দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের দুঃখ প্রকাশ
আসাদ, দিঘলিয়াঃ
দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠন নিয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু। তিনি গতকাল (২০ এপ্রিল) উপজেলা বিএনপির প্যাডে বিবৃতি প্রদান করে দুঃক্ষ প্রকাশ এবং বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধে করেন। বিবৃতিতে তিনি বলেন, উপজেলা বিএনপির কর্মি সভায় বক্তব্য দেওয়ার সময় আমি কোনো ব্যাক্তি বা কোন প্রতিষ্ঠান এমনকি কোন সংগঠন কে কোন প্রকার আঘাত দিয়ে কোন বক্তব্য উপস্হাপন করি নাই, তারপরেও আমার বক্তব্যে কোন ব্যাক্তি বা কোন প্রতিষ্ঠান বা কোন সংগঠন আঘাত পেয়ে থাকে আমি ব্যাক্তিগত ভাবে তার জন্য দুঃক্ষ প্রকাশ করছি এবং বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ করছি এবং ভবিষ্যতে রাজনৈতিক সামাজিক ভাবে পরষ্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় এক বিএনপি নেতা বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু এধরনের উদ্ধোত্তপূর্ন বক্তব্যের জন্য দল ক্ষতিগ্রস্হ। সে দলে সকল নেতাকর্মীর সম্মানহানী ঘটিয়েছে। দলকে সু-সংগঠিত করতে এধরনের কুরুচিপূর্ণ ব্যাক্তিকে দলের গুরুত্বপূর্ণ পদে না রাখাই সমচিন।
প্রশঙ্গত গত ২৪ মার্চ উপজেলা বিএনপির কর্মী সভায় কেন্দ্রীয় বিএনপির নেতা আজিজুল বারী হেলালের উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামীলীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠন সম্পর্কে কুরুচিপূর্ণ ও হুমকি-ধমকি দিয়ে বক্তব্য রাখেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বাংলাদেশ আওয়ামী লীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠন এর নেতা কর্মীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠন উপজেলা চত্তরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে এবং দিঘলিয়া থানায় অভিযোগ দায়ের করে।
আমার নির্বাচনী এলাকায় কোন সন্ত্রাসীর স্থান হবেনা: আব্দুস সালাম মূর্শেদী এমপি
দিঘলিয়া প্রতিনিধি
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নতির দ্বারপ্রান্তে রয়েছে,যখন দেশের নিজস্ব অর্থায়নে মেগা প্রকল্প পদ্মা সেতু যখন যান চলাচলের প্রস্তুতি শেষ পর্যায়ে তখন বিএনপি, জামায়াত উঠেপড়ে লেগেছে এই উন্নয়ন বাধাগ্রস্ত করছে, এজন্য বিএনপি,জামায়াত বিভিন্ন উপায়ে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে,এর জন্য প্রশাসনের কঠোর ভূমিকা পালন করতে হবে, পাশাপাশি দলীয় নেতা কর্মীদের সকল বিভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে এই অপশক্তির মোকাবেলা করতে হবে।গতকাল ২০/০৪/২০২২ ইং রোজ বুধবার দুপুর ২ টায় উপজেলা কন্ফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃংখলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা কালে এই কথা গুলি বলেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলিমুজ্জামান মিলন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা,দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, বারাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জাকির হোসেন, সেনহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, গাজীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল্লা আবু তারেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার সমীর বিশ্বাস,প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, আড়ংঘাটা থানার প্রতিনিধি ও খানজাহান আলী থানার প্রতিনিধি সহ প্রমুখ।
পরিবেশ সুরক্ষা মঞ্চের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার উদ্যোগে বুধবার বিকেলে লায়ন্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. কুদরত ই খুদা, সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞের পরিচালনায় সভায় বক্তৃতা করেন বিশিষ্ট সাংবাদিক গৌরঙ্গ নন্দী, অধ্যাপিকা অজান্তা হালদার, এড, তসলিমা খাতুন ছন্দা, এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, কাজী জাবেদ খালিদ জয়, মেরিনা যুথী, আফজাল হোসেন রাজু, খলিলুর রহমান সুমন প্রমূখ। সভায় নগরীর সুপেয় পানির সংকট ও ময়ুর নদ নিয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন নিয়ে মূল্যায়ন মতামত গ্রহণ করা হয়। আগামী সপ্তাহে নগরীর সুপেয় পানির সংকট সমাধানে ওয়াসার এমডিকে স্মারক লিপি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ঈদের পরে সভা করে ময়ুর নদ রক্ষা নিয়ে নানা কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
বয়রায় ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়াকসপ’র ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি।
বুধবার বয়রা এসএস হার্ডওয়ারএর উদ্যোগে ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়াকসপ মালিক সমিতির সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলের দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এস হাউজের মালিক মোঃ ইলিয়াস হোসেন। সভায় বক্তব্য পেশ করেন মোঃ ওয়াহিদুর রহমান, জনাব ওয়াদুদ শেখ, শেখ হাবিবুর রহমান, মোঃ আজগর আলী, মোহাম্মদ আলমগীর প্রমুখ।
শরণখোলায় বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির ইফতার মাহফিল
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যেগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল বুধবার বিকেলে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুলের ফায়েল খায়ের ভবন মিলনায়তনে বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও বাজার ব্যবসায়ী মো. ফয়সাল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন আকন শান্ত।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ^াস, অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমেদ মুক্তা। এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আ. মালেক রেজা, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শেখ আ. রহমান, জনতা ব্যাংকের ব্যবস্থাপক সুজন পোদ্দার, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মো. অহিদুজ্জামান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মো. সোহেল রানা, রায়েন্দা সরকারী হাইস্কুলের সাবেক প্রধান, শিক্ষক মো. সুলতান আহমেদ, রায়েন্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বাবুল তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রাকিব। দোয়া পরিচালনা করেন, রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. মনিরুজ্জামান।
বাণীশান্তা এলাকার ফসলি কৃষিজমি রক্ষার দাবিতে প্রতিবাদ সভা
খবর বিজ্ঞপ্তি
বুধবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে মোংলা বন্দর ড্রেজিং প্রকল্পের আওতায় পশুর নদী খননের বালির কবল থেকে দাকোপের বাণীশান্তা এলাকার ফসলি কৃষিজমি রক্ষার দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাণীশান্তা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের কাউন্সিলর পাপিয়া মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণীশান্তা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর জয়কুমার মানিক, লবণ জল প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও বেলা নেটওয়ার্ক সদস্য গৌরাঙ্গ প্রসাদ রায়, আন্দোলনের অন্যতম সংগঠক ও প্রাক্তন ইউপি সদস্য হিরন্ময় মন্ডল, বাপা’র দাকোপ প্রতিনিধি ও সংগঠক ইসরাফিল বয়াতি, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, শিক্ষিকা মৌসুমী হালদার প্রমূখ। উক্ত প্রতিবাদী আলোচনা সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষক ও কৃষিজমি রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক কৃষ্ণপদ মন্ডল। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মোংলা বন্দর ড্রেজিং প্রকল্পের কারণে পশুর নদী খনন করা হচ্ছে। তা নিয়ে কৃষকদের কোন আপত্তি নেই। কিন্ত যেখানে প্রতিবছরের মতো প্রচুর পরিমাণে তরমুজের চাষ হয়েছে, যে এলাকায় ধান ও সবজী চাষ করে এলাকার কৃষক পরিবার জীবন-জীবিকা, শিক্ষা, চিকিৎসা পরিচালনা করছে তেমন এলাকায় এই প্রকল্প হলে এলাকার মানুষ কর্মহীন হয়ে পড়বে। বক্তারা আরো বলেন, প্রকল্প এলাকায় বেশ কয়েকটি মিষ্টি পানির পুকুর ও জলাশয় আছে। যে পুকুর ও জলাশয়ের পানি দিয়েই কৃষিকাজ চলে। এই পুকুরের পানি এলাকার মানুষ গোসল করাসহ বিভিন্ন গৃহস্থলী কাজে ব্যবহার করে। এলাকার গবাদি পশুর খাবার পানিও এই মিষ্টি পানির পুকুর থেকে আসে। এই এলাকায় বালি ফেলা হলে জলাশয়গুলো নষ্ট হয়ে যাবে। এলাকায় মিষ্টি পানির দূর্যোগ দেখা দেবে। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রায় ৬০০ মানুষ তথা প্রায় ১৫০ পরিবারের বসতভিটা সম্পূর্ণ প্রকল্পের মধ্যেই অবস্থিত। দীর্ঘদিন থেকে এই পরিবারগুলো এখানে বসবাস করছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এই পরিবারগুলো বসতভিটা হারাবে এবং উদ্বাস্তু হয়ে পড়বে। বক্তারা তাদের বক্তব্যে এলাকায় তরমুজসহ কৃষিব্যবস্থা রক্ষায়, দীর্ঘদিনের মানব বসতি ও গোচারণভূমি রক্ষায় জরুরীভাবে বাণীশান্তা এলাকায়পশুর নদী খননের বালি ফেলা বন্ধের দাবি জানান এবং এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এলাকার কৃষি ও প্রতিবেশ ব্যবস্থা রক্ষায় বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুমতি মন্ডল, পরিমল হালদার, রাণী মন্ডল, মোঃ শুকুর আলী বয়াতী, মাখন রায়, ঋষিকান্ত মন্ডল, রবিন মন্ডল, কুসুম মন্ডল, নন্দিতা মন্ডল প্রমূখ।
নগরীরতে ভোক্তা অধিকারের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
নগরীর সদর ও সোনাডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় বাজারে তদারকিমূলক অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম।
বাজার তদারকিমূলক এই অভিযানে শিববাড়ী এলাকায় বস্ত্র বিতান প্রতিষ্ঠান মিলানকে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারনা করায় (একাধিক প্রাউজ ট্যাগ ব্যবহার) ১০হাজার টাকা, ফ্রিজে বাসী খাবার সংরক্ষণের জন্য ঢাকা চিকেনকে ২হাজার টাকা, রয়েল মোড়ে মোড়কে মেয়াদ, মূল্য না লেখায় জম জম মিস্টি ঘরকে ২হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত পাওরুটিসহ বাসী খাবার ফ্রিজে সংরক্ষণের দায়ে ময়লাপোতা মোড়ে ম্যাক্সিকান স্পাইকে ১০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এছাড়া ইদ উপলক্ষে নৌকা যাত্রীদের মান সম্মত সেবা প্রদান করতে ১নং কাস্টম ঘাটে তদারকি করে দিক নির্দেশনা দেওয়া হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। তদারকিমূলক এই অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এ পিবিএন ও ক্যাব প্রতিনিধি। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি গিলাতলা ২ নং কলোনীর প্রতিবন্ধী মিলনের
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নিখোঁজ হওয়ার ৫ দিন পরেও সন্ধান মেলেনি খুলনার খানজাহান আলী থানার গিলাতলা ০২ নং কলোনির রিকশাচালক ইলিয়াসের প্রতিবন্ধী পুত্র মিলনের (১৬) । এ ঘটনায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তার পিতা-মাতা ও স্বজনরা। বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার ৫ দিন অতিবাহিত হলেও তার কোন হদিস পাওয়া যাচ্ছেনা। খানজাহান আলী থানায় নিখোঁজ ডায়েরী করেছেন ছেলের মা মরিয়ম । ছেলের জন্য পাগল প্রায় মা মরিয়ম । অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন। যে কোন মূল্যে ছেলেকে ফিরে পেতে প্রশাসন সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন মা মরিয়ম । ছেলেটির পিতা ইলিয়াস বলেন গত ১৭ এপ্রিল সন্ধা সাড়ে ৬ টার সময় আমার পুত্র বাসা থেকে বের হয়ে আজও ফিরে আসেনি , আমরা সব জায়গাতে খোজ খবর নিয়েছে , তিনি বলেন ছেলেটি প্রতিবন্ধী কথা বলতে পারেনা ।
খানজাহান আলী থানা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি আব্দুর রহমান গুরুতর অসুস্থ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি এস এম আব্দুর রহমান নিজ বসায় অসাবধানবশত ছাদ থেকে নামতে গিয়ে প্রচন্ড আঘাত পেয়েছেন ,এছাড়াও তিনি বিভিন্ন রোগে ভুগছেন। ফুলবাড়ীগেট একটি কিøনিকে চিকিৎসা শেষে বর্তমানে ডাক্তারের পরামর্শে নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন । অসুস্থ এ কবিকে বুধবার দুপুরে দেখতে যান খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও গিলাতলা যুবসংঘের সভাপতি সাইফুল্লাহ তারেক, দৈনিক মানবজমিনের ফুলতলা উপজেলা সংবাদদাতা ও সাংবাদিক ইউনিটির কোষাধক্ষ গাজী মাকুল উদ্দিন , দৈনিক নওয়াপাড়া পত্রিকার খুলনা শিল্পাঞ্চল সংবাদদাতা মিহির রজ্ঞন বিশ^াস । এদিকে কবি আঃ রহমানের সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন গাঙচিলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আশরাফ আলী, খানজাহান আলী থানা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি ডাঃ হাফিজুর রহমান, পিজিএল ইউনুস আলী, হাদিউজ্জামান , কবি প্রদীপ আচার্য প্রমুখ।
নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চের পুর্ণাঙ্গ কমিটি গঠন
খভর বিজ্ঞপ্তি
নিরাপদ কৃষির আকাঙ্খায় স্বেচ্ছাসেবী সংগঠন খুলনায় নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চের পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২০ এপ্রিল ২০২২ খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সভা কক্ষে সংগঠনের ২য় সাধারণ সভার মাধ্যমে । এসকেএমডি বাহ্লুল আলমকে সভাপতি, মোফারসের আলম লেনিনকে সাধারণ সম্পাদক ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
