রূপসা প্রতিনিধি।।
রূপসায় খোড়া জাহিদ নামে এক গ্রাম্য ডাক্তারের শ্লীলতাহানির শিকার হয়েছেন এক গৃহবধু। এঘটনায় পুলিশ জাহিদকে আটক করেছে। সে নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামের বাসিন্দা।
পরে তাকে ১০হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানা যায়, রূপসার রেলস্টেশন এলাকায় জাহিদের একটি ওষুধের দোকান রয়েছে। এছাড়া তিনি গ্রাম্য ডাক্তার হিসেবে সেখানে রোগী দেখেন। গতকাল বিকালে পাশ্ববর্তী এলাকার এক গৃহবধূ জাহিদ এর নিকট চিকিৎসা নিতে গেলে তিনি পিছনে চেম্বারে নিয়ে শ্লীলতাহানি ঘটায় ওই গৃহবধূকে।
পরবর্তী মহিলা থানা পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ জাহিদকে আটক করে।










































