Home জাতীয় পদ্মায় পানি বৃদ্ধি, দৌলতদিয়ায় তলিয়ে গেছে ফেরিঘাটের পন্টুন

পদ্মায় পানি বৃদ্ধি, দৌলতদিয়ায় তলিয়ে গেছে ফেরিঘাটের পন্টুন

14

ঢাকা অফিস।।

হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে রাজবাড়ীর পদ্মা নদীর পানি। যার প্রভাব পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে দৌলতদিয়া ৪ ও ৫ নম্বর ফেরিঘাটের পন্টুন। এতে ঘাট এলাকায় দেখা দিয়েছে দীর্ঘ যানজট।

পানি উন্নয়ন বোর্ড গোয়ালন্দ উপজেলার পানি পরিমাপক ইদ্রিস আলী জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ৮০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এভাবে পানি বৃদ্ধি পেলে ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন তিনি।

এদিকে পানি বৃদ্ধির ফলে দৌলতদিয়ার ৪ ও ৫ নম্বর ফেরিঘাটের পন্টুন তলিয়ে যাওয়ায় ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। এ কারণে শুক্রবার (২০ মে) ঘাট এলাকার জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত ৬ কিলোমিটার এলাকায় নদী পারের অপেক্ষায় আটকা পড়ে অন্তত ছয়শ ছোট-বড় যানবাহন।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, পানি বৃদ্ধির ফলে দৌলতদিয়ার ৪ ও ৫ নম্বর ঘাট দুটি বর্তমানে বন্ধ রয়েছে। ৩ ও ৭ নম্বর ঘাট দিয়ে পারাপার করা হচ্ছে। এই নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। তারপরও ঘাট সমস্যার কারণে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।