এখানে উল্লেখ্য বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ-এর সহযোগিতায় গত ২১ ডিসেম্বও থেকে সংগঠনটি কৃষকের চাষাবাদের স্বাধীনতা, বীজ সংরক্ষণের মাধ্যমে কৃষকের বীজের নিরাপত্তা, রাসায়নিক সার এবং বিষমুক্ত সবজি, ফল ও ফসল উৎপাদনে কৃষককে উৎসাহিত করা একই সাথে কৃষক যাতে নিরাপদ সবজি ও ফলের লাভজনক দাম পায়, তার জন্য প্রচারাভিযান পরিচালনা ও নানামুখী উদ্যোগ গ্রহণ করতে কাজ করছে। সংগঠকরা জানান, গড়ে ওঠা সংগঠনটি সচেতন তরুণদের একটি প্লাটফরম। সংগঠনটি রাজনীতি সচেতন ও দল নিরপেক্ষ থেকে নিরাপদ কৃষির গুরুত্ব নিয়ে কাজ করবে। কৃষিতে বহুজার্তিক কোম্পানির আগ্রাসন রুখতে কৃষকের পাশে থাকবে নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চ।
এসকেএমডি বাহ্লুল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোকজ এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোফারসের আলম লেনিন, শরিফুল ইসলাম সেলিম, দিপংকর রায়, রেখা মারিয়া বৈরাগী, ডা: এসএম হক, পলাশ দাশ, মেহেদী হাসান জীম, বেনজির আহম্মেদ মুকুল, জাহিদুর রহমান, ঘোষণাপত্র এবং গঠনতন্ত্রের খসড়া চুডান্ত করা হয়।
ডুমুরিয়া উপজেলা বিএনপি, যুবদল ও অংগসংগঠনের বিবৃতি
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা ক্লাবে জেলা বিএনপির ইফতার মাহফিল পরবর্তী বহিরাগত সন্ত্রাসীদের হামলায় ৫ যুবদল নেতা আহত হওয়ার প্রতিবাদে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া উপজেলা বিএনপি, যুবদল ও অংগসংগঠনের নেতৃবৃন্দ। এরা হলেন শেখ হাফিজুর রহমান, গাজী আবদুল হালিম, সরদার আব্দুল মালেক, শেখ মতিয়ার রহমান বা”চু, শেখ দিদারুল হোসেন দিদার খান ইসমাইল হোসেন, শেখ হেলাল উদ্দিন, শেখ ফরহাদ হোসেন, খান আসাদুজ্জামান মিন্টু, আবু শাহামা শেখ, শহিদুল ইসলাম খান, হেমায়েত রশিদ খান, গোলাম সরোয়ার, আব্দুর রব আকুঞ্জি, হুমায়ুন কবির স্বপন, দেলোয়ার হোসেন জোয়ার্দার, শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ আশরাফুল ইসলাম, শেখ জামিনুর রহমান,শাম্মী মোল্যা, জিয়াউর রহমান জীবন, হাফিজুর রহমান, শাহিন মোল্লা, মুরাদুজ্জামান সবুজ,শফি শেখ, দেবব্রত রায়, রজব আলী, ফরিদুজ্জামান উজ্জল, লিটন ফকির, আব্দুল আজিজ,লালন গাজী, রফিক শেখ, তামিম সেখ,সাধন বিশ্বাস, সাকিব হাসান, মেহেদী হাসান প্রমুখ।
বাজুয়া- দিগরাজ খেয়াঘাটের বেহাল দশা যেন দেখার কেউ নেই
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপের বাজুয়া – দিগরাজ খেয়াঘাটের বেহাল দশা যেন দেখার কেউ নাই। এলাকাবাসীর ভাষায় এভাবে চলবে আর কতকাল। বাজুয়া-দিগরাজ খেয়াঘাটের আজকের যাত্রীদের ভাটার সময় পারাপাররত অবস্থা থেকে তোলা ছবি। এভাবেই যুগ যুগ ধরে এই এলাকার মানুষ পার হয়ে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য খেয়া পার হয়ে থাকে। বাজুয়ায় আসতে অথবা বাজুয়া থেকে দেশের কোথায়ও যেতে হলে এভাবেই সকলকে খেয়া পার হতে হয় ভাটার সময়। জানা যায় এই খেয়া-ঘাট আন্তজেলা খেয়াঘাট। বছরে সরকার এই ঘাট থেকে প্রায় অর্ধ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। তারপরেও প্রতিদিন যাত্রীরা এভাবে পার হয়ে থাকলেও দেখার কেউ নাই। শুধু তাই না ভাটার সময় পার হতে হলে হয় কাঁদা ভেঙে ট্রলার উঠতে বা নামতে হয় আর যারা কাঁদা ভাঙতে চায় না তারা কাঁদে করে ১০ টাকা দিয়ে উঠতে বা নামতে হয়। আর কোন সময় যদি মাঝিদের মায়া লাগে তখন ট্রলার বেধে রাখে দুই তিনটা তারপর থেকে যাত্রীরা পার হয়ে যায়। এছাড়া পারাপাররত যাত্রীরা জানায় ঘাটের রেট চার্ট না টানিয়ে ইচ্ছে মতো টাকা আদায় করলেও দেখার কেউ নাই। এলাকার জনগণের প্রশ্ন বলি হচ্ছে টা কি। পারাপাররত যাত্রীদের কাছ থেকে জানা যায় বাজুয়া- দিগরাজ খেয়াঘাটে পার হতে গেলে দিতে হচ্ছে অতিরিক্ত টোল। জলদি ট্রলার দিয়ে যাত্রী পার করে জন প্রতি নিচ্ছে ৫ টাকার জায়গায় ১০ টাকা, মোটরসাইকেল ১০০ টাকা, বাইসাইকেলসহ লোক ২৫ টাকা আর মাল থাকলে তো কথা নাই বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম। যাত্রীরা বলেন সরকারি রেট চার্টে আছে খেয়াঘাটের ট্রলার দিয়ে পার করে যাত্রী প্রতি নিতে হবে ৫ টাকা। মোটরসাইকেল সহ যাত্রী ১০ টাকা, বাইসাইকেলসহ যাত্রী ৮ টাকা সেখানে ঘাটের তো কোন ট্রলার নাই জলদি ট্রলার দিয়ে ঘাটের যাত্রীদের পার করে আসছে সেই করোনা ভাইরাস শুরু হওয়া থেকে আজ পর্যন্ত। বাজুয়ার যাত্রীরা জানতে চায় সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে ও দায়িত্ব রত প্রশাসন ও আওয়ামীলীগের বড় বড় নেতাদের কাছে এই ভাবে চলবে আর কতদিন। এলাকার জনগণ জানতে চায় লকডাউন তুলে দেওয়ার পর থেকে সারাদেশের নৌযান ও সড়ক পরিবহনের ভাড়া কমানো হয়েছে তবে বাজুয়া- দিগরাজ খেয়াঘাটের ভাড়া কেন সরকারি রেট চার্ট হিসেবে নেওয়া হবে না। এছাড়া কৈলাশগঞ্জের বুড়িরডাবুর বাজারের মাছ ব্যবসায়ী অরুন সরকার বলেন আরো অভিযোগ রয়েছে ঘাটে কোন সরকারি রেট চার্ট নাই তাই খেয়াল খুশি মতো টাকা আদায় করছে ঘাট ইজারাদাররা। আমি প্রতিদিন দিগরাজে আসি মাছ বিক্রয় করতে ও যাওয়ার সময় বরফ নিয়ে যাই কি বলবো এই ঘাটের কথা এরা মনে যা চায় তাই নিয়ে থাকে প্রতিবাদ করতে চাইলে মাঝিরা ও ঘাটের লোকেরা মারতে আসে জানিনা এরা এতো সাহস কোন জায়গা থেকে পায়। আমরা জনগণ এদের কাছে জিম্মি হয়ে গেছি। তিনি বলেন কার কাছে অভিযোগ করলে এর প্রতিকার পাবো বলেন। একই কথা বলেন প্রতিদিন এই ঘাট দিয়ে পার হওয়া যাত্রী চুনকুড়ি গ্রামের রাজেস খান তিনি বলেন এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি বলতে পারেন সাংবাদিক ভাই কার কাছে অভিযোগ করলে এর হাত থেকে আমরা মুক্তি পাবো। প্রতিদিন যা আয় করি তা যদি পথেই দিয়ে যেতে হয় তাহলে কি ভাবে আমরা চলবো আমার মনে হয় বাংলাদেশে এরকম ভাড়া কোন ঘাটে নাই। প্রতিবাদ করে কোন কাজ হয় না এদের বিরুদ্ধে এরা টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করে নেয়। আর যারা আইন প্রয়োগ করবে তারাও নিরব প্রশাসনের নাখের ডুগায় থেকে এরা এভাবে জুলুম করে যাচ্ছে দিনের পর দিন কিভাবে। সকলের অভিযোগের ভিত্তিতে ঘাটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার কথা জানতে চাইলে জলদি ট্রলার মাঝিরা বলে ১০ টার অর্ধেক দিতে হয় ঘাট ইজারাদারকে আর অর্ধেক পাই আমরা। একই কথা বলেন ঘাটে টাকা আদায়কারি তিনি বলেন ঘাটে ডাক বেশি তাই ঘাটের ট্রলার দেওয়া যাচ্ছে না জলদি ট্রলার দিয়ে টাকা নিতে হচ্ছে আমাদের করার কিছু নাই। জানা যায় এই ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পার হয়ে থাকে আর ঘাটের অবস্থারও বেহাল দশা, দীর্ঘ বাঁশের সাকুর উপর দিয়ে যাত্রীদের ট্রলারে উঠতে গিয়ে ভোগান্তির শেষ নাই, যেন দেখার কেউ নাই। এক কথায় মরার পর খারার ঘাঁ। খুলনা বিভাগীয় কমিশন অফিস সূত্রে জানা যায় বাজুয়া- দিগরাজ খেয়াঘাট এটা আন্ত-জেলা খেয়াঘাট। বছরে এই ঘাটের ডাক প্রায় অর্ধ কোটি টাকা। যাত্রীদের দাবি সরকার যেখানে এই ঘাট দিয়ে বছরে এতো টাকা রাজস্ব আদায় করছে আর সেই ঘাটের অবস্থা এই। