Home আঞ্চলিক সুন্দরবনের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপমন্ত্রী

সুন্দরবনের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপমন্ত্রী

10

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলায় শুরু হয়েছে বনবিভাগের প্রাথমিক চিকিৎসা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ। স্থায়ী বন্দর এলাকার বনবিভাগের ফুয়েল জেটি রেস্ট হাউসে সোমবার সকাল সাড়ে ১০টায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। উদ্বোধনী প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনবিভাগের খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো। এ সময় আরো উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্যরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের আয়োজনে ও সুন্দরবন সুরক্ষা প্রকল্পের অর্থায়নে তিন দিনব্যাপী শুরু হওয়া এ প্রশিক্ষণে ৩০ জন বন কর্মকর্তা-কর্মচারী অংশ নিয়েছেন। প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে দুপুরে উপমন্ত্রী হাবিবুন নাহার সুন্দরবনের করমজল ও আন্ধারমানিকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন যান। তার এ পরিদর্শন সফরে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বনবিভাগের পদস্থ কর্মকর্তারা সাথে রয়েছেন।