যশোরে র্যাবের অভিযানে ১৬৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার চৌগাছা থানার টেংগুরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৬৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পাঁচবাড়িয়া গ্রামের আব্দুস সালামের ছেলে মো. মেহেদী হাসান (২৮)।
র্যাব-৬ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যশোর জেলার চৌগাছা থানার টেংগুরপুর গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় মিন্টু খান এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১৬৭ বোতল ফেন্সিডিলসহ মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা রুজু করা হয়েছে।
সোনাডাঙ্গা থানা বিএনপি নেতাদের কাছে খুলনা বিএনপির কম্বল হস্তান্তর
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিএনপির উদ্যোগে সোনাডাঙ্গা থানা দলীয় কার্যালয়ে বিকেল সাড়ে ৪টায় থানা পর্যায়ে নেতৃবৃন্দের কাছে ৭টি ওয়ার্ডে ৩৫০পিস কম্বল হস্তান্তর করেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ তারিকুল ইসলাম, মো. মাহবুব কায়সার, শেখ আব্দুর রশিদ, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, মো. শাহজাহান, নিজাম উর রহমান লালু, সাদিকুর রহমান সবুজ, এড. গোলাম মওলা, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, তরিকুল্লাহ খান, ফারুক হোসেন, ইশহাক তালুকদার, শওকত হোসেন, আকরাম হোসেন খোকন, আবু সাঈদ শেখ, শরিফুল ইসলাম বাবু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, আব্দুল জব্বার, মোস্তফা কামাল, আব্দুল আলিম, মেহেদী হাসান সোহাগ, বাচ্চু মীর, মাহমুদ আলম বাবু মোড়ল, রিয়াজুর রহমান, সিদ্দিকুর রহমান, ইকবাল হোসেন, হেদায়েত হোসেন হেদু, আব্দুল হালিম, সায়মুন ইসলাম রাজ্জাক, গাজী মিজানুর রহমান, জাকারিয়া লিটন, হুমায়ুন কবির, লিটু পাটোয়ারি, কামাল উদ্দিন, মনিরুল ইসলাম, মাওলনা আব্দুল গফ্ফার, নাহিদ আল মামুন, ওহেদুজ্জামান, শাকিল আহমেদ, মেজবাউল আলম পিন্টু, ইফতেখান জামান নবীন, নুরুল ইসলাম লিটন, গোলাম নবী ডালু, শরিফুল ইসলাম সাগর, আকরাম হোসেন, মারুফ হোসেন, হাবিবুর রহমান কাজল, শামীম আশরাফ, সাখাওয়াত হোসেন, সুলতান মাহমুদ সুজন, ডা. হালিম মোড়ল, শফিকুল ইসলাম শাহিন, আমিন হোসেন মিঠু, শাহাবুদ্দিন আহমেদ, আবু তালেব, ওহাব শরীফ, এ আর রহমান, আসাদুজ্জামান সানা, মোস্তফা জামান মিন্টু, এম এ হাসান, আমিনুল ইসলাম বুলবুল, সেলিম বড় মিয়া, বায়জিদ হোসেন, মাসুদ রেজা, ওহিদুর রহমান, জাকিরুল ইসলাম, মিজানুর রহমান মিজান, আব্দুর রহমান, হারুন অর রশিদ, শামীম খান, গৌতম দে হারু, শেখ হাবিবুর রহমান, ইসমাইল হোসেন, শহিদ হাওলাদার, মীর মোরশেদ উদ্দিন বাবর, মোস্তফা জামান, মোস্তাফিজুর রহমান বাচ্চু, ইমরান হোসেন, এস এম আলমগীর হোসেন, তুহিন ইসলাম, হাসমত আলী, আশিকুর রহমান সেলিম, আবির হোসেন, সাব্বির বিন সাফায়ত, ইমতিয়াজ আহমেদ, তানভির মঈন ইমরান, মারুফ খান, মাসুদ রুমী, ঈশা শেখ, ঈশা ছোট, আনিস গাজী, ডালিম গাজী, সাইফুল ইসলাম রাজু, ফজলুর রহমান, পুতুল বেগম, মুন্নি বেগম, নোমান, মেহেদী, আল হাসিব, শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান দিহান, খন্দকার সোহেল রানা, হাবিবুর রহমান, সরোয়ার হোসেন, জিএম শহিদ, মারুফ হোসেন, সেজান প্রমুখ।
বটিয়াঘাটায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি:
বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা অনুশিষ্ঠত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বটিয়াঘাটা আওয়ামী লীগ অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো: আবু হানিফ, প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ মোঃ ফেরদাউসুর রহমান,আবির মালিক,উত্তম রায় আমিনুল ইসলাম, উজ্জল রায়, তানভির রহমান অপু, উত্তম কুমার মন্ডল, রাজু শেখ, ওসিয়ার রহমান সেতু, সাবেক ছাত্রনেতা শেখ ইব্রাহিম, শফিকুজ্জামান বুলু, সুইটি রায়, রবিউল ইসলাম রুবেল, বুলবুল শেখ, ইন্দ্রজিত রায়, ডা: মিনাল রায়, ইনামুল হক এনা, আলি আহমেদ আকুঞ্জি, সানি রহমান, মোতাচ্ছিন বিল্লা বাবু, আবু বক্কর, এ্যাড. রাম প্রসাদ, ফায়াদ শেখ, আলিকুল সরদার, অরিন্দম গোলদার, মান্নান শেখ, মৃনাল কান্তি বাছাড়, শেখ মোঃ রাসেল, শেখ হেলাল বাবু, সুমন সেখ, উদয় রায় প্রমুখ।
