Home আঞ্চলিক খুলনায় হোগলাবনে যুবকের অর্ধগলিত লাশ

খুলনায় হোগলাবনে যুবকের অর্ধগলিত লাশ

6

স্টাফ রিপোর্টার।।

খুলনায় একটি হোগলাবন থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১০টার দিকে আরংঘাটা থানা এলাকার শহীদ ও কহিনুর মোড়ের মাঝামাঝি সিরাজ গাজীর হোগলাবন থেকে এ লাশ উদ্ধার করা হয়।আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলের পাশে শিল্প পুলিশ ইউনিট নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছিল। এ সময় শিল্প পুলিশের কয়েকজন কর্মকর্তা জমি মাপার কাজে ব্যস্ত ছিলেন। একজন পুলিশ সদস্য ওই অর্ধ গলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

 

তিনি আরও বলেন, নিহতের পরনে নেভি ব্লু রঙের প্যান্ট ও পলোব্রান্ডের টি শার্ট ছিল। লাশটি গত কয়েকদিন আগের। মাথা ও মুখ পচে ফুলে উঠেছে। তাকে চেনা যাচ্ছেনা। তবে তার লাশ শনাক্তকরণের চেষ্টা চলেছে।