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের কাছে জানালে তিনি বলেন অভিযোগ সত্য হলে অতিরিক্ত টোল আদায় করার কারণে অচিরেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই যাত্রীরা সরকারের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা এমপি দাকোপের গণ- মানুষের নেতা দাকোপের কৃতি সন্তান এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি বলেন ঘাটের জন্য আমি উপরে আলাপ করেছি খুব তাড়াতাড়িই বরাদ্দ হলে ঘাটের কাজ শুরু হবে। বাজুয়ার সকল মানুষের দাবি সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে একটা ঘাট চাই একটা ঘাট চাই।
ফকিরহাটে শতভাগ পুনর্বাসন যাচাইকরণ বিষয়ক সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণি) পরিবারের শতভাগ পুনর্বাসন যাচাইকরণ বিষয়ক সভা বুধবার বিকাল ৩টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহ্ মহিবুল্লাহ, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য ফকিরহাট উপজেলায় মুজিববর্ষে অসহায়, দুস্থ্য ও ভূমিহীন পরিবারকে দেওয়া আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় ধাপে ৮০টি ঘর নির্মাণ কাজ সমাপ্তের পথে। এছাড়া আরো ৩৫টি ঘর নির্মাণের প্রক্রিয়া চলছে। এবারের ঘরগুলো অধিক টেকসই ও দুর্যোগ সহনশীল ভাবে নির্মাণ হচ্ছে। এসব ঘরের মধ্যে উপজেলার লখপুর ইউনিয়নের ভট্টখামারে ৪৮টি ও খড়িবুনিয়ায় ১০টি, শুভদিয়া ইউনিয়নের ভাঙ্গনপাড় এলাকায় ১৮টি এবং নলধা-মৌভোগ ইউনিয়নে ৪টি ঘর তৈরি করা হচ্ছে।
শেখ সোহেলের উদ্যোগে নগরীর ৩১নং ওয়ার্ডে পথচারীদের মাঝে ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
‘‘ রোজাদার এর জন্য ইফতার’’ শ্লোগান নিয়ে পুরো রমজান মাস জুড়ে খুলনা নগরীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেলের ইফতার বিতরণ করার কর্মসুচী চলমান রয়েছে। যার অংশ হিসেবে বুধবার নগরীর ৩১নং ওয়ার্ডে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বতিরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর স্বেচ্ছাসেদোয়াবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহিন, কাউন্সিলর শেখ মোঃ ফারুক হোসেন, সদর থানা যুবলীগ নেতা রাশেদুজ্জামান রিপন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম তালুকদার,মাসুম আহমেদ সজল, ওয়ার্ড যুবলীগ নেতা আরিফ হোসেন মিঠু, ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম সুজন, শেখ সাকিব, রাজেশ মাহমুদ, রাহুল শাহারিয়ার প্রমুখ।
ইফতার বিতরণ এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়অ নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ৫শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ডুমুরিয়ায় মাধবকাটি-বিলপাটিলিয়ায় প্রবাহমান কানকাটা খালে ক্রসবাঁধ দিয়ে চলছে দখলের মহোৎসব
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় মাধবকাটি-বিলপাটিলিয়া এলাকায় প্রবাহমান কানকাটা খালে একাধিক ক্রসবাঁধ দিয়ে চলছে দখলের মহোৎসব। পানি নিষ্কাশনের কথা মাথায় না নিয়ে দখল উৎসবে মেতে উঠেছে ¯’ানীয় প্রভাবশালী মহল। প্রভাবশালী দখলবাজ ওই মহলের ভয়ে প্রতিবাদের সাহস হারাইয়া নির্বেকার হয়ে পড়েছে এলাকার সাধারণ কৃষক।আশু সরকারি হস্তক্ষেপে নির্মিত বাঁধ অপসারণ ও প্রবাহমান খালটি উন্মুক্ত জলাশয়ে রূপান্তরিত না হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েকটি বিল বিলডাকাতিয়ায় পরিনত হবে। তবে শীঘ্রই অভিযান চালিয়ে খালটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ।
সরেজমিনে গিয়ে একাধিক কৃষকের সাথে বলে জানা যায়, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মাধবকাটি-বিলপাটিয়ালা এলাকার মধ্যদিয়ে প্রবাহমান রয়েছে প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্য কানকাটা নামক একটি খাল।যা দিয়ে মাধবকাটি, বিলপাটিয়ালা, শাহপুর, থুকড়াসহ ৪/৫টি বিলের পানি নিষ্কাশন হয়ে থাকে। সম্প্রতি ওই খালে শাহাপুর এলাকার প্রভাবশালী জাফর সাদেক গাজী ও জাহাঙ্গীর আলম পিটু ক্রসবাঁধ দিয়ে খালটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে।গত ৩/৪ দিন ধরে স্কেভেটর দিয়ে দেদারছে চালিয়ে যা”েছ তাদের বাঁধের কাজ। এদের ভয়ে মুখ খুলতে সাহস পা”েছ না সাধারণ মানুষ।এর আগে থুকড়া এলাকার জিএম আঃ রাজ্জাক,বিলপাটিয়ালা এলাকার রফিকুল পায়, লাভলু ওরফে তরিকুল হাওলাদার, সামছুর পায়, কুদ্দুস সমাদ্দার, আঃ জব্বার খান, সোহরাব আকন সহ অনেকেই ওই খালটিতে কোথাও আংশিক ভেড়ীবাধ আবার কোথাও নেটপাটা দিয়ে মাছ চাষ করে আসছে। এতে পানি নিষ্কাশনে বাঁধা প্রাপ্ত হয়ে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আসছে।এ নিয়ে কথা হয় বিলপাটিয়ালা পানি ব্যব¯’াপনা সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস শিকদার, কৃষক ইব্রাহিম হাওলাদার ও ¯’ানীয় প্রবীন ব্যক্তি শাজাহান হাওলাদারের সঙ্গে।তারা অভিযোগ করে বলেন, আংশিক ভেড়ীবাধ ও নেটপাটা রয়েছে তাই বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তলিয়ে যায় বিলখাল।আর এবার যেভাবে আড়াআড়ি বাঁধ দিয়ে সরকারি খাল দখলে নেয়া হ”েছ তাতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে কোন সুযোগ না থাকায় বিল ডাকাতিয়ায় রুপান্তরিত হবে এ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসবে শত শত কৃষক। প্রভাবশালী ওই মহলের ভয়ে মুখ খুলতে পারে না তারা, যেকারনে আশু প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এ প্রসঙ্গে কথা হয় বাঁধ নির্মাণকারি জাফর সাদেক গাজী ও জাহাঙ্গীর আলম পিটুর সাথে।তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সবাই যখন করছে তখন আমরা করলে দোষ কি ? এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন বিষয়টি আমার নলেজে রয়েছে শীঘ্রই প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে।
ডুমুরিয়ায় মাজিদিয়া আলিয়া মাদ্রাসায় পরিচিত সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া মাজিদিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় নব-গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা শিক্ষক মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু। শুভে”ছা বক্তব্য রাখেন মাদ্রাসা অধ্যক্ষ ও সদস্য সচিব কেএম জাকির হোসাইন। মাদ্রাসার ও এতিমখানা উন্নয়নে নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো এমনটি দাবি করে বক্তব্য দেন এতিমখানা সাধারণ সম্পাদক আঃ হামিদ, প্রভাষক রেজওয়ানুল হক, মোঃ মকবুল হোসেন, আঃ গনি, মাওলানা আজহারুল ইসলাম, জামালুল করিম প্রমুখ।সভার পৃর্বে মাদ্রাসা পক্ষ থেকে নব গঠিত কমিটিকে ফুলেল শুভে”ছা জানান হয়।
