি মামলায় ২৭হাজার টাকা জরিমানা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি মামলায় ২৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার (১৭ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে তিনি ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার বিভিন্ন স্থানে পরিবহন আইন লঙ্ঘনের দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ০৪টি মামলা দায়ের করা হয়। উপজেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী দুটি পৃথক মামলায় ৩ টি অবৈধ ড্রেজার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উপজেলার ৩টি করাতকলে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে করাতকল লাইসেন্স বিধিমালা (২০১২) অনুযায়ী ৩টি মামলা দায়ের করা হয়। এ সময় মহাসড়কে ঝুঁকিপূর্ণ এলাকার একটি অবৈধ করাতকল বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট) মো. মনোয়ার হোসেন।

সরকারি চাকরীর দাবীতে আমরণ অনশনকৃতঢাবি ছাত্র শাহীন গুরুতর অসুস্থ
ঝিনাইদহ প্রতিনিধি
সরকারি চাকরীর দাবীতে আবারো আমরণ অনশণ শুরু করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র শাহীন আলম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রোববার দুপুরে অনশনস্থলে গিয়ে দেখা যায় শাহীন আলম প্রখর রৌদ্রে অচেতন হয়ে পড়ে আছে। হাত নেড়ে জানান তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার দাবী পুরণ না হলে তিনি এখানেই মৃত্যুবরণ করবেন। রোববার সকালে ঝিনাইদহ শহরের প্রেরণা একাত্তর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মাস্টার্স বিভাগের ছাত্র শাহীন আলম। তিনি গনমাধ্যম কর্মীদের জানান, ২০১৫-২০১৬ সেশনে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স শেষ করেছেন। দেশে বিদেশে দৃষ্টি প্রতিবন্ধীদের বিনামূল্যে অনলাইনে কম্পিউটর প্রশিক্ষণ দিয়ে আসছেন। তার মোট শিক্ষার্থী এখন ২৩৯ জন। সে তার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে ইনফরমেশন অফিসার, কমিউনিকেশন, টিচার ও ট্রোইনারের সরকারি চাকরীর দাবি করেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত মৃত্যু হলেও সে অনশন কর্মসূচি ভঙ্গ করবে না। শাহীন জানান, গত ০৯ মে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরীর দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছিল। এ খবর শুনে ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম দুইজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে চাকরীর আশ্বাস দেন। শাহিনকে দুইদিন ঝিনাইদহ সার্কিট হাউসে রেখে ২৫ টাকা হারে ডাটা এন্ট্রি অপারেটর ও ৫ হাজার টাকার চুক্তিতে শিক্ষকতার চাকরীর প্রস্তাব করা হয়। কিন্তু সেই প্রস্তাব তিনি প্রত্যাখান করেন বাড়ি ফিরে যান। ওই সময় সাংবাদিকদের কাছে তিনি আবারো আমরণ অনশন কর্মসুচী করবেন বলে জানান। ৬৬ দিন পর তিনি আবারও একই দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছেন। প্রতিবন্ধি শাহীন আলম ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের দিনমজুর আব্দুল কাদেরের ছেলে।

ডুমুরিয়া সদরে নতুন মৎস্য আড়ত’র উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদরে কাজী সামছুর রহমান নতুন মৎস্য আড়ত’র শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে এর উদ্বোধন করেন নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উদ্বোধন কালে এমপি বলেন,ব্যবসায়ী ক্ষেত্রে কোন রাজনীতি, দূর্নীতি ও অনিয়ম চললে সে ব্যবসা কখনও ¯’ায়ীত্ব হয় না। এজন্য ক্রেতা বিক্রেতাদের মধ্যে সমন্বয় এবং সততার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। শুরুতে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শরীফুল ইসলাম। উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন মৎস্য আড়ত’র প্রতিষ্ঠাতা ও সভার সভাপতি কাজী ফরিদ আহমেদ। শিক্ষক মোঃ শফিকুল আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যদেন আওয়ামীলীগ নেতা নজিবুর রহমান নাজু, ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য ও যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ। এ সময় উপ¯ি’ত ছিলেন শিক্ষক মোঃ আইউব হোসাইন, আওয়ামী লীগ নেতা সরদার আবু সাঈদ, যুবলীগ নেতা শাহনেওয়াজ হোসেন শিমুল, ছাত্রলীগ নেতা খান আবুল বাসার।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ডুমুরিয়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ডুমুরিয়া উপজেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ডুমুরিয়া উপজেলা শাখার আহবায়ক মোঃ রকিবুজ্জামান পিন্টু। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব মোঃ আবু সুফিয়ান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আছাবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন, রবীন্দ্রনাথ বৈরাগী, নিমাই চন্দ্র মন্ডল, শচিন চন্দ্র ফৌজদার, সুধাংশু শেখর ফৌজদার, অশোক কুমার ফৌজদার, আতিয়ার রহমান মোড়ল, চিত্তরঞ্জন মন্ডল, গাজী নাজিম উদ্দীন, ভোলানাথ মল্লিক, শীবুপদ, নারায়ন চন্দ্র বিশ্বাস, রঞ্জন কুমার বিশ্বাস, বিধান চন্দ্র সরকার, মমতাজ বেগম, সিরাজুল ইসলাম খান, শচীন্দনাথ মন্ডল, কুমুদ রঞ্জন মল্লিক, অন্নদা কবিরাজ প্রমুখ। সভা সঞ্চালনা করেন শাহারিয়ার সবুজ। সভা শেষে সর্ব সম্মতিক্রমে কমলেশ মন্ডলকে সভাপতি ও মনিরুজ্জামান নয়নকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এদিকে গত ১৫জুলাই সম্মেলন ছাড়াই যে কমিটি করা হয়েছে তার কোন ভিত্তি নেই বলে জানান উপ¯ি’ত কেন্দ্রিয় নেতৃবৃন্দ। এছাড়া যে ৩১ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তারাও এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান বক্তারা।

রূপসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
রূপসা প্রতিনিধি
রূপসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ তৌফিকুর রহমান জিতু (১৫) নামে এক রং মিস্ত্রির হেলপারের মৃত্যু হয়েছে। ১৬ জুলাই বিকেল ৫টা ৩৫ মিনিটে পূর্ব রূপসাস্থ রেজাউলের গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। জিতু বাগেরহাটের মোড়েলগঞ্জের বাদল মুন্সির ছেলে। সে বাবা মায়ের সাথে বাগমারা রবের মোড়স্থ খোকনের ভাড়া বাসায় বসবাস করতো।
জানা গেছে, গত ৫/৬ দিন ধরে পূর্ব রূপসাস্থ রেজাউল মিস্ত্রীর গ্যারেজে বাসের নতুন তৈরীকৃত বডির রং করা হচ্ছিল। ঘটনার সময় রংয়ের কাজ করা অবস্থায় গাড়ির বডি বিদ্যুতায়িত হয়ে জিতু মারা যায়।

‘‘উচ্চ রক্তচাপ পরীক্ষা ও শনাক্তকরণ’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
খবর বিজ্ঞপ্তি

‘‘উচ্চ রক্তচাপ পরীক্ষা ও শনাক্তকরণ’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা রবিবার সকালে খুলনা নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় দাতা সংস্থা সেভ দ্যা চিলড্রেন-এর সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

কর্মসূচি উদ্বোধনকালে সিটি মেয়র ভেজাল খাদ্যদ্রব্য গ্রহণকে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে বলেন, অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় খাদ্যে ভেজাল মিশ্রণ করে। এতে উচ্চ রক্তচাপসহ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তিনি উচ্চ রক্তচাপের কুফল সম্পর্কে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে ব্যাপক প্রচারনা চালাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

দেশে ব্যাপক হারে উচ্চ রক্তচাপের প্রকোপ বাড়ছে। সচেতনতা সৃষ্টি ও পরিমিত খাদ্যাভ্যাস করা গেলে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে সভায় জানানো হয়। এছাড়া গৃহীত প্রকল্পের আওতায় উচ্চ রক্তচাপ সনক্তকরণের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে নগরীর ৮টি ওয়ার্ডে ক্যাম্পেইনের আয়োজন এবং কমিউনিটি এলাকার ৭ হাজার প্রাপ্ত বয়স্ক নাগরিককে চিকিংসা সেবা প্রদান করা হবে বলে উল্লেখ করা হয়।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন কেসিসি’র স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো: মনিরুজ্জামান ও সচিব মো: আজমুল হক। স্বাগত বক্তৃতা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: স্বপন কুমার হালদার। উচ্চ রক্তচাপের কুফল সম্পর্কে আলোচনা করেন সেভ দ্যা চিলড্রেন এর ইউএসসিডিসি’র প্রজেক্ট ম্যানেজার ডা: ফাইজা রাহেলা ও কেসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা: শরীফ শাম্মিউল ইসলাম।