ফুলতলায় মেথাবী শিক্ষার্থীদের মাঝে মানব কল্যাণ ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলতলা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় আলহেরা আদর্শ মাদ্রাসায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মাদ্রাসা পরিচালক মাওঃ আঃ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ গাউসুল আজম হাদি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ফাউন্ডেশনের সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, সম্পাদক মোঃ মুকিত শেখ। প্রভাষক মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা গাজী, সহরাব উদ্দিন গাজী, মোঃ রানা হাসান. মাওঃ হাবিবুল্লাহ, মঈন উদ্দিন গাজী, হাফেজ রাজীবুল ইসলাম, হাফেজ শামীমুজ্জামান, হাফেজ খায়রুল ইসলাম প্রমুখ।
আশাশুনিতে যুব ঋণের চেক বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ঋণের চেক বিতরণ করা হয়।
যুব ও নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৯ জন যুব ও নারীকে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে আয়োজন করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক। মৎস্য চাষ, হাঁসমুরগি পালন, গাভী পালন, কবুতর ও কোয়েল পাখি পালন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ১৯ যুব ও নারীকে সর্বমোট ৭ লক্ষ ৯০ হাজার টাকা ঋণের চেক প্রদান করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ নাজমুল হক উপস্থিত ছিলেন।
আশাশুনিতে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার-২
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ীসহ দুই আসামীকে গ্রেফফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে প্রেরন করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম-পিপিএমএর নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় এসআই সফিউল্লাহ, আব্দুল জব্বার ও এএসআই সাইফুল ইসলাম অভিযান চালিয়ে খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে শাহদাৎ হোসেনকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এব্যাপারে থানায় নিয়মিত মামলা নং- ৬(২)২০২২ রুজু করা হয়েছে।
পৃথক অভিযানে এসআই মুহিতুর রহমান নিয়মিত মামলার আসামী বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের সালাউদ্দিন সরদারের ছেলে ইমন সরদারকে গ্রেফতার করেন।
কাদাকাটিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির কাদাকাটি ইউনিয়নের যদুয়ারডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে একজন আত্মহত্যা করেছেন। বুধবার দিবাগত রাতে নিজ ঘরের আড়ার সাথে শাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা হয়।
যদুয়ারডাঙ্গা গ্রামের ভবেন্দ্র নাথ সানার ছেলে রাজু সানা (২৫) বুধবার রাতে প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া শেষে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। এদিন তার স্ত্রী বাপের বাড়িতে ছিলেন। রাতের কোন একসময় রাজু ঘরের মধ্যে আড়ার সাথে স্ত্রীর শাড়ি বেধে তাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার ভোরে তার মা সন্তানের ঘরে আলো জ্বলতে দেখে এগিয়ে গিয়ে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। আত্মহত্যার কোন কারণ জানাগেলেও কিছুদিন পূর্বে স্ত্রীর স্বর্ণের চেইন বিক্রয় করে ধারদেনা শোধ দেওয়ার বিষয়টি নিয়ে স্বামীস্ত্রীর মধ্যে দ্বন্দ্বের পর থেকে তিনি চিন্তিত ছিল বলে জানাগেছে।
এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থানে গিয়ে সুরতহাল রিপোর্ট করেন এবং কোনরকম অভিযোগ না থাকা ও মৃত রাজুর শরীরে বা কোথাও সন্দেহজনক কিছু না পাওয়ায় লাশ সদকারের অনুমতি দেওয়া হয়।
এলাকার প্রভাবশালী ব্যক্তি শিরোমণিতে দিনমুজুর হারুনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর চেষ্টার অভিযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানার শিরোমণি গ্রামের উত্তরপাড়ার মোঃ মাহফুজুর রহমান গং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একই এলাকার দিনমুজুর মোঃ হারুন মিয়া’র জমি জোরপূর্বক দখলের চেষ্টা অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোঃ মাহফুজুর রহমান, মাসুদ শেখ, আঃ খালেক সহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের নামে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, স্থানীয় ইউপি