সোনাডাংগা থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আজ
খবর বিজ্ঞপ্তি
সোনাডাংগা থানা বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠণের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা মহানগরীর বিশিষ্ট নাগরিকবৃন্দ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আজ ১৯ রমজান ২১ এপ্রিল বৃহস্পতিবার।
নগরীর কেডিএ এভিউনিউস্থ শেখপাড়া তেঁতুলতলার মোড়ে সোনাডাংগা থানা বিএনপির কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিতদের ইফতার ও দোয়া মাহফিলে শরীক হওয়ার আহবান জানিয়েছেন ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহবায়ক এস এম ইকবাল হোসেন খোকন।
সাতক্ষীরা সদরের বাঁশদহ ইউনিয়নে ভিজিএফ’র চাউল বিতরণ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নে দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরনের উদ্বোধন করা হয়েছে। বাঁশদহ ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ’র চাউল বিতরনের উদ্বোধন করেন, প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বাঁশদহ ইউপি চেয়ারম্যান মাষ্টার মফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বাঁশদহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গওছল আযম মনি, ইউপি সদস্য খোরশেদ আলম রিপন, মফিজুল ইসলাম, মোশারফ হোসেন, জাহাঙ্গীর আলম, আহসান উদ্দিন, মহিলা ইউপি সদস্য রাশিদা খাতুন, রাজিয়া সুলতানা, সাবিনা ইয়াসমিন প্রমুখ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাঁশদহ ইউনিয়নে ৯৭০ জন দূঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র প্রত্যেক পরিবারকে ১০ কেজি হারে মোট ৯ মেট্রিক টন (৭০০ কেজি) ভিজিএফ’র চাউল বিতরণ করা হবে।
গৃহস্থালির ময়লা আবর্জনা অপসারণের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, গৃহস্থালির ময়লা আবর্জনা অপসারণের ক্ষেত্রে কেসিসি কর্তৃপক্ষ নগরবাসীর দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। যেখানে সেখানে আবর্জনা না ফেলে সেগুলো নির্ধারিত স্থানে রাখলে নাগরিক সেবা প্রদান সহজ হবে। এ সকল কাজে তিনি বেসরকারি সংস্থাগুলিরও সার্বিক সহযোগিতা কামনা করেন।
সিটি মেয়র বুধবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘‘ব্রাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম’’-এর আওতায় নগরীতে কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
উল্লেখ্য, কেসিসি’র তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী সংস্থা ‘ব্রাক’ উল্লিখিত প্রোগ্রামের আওতায় নগরীতে ড্রেন, ফুটপাথ, ডাস্টবিন, ওয়াটার পয়েন্ট প্রতিস্থাপন, কমিউনিটি টয়লেট, পাবলিক টয়লেট, ওপেন স্পেস রিজেনারেশন নির্মাণসহ সিডিও গঠনের মাধ্যমে দুর্যোগ প্রশমন, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, সঞ্চয় ইত্যাদি বিষয়ে সুবিধাভোগীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে।
সিটি মেয়র আরো বলেন, নগরীর অসহায় ও দরিদ্র মানুষকে সহযোগিতা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ববোধ জাগ্রত করে বিত্তবানদের মানব সেবায় এগিয়ে আসতে হবে। তিনি বলেন, নগরীর প্রতিটি বস্তিতে বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে কেসিসি আন্তরিকতার সাথে কাজ করছে। এ কাজে বেসরকারি সংস্থাসমূহ এগিয়ে আসলে কাজের অগ্রগতি আরো ত্বরান্বিত হবে বলে তিনি উল্লেখ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, সহকারি কঞ্জারভেন্সি অফিসার নুরুন্নাহার এ্যানী, সহকারী টাউন প্লানার নিশাত তাছনিম, ব্রাক-এর প্রতিনিধি গোলাম মোস্তফা, মন্নুজান মুন্নি, সাবরিনা পারভীন, ইমামুল আজম শাহী, সজল কুমার সাহা, মো: ওয়াসীম আক্তার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
তেঁতুলকে টক বলে পাশ কাটানো বোকামি হবে বৈকি!
কে এম রেজাউল করিম দেবহাটা
তেঁতুলের নাম শুনলেই জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। টক তেঁতুল মুখে দিলে আমাদের যে ভিন্ন এক অনুভূতি হয় তা নিশ্চয়ই বলতে হবে না। তেঁতুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুব কঠিন। বিশেষ করে তরূণীদের খাবারের তালিকায় উপরের দিকেই পাওয়া যায় এর নাম। তবে অনেকেরই ধারণা তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তেঁতুল খেলে রক্ত পানি হয়। এ ধারণা সম্পূর্ণ ভুল। বরং তেঁতুলে রয়েছে প্রচুর পুষ্টি ও ভেষজ গুণ। তেঁতুল দেহে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগীদের জন্য খুব উপকারী।
দেবহাটা উপজেলার কাজীমহল্লা নামক গ্রামে দেখা পাওয়া গিয়েছে লোভনীয় একটি তেতুঁল গাছ। প্রতিটি ডাল হতে শিরা-উপশিরায় যেন তেতুঁলের সমারোহ।
তেঁতুলের ইতিহাসটি ঘেঁটে দেখা যায়, খ্রিস্ট জন্মের ৪শ’ বছর আগে মিসর ও গ্রিক সভ্যতার অধিবাসীরা একে ফল হিসেবে গ্রহণ করেন। এর আদি নিবাস আফ্রিকার সাভানা অঞ্চল ও দক্ষিণ এশিয়া। প্রাচীনকাল থেকে ভারতবর্ষ ও সুদানের জঙ্গলে তেঁতুল হয়ে আসছে। ধারণা করা হয়, সুদান থেকেই এটি বাংলাদেশে আসে। সারাদেশেই দেখা যায় তেঁতুল গাছ। অনেকেই জানেন না, এ গাছ বহু দিন বাঁচে। এমনকি তিন শ’ বছর পর্যন্ত! বীজের গাছ থেকে ফল ধরতে প্রয়োজন হয় ১০ থেকে ১২ বছর। শীতের কালে তেঁতুল গাছের দিকে তাকালেই চোখে পড়বে থোকা থোকা ফল।
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার গ্রামে গিয়ে দেখা যায়,ঘন পাতার আড়ালে থোকা থোকা তেঁতুল ধরে আছে। যেন কিছুটা লুকিয়ে আছে। তেতুঁল গাছ বাঁকানো এই ফল ১৫ থেকে ২০ সেন্টিমিটার লম্বা হয়। বহিরাংশ প্রথমে সবুজ,ধীরে ধীরে বাদামি রং ধারণ করে। পাকা অবস্থায় খোসা মচমচে ধরণের হয়। এর ভেতরে থাকে পুরুষ শাঁস। পাকা ফলের শাঁস শুকিয়ে খাওয়া যায়। প্রতিটি ফলের ভেতরে ৫ থেকে ১২টি বীজ থাকে। বীজের রং উজ্জ্বল খয়েরি। দেশী জাতের তেঁতুলের মধ্যে কোনটির ফল সরু ও লম্বা, কোনটি মোটা ও গোলগাল।
