Home আঞ্চলিক যশোরে লাবলু নামক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

যশোরে লাবলু নামক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

14

শহিদুল ইসলাম দইচ।।

যশোরে মো. লাবলু (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে শের মুখে পরনের লুঙ্গি ঢুকানা কানো উলঙ্গ অবস্থায় শহরতলি খোলাডাঙ্গ রেল লাইনের পাশে ফজলে করিম বিশ্বাসের পারিবারিক কবরস্থান থেকে লাশটি উদ্ধার করে।খবর শুনে কোতয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম ঘটনাস্থলে যান। নিহত লাবলু খোলাডাঙ্গা কলোনি পাড়ার আ. মান্নানের ছেলে।

বাবা আব্দুল মান্নান জানায়, ছেলে লাবলু আফিল গ্রুপের ডিমের ব্যাবসা করত।গত রাতে বাড়ি ফিরিনি অনেক খোজাখুজি করে তার সন্ধান পাইনি। সকালে খবর পাই লাবলুর লাশ পড়ে আছে ফজলে করিমের বাগানে। সালমা নিহতের স্ত্রী সালমা বেগম জানান আমার স্বামী লাবলুর কোন শত্রু ছিলনা।সে খুবই ভাল মানুষ ছিল। কারা তাকে হত্যা করেছে বলতে পারব না।
নিহতের ছেলে মো. সাকিল হোসেন জানায়, কারা মেরেছে বলতে পারবনা। আজ ( গতরাতে) বাবা বাবলু খুন হল, ২০১২ সালে চাচা মনিরুজ্জামান মনির খুন হয় আর এক চাচা ট্রেনে কেটে মারাগেল সেটা ও খুন ছিল। বিচার পেলাম না।

স্থানীয় একাধীক সূত্র জানায়, খোলাডাঙ্গা এলাকায় দিলু ও হেমায়েত বাহিনি ছিল। নিহত বাবলুর ভাই মনিরুজ্জামান হেমায়েত বাহিনী করত। মনিরুজ্জামান মনি খুন হল, এক ভাই ট্রেনে কেটে বাকি ছিল লাবলু সে ও আজ শেষ হল।কিন্তু খুনিরা সব সময় আড়ালে রয়ে যায়।
কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিনো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুকিশ অভিযানে আছে।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, দুইটা বিষয় মাথায় নিয়ে এগুচ্ছে। তদন্তের সার্থে এই মুহুত্বে কিছু বলা যাচ্ছে না।