চেয়ারম্যান এর নিকট ন্যায়বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ হারুন মিয়া। এছাড়া ভুক্তভোগি খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদালতে মামলা দায়ের করেন যার নং এমপি – ৩৮৩/২০২১ । মামলা করার পর আদালত ১৪৪/১৪৫ ধারামতে নিষেধাজ্ঞা জারি করেন। নিষেধাজ্ঞায় উল্লেখ শান্তিশৃংখলা বজায় রাখার স্বার্থে উক্ত জমিতে (শিরোমণি মৌজার আর এস খতিয়ান ৯৪৩ , ৯১৭ আর এস দাগ নং ২৩৬ ও ২৩৭) জমির পরিমান ৭ শতক । কেউ জোরপুর্বক দখল না করার বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য এবং নালীশি জমিতে শান্তি শৃংখলা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন । এব্যাপারে খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস বলেন, আদালতের কপি পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি কাজ বন্ধ করার জন্য বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়া হবে । ভুক্তভোগি মোঃ হারুন মিয়া বলেন আমি খুব অসহায় দিনমুজুর কষ্টার্জিত টাকা দিয়ে জমি কেনারপরও আমার জমিতে প্রভাব খাটিয়ে বেআইনিভাবে ঘর তোলা হচ্ছে । এ ব্যাপারে আমি চেয়ারম্যানের নিকট অভিযোগ দিলে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ থেকে ৩ বার নোর্টিশ পাঠানো হলেও মাহফুজুর রহমান পরিষদে হাজির হয়নি । এমনকি প্রশাসনে তার অনেক বড় হাত রয়েছে বলেও আমাকে ও আমার পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার হুমকি প্রদান করছে । ভুক্তভোগি এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন ।
খালিশপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক বাশারের মায়ের ইন্তেকাল নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশারের মাত গোলেজান বেগম (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……….. রাজেউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় খালিশপুরে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৩ মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম নামাজে জানাযা বাদ এশা খালিশপুরের খাদেমুল ইসলাম জামে মসজিদ সংলগ্ন ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে আজ শুক্রবার গোপালগঞ্জের গোপিনাথপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অপরদিকে মনিরুল ইসলাম বাশারের মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। নেতৃবৃন্দ শোকাহতদের পাশে কিছু সময় অবস্থান করেন এবং ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। পরে নেতৃবৃন্দ মরহুমের নামাজে জানাযা সহ সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, এ কে এম সানাউল্লাহ নান্নু, শেখ সৈয়দ আলী, শহীদুল ইসলাম বন্দ, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর ডালিম হাওলাদার, কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, এস এম খুরশীদ আলম টোনা, সাফায়াত হোসেন প্যারেট, কাউন্সিলর তালাত হোসেন কাউট, মো. জাকির হোসেন, আব্দুস সাত্তার লিটন, কামরুজ্জামান বাবলু, ইমরুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে মনিরুল ইসলাম বাশারের মাত গোলেজান বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
বাহিরদিয়া ইউনিয়ন পরিষদকে শক্তিশালি করতে সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদকে শক্তিশালি ও কার্যকর একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ১৩টি স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ আলোচনা সভা বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি সচিব মোঃ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, প্যানেল চেয়ারম্যান-০১ বিশ্বাস সাইফুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান-০২ রবীন্দ্রনাথ হালদার বাটুল, ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান, মোঃ রোস্তম আলী ও সংরক্ষিত মহিলা সদস্যা কোহিনুর বেগম সহ ১৩টি স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যগন। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধিসহ সুশিল সমাজের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন পরিষদকে শক্তিশালি ও কার্যকর একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করে তা খসড়া আকারের একটি রেজুলেশন করা হয়।