পুষ্টি বিজ্ঞানীদের পরীক্ষা-নিরীক্ষা বলছে, তেঁতুলের রয়েছে প্রচুর ভেষজ ও পুষ্টিগুণ। তেঁতুল হৃদরোগসহ বিভিন্ন রোগে খুব উপকারী। দেহে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। হৃদরোগীদের জন্য বিশেষ উপকারী। রক্তে কোলস্টেরল কমায়। শরীরের মেদ কমাতেও কাজ করে তেঁতুল। এতে টারটারিক এ্যাসিড থাকায় খাবার হজমে সহায়তা করে। শরবত করেও খাওয়া যেতে পারে তেঁতুল। পেটের বায়ু, হাত-পা জ্বালায় এ শরবত কার্যকর পথ্য। তাই তিন-চার দানা পুরনো তেঁতুলের এক কাপ রসের সঙ্গে চিনি বা লবণ মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ভেষজ চিকিৎসকরা। তেঁতুল গাছের বাকলেও উপকার আছে। শুকনো বাকলের প্রলেপ ক্ষতস্থানে লাগালে ক্ষত সারে। ছাল চূর্ণ করে তৈরি রস হাঁপানি ও দাঁত ব্যথায় কাজ দেয়। আয়ুর্বেদীয়, হোমিও, এ্যালোপ্যাথিক ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয় তেঁতুল। তেঁতুল পাতারও আলাদা গুণ। এর রস কৃমিনাশক ও চোখ ওঠা রোগে কাজে আসে। মুখে ঘা বা ক্ষত হলে পাকা তেঁতুল জলে কুলকুচি করলে উপকার পাওয়া যায়। বুক ধড়ফড় করা, মাথা ঘোরানো ও রক্তের প্রকোপে তেঁতুল উপকারী। কাঁচা তেঁতুল গরম করে আঘাত পাওয়া স্থানে প্রলেপ দিলে ব্যথা সারে। পুরনো তেঁতুল খেলে আমাশয়, কোষ্ঠবদ্ধতা ও পেট গরমে উপকার পাওয়া যায়। পুরনো তেঁতুল খেলে কাশি সারে। পাকা তেঁতুলে খনিজ পদার্থ সব ফলের চেয়ে অনেক বেশি। তেঁতুলে খাদ্যশক্তির পরিমাণ নারিকেল ও খেজুর ছাড়া সব ফলের চেয়ে বেশি। ক্যালসিয়ামের পরিমাণ সব ফলের চেয়ে ৫ থেকে ১৭ গুণ বেশি। আয়রনের পরিমাণ নারিকেল ছাড়া সব ফলের চেয়ে ৫ থেকে ২০ গুণ বেশি। অন্যান্য পুষ্টি উপাদান স্বাভাবিক পরিমাণে আছে। প্রতি ১০০ গ্রাম পাকা তেঁতুলে মোট খনিজ পদার্থ ২.৯ গ্রাম, খাদ্যশক্তি ২৮৩ কিলোক্যালরি, আমিষ ৩.১ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, শর্করা ৬৬.৪ গ্রাম, ক্যালসিয়াম ১৭০ মিলিগ্রাম, আয়রন ১০.৯ মিলিগ্রাম, ক্যারোটিন ৬০ মাইক্রোগ্রাম ও ভিটামিন সি ৩ মিলিগ্রাম। এতসব গুণাগুণ প্রমাণ করে, তেঁতুল।
দেবহাটা রিপোটার্স ক্লাবে ইফতার মাহফিল ও আলোচনা সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা রিপোটার্স ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে ১৭ রমজান মঙ্গলবার অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ। মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পার সঞ্চালনায় এসময় দেবহাটা থানার ওসি (তদন্ত) মোঃ তুহিনুজ্জামান, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, দেবহাটা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, কালিগজ রিপোটার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলাম, কেবিএ সরকারী কলেজের শিক্ষক আবু তালেব, দেবহাটা রিপোটার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি আকতার হোসেন ডাবলু, সহসভাপতি মেহেদী হাসান কাজল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন মোড়ল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুলসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনায় রমজানের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে স্বতন্ত্র অবস্থান সৃষ্টিতে সক্ষম হয়েছে : শিক্ষা সচিব
খবর বিজ্ঞপ্তি
তিনশত পয়ত্রিশ কোটি টাকারও বেশি ব্যয় সাপেক্ষ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) বাস্তবায়নে স্টিয়ারিং কমিটির (পিএসসি) এক সভা ২০ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে ১০টায় সশরীর এবং ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক।
সভায় করোনা মহামারী এবং উদ্ভুত অন্যান্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে প্রকল্পভুক্ত অবকাঠামোর কাজ সম্পন্নে ব্যয় বৃদ্ধি ছাড়াই আগামী ২ অর্থবছর অর্থাৎ ২০২৪ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়। এক্ষেত্রে তিনি বর্ধিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্নের পরামর্শ দেন। প্রাসঙ্গিকভাবে দেশের উচ্চশিক্ষার বিকাশে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে সচিব বলেন, স্বাধীনতার পর দেশে যে সমস্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় ভালো করছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়টি দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে স্বতন্ত্র অবস্থান সৃষ্টিতে সক্ষম হয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ জরুরি।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কয়েকটি সমস্যা তুলে ধরেন। তিনি প্রয়োজনীয় কাজের ব্যাপারে ২ বছর সময় বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, এই প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। তবে করোনা মহামারীসহ সাম্প্রতিক রড, সিমেন্ট ও পাথরের মূল্যবৃদ্ধিতে ঠিকাদারের অনাগ্রহে কাজের গতি কিছুটা স্থবির। এ পরিস্থিতির উন্নতি হলে দু’বছরের মধ্যে কাজ সম্পন্নের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় অংশগ্রহণ করে প্রকল্পের কাজ সম্পন্নে ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করায় শিক্ষা সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও ইউজিসির প্রতিনিধিদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য আন্তরিক ধন্যবাদ জানান।
সভায় মাউশির অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. বেলায়েত হোসেন তালুকদার, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ড. মো. আমজাদ হোসেন, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব (শিক্ষা উইং) ইসরাত জাহান তসলিম, পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের যুগ্ম প্রধান (আর্থ-সামাজিক উইং) ড. নূরুন নাহার, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব (বাজেট-২) মো. তারিকুল ইসলাম খান, মাউশির যুগ্ম সচিব (উন্নয়ন-২) সৈয়দা নওয়ারা জাহান, পরিকল্পনা বিভাগের উপপ্রধান (একনেক অধিশাখা) নিশাত জাহান, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির মহাপরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৬) মুঃ শুকুর আলী, মাউশির উপ-সচিব (পরিকল্পনা) মুহাম্মদ জহুরুল ইসলাম, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আরও সংযুক্ত ছিলেন প্রকল্প তত্ত্বাবধান কমিটির সভাপতি স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. খোঃ মাহফুজ উদ দারাইন, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মুহা. মাহবুবুস সোবহান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপ-প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ। সভার প্রারম্ভে প্রকল্পের ইউনিট অনুযায়ী বিভিন্ন অবকাঠামোর অগ্রগতি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করা হয়। উল্লেখ্য, ২০১৬ সালে তিনশত পয়ত্রিশ কোটি টাকারও বেশি ব্যয় সাপেক্ষ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) কাজ শুরু হয়। যার মেয়াদ চলতি বছর জুন মাসে শেষ হবে।
