ঢাকা অফিস।।
মানিকগঞ্জের সিংগাইরে র্যাবের গাড়ি লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (২১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
মানিকগঞ্জে র্যাবকে লক্ষ্য করে গুলি, গুরুতর আহত ২
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে র্যাব-৪ এর টহল গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর র্যাবও তাদেরকে লক্ষ্য করে পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে কিছু সময় গুলি বিনিময় হয়। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
এএসপি আ ন ম ইমরান খান আরও বলেন, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে র্যাব সদর দফতরের ফরেনসিক টিম রওনা হয়েছে।











