সমৃদ্ধ নগরজীবন উপহার দিতে কেসিসি কর্তৃপক্ষ বদ্ধপরিকর: তালুকদার খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনাবাসীকে সমৃদ্ধ নগরজীবন উপহার দিতে কেসিসি কর্তৃপক্ষ বদ্ধপরিকর। সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব আছে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় নগরবাসীর আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে চাই। সিটি মেয়র বলেন, পরিকল্পিত নগরায়ন আমাদের সকলের আকাক্সক্ষা। কিন্তু কাঙ্খিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য যে পরিমাণ জায়গার দরকার তা অনেক ওয়ার্ডে নেই। সে জন্য সিটি কর্পোরেশন এলাকা বর্ধিত করার জন্য সরকারের নিকট আবেদন জানানো হয়েছে। আরো দুইটি থানা এলাকা কেসিসি’র অন্তর্ভুক্ত হলে সে সকল জায়গায় পরিকল্পিতভাবে খেলার মাঠ, বিনোদন কেন্দ্র, কবরস্থান, শ্মশান ইত্যাদি নির্মাণ করা হবে।

সিটি মেয়র রবিবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র ২০২২-২৩ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। স্বেচ্ছাসেবী সংস্থা রূপান্তর-এর ‘সুশাসন উন্নয়নে জন সম্পৃক্তকরণ’ প্রকল্পের আওতায় এবং এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় নাগরিক ফোরাম-খুলনা এ সভার আয়োজন করে।

নাগরিক ফোরাম-খুলনার আহবায়ক রফিকুল ইসলাম খোকন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ জাকারিয়া।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র নাগরিক ফোরাম কর্তৃক উত্থাপিত বিভিন্ন নাগরিক চাহিদা প্রসঙ্গে বলেন, খুলনার উন্নয়নে কেসিসি বিপুল কর্মযজ্ঞ শুরু করেছে। চলমান প্রকল্পসমূহ সম্পন্ন হলে নগরবাসীর প্রায় সকল চাহিদা পূরণ হয়ে যাবে। তিনি বলেন, বর্ষা মওসুম শেষ হবার সাথে সাথে ময়ূর নদী খননসহ আরো কয়েকটি প্রকল্পের কাজ শুরু হবে। তিনি নগরীতে নতুন নতুন বিনোদন কেন্দ্র নির্মাণ প্রসঙ্গে বলেন কেসিসি খুলনা নগরীকে নান্দনিকভাবে সাজাতে চায়। নগর এলাকা বর্ধিত হলে বর্ধিত অংশে অপূর্ণ থাকা সকল চাহিদা পূরণের লক্ষ্যে বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে।

সিটি মেয়র বলেন নগরবাসীর চাহিদার আলোকে অতিসত্ত্বর আধুনিক সিটি সেন্টারসহ পাবলিক হল নির্মাণের কাজ শুরু করা হবে। হতে গোনা কয়েকটি ওয়ার্ডে জায়গার অভাবে ওয়ার্ড অফিস ও কমিউনিটি সেন্টার নির্মাণ করা সম্ভব হয়ে উঠেনি। সেসব ওয়ার্ডে জায়গা ক্রয় করে ওয়ার্ড অফিস নির্মাণ করা হবে। নগরীর জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধানের জন্য রূপসা নদী ও ভৈরব নদী খননের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আগামীতে কেসিসি এ সকল বিষয়ে প্রকল্প গ্রহণ করবে। পাশাপাশি মহানগরী এলাকা ও পার্শ্ববর্তী এলাকায় যে বাইশটি খাল রয়েছে সেগুলিও খননের উদ্যোগ নেয়া হবে। তিনি ড্রেনের সাথে বাড়ীর সেপটিক ট্যাংকির সংযোগ নিজ উদ্যোগে বিচ্ছিন্ন করে স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সহযোগিতা করার আহবান জানান।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এ্যাড. মেমোরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ মোঃ গাউসুল আজম, মোঃ আনিছুর রহমান বিশ্বাস, শেখ মোহাম্মদ আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, নাগরিক নেতা শাহিন জামান পন, সৈয়দ আলী হাকিম, মোঃ শাহজাহান হাওলাদার প্রমুখ সভায় বক্তৃতা করেন। সভায় স্বাগত বক্তৃতা করেন নাগরিক ফোরাম-খুলনার সদস্য সচিব এ্যাড. সেলিনা আক্তার পিয়া। কেসিসি’র কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা, নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য, এফবিসিসিআইয়ের পরিচালক , জাতীয় দৈনিক ভোরের পাতা’ এবং দি পিপুলস টাইম পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান জর্জ কে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ১৭ জুলাই, রবিবার বিকাল ৫টায় জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ড. কাজী এরতেজা হাসান জর্জ এর সুলতানপুরস্থ নিজস্ব বাসভবনে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’র নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’র সভাপতি ও দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক কে এম আনিসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, প্রচার সম্পাদক জি এম সোহরাব হোসেন, সমাজকল্যাণ সম্পাদক এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ হাসান গফুর, কার্যকরী সদস্য মোঃ আমিরুল ইসলাম, মোঃ অহিদুজ্জামান, সাধারণ সদস্য মোঃ কামাল উদ্দীন, খান নাজমুল হুসাইন, সাইফুল আযম খান মামুন, গোলাম মোস্তফা, হাবিবুল্লাহ বাহার , মনিরুজ্জামান মনি, মোঃ মন্জুরুল কাদির, শেখ ফারুখ হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ কামরুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ড. কাজী এরতেজা হাসান জর্জ সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’র উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

কয়রায় আদালতের নির্দেশ অমান্য করে ঘরবাড়ী ভাঙচুর
কয়রা (খুলনা) প্রতিনিধি
উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর করায় পূনরায় অভিযোগ দাখিল করেছেন মুজাহিদুর রহমান। অভিযোগে জানা গেছে, উপজেলার মহারাজ পুর গ্রামের মৃতঃ গোলাম মাওলার পুত্র মুজাহিদ তার প্রতিবেশি শহিদুল মোড়ল গংদের অত্যাচার নির্যাতন এবং জবর দখলের কবল থেকে মুক্তি পেতে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট আদালতে ৬ জুলাই অভিযোগ দাখিল করেন। আদালত শান্তি শৃঙ্খলা ও স্থিতিবস্থা বজায় রাখতে ১৩ জুলাই ওসি কয়রাকে ১৪৪ ধারা মোতাবেক আদেশ দেন। এদিকে বিবাদী শহিদুল মোড়ল মামলার খবর জানতে পেরে পুলিশের কাছে বাস্তভিটা নিজের দখল প্রমাণ করতে শনিবার রাতে মুজাহিদের গোয়ালঘর ভাঙ্গা সহ গাছ গাছালি কেটে নিজের বলে দাবী করেন। বিষয়টি এলাকাবাসী জানার পর রাতেই শহিদুল মোড়লকে নিন্দা জানিয়ে সন্ত্রাসী কার্যক্রম না করে শান্তিপূর্নভাবে বসবাসের জন্য অনুরোধ করেন। কিন্তু শহিদুল মোড়ল ক্ষমতা আর সন্ত্রাসীদের দাপটে আদলতের নির্দেশ অমান্য করে প্রতিবেশি মুজাহিদের বাস্তভিটা দখল নিতে চেষ্টা করে। ঘটনার পর রবিবার বাদী মুজাহিদ কয়রা থানায় অভিযোগ করলে পুলিশ সরেজমিনে জবর দখলের আলামত সংগ্রহ করেন এবং শহিদুল ও তার লোকজনদের সোমবার থানায় হাজির হতে বলেন। বিষয়টি নিয়ে এলাকায় দু’ পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