খুবির প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের অনুজ বর্তমান শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তাস্বরূপ ল্যাপটপ প্রদান করেছেন। ২০ এপ্রিল (বুধবার) দুপুর ১২টায় নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের শিক্ষকগণ অ্যালামনাইদের পক্ষ থেকে ২১ ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে ৪ জনকে এ ল্যাপটপ প্রদান করেন। নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনে প্রথম বর্ষ থেকে তথ্যপ্রযুক্তি সম্বলিত কোর্সসমূহ বিদ্যমান- এই বিবেচনা থেকে এই ডিসিপ্লিনের অ্যালামনাই এ মহতী উদ্যোগ গ্রহণ করে। ডিসিপ্লিনের শিক্ষকগণ এই কার্যক্রমকে অনুজদের প্রতি অগ্রজদের ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিরূপ হিসেবে আখ্যায়িত করেন। শিক্ষকগণ আশা প্রকাশ করেন, এইভাবে অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলো বর্তমান শিক্ষার্থীদের পাশে এসে সবসময় দাঁড়াবে। ইউআরপি ডিসিপ্লিনের বর্তমান অ্যালামনাই, ডিসিপ্লিন, অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যে বন্ধন রয়েছে তা যেনো অটুট থাকে সে বিষয়ে সিনিয়র শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন। ল্যাপটপপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অগ্রজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
খুলনায় ১১তম হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব
খবর বিজ্ঞপ্তি
খুলনায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২২’ বুধবার (২০ এপ্রিল) হোটেল সিটি ইনে অনুষ্ঠিত হয়। এতে খুলনা, যশোর, পিরোজপুর ও বরিশালে তানযীমুল উম্মাহর ৫টি হিফয মাদরাসা থেকে ১১১ জন হিফয সমাপনকারী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান ও তাদের বাবা-মাকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সম্মানিত অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, মাওলানা মুফতি আব্দুর রহীম, হাফিজুর রহমান, প্রফেসর ড. মোঃ শাহজালাল, আ ন ম আব্দুল কুদ্দুস।
বক্তারা বলেন, কুরআন হিফযের পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থার সাথে সমন্বয় রেখে প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষা প্রদান করছে। সেইসাথে নৈতিকতা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সৎ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে হিফয সম্পন্ন করা শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত ও মনোজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। বিভিন্ন আরবী ক্যালিগ্রাফি ও ফেস্টুন দিয়ে অনুষ্ঠানস্থলকে মনোরম পরিবেশে সাজানো হয়।
দিঘলিয়া ও পাইকগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার আওতাধীন দিঘলিয়া ও পাইকগাছা উপজেলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া উপজেলাঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলার ইফতার মাহফিল গতকাল বিকাল ৫ টায় অস্থায়ী কার্যালয় উপজেলা সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদীর সভাপতিত্বে ও মোঃ নূরুল হুদা সাজু এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ গালীব আরো উপস্থিত ছিলেন মাওলানা ফরিদ আহমদ,মোঃ রফিকুল ইসলাম এস্কেন্দার, মাওলানা ফজলুল হক, ডাঃ রাকিবুল হাসান, মাওলানা গিয়াসউদ্দিন সহ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাইকগাছা উপজেলাঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলা শাখার ইফতার মাহফিল গতকাল বিকাল ৫ টায় অস্থায়ী কার্যালয় উপজেলা সভাপতি আলহাজ্ব কারী আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মোঃ মঈন উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ গালীব, আরো উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি মাওলানা আহমাদ আলী,গাজী মোঃ আব্দুল বারী, মুহা, সাব্বির হুসাইন, মুফতি হাবিবুর রহমান, ইকবল হুসাইন, শেখ আঃ রহমান, ক্বারি মোঃ বেলাল হুসাইন, জি এম কামরুজ্জামান বাবলু, ক্বারি মোঃ রফিক উদ্দিন,যুব নেতা মেহেদী হাসান প্রমূখ নেতৃবৃন্দ।
বেনাপোল সীমান্তে ১৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণেরবারসহ (এক কেজি ৭৪৯ গ্রাম) মনিরুল ইসলাম (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । বুধবার (২০ এপ্রিল) ভোরের দিকে ইছামতি নদীর তীরের ২৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে স্বর্ন পাচারকারী মনিরুল ইসলামকে আটক করে বিজিবি। আটক মনিরুল স্থানীয় বালুন্ডা গ্রামের মৃত-নূর মোহাম্মদের ছেলে। বিজিবি জানায়, গোপন খবর আসে একজন স্বর্ন পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করার জন্য যশোর থেকে বেনাপোলের সীমান্তবর্তী পুটখালী গ্রাম দিয়ে ইছামতি নদীর দিকে নিয়ে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি ১৭/৭ এস এর ১৬৬ আর পিলারের ২৫ গজ অভ্যন্তরে তার নেতৃত্বে একটি টহলদল অভিযান চালিয়ে স্বর্ণসহ মনিরুল ইসলামকে আটক করে। আটক স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান এক কেজি ৭৪৯ গ্রাম স্বর্ণসহ মনিরুল ইসলাম নামে একজন স্বর্ন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
শ্যামনগর কৈখালীর কালিন্দী নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমান্তবর্তী কালিন্দী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে কুচক্রী মহল কতৃক বালু উত্তোলন অব্যাহত আছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, গত ইং ১৮/০৪/২২ তারিখ থেকে কৈখালীর সাবেক হক চেয়ারম্যান এর বাড়ি সংলগ্ন কালিন্দী নদীর চরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। কৈখালীর সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম এর নির্দেশে বালু উত্তোলন হচ্ছে। ড্রেজার দিয়ে উত্তোলনকৃত বালু কৈখালী ইউনিয়নের শৈলখালী মন্দির অভিমুখ থেকে মুনছুর দফাদারের বাড়ির অভিমুখ পর্যন্ত প্রায় ২০৫০ মিটার কালিন্দী নদীর ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কার কাজে ব্যবহার করার জন্য। তারা আরও বলেন, অধিক লাভের আশায় বালু মহল থেকে বালু ক্রয় না করে অবৈধ পন্থায় কালিন্দী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। স্থানীয়রা জানান, উপজেলার ভেটখালি ভূূমি অফিস সহ সংশ্লিষ্ট কতৃপক্ষকে ম্যানেজ করে বালু উত্তোলন করছে। কালিন্দী নদীর চর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে যে কোন সময় বেড়ীবাঁধ ধস নেমে ভাঙ্গন সৃষ্টি হতে পারে বলে তারা আশংকা প্রকাশ করছেন। তারা আরও বলেন, বেড়িবাঁধে ধস নামলে হাজার হাজার বিস্তীর্ণ ফসলি জমিতে লবণ পানি প্রবেশে প্লাবিত হবে। সেকারণে এক দিকে যেমন জনগণের ক্ষয়ক্ষতি সাধিত হবে তেমনি সরকারের কোটি কোটি টাকার অপচয় হবে। বালু উত্তলনেরা ফলস্রুতিতে নদীর বেড়িবাঁধ ধস নামলে দায়ভার নিবে কে বলে তারা প্রশ্ন রাখেন। পাউবো সুত্রে প্রকাশ, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ৫ নং পোল্ডারের