Home আন্তর্জাতিক দিল্লির ডিএনডি ফ্লাইওভারের নিচে মিলল শক্তিশালী গ্রেনেড

দিল্লির ডিএনডি ফ্লাইওভারের নিচে মিলল শক্তিশালী গ্রেনেড

5

খুলনাঞ্চল ডেস্ক।।

ভারতের দিল্লিতে ডিএনডি ফ্লাইওভারের নিজ থেকে একটি শক্তিশালী একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুন) গ্রেনেডটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
দিল্লি পুলিশের বরাত দিয়ে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শনিবার রাতে ময়ুর বিহার এলাকার ডিএনডি ফ্লাইওভারের নিচে হিন্দন খাল থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মুদ্রার সন্ধানে খালের নদীর তলদেশে স্কাউটিং করার সময় ডুবুরিরা একটি মাটির পাত্রে ওই গ্রেনেডটি খুঁজে পান।

পরে খবর পেয়ে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে যায় ভারতের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) দলও। এ ঘটনায় বিস্ফোরক পদার্থ আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ, চলছে তদন্ত।