সাবেক হুইপ মোঃ আশরাফ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী সোমবার
ফুলবাড়ীগেট ( খুলনা) প্রতিনিধি ।।
খুলনা ৩ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক হুইপ এবং প্রখ্যাত শ্রমিক নেতা, শিক্ষানুরাগী,মোঃ আশরাফ হোসেন এর ২য় মৃত্যুবার্ষিকী আজ (সোমবার) । তিনি হুইপ থাকাকালীন এলাকায় ৩৪ টি স্কুল কলেজ , মাদ্রাসা স্থাপন সহ মাদ্রাসা, কলেজ মসজিদ মন্দির সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অনুদান দিয়েছেন । খুলনার খালিশপুর শিল্প এলাকায় শুধু নয় সারাদেশে তিনি একজন প্রখ্যাত শ্রমিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন । জাতীয় সংসদে তিনি বিভিন্ন সময়ে শ্রমিকদের ন্যায় সংগত দাবি আদায়ের লক্ষে কথা বলেছেন। কেসিসি ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম শিকদার এর উদ্যোগে প্রয়াত শ্রমিক নেতা আশরাফ হোসেন এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বাদ মাগরিব এক দোয়ার অনুষ্ঠান মহেশ্বরপাশা শহীদ জিয়া কলেজ মোড়স্থ দারুস সালাম জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

ফকিরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ প্রদ্যুৎ দাশ’র পরলোক গমন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি প্রদ্যুৎ কুমার দাশ পরলোক গমন করেছেন। রবিবার (১৭জুলাই) সকালে তিনি খুলনাস্থ্য শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মূত্যু বরণ করেন। মূত্যুকালে তার বয়স হয়েছিল ৬২বছর। তিনি স্ত্রী ১পুত্র ও ১কন্যা সন্তান সহ অসংখ্যা আত্নীয় স্বজন রেখে গেছেন। তাঁর মূত্যুর খবর শুনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি স্বপন দাশ, ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক নেতা অসিত বরণ বিশ্বাস, উপজেলা আ’লীগের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, আলহাজ্ব সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, মোঃ ফারুকুল ইসলাম ওমর, বেতাগা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আব্দুস সাত্তার ও শিক্ষক নেতা ফকির মনিরুজ্জামানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। এর আগে সকালে বিশিষ্ট এই শিক্ষাবিদের মারদেহ নিজ বাড়ী বেতাগাতে আনলে সেখানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার ক্যান্সার রোগে ভুগছিলেন। একই দিন দুপুরে ষাটতলা মহাশ্নাশন ঘাটে তার শেষকৃত্য সুসম্পন্ন্ করা হয়। প্রদ্যুৎ কুমার দাশ বেতাগা গ্রামের স্বর্গীয় গৌর হরি দাশ এর মেঝ পুত্র ও বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন। তার অকাল মূত্যুতে চুলকাটি প্রেসক্লাবের পক্ষ হতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

ফকিরহাটে খাদ্য বিভাগের লাইসেন্স গ্রহন শুরু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে খাদ্যশস্য লাইসেন্স গ্রহন শুরু করা হয়েছে। ১৫ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে খাদ্য বিভাগ জানিয়েছেন। রোববার (১৭ জুলাই) দুপুর ১২টায় ফকিরহাট বর্নিক সমিতির কার্যালয়ে খাদ্যশস্য লাইসেন্স গ্রহন সপ্তাহ উদযাপন-২০২২ উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে আগ্রহী চাল ব্যবসায়ীদের খাদ্যশস্য লাইসেন্স প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দিপঙ্কর মন্ডল, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অচিন দাশ, খাদ্য পরিদর্শক মো. শিপন, বাজার বর্নিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলাম ও সাধারন সম্পাদক উজ্জল কুমার ঘোষ প্রমূখ।

শরণখোলায় লোকালয় থেকে জীবিত হরিণ উদ্ধার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
সুন্দরবন থেকে পথ হারিয়ে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। ১৭ এপ্রিল রবিবার বিকেল ৫টার দিকে বাগেরহাটের শরনখোলা উপজেরার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের ঢালিরঘোপ এলাকার সগির ঘরামীর বাড়ি থেকে হরিণটি উদ্ধার করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন ভোলা নদী সাতরে একটি চিত্রা হরিণ উপজেলার সোনাতলা গ্রামের সগির ঘরামীর বাড়িতে প্রবেশ করে। পরে ওই বাড়ির লোকজন ও প্রতিবেশীরা হরিণটিকে সুকৌশলে ধরে বনভিাগকে খবর দেয়। পরে পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জর ভোলা টহল ফাঁড়ির ওসি ফরেষ্টার আমানুল কাদেরের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল হরিণটি উদ্ধার করে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসে।

শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, উদ্ধার হওয়া হরিণটি এলাকাবাসীর তাড়া খেয়ে ভীত ও শারিরীকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়ায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পুরোপুরি সুস্থ্য হলে বনে অবমুক্ত করা হবে।

যশোরের অসহায় গরীব কৃষক খোরশেদ আলমের ক্রয়কৃত ১৯ শতক জমি জোর দখল
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তাঁর নিজস্ব সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দিয়ে অসহায় গরীব কৃষক খোরশেদ আলমের ক্রয়কৃত ১৯ শতক জমি জোর দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন জমির মালিক খোরশেদ আলম।

ঘটনাটি ঘটেছে রবিবার ( ১৭ জুলাই) দুপুর ১ টার দিকে বাগআঁচড়ার ইউনিয়নের বসতপুর ১ নং কলোনীর গরীব কৃষক খোরশেদ আলমের বাড়িতে।

অভিযোগে জানা যায়, খোরশেদ আলমের সাথে প্রতিবেশী আব্দুল মোতালেব ও আবু কালামের জমি নিয়ে বিরোধ চলচিল দীর্ঘদিন ধরে। খোরশেধ আলমের ক্রয়কৃত ৩১ শতক বসতবাটির কিছু অংশ জোর দখলের চেস্টা করে আসছিল প্রতিবেশী আব্দুল মোতালেব ও আবু কালাম। যার খতিয়ান নং- ১৪৮২, দাগ নং ৭০৪ ও ৯২৯।

জমির রেকর্ড ও প্রিন্ট পরচা সবই রয়েছে খোরশেদ আলমের। প্রতিবেশী আব্দুল মোতালেব ও আবু কালাম মোটা অংকের অর্থের বিনিময়ে বাগআচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেকের স্মরনাপন্ন হয়। চেয়ারম্যান তার সশত্র সন্ত্রাসী বাহিনী দিয়ে আজ সকালে খোরশেদ আলমের ১৯ শতক জমি জোর দখল করে নেয়। বর্তমানে দখল করা জমিতে পিলার পুতে দিয়েছে। ১৯ শতক জমির কয়েক লক্ষ টাকার গাছ কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

চেয়ারম্যান খালেকের উপস্থিতিতে জমি দখলের সময় ২০/২৫ জন সশস্ত্র সন্ত্রাসী অংশ নেয়। সন্ত্রাসীদের ভয়ে খোরশেধ আলম তার দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে নিজ ঘড়ে বন্দি অবস্থায় থাকতে হয় ৪ ঘন্টা।

খোরশেদ আলম বলেন, আমার ক্রয়কৃত রেকর্ড করা জমিতে গত ৩০ বছর ধরে বসবাস করছি। আমি গরীব ও অসহায় বিধায় প্রতিবেশী আব্দুল মোতালেব ও আবু কালাম জোর করে চেয়ারম্যান খালেকের সন্ত্রাসী বাহিণী দিয়ে আমার ১৯ শতক জমি জোর দখল করে নিয়েছে। আমি দ্রুত বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়ের করবো। ঘটনার সাথে যারা জড়িত তাদের শুস্ঠু বিচার চাই।

উল্লেখ্য চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীদের দখলদার প্রতিবেশী আব্দুল মোতালেব ও আবু কালামের এক আত্মীয়র বাড়িতে দুপুরে ভুড়ি ভোজ করে উল্লাশ করতে দেখা গেছে।

চেয়ারম্যান আব্দুল খালেক জানান, সব ঘটনাই মিথ্যা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। তবে বিষয়টি আমার নজরে আসলে ন্যায় বিচার করা হবে।