ডুমুরিয়ায় র্যাবের অভিযানে অপহরনকারী আটক, স্কুলছাত্রী উদ্ধার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক স্কুল ছাত্রী অপহরণের ৩ দিন পর উদ্ধার করেছে র্যাব-৬। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা করেছেন৷ পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৭ই জানুয়ারী গোলনা গ্রামের আব্দুল হালিমের ছেলে পরশমনি ফকির (২১) খলশী-হাজিডাঙ্গা একে মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণ করে৷ বিষয়টি মেয়ের পরিবার র্যাব-৬ খুলনাকে জানায়। তারই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় র্যাবের লেঃ কমান্ডার সরোয়ার হোসেনের নেতৃত্বে খুলনা শহরের আড়ংঘাটা থানার রায়ের মহল মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমসহ অপহরণকারীকে উদ্ধার করে ডুমুরিয়া থানায় হস্তান্তর করে র্যাব ৷ এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছে। আসামীকে আটক করা হয়েছে।
বাগেরহাটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোটার,বাগেরহাট
জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের আয়োজনে বাগেরহাট শহরের দশানীস্থ এলজিইডি’র কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। স্বল্প সময়ের এই মানববন্ধনে এলজিইডি, সড়ক ও জনপথ, গনপূর্ত, পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য, শিক্ষা প্রকৌশলসহ বিভিন্ন সরকারি প্রকৌশল অধিদপ্তরের কয়েকশ কর্মকর্তা-কর্মচারিরা অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. শরীফুজ্জামানসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, যারা কারিগরিভাবে দক্ষ সরকার তাদেরই জেলার সব উন্নয়ন কাজে যুক্ত করেছে। তারাই এসব উন্নয়ন কাজ দেখভাল করবে সেটাই হওয়া উচিত। জেলা পর্যায়ে যারা প্রকৌশল অধিদপ্তরে কাজ করছেন তারা পঞ্চম গ্রেডের কর্মকর্তা। জেলায় যেসব উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয় তার অগ্রগতি জেলার উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসনকে অবহিত করা হয়। উন্নয়ন কাজের কারিগরি দিকগুলো প্রকৌশলীরাই দেখভাল করবে এটাই স্বাভাবিক। টেকনিক্যাল লোকের হাতে টেকনিক্যাল বিষয়টি থাকা উচিত। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয় একটি অযৌক্তিক আদেশ জারি করেছে। এটা কখনও হতে পারে না। অবিলম্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক এই আদেশ প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনে
একই দাবিতে বাগেরহাটের মত সারাদেশে একযোগে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সদস্যরা।
বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)’-এর আওতায় রূপান্তর-্এর আয়োজনে বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার(১০ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় শহরের রেডি অডিটরিয়ামে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির চেয়ারপার্সন ফরিদা আক্তার বানু সভার সভাপতিত্বে ও রূপান্তরের জেলা সিএসও মোবিলাইজার শরিফুল সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় কমিটির সাধারণ সম্পাদক তছলিম আহম্মেদ পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির বার্ষিক কার্যসমূহ তুলে ধরে সবাইকে পরিকল্পনা মোতাবেক কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নাগরিক কমিটির উপদেষ্টা সদস্য মূখার্জী রবিদ্র নাথ, আহাদ উদ্দিন হায়দার, এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী, জেলা কমিটির সহ-সভাপতি রিজিয়া পারভীন প্রমুখ। কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পে জেলার ৪টি উপজেলায় কার্যক্রম অব্যাহত রয়েছে।
এবার দখিনা পদকের জন্য মনোনয়ন পেয়েছেন ১১ জন
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার বিকেল ৫.০টায় দখিনার কার্যালয়ে, দখিনা পদক প্রদান-২০২১ মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও দখিনা’র সভাপতি আলহাজ¦ ওহিদুজ্জামান খান পল্টুর সভাপতিত্বে এবং দখিনার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদারের সঞ্চালনায় পদক মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দখিনা’র প্রাক্তন সভাপতি এ্যাড. হেমন্ত সরকার, সহ সভাপতি ড. মোঃ হারুনর রশিