বিনোদন ডেস্ক।।
দুই বাংলায় সমান জনপ্রিয় জয়া আহসান বড্ড ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাংলাদেশের চেয়ে ভারতেই বেশি মুক্তি পায় তার সিনেমা। তার ওপার বাংলায় তার আসা-যাওয়াও বেশি। সম্প্রতি ভারতীয় একটি প্রভাবশালী দৈনিকে নিজের প্রিয় খাবারের কথা জানিয়েছে জয়া আহসান।
মিষ্টি খেতে ভালোবাসেন? যখন প্রশ্ন করা হয়েছিল, জয়া আহসান বলেন, সবই খাই। তবে মিষ্টি খেতে খুব ভালো লাগে আমার। তাই আমার থেকে সবাই মিষ্টি লুকিয়ে রাখে।
ফিশ ফিঙ্গার, চিনি দেয়া কফি খান? জবাবে তিনি বলেন, হ্যাঁ। ভীষণ খাই। সোমবার (১৩ জুন) ভারতীয় পত্রিকার এক সাক্ষাৎকারে জনপ্রিয় এই অভিনেত্রী এ কথা বলেন। সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত ‘ঝরা পালক’ ছবির প্রচারের সময় এ সাক্ষাৎকার দেন তিনি।
ঝরা পালক সিনেমা নিযেই ব্যস্ত আছেন তিনি। ছবিটি তিমির হননের কবি জীবনানন্দ দাশের জীবনালোকে নির্মিত হয়েছে। এতে কবি-পত্নী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়া আহসানকে।










