আবারও নদী ভাঙনের কবলে কয়রা: ৩ গ্রাম প্লাবিত
কয়রা(খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় আবারও নদী ভাঙনে রবিবার দুপুরে ৩ গ্রাম প্লাবিত হয়ে চিংড়ীঘের সহ শতাধিক ঘরবাড়ী জোয়রের পানিতে ভাসছে। জানা গেছে, উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের দক্ষিণ বেদকাশি গ্রামে শনিবার রাতে আকস্মিক নদী ভাঙন দেখা দেয় এবং রবিবার সকালে প্রায় ২শ ফুট বেঁড়িবাঁধ নদী গর্ভে ধ্বসে পড়ে। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে বাঁধের ভিতর দিয়ে রিংবাঁধ দেওয়ার চেষ্ঠা করলে দুপুরের জোয়ারে তা ভেসে গিয়ে অর্ধ শতাধিক চিংড়ীঘের সহ বহু ঘরবাড়ী দুপুর ১ টার মধ্যেই তলিয়ে যায়। এদিকে নতুন করে চলতি বছরে এ উপজেলায় নদী ভাঙন দেখা দেওয়ায় মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। তবে এই নদী ভাঙন সম্পার্কে স্থানীয়রা জানায়, শনিবার রাতে ভাঙন শুরুর পূর্বে এখানে বাঁধের সম্মুখে চর ছিল। কিন্তু নদীতে অতিমাত্রায় জোয়ারের পানির স্রোতে কয়েক ঘন্টার মধ্যে ৬০/৭০ ফুট নদীর চর ভেঙ্গে রবিবার সকাল ৮ টার দিকে বেঁড়িবাঁধে চলে আসে এবং অল্প সময়ের মধ্যে বেঁড়িবাঁধ নদীর মধ্যে ধ্বসে পড়ে। এসময় এলাকার শত শত লোক নদী পাড়ে অবস্থান করে এবং বেঁড়ি[বাঁধ ধ্বসে পড়ার দৃশ্য অনেকেই মুঠোফোনে ধারণ করে। এবিষয় ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য আছাদুজ্জামান বুলবুল জানান, উপজেলার দ্বীপ ইউনিয়ন দক্ষিণ বেদকাশি এবং বহুবার নদী ভাঙনে প্লাবিত হয়েছে কিন্তু এ ধরনের ভাঙন এই প্রথম দেখা। তিনি বলেন, পদ্মাা ও যমুনা নদীর মত এই ভাঙন সৃষ্টি হয়েছে। এছাড়া বিধ্বস্ত বেঁড়িবাঁধের সামনে চর থাকায় এখানে ভাঙনের কোন চিন্হ ছিল না, অথচ আকস্মিক এই নদী ভাঙন দেখে মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। তিনি আরও বলেন, কোন দূর্যোগ ছাড়াই এ ধরনের নদী ভাঙন এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। স্থানীয় ক্ষতিগ্রস্থ একাধিক ব্যক্তি জানায় বিকেলের ভাটায় রিংবাঁধ দিয়ে পানি আটকানো না গেলে রাতের জোয়ারে সমগ্র ইউনিয়ন প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারনে পাশ^বর্তী গ্রামের মানুষ স্থানীয় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে দেখা গেছে। এবিষয় পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মশিউল আবেদিন জানান, যেখানে নদী ভাঙন দেখা গেছে সেখানে কিছুদিন আগে ঠিকাদার বেঁড়িবাঁধের মাটি ও বস্তা দিয়ে সংরক্ষণ করেছেন। তিনি বলেন, নদীতে পানির স্রোতের কারনে নিচের বালি মাটি সরে যাওয়ায় বিস্তৃর্ন চর ভেঙ্গে বাঁধের তলদেশের মাটি সরে যাওয়ায় আকস্মিক এ নদী ভাঙন। এছাড়া প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম জানান, আজ বিকেলে এবং সোমবার সেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ রক্ষার কাজ করা হবে।

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৩ টি ট্রলার আটক
কয়রা(খুলনা)প্রতিনিধি
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকমল অভ্যয়রন্যে কেন্দ্রের বালিরগাং নদীর ডানপাশেরখাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময় মাছ ধরার অভিযোগে ২ টি ফিশিং ও ১ টি ইঞ্জিন চালিত ট্রলার আটক করেছে বন বিভাগ। এ সময় জাটকা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির ৩ শ কেজি পচা মাছ, ইলিশ ধরার জাল ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। জানা গেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেনের নির্দেশক্রমে শুক্রবর বেলা ১১ টার দিকে নীলকোমল টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ হাকিমের নেতৃত্বে ও বন বিভাগের বিভিন্ন ইউনিটের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে এ সকল ট্রলার, মাছ,জাল সহ অন্যান্য মালামাল আটক করা হয়। অভিযান টের পেয়ে ট্রলারে থাকা অসাধু জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ফিশিং ট্রলারের আনুমানিক মুল্য প্রায় ১৫ লক্ষ টাকা। অভিযানের সময় কোষ্টগার্ডের সদস্যেদের সহযোগিতা নেওয়া হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড.আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

কুয়েটে রেজিস্ট্রার হিসেবে প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এর যোগদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রেজিস্ট্রার হিসেবে প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা যোগদান করেছেন। ১৭ জুলাই রবিবার তিনি রেজিস্ট্রার পদে যোগদান করেন। উল্লেখ্য, তিনি গত ৫ মার্চ ২০২১ইং তারিখ থেকে ১৬ জুলাই ২০২২ইং তারিখ পর্যন্ত কুয়েটে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা ২০০১ সালে বিআইটি কাউন্সিলের উপ প্রকল্প পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিআইটি সমূহ বিশ^বিদ্যালয়ে রুপান্তরিত হলে তিনি গত ১ সেপ্টেম্বর ২০০৩ইং তারিখ থেকে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনে উপ প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি কুয়েটে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর কার্যালয়ে গত ১ জুলাই ২০০৭ইং তারিখ থেকে ২৪ মে ২০১৭ইং তারিখ পর্যন্ত উপ-পরিচালক এবং ২৫ মে ২০১৭ইং তারিখ থেকে ৪ মার্চ ২০২১ইং তারিখ পর্যন্ত অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

