Home আঞ্চলিক আদর্শ ও মানবিক গুনাবলি সম্পন্ন শিক্ষক জাতীয় জীবনে অপরিহার্য: এমপি নারায়ণ চন্দ্র...

আদর্শ ও মানবিক গুনাবলি সম্পন্ন শিক্ষক জাতীয় জীবনে অপরিহার্য: এমপি নারায়ণ চন্দ্র চন্দ

23

ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী হাই স্কুলের প্রাক্তন শিক্ষক প্রয়াত বীরেন্দ্র নাথ বিশ্বাস’র স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ¯’ানীয় শহীদ জোবায়ের আলী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্মরন সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক সহকারী অধ‍্যাপক খান নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে নৈতিক ও আদর্শবান শিক্ষকের বড় অভাব। একজন বিবেকবান আদর্শ ও মানবিক গুনাবলি সম্পন্ন শিক্ষক জাতীয় জীবনে অপরিহার্য।

প্রয়াত শিক্ষক বীরেন্দ্র নাথ জীবনে কোনদিন টাকার কাছে বিক্রি হয়নি। এজন্য সকল কিছুর উর্ধে রেখে গুনি মানুষের স্মরন করতে হবে। কমিটির সদস‍্য সচিব শেখ মোশাররফ হোসেনের পরিচালনায় স্মৃতি চারন করে বক্তব‍্য দেন প্রাক্তন শিক্ষক কাজী শামছুর রহমান , অনন্ত কুন্ডু, দেবদাস মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, জনতা ব‍্যাংকের ডিজিএম রজ্ঞন বিশ্বাস, প্রাক্তন শিক্ষক গাজী মোহাম্মদ রফি, অবসর প্রাপ্ত অধ‍্যক্ষ রজ্ঞন কুমার তরফদার, মোঃ মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট কলামিষ্ট সাংবাদিক আব্দুল কাদের খান,ষড়জ সাংস্কৃতিক সংসদের সভাপতি শেখ নুরুল ইসলাম, ভাইন্স চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, প্রাক্তন ছাত্র এ‍্যাড. নজরুল ইসলাম, আরিফুর রহমান নযন, প্রাক্তন ছাত্র শেখ আছাদুজ্জামান মিন্টু, তুষার কান্তি দত্ত, প্রয়াত’র ছোট পুত্র সজল বিশ্বাস প্রমুখ।