খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য আব্দুল গণির কন্যার বিয়ের জন্য এবং ১২নং ওয়ার্ড যুবদল নেতা ব্রেন টিউমার আক্রান্ত মাইনুদ্দিন মাইনুর চিকিৎসা এবং ৯নং ওয়ার্ডের বাস্তুহারার মহিলাদল নেত্রী দীর্ঘদিন গ্যাংগ্রিন আক্রান্ত বাকপ্রতিবন্ধী পান্নার মায়ের চিকিৎসার জন্য তাদের নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
শুক্রবার ২৯এপ্রিল বাদ আসর ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য আব্দুল গণির বাড়িতে যেয়ে তার মেয়ের বিয়ের জন্য তরুণ উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রেরিত নগদ আর্থিক উপহার প্রদান করেন খুলনা মহানগর বিএনপি এবং খালিশপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর ১২নং ওয়ার্ড যুবদল নেতা ব্রেন টিউমার আক্রান্ত মাইনুদ্দিন মাইনু এবং ৯নং ওয়ার্ড মহিলাদল নেত্রী বাকপ্রতিবন্ধী গ্যাংগ্রিন আক্রান্ত পান্নার মায়ের বাড়িতে যেয়ে তাদের চিকিৎসার জন্য কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রেরিত নগদ আর্থিক সহায়তা তাদের হাতে তুলে দেন খুলনা মহানগর বিএনপি এবং খালিশপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়কঃ স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্যঃ শেখ জাহিদুল ইসলাম, জাসাস খুলনা মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান নিশাত, বিএনপি নেতাঃ গোলাম মোস্তফা ভুট্টো, ইকবাল হোসেন, খুলনা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সান্টু, সহ সভাপতি বাবুল, খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রদলের আহবায়ক আবু সালেহ শিমুল, বোরহানউদ্দীন সেতু প্রমুখ।










