রাতে-দিনে ডুবছে দুইবার: ঝুঁকি নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে দেড়শ পরিবার
বাবুল আক্তার।।
পাইকগাছার রাড়ুলী জেলে পল্লী কপোতাক্ষ নদের পূর্ণিমার জোয়ারের পানিতে রাতে ও দিনে দুইবার ডুবছে। ডুবা-জাগা ও ভাঙ্গনের খেলায় ঝুঁকি নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে জেলে পল্লীর ১শ ৫০ পরিবার। তাদের বাড়ি ঘর রক্ষায় নেই কোন টেকসই বেঁড়িবাঁধ। বর্ষা মৌসুমের শুরুতেই আবার নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। নদী ভাঙ্গন রোধে দীর্ঘমেয়াদী টেকসই বেঁড়িবাধ প্রকল্প বাস্তবায়ন, পরিকল্পিত নদী শাসনের দাবী জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ ইউনিয়নবাসী।
কপোতাক্ষ নদের তীরে রাড়ুলী ইউনিয়ন। এ ইউনিয়নে জেলে পল্লী প্রায় শত বছর ধরে ভাঙ্গন রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। জেলে পল্লীর মনোরঞ্জন বিশ্বাস জানান, আমাদের পূর্বপুরুষ মিলে এখানে প্রায় ২শ বছর ধরে বসবাস করে আসছি। কপোতাক্ষ পাড়ে জেলে পল্লীতে আমরা প্রায় ৫শ পরিবার বসবাস করতাম। কিন্তু ভাঙ্গনে ঘরবাড়ি হারিয়ে ৩শ ৫০ পরিবার অন্যতরে চলে গেছে। কেউ রাস্তার পাশে সরকারী জমিতে আবার কেউ সরকারের আবাসনে ঠাঁই মিলেছে। আমার ঘর ভেঙ্গে গেছে। আমি পার্শ্বে একটি সরকারী রাস্তার পাশর একটি টোঙ ঘরে বসবাস করছি। বর্তমানে ভাঙ্গন কুলে ১৫০ পরিবার বসবাস করছে। একই এলাকার বাবুরাম বিশ্বাস (৫৫) বলেন, কপোতাক্ষ নদ ভাঙ্গনে আমি তিনবার ঘর ভেঙ্গে ঘর তৈরী করেছি। বর্তমান ঘরটি ভেঙ্গে যাওয়ার পথে। নদে রান্না ঘর চলে গেছে থাকার ঘরটি টিকে থাকলেও ঘরটি নদের কিনারায় ঝুলছে। জোয়ারের পানিতে রাত দিন দুইবার ডুবছে আমাদের ঘরবাড়ি। জোয়ারের সময় ছেলে-মেয়েদের নিয়ে ভয়ে রাত জেগে বসে থাকি। কখন নদীতে ঘরখানী নদীতে নিয়ে যায়। বর্তমানে পূর্ণিমার অতিরিক্ত পানি বাড়ায় আমাদের ঘরবাড়ির উঠানে থইথই পানি। দুপুরে রান্না হয়নি। ভাটায় পানি সরে গেলে রান্না হবে। অনেক সময় আমরা রান্না করতে না পারায় শুকনা খাবার খেয়ে জীবন ধারণ করি। নদের পাশে বাড়িঘর রক্ষার বাঁধ থাকলে জোয়ারের পানি উঠতো না। মান্দার বিশ্বাস (৬৭) বলেন, কপোতাক্ষের পাড়ে আমাদের পূর্বপুরুষরা বসবাস করে আসছে। প্রায় ১ কিলোমিটার জায়গা কপোতাক্ষ নদের ভাঙ্গনে চলে গেছে। বিপরীত পারে চর জেগেছে। সেখানে যদি আমাদের জায়গা দিতো তাহলে আমরা বসবাস করতে পারতাম। ভাঙ্গন দেখতে শুধু জনপ্রতিনিধিরা আসে কিন্তু কোন কাজ হয়না। এ ব্যাপারে রাড়ুলী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস হোসেন জানান, ভাঙ্গন রোধে সরকারের তরফ থেকে কিছু জিও ব্যাগ ফেলা হয় কিন্তু তাতে কোন কাজ হয়নি। রাড়ুলী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি নিয়ে পাইকগাছা কয়রা সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবুর সাথে কথা হয়েছে। তিনি ভাঙ্গনের বিষয় নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার বলেন, রাড়ুলীর কপোতাক্ষ নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন করে চলতি বছরের চাহিদা পাঠিয়েছি। এখন বরাদ্দ হয়নি, বরাদ্দ হলে কাজ শুরু করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ভাঙ্গন এলাকায় গিয়েছি কিন্তু ভাঙ্গনের কারণে জেলে পল্লী রক্ষা বাঁধ দেয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি।

পাইকগাছায় কপিলমুনি ইউনিয়নে দলীয় শৃংখলা ভঙ্গে দুই বিএনপির নেতাকে কারণ দর্শানোর নোটিশ
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছা:পাইকগাছায় কপিলমুনি ইউনিয়নে দলীয় শৃংখলা ভঙ্গে দুই বিএনপির নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা সভাপতি সম্পাক। শনিবার এ নোটিশ দেয়া হয়েছে বলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হক নিশ্চিত করেছেন। কপিলমুনি ইউনিয়নের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ অবু হানিফ ও সাগঠনিক সম্পাদক মো সুজায়েত হোসেনকে ৫ কার্য দিবসের মধ্যে এ কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। উল্লেখ্য উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেনকে সরকার দলী লোক দিয়ে লাঞ্চিত করাই তাদের বিরুদ্ধে এ সিধান্ত নেয়া হয়েছে বলে উপজেলা বিএনপির সভাপতি চিকিৎসক আব্দুল মজিদ জানান।

মোড়েলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিদায়ী অনুষ্ঠান
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের এক বিদায়ী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ বিদায়ী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিএইচসিপি মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ১২জন অবসরকালিন কর্মকর্তা/কর্মচারীদের বিদায় সংর্বধনা দেওয়া হয়। আলোচনা শেষে সংসদ সদস্য অ্যাড. অমিরুল আলম মিলন হাসপাতালে পরিদর্শন করে রোগীদের খোঁজ খবর নেন একইসাথে তিনি আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন-এর শুভ উদ্ধোধ করেন।

ব্রীজ ভেঙ্গে খালে, চরম দুর্ভোগে হাজারও মানুষ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জে বহবুনিয়া ইউনিয়নে ব্রীজ ভেঙ্গে খালে পড়ে ৩টি ইউনিয়নের চলাচলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিকল্প নৌকায় পারাপার হতে হচ্ছে ৮ গ্রামের মানুষকে। এতে হাজার হাজার মানুষের দুর্ভোগ এখন চরমে। ঘটনার পরপরই সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার বেলা ১০টার দিকে বারইখালী বহরবুনিয়ার সিমান্তবর্তী দুটি ইউনিয়নের সংযোগ এসবি বাজার সংলগ্ন খালের ওপরে নির্মিত ব্রীজটির সংস্কার কাজ চলাকালিন সময়ে হঠাৎ ভেঙ্গে পড়ে। তবে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, বহরবুনিয়া, বারইখালী ও জিউধরার ৩টি ইউনিয়নের চলাচলের যোগাযোগ মাধ্যম এসবি বাজারের ২০/২৫ বছরে নির্মিত এ ব্রীজটি। সকাল থেকে ব্রীজের লোহার খা¤॥^াগুলোর ওয়েডিং-ঝালাইয়ের কাজ চলছিলো এবং ব্রীজের ওপর থেকে ৪/৫ জন পথচারি পার হচ্ছিল। এমন সময় হঠাৎ বিকট শব্দে দুমড়ে মুচড়ে ভেঙ্গে পড়ে ব্রীজটি।
স্থানীয়রা আরও জানান, এ ব্রীজটি ভেঙ্গে পড়ায় ইউনিয়নের ঘষিয়াখালী, ফুলহাতা, ফকিরবাড়ি, শনিরজোড়, কলেজ বাজার, কালিবাড়ি বাজার, সিরাজ মাষ্টার বাজার, বহরবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়াও বারইখালীর উত্তর সুতালড়ীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিশু শিক্ষার্থী, বৃদ্ধ ও পথচারিরা বিকল্প নৌকা পারাপার হচ্ছে। প্রতিনিয়ত চলাচলের ৩/৪ হাজার মানুষের অভাবনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার বলেন, জনগুরুত্বপূর্ণ এ ব্রীজটি ভেঙ্গে পড়ার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করেছেন। জরুরী ভিত্তিতে ব্রীজটির পুননির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্যসহ কর্মকর্তাদের প্রতি দাবী জানিয়েছেন।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, বহবুনিয়া ইউনিয়নে ব্রীজটি ভেঙ্গে পড়ার বিষয়টি শুনে তাৎক্ষনিক সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তাকে পাঠানো হয়েছে। জনদুর্ভোগ লাঘবের বিকল্প ব্যবস্থা গ্রহনের জন্য চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করেছেন।
বাগেরহাট

খুলনায় আর্থিক সহায়তার চেক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা এবং সন্তানের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ রবিবার খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন। খুলনা জেলার সাত জনের মাঝে তিন লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