কালিন্দী নদীর বেড়িবাঁধ সংস্কার করার জন্য বরাদ্দ আসে ২ কোটি ৮৮ লক্ষ ৬১ হাজার ৯ শত ৪১ টাকা ৪৬ পয়সা। এ কাজের দায়িত্বভার গ্রহণ করেন ঠিকাদার প্রতিষ্ঠান গ্যালাক্সি এসোসিয়েট, গ্যালাক্সি হাউস, পূর্ব মজমপুর, ওস্তাদ ভাই সড়ক, কুষ্টিয়া – ৭০০০। যার স্বত্বাধিকারী এ কে এম সামছুজ্জামান (রবি)। উল্লেখিত কাজটির তদারকির দায়িক্তে আছেন পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা পওর বিভাগ – ০১ এর অধিনে শ্যামনগর উপজেলা পাউবোর এসও মাসুদ রানা। জানা গেছে, বর্তমানে মুল ঠিকাদারের হাত বদল হয়ে চুক্তিতে কাজটির দায়িত্বভার নেন সাবেক চেয়ারম্যান শেখ আব্দুর রহিম। বাঁধ সংস্কার কাজের খরচ কমাতে বালু মহল থেকে বালু ক্রয় না করে অধিক লাভের আশায় তিনি অবৈধ পন্থায় কালিন্দী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। রহিম চেয়ারম্যান এর কাছ থেকে সাব ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন পূর্ব কৈখালী গ্রামের মৃত আজগারের ছেলে কথিত নামধারী সাংবাদিক আলফাত এ দাবি করেন তার ভাই মামুন। স্থানীয়রা জানান, শ্যামগর উপজেলার কৈখালী ইউনিয়ন ইতিপূর্বে ভাঙ্গন কবলিত এলাকা হিসেবে চিহ্নিত। প্রতি বছর বৃষ্টি মৌসুমে কালিন্দী নদীর বেড়িবাঁধ ভাঙ্গনের মুখে পড়ে। সে কারণে টেকসই বাঁধ নির্মাণের জন্য প্রতি বছর সংস্কার কাজ হয়। কিন্ত একাধিক হাত বদল হওয়ার কারণে কাজের গুনাগত মান ভালো হয় না। এলাকাবাসীর দাবি ড্রেজার দিয়ে বালু উত্তোলন অচিরেই বন্ধ না হলে বাঁধ ভেঙে ভুমিধসের সৃষ্টি হবে। এলাকার হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়বে। সরেজমিনে দেখা যায়, কৈখালীর সাবেক হক চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন কালিন্দী নদীর বেড়িবাঁধের চর থেকে ভাড়ায় চালিত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে কারগোর মাধ্যমে শৈলখালী মন্দির অভিমুখে কালিন্দী ননদীর চরে বালু রাখা হচ্ছে। এ বিষয়ে শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের সাথে মুঠো ফোনে আলাপ কালে অবৈধ পন্থায় কালিন্দী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আমি বালু উত্তোলন করছি না, জাইকা অনুমতি নিয়ে বালু উত্তোলন করছে, আমি ইতিপূর্বে মাটির কাজটা করেছিলাম বলে তিনি জানান। এবিষয়ে শ্যামনগর উপজেলার ভেটখালি ভূমি অফিসের নায়েব সুধীন কুমার সরকারের সাথে মুঠো ফোনে আলাপ কালে কৈখালী কালিন্দী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন সম্পর্কে আপনাকে অবহিত করা সত্ত্বেও বালু উত্তোলন অব্যাহত থাকার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো ঘটনা স্থলে যেতে পারিনি, শ্যামনগর উপজেলায় আমার অনেক কাজ ছিল। স্থানীয়দের দাবি ভেটখালি ভূমি অফিস কে ম্যানেজ করে তাদের সহায়তায় অবাধে কুচক্রী মহল বালু উত্তোলন করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কেন অবৈধ বালু উত্তোলনে সহায়তা করবো। তিনি বলেন, আমি খোজ খবর নিয়ে ব্যবস্থা নিবো। এ বিষয়ে গ্যালাক্সি এসোসিয়েট এর স্বত্বাধিকারী এ কে এম সামছুজ্জামান (রবি) এর সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি তার বক্তব্যে বলেন, বালু উত্তোলনের বিষয় আমার জানা নেই, তবে আমি একটি নম্বর দিচ্ছি আপনি কথা বলেন! বলে আলাপ ফোনটি সুকৌশলে রেখে দেন । এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেনের সাথে মুঠো ফোনে আলাপকাল কৈখালীর কালিন্দী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমাকে কেউ অবহিত করেনি আমি আপনার মুখ থেকে শুনলাম। স্থানীয়দের দাবি কতৃপক্ষ কে ম্যানেজ করে বালু উত্তলন করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কেন ম্যানেজ হবো। বালু উত্তলনকৃতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ কর্মকর্তা জানান দেন। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ন কবিরের সাথে মুঠো ফোনে আলাপকালে শ্যামনগর উপজেলার কৈখালী কালিন্দী নদীর বেড়িবাঁধের চর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করার ব্যাপারে তার কোন অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাকে কেউ অবহিত করেনি এবং আমি কোন অনুমতি দেয়নি। স্থানীয়দের আশংকা বালু উত্তোলনের ফলে যে কোন সময় বেড়ীবাঁধে ধস আনামলে এর দায়ভার নিবে কে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খোজ খবর নিচ্ছি ব্যবস্থা নেওয়া হবে।
১৪৫০ টাকার পাঞ্জাবীতে ১৭০০ টাকার নতুন ট্যাগ
স্টাফ রিপোর্টার।।
পাঞ্জাবীর দাম ছিলো ১ হাজার ৪৫০ টাকা। এই ট্যাগের ওপরেই নতুন করে ১ হাজার ৭০০ টাকার দামের ট্যাগ লাগনো হয়েছে। একই পাঞ্জাবীর দুই রকম দাম এবং ঈদ উপলক্ষে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে খুলনা নগরীর শিবববাড়ি মোড়ের মিলান শো-রুমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসি খাবার ফ্রিজে সংরক্ষণহ নানা অপরাধে আরও তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, মিলান শো-রুমে একাধিক পাঞ্জাবীতে দুটি করে দামের স্টিকার (প্রাইস ট্যাগ) পাওয়া গেছে। প্রথমটিতে দাম লেখা ছিলো ১ হাজার ৭০০ থেকে ৮০০ টাকা। সেটি তুলে ফেললে দেখা গেছে নিচে দাম রয়েছে ১ হাজার ৪০০ থেকে ৪৫০ টাকা। ঈদ উপলক্ষে তারা পণ্যের দাম বাড়িয়ে নতুন স্টিকার লাগিয়েছে। গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে তাদের জরিমানা করা হয়।
এছাড়া ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের জন্য ঢাকা চিকেনকে ২ হাজার টাকা, মোড়কে মেয়াদ ও মূল্য না থাকায় নগরীর রয়েল মোড়ের জমজম মিস্টি ঘরকে ২ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত পাউরুটিসহ বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করায় ময়লাপোতা মোড়ের ম্যাক্সিকান স্পাইসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শ্লীলতাহানির অভিযোগে সালিশি বৈঠকে হামলা, নিহত ১
মাগুরা প্রতিনিধি
মাগুরা মহম্মদপুর উপজেলার মোবারকপুর গ্রামে শ্লীলতাহানির অভিযোগে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় কবির মোল্যা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কবির মোল্ল্যা মোবারকপুর গ্রামের রইচ উদ্দিন মোল্ল্যার ছেলে। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরামূল হোসেন জানান, স্থানীয় মোবারকপুর গ্রামে ১৬ এপ্রিল কিশোরীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে সালিশি বৈঠক বসে। সেখানে প্রতিপক্ষের হামলায় আহত হয় কবির মোল্যাসহ বেশ কয়েকজন। পরে কবির মোল্ল্যাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে বুধবার তার মৃত্যু হয়। সহিংসতা এড়াতে মোবারকপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।











































