Home আঞ্চলিক যশোরে জালিয়াতি করে ম্যানেজার ও পিয়ন ধরা!

যশোরে জালিয়াতি করে ম্যানেজার ও পিয়ন ধরা!

7

 

শহিদুল ইসলাম দইচ।।

যশোরে ব্যাংকে চেকবই চুরি করে জাল সাক্ষর করে পোনে ৯ লাখ হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য খালিদ হোসেন ডন (৪৮) ও আইয়ুব হোসেনকে (৪২) কে আটক করেছে পুলিশ। প্রযুক্তি ব্যাবহার করে কোতয়ালি থানার এসআই বিমান তরফদার ২০ জুন রাতে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদ উপজেলার ডুগডুগি বাজার হাতিয়ে নেওয়ার ৮০ হাজার টাকাও উদ্ধার করেছে।
আটক খালিদ হোসেন ডন যশোর শহরের মুজিব সড়কের জয়তি সিকিউরিটি ইন্টারন্যাশনাল লিঃ এর ম্যানজার ও খড়কি বামনপাড়া বাসিন্দা। অপরজন ওই প্রতিষ্ঠানের পিয়ন আইয়ুব হোসেন যশোর শহরতলির ঝুমঝুমপুরের আবুল হোসেনের ছেলে।
কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মনিরুজ্জামান বলেন, জয়তী সিকিউরিটি অফিসে চুরির ঘটনা নিয়ে থানায় একটি মামলা হয়। মামলায় বলা হয় অফিসের ড্রয়ারে থাকা চেক বই চুরি হয়েছ। ইসলামি ব্যাংকের একাউন্ডের ওই চেক বইয়ের পাতায় সাক্ষর জাল করে ৮ লাখ ৭৫ হাজার টাকা তোলা হয়েছে। মামলাটিতে কোন আসামির নাম উল্লেখ না থাকায় সমস্যা থাকলে এসআই বিমান তরফদার প্রযুক্তি ব্যাবহার করে নিশ্চিত হয় এই জালজালিয়াতির মূল হোতা প্রতিষ্টানটির ম্যানেজার খালিদ হোসেন ডন ও সহযোগি পিয়ন আইয়ুব হোসেন। পরে ওই দুইজনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদে জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার সব কিছু স্বীকার করে। পরে তাদের সাথে নিয়ে দামুরহুার ডুগডুগি বাজার থেকে ৮০ হাজার টাকা উদ্ধার করে নিয়ে আসে। এব্যাপারে এসআই বিমান তরফদার বলেন, খালিদ হোসেন ডন ও আইয়ুব হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারুক্তি মূলক জবানবন্ধি দিয়েছে।

যশোরে ডুবার থেকে ব্যাবসায়ির লাশ উদ্ধার
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার পদ্মবিলায় ডোবা থেকে রেজাউল করিম(৩৭) লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ । আজ ২২ জুন ( মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টার দিকে লাশটি ডোবার থেকে তোলা হয়। নিহত রেজাউল করিম বরিশাল জেলা গৌরনদী উপজেলার টরকিরচর গ্রামের ইউনুছ বয়াতির ছেলে।
নিহতের ভাই মাজাহারুল ইসলাম খুলনাঞ্চলকে জানান, বছর পাচেক হল রেজাউল বিদেশ থেকে দেশে ফিরে একটি ট্রাক কিনে ব্যাবসা করত। সব সময় ট্রাকের চালক হৃদয় হোসেনের সাথে সাথে ট্রাকে থাকত। আজ সকালে জানতে পারি খুলনা- যশোর মহাসড়ের বসুন্দিয়া বন্দবিলায় ডোবার মধ্যে তার লাশ পাওয়া গেছে।
জানতে চাইলে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মনিরুজ্জান বলেন, লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং ছুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। নিহত রেজাউলের পরিবারের সাথে কথা হয়েছে। তারা যশোরে আসছেন। ট্রাক ও চালের সন্ধান করতে পরলে রেজাউলের হত্যার রহস্য জানা যাবে।