ফলোআপ: রামপালে গৃহবধূ মিরার মৃত্যু জট খোলনি
রামপাল (বাগরহাট) সংবাদদাতা
রামপালে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার আগেই পারিবারিক কলহের জেরে গৃহবধূ মিরা বেগম (৪২) এর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন উঠেছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রতিবেশিদের মনে। পাড়া প্রতিবেশি ও পুলিশকে না জানিয়ে ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে মরদেহ দাফনের ঘটনায় এলাকাবাসি সন্দেহের চোখ দেখছেন। একটি প্রভাবশালী মহল প্রকৃত ঘটনা ভিন্ন দিকে প্রবাহের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তারা ইতিমধ্যে টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছে বলে একটা সূত্র দাবী করেছে। এ সংক্রান্ত একটি সংবাদ গত ১১ জুলাই বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়।
জানা গেছে উপজেলার ঝনঝনিয়া গ্রামের বড় বাড়ির বাসিদা শাহিনুর রহমানের স্ত্রী মিরা বেগমের গত ১০ জুলাই ঈদ উল আজাহার দিনে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। পাড়া প্রতিবেশিদের অভিযোগ কোরবানির মাংশ বন্টন ও বাবার বাড়িতে যাওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটকাটি হয়। এরই জের ধরে ওই দিন সন্ধ্যায় শাহিন তার স্ত্রী মিরা বেগমকে মারধর করে বলে প্রতিবেশিরা জানান। এক পর্যায়ে মিরা বেগম মারা যান। এরপর বিষয়টি লোকজন টের পাওয়ার আগেই শাহিন তার স্ত্রী মিরার গলায় রশি দিয়ে ঘরে ঝুলিয়ে রেখে প্রচার চালায় তার স্ত্রী আত্মহত্যা করেছে। নাম প্রকাশ না করে প্রতিবেশিদের মধ্যে একাধিক নারী ও পুরুষ বলেন শাহিন প্রায়ই মিরা বেগমের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। ঈদের দিন তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে। এতেই তার মৃত্যু হয়েছে।
এদিকে মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল শাহিনের পক্ষ নিয়েছে বলে জানা গেছে। আত্মহত্যার পর নিয়মানুযায়ী প্রাথমিক পর্যায়ে অপমত্যুর মামলা ও মরদেহের ময়না তদন্ত হওয়ার কথা থাকলেও পুলিশকে না জানিয়ে গোপনীয়তার মধ্যে ঘটনার পর দিন সকাল সাড়ে ৭ টায় দাফন করা হয়। মরদেহ গোসলের সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছ বলে স্থানীয় সুত্রে জানা গেছে। মিরার স্বামী শাহিন বলেছে জমিজমা নিয়ে তার সাথে যাদের বিরোধ আছে তারাই তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে। আমার স্ত্রী অসুস্থতার কারণে মারা গেছে। রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মা. সামসুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন তার কলেজ পড়ুয়া ছেলে আলিফ শেখ একটি লিখিত দিয়ে বলেছেন তার মায়ের মৃত্যুর জন্য তার বাবা দায়ী নয়। তার মায়ের মৃত্যু নিয়ে তার কোন অভিযোগ নেই। রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক এম, এ সবুর জানান, মিরা বেগমের মৃত্যু যদি স্বাভাবিকভাবেও হয়ে থাকে তবে তড়িঘড়ি করে কেন দাফন করা হয়েছে ? মিরার স্বামী শাহিনরা একটি বৃহৎ জনগোষ্ঠী। ওই বাড়ির কেউ মৃত্যুবরণ করলে জানাযায় শতশত মানুষ অংশ নেন। সেখানে মিরার জানাযায় সীমিত মানুষ অংশগ্রহন করেন। যা সচারাচর দেখা যায় না। এমনকি প্রতিবেশীরাও টের পাননি বলে জানা গেছে। আরও প্রশ্ন হলো কোন কিছু না ঘটে থাকলে কেন মিরার পুত্র থানায় গিয়ে “মায়ের মৃত্যুর জন্য পিতা দায়ী নয় মর্মে লিখিত দিবে ? তাহলে কি পুত্র আলিফ তার মায়ের মৃত্যুকে আড়াল করে পিতাকে রক্ষা করছেন ? এতে করে সকলের সন্দেহ হচ্ছে কিছু একটা ঘটেছে। পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত রহস্য বের হবে বলে তিনি দাবী করেন। স্থানীয় লোকজন বলেছে মরদেহের ময়না তদন্ত করলে মৃত্যুু রহস্য উদঘাটন সম্ভব। এ জন্য খুলনার উপ-মহা পুলিশ পরিদর্শক এবং বাগেরহাট জেলা পুলিশ সুপারের ছায়া তদন্তের জোর দাবী করেন।

নাগরিকদের প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা কেসিসি’র সেবার মান উন্নয়ন করবে
খবর বিজ্ঞপ্তি
খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জনগণের সম্পৃক্ততা থাকলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ পরিচালনা সহজতর হয়। অতীতে নাগরিক ফোরাম যেভাবে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেছে সে ধরণের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।
তিনি রোববার সকালে খুলনা নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে নাগরিক ফোরামের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর সহযোগিতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে “সুশাসন উন্নয়নে জনসম্পৃক্তকরণ” প্রকল্পের প্রাক-বাজেট সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
সিটি মেয়র আরো বলেন, সক্রিয় নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কাজের স্বচ্ছতা, গতিশীলতা ও সংবেদনশীলতা জোরদার হয়। খুলনায় নাগরিক ফোরাম যখন সক্রিয় ছিল তখন নগরীর উন্নয়ন কর্মকাণ্ডে জনঅংশগ্রহণ অনেক বেশী ছিল। আর এ জন্যেই ব্যক্তিগতভাবে আমি আগেও নাগরিক ফোরামকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। নাগরিক ফোরামের যে প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা আজ উপস্থাপন করা হলো এর মধ্য দিয়ে মনে করি আগামীতে কেসিসির সেবার মান উন্নয়ন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব লস্কর তাজুল ইসলাম, দ্য এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ জাকারিয়া ও কেসিসি’র প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, আলী আকবর টিপু ও অ্যাড. মেমোরী সুফিয়া রহমান শুনু। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন নাগরিক ফোরাম-এর সদস্য সচিব সেলিনা আক্তার পিয়া। বক্তৃতা করেন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গাউসুল আযম, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান বিশ^াস, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ , ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কেসিসির বাজেট কাম এ্যাকাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, নাগরিক নেতা ইসরাত আরা হিরা, শাহিন জামান পন, সৈয়দ আলী হাকিম, শাহজাহান হাওলাদার প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, কেসিসি’র কর্মকর্তাবৃন্দ, নাগরিক নেতা, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাগরিক ফোরাম, খুলনা’র আহ্বায়ক রফিকুল ইসলাম খোকন।

সরকার হটাতে চুড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিতে হবে: বকুল
।। খবর বিজ্ঞপ্তি।।
সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল খুলনা থেকেই অবৈধ নিশিরাতের সরকারের পতনের দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন মামলাবাজ, গনতন্ত্র হত্যাকারী, ফ্যাসিস্ট সরকারকে আর সময় দেয়া যাবে না। সরকার হটাতে চুড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। রবিবার (১৭ জুলাই) দুপুরে আদালত থেকে জামিন নিয়ে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ আহবান জানান।
বকুল বলেন, সারাদেশে বিএনপির ৪০ লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় দেড় লাখ মামলা দিয়ে হাসিনা সরকার চিরস্থায়ী ক্ষমতায় থাকার যে স্বপ্ন দেখছেন; শীঘ্রই সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হবে। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, তারিকুল ইসলাম জহির, কাজী মো. রাশেদ, স ম আ. রহমান, সৈয়দা রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, অ্যাডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল হক মিল্টন, শেখ ইমাম হোসেন, শেখ জামাল উদ্দিন, আবু সাইদ হাওলাদার আব্বাস, আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, মাসুদ খান বাদল, এডভোকেট কানিজ ফাতেমা আমিন, ইশতিয়াক আহমেদ ইস্তি, মো. তাজিম বিশ্বাস, সজিব তালুকদারসহ অনেকে। এর আগে খুলনা সদর থানা পুলিশের দায়ের করা মামলায় মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, রকিবুল ইসলাম বকুলসহ ৫০ নেতাকর্মী হাইকোর্টের ৬ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন শেষে খুলনা জেলা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। আসামী পক্ষে এড. মোমরেজুল ইসলাম, এড. তৌহিদুর রহমান তুষার, এড. নুরুল হাসান রুবা, এড. মঞ্জুর আহমেদ, এড. কানিজ ফাতেমা আমিন, এড. হালিমা খানম, এড. মশিউর রহমানসহ অর্ধশতাধিক আইনজীবীর উপস্থিতিতে শুনানী শেষে আদালত সকলের জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গতঃ সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৬ মে (বৃহস্পতিবার) খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ হামলা চালিয়ে সমাবেশ পন্ড করে দেয়। কিন্তু পুলিশের ওপর হামলার অভিযোগ এনে বিএনপির ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় ৮০০ জনের বিরুদ্ধে খুলনা সদর থানার এসআই বিশ্বজিত কুমার বসু বাদী হয়ে মামলা করেন।

দীর্ঘ ১০ মাস পর বেনাপোল দিয়ে শুরু হয়েছে চাল আমদানি
নিজস্ব সংবাদদাতা বেনাপোল
দীর্ঘ ১০ মাস পর বেনাপোল বন্দর দিয়ে আজ রোববার বিকেল থেকে শুরু হয়েছে চাল আমদানি। আজ বিকেলে ৫১২ টন চালের চালান প্রবেশ করেছে বেনাপোল বন্দরে ।

রোববার (১৭ জুলাই) প্রতি মেট্রিক টন চাল ৩৪০ মার্কিন ডলার মূল্যে আমদানি হচ্ছে। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স বেলাল হোসাইন ও মেসার্স লিপু এন্টারপ্রাইজ চিকন চাল আমদানি করেন।
বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ মোটা চাল প্রতি টন ৩৮০ মার্কিন ডলারে ও চিকন চাল প্রতিটন ৪৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করে খালাশ প্রদান করছেন। আমদানি মূল্যের ওপর ২৭ দশমিক ৫০ শতাংশ শুল্ককর হিসাবে প্রতি কেজিতে ৯ টাকা ৯০ পয়সা আমদানি শুল্ককর পরিশোধ করতে হচ্ছে।

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর মো: মতিয়ার রহমান জানান, দেশে উৎপাদিত চালের বাজার মূল্য নিশ্চিত করতে গত বছরের ৩১ আগষ্ট ভারতীয় চাল আমদানি বন্ধ করে দেয় সরকার। বর্তমানে দেশে বিভিন্ন স্থানে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতিতে বেড়ে যায় চালের মূল্য। চালের বাজার স্বাভাবিক রাখতে খাদ্য মন্ত্রণালয় শর্ত সাপেক্ষে গত ৩০ জুন দেশের ৯৫ জন আমদানিকারককে ভারত থেকে ৪ লাখ ৯ হাজার মোট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়। তারই ধারাবাহিকতায় আজ থেকে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ শামছুর রহমান জানান, চাল আমদানির অনুমতির মধ্যে ৩ লাখ ৭৯ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে। ২১ জুলাইয়ের মধ্যে চালের এলসি খোলা সম্পন্ন ও ১১ আগস্টের মধ্যে আমদানিকৃত চাল দেশে বাজারজাত শেষ করতে নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সাধারণ ক্রেতা হাফিজুর রহমান জানান, দেশি স্বর্ণা মোটা চাল ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারতীয় চাল আমদানি শুরু হওয়ায় দেশীয় বাজারে কমবে চালের দাম।

সিঅ্যান্ডএফ ব্যবসায়ী জারিন এন্টারপ্রাইজের মালিক আজিম উদ্দিন জানান, বেনাপোল বন্দরের ওপারে ভারতের বঁনগা কালিতলা পার্কিংয়ে ১৭ দিন সিরিয়ালে আটকা ছিল চালের চালান গুলো। সরাসরি চালের ট্রাক বন্দরে প্রবেশ করলে চাল দ্রুত খালাশ করা সম্ভব হবে। ফলে দেশের বাজারে দাম অনেকটা কমে আসবে।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আ: রশিদ মিয়া জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১৪ ট্রাকে ৫১২ টন চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চাল বন্দর থেকে দ্রুত খালাশ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

কলেজছাত্রকে পিটিয়ে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে নয়ন কুমার সরকার (১৯) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ নতুনপাড়া রাস্তার পাশ থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নয়ন নন্দলালপুর গ্রামের দিনমজুর যুগেষ কুমার সরকারের ছেলে এবং আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এলাকাবাসী জানান, শনিবার রাত থেকে নয়ন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সারা রাত খুঁজে তার সন্ধান পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

ভোররাতে খবর পেয়ে নন্দনালপুর ইউনিয়নের সোন্দাহ নতুনপাড়া মাঠে নয়নকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার পরিবার। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বাবা যুগেশ কুমার সরকার বলেন, শনিবার মধ্যরাত থেকে নয়ন নিখোঁজ ছিল। মোবাইল ফোনটিও বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও সন্ধান পাননি। পরে রোববার ভোরে মাঠের মধ্যে তাকে পড়ে থাকার খবর পেয়ে ছুটে যান। ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন। পরে ঢাকায় নেওয়ার পথেই মারা যায় সে।

তিনি আরও বলেন, স্থানীয় এক মুসলিম মেয়ের সঙ্গে নয়নের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে ছেলেকে শাসন করেছিলেন তিনি। হয়তো ওই মেয়ের পরিবারের সদস্যরা তার ছেলেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। তিনি ছেলের হত্যাকারীদের বিচার দাবি করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, গুরুতর আহত অবস্থায় ভোর ৬টার দিকে নয়নকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভর্তির কিছুক্ষণ পরই তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্তসাপেক্ষে অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ফেসবুকে কটূক্তি, অভিযুক্ত কলেজছাত্র আকাশ ৩ দিনের রিমান্ডে
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় ফেসবুকে কটূক্তির অভিযোগে কলেজছাত্র আকাশ সাহাকে (২০) খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আকাশ সাহাকে আদালতে পাঠিয়ে আবেদনের প্রেক্ষিতে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৭জুলাই) বিকালে তাকে নড়াইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট মোর্শেদুল আলম তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, শুক্রবার রাতে আকাশ সাহাকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে তাকে খুলনার ডুমুরিয়া থেকে গ্রেফতার রোববার আদালতে প্রেরণ করা হয়। এরপর ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করলে শুনানি শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে দিঘলিয়া গ্রামের সালাউদ্দিন কচি সরদার বাদী হয়ে লোহাগড়া থানায় আকাশের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন।

আকাশ দিঘলিয়া গ্রামের ব্যবসায়ী অশোক সাহার ছেলে। সে স্থানীয় নবগঙ্গা ডিগ্রি কলেজের স্নাতকের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই উপজেলার দিঘলিয়া সাহাপাড়া গ্রামের কলেজছাত্র আকাশ সাহা ফেসবুকে তার নিজের আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোষ্ট দেয়। বিষয়টি ওই দিন জুমার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। পরে বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহাকে গ্রেফতার ও বিচার দাবিতে ওই দিন সন্ধ্যায় দিঘলিয়া বাজারে মানববন্ধন করেন।

বিক্ষুব্ধ লোকজন একপর্যায়ে সাহাপাড়ার ৫-৬টি বাড়িঘর ও কয়েকটি দোকান ঘরসহ একটি পূজামণ্ডপ ভাংচুর করে ও একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ লোকজনকে লাঠিপেটা করে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রোববার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। এলাকায় টহল দিচ্ছে র্যা ব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশের বিশেষ শাখা ও গোয়েন্দা শাখার সদস্যরাও সার্বক্ষণিক ওই এলাকায় অবস্থান করছেন।

দিঘলিয়া সাহাপাড়ার পালিয়ে থাকা লোকজন বাড়িতে ফিরতে শুরু করেছেন। তাদের অধিকাংশই হামলার পর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। রোববার সকাল থেকে ব্যবসায়ীরা তাদের দোকানপাট খুলেছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন আকাশ সাহাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ৩০
যশোর অফিস
যশোর-বেনাপোল সড়কের মালঞ্চিতে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে যশোর-বেনাপোল সড়কের মালঞ্চি কোলস্টোরের সামনে ঘটনাটি ঘটে।

আহতদের আটজনের নাম জানা গেছে। তারা হলেন বেনাপোল ছোট আচড়া গ্রামের নাগর (৫০), ঝিকরগাছার শিওরদাহ গ্রামের মহর আলী (৪৫), মিলি খাতুন (২৮), ঢাকার মিরাজ (৪৮), শার্শা শালকোনা গ্রামে শাহানা বেগম (৩৫), ঝিনাইদাহের গোলাম মোস্তফা (৫২), রায়হান (৫৪) ও মিনতি রানী।

প্রতাক্ষ্যদর্শী, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ জানায়, বেনাপোল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস যশোরে যাচ্চিল। মালঞ্চি নামক স্থানে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে বাসের ধাক্কা লাগে। বাসে থাকা ৩৫-৪০ জন যাত্রীদের মধ্যে প্রায় সকলে আহত হয়। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের নিয়ে আসে।

হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার আহম্মেদ তারেক শমস বলেন, এ পর্যন্ত ২০-২২ জনকে হাসপাতালে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি সবারই শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘাতক বাস চালক পালিয়েছেন। আহতদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে আনা নেওয়া করছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। যশোর ফায়ার সার্ভিসের রিডার দেলোয়ার হোসেন বলেন, বাস দুর্ঘটনার কথা শুনে আমদের দুটি টিম নিয়ে ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৯ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এসেছি।

করোনা: খুলনায় আরও একজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
দশ দিনের ব্যবধানে খুলনায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছ। এর আগে ৬ জুলাই করোনায় একজনের মৃত্যু হয়।

রোববার (১৭ জুলাই) সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত ১৮ জন রোগী ভর্তি ছিলেন। এরমধ্যে আইসিইউ ও এইচডিইউতে দুজন, রেডজোনে সাতজন ও ইয়োলো জোনে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

অটোরিকশার লোভে চালককে গলা কেটে হত্যা
যশোর অফিস
যশোরে উদ্ধার হওয়া ‘কঙ্কালের’ রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উদ্ধার হওয়া কঙ্কালটি অটোরিকশাচালক বিল্লাল হোসেন মিয়াদের। অটোরিকশার লোভে তাকে গলা কেটে হত্যা করা হয়। পরে তার অটোরিকশাটি বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পিবিআই। এ সময় বিল্লাল হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ জুলাই) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে গ্রেফতার দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হলেন- পৌর শহরের পুরাতন কসবা কাজীপাড়া কাঁঠালতলা এলাকার তোতা মিয়ার বাড়ির ভাড়াটিয়া জাহিদুল ইসলাম মিঠুর ছেলে আব্দুল কাদের ও একই এলাকার তিতাসের বাড়ির ভাড়াটিয়া ইউনুস আলীর ছেলে জুয়েল শেখ। নিহত বিল্লাল হোসেন মিয়াদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ছোট বাদুড়া গ্রামে হলেও ১১ বছর আগে বিয়ে করে যশোর সদরের পাগলাদাহ গ্রামে বসবাস করে আসছিলেন।

যশোর পিবিআইর উপ-পরিদর্শক (এসআই) স্নেহাশিস দাস জাগো নিউজকে বলেন, বিল্লাল ২১ জুন দুপুরে অটোরিকশায় যাত্রী নিয়ে পুরাতন কসবা এলাকায় যান। আব্দুল কাদের ওই সময়ে বিল্লালের কাছ থেকে তার মোবাইল ফোন নম্বর নেন। সন্ধ্যায় তাকে ফোন করে কাঁঠালতলায় দেখা করতে বলেন কাদের। নারীর সঙ্গে অনৈতিক মেলামেশার প্রস্তাব দিয়ে বিল্লালকে খিতিবদিয়া গ্রামে জুয়েলের বোনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই বাড়িতে রিকশা রেখে তিনজনে ষোল বিঘা মাঠের মধ্যে রেজাউল সরদারের মেহগনি বাগানে গিয়ে ইয়াবা সেবন করেন।
এসআই আরও বলেন, এ সময় জুয়েল ও কাদের বিল্লালের গলায় দড়ি টেনে ধরেন। বিল্লাল মাটিতে লুটিয়ে পড়লে গামছা দিয়ে তার হাত ও পা বেঁধে ফেলেন। কাদের কোমরে থাকা ছুরি দিয়ে বিল্লালের বুকে আঘাত করেন। পরে কাদেরের কাছ থেকে ওই ছুরি নিয়ে জুয়েল বিল্লালের গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। বিল্লালের কাছে থাকা মোবাইল ফোনটি পাশের একটি পাট ক্ষেতে ফেলে রিকশাটি নিয়ে কাদের বোনের বাড়ি শহরতলীর শেখহাটি জামরুলতলা রেখে আসেন। পরে রিকশা থেকে ব্যাটারি খুলে নিয়ে ৮ হাজার ১৫০ টাকায় ঘোপ জেল রোডের এক ব্যক্তির কাছে এবং রিকশার বডি শেখহাটি এলাকার একজনের কাছে বিক্রি করেন তারা।

এ পুলিশ কর্মকর্তা বলেন, বিল্লাল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন স্বজনরা। সন্ধান না পেয়ে ২২ জুন বিল্লালের শাশুড়ি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এর সূত্র ধরে ২৭ জুন পিবিআইর এসআই ডিএম নুর জামাল চুড়ামনকাটি এলাকার একটি পাট ক্ষেত থেকে বিল্লালের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেন। ৩ জুলাই খিতিবদিয়া গ্রামের ষোল বিঘার মাঠ থেকে বিল্লালের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে, মরদেহটি ১০ থেকে ১৫ দিন আগের ছিল। ১৬ জুলাই কাদের এবং জুয়েলকে আটক করে পিবিআই। তারা বিল্লালকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করে।

তাদের দেখানো মতে বিল্লাল হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ব্যাটারি ও রিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিন নিহতের স্ত্রী শারমিন আক্তার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। রোববার আদালতে হাজির হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের নির্যাতনে শ্রমিকের মৃত্যুর অভিযোগ, এসআই প্রত্যাহার
মাগুরা প্রতিনিধি।।
মাগুরায় পুলিশের নির্যাতনে আব্দুস সালাম (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় এসআই মো. জামালকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) বিকালে এ ঘটনার পর রাতেই তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

নিহত আব্দুস সালাম মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। তিনি ওয়াপদা বাস স্ট্যান্ডে বাসের টিকিট কাউন্টারেও কাজ করতেন।

এলাকাবাসী জানায়, শনিবার বিকাল সাড়ে ৫টায় নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল ওয়াপদা মোড়ে এসে আব্দুস সালামের বুকে লাথি মারেন। এ সময় তিনি পড়ে গিয়ে আহত হন। এসআই জামাল তাকে মারধর করতে করতে নাকোল পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে যায়। সেখানেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে পুলিশের গাড়িতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় নাকোল ওয়াপদা এলাকা থেকে এলাকাবাসী পুলিশের গাড়ি আটকে আব্দুস সালামকে দেখতে চান। তখন দেখা যায়, তিনি মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী আলীয়ার রহমান বলেন, ‘অনেক লোকের সামনে আব্দুস সালামের বুকে লাথি মেরে ফেলে দেন এসআই জামাল। তাকে সে অবস্থায় জোর করে ফাঁড়িতে নিয়ে গিয়ে বেদম মারপিট করা হয়। মূলত পুলিশ ফাঁড়িতেই মারা যান আব্দুস সালাম। চিকিৎসার কথা বলে তাকে পুলিশের গাড়িতে মাগুরা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা সে সময় গাড়ি আটকে দেখি তিনি আগেই মারা গেছেন।’

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার এহসান হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই আব্দুস সালামের মৃত্যু হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’

এ বিষয়ে কথা বলতে এসআই জামালের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন রিসিভ হয়নি।

শ্রীপুর থানার ওসি প্রিটন সরকার শনিবার বলেন, ‘কিছুদিন আগে আব্দুস সালাম একটি ছেলেকে মারধর করেছিল। মূলত তাকে ধরতেই যাচ্ছিলেন নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল। তার বুকে লাথি মারা হয়নি বলে জামাল আমার কাছে দাবি করেছেন। পলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসআই জামালকে রাতেই মাগুরা পলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।’

নড়াইলে আমনের উৎপাদন বৃদ্ধিতে ৭ হাজার কৃষককে প্রণোদনা প্রদান

নড়াইল প্রতিনিধি
জেলায় আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে চলতি মৌসুমে তিন উপজেলায় ৭হাজার কৃষককে বীজ ও সার প্রণোদনা দেয়া হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।এর মধ্যে সদর উপজেলায় ২হাজার ৬শ’ কৃষককে, লোহাগড়া উপজেলায় ২হাজার ২শ’ কৃষককে এবং কালিয়া উপজেলায় ২হাজার ২শ’ কৃষককে আমন উৎপাদনের জন্য এ প্রণোদনা দেয়া হয়েছে।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় জানান, আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে এ বছর জেলার ৩ উপজেলায় মোট ৭হাজার কৃষককে কৃষি প্রণোদনা দেয়া হয়েছে।প্রত্যেক কৃষক প্রণোদনা হিসেবে ৫কেজি করে উচ্চ ফলনশীল জাতের আমনের বীজ, ১০ কেজি করে এমওপি (পটাশ) এবং ১০ কেজি করে ডিএপি সার পেয়েছেন। তিনি আরো জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমন চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে।আমনের চাল সুস্বাদু।এ চালের চাহিদা থাকায় জেলার কৃষকরা প্রতি বছর আগ্রহ সহকারে আমনের চাষ করে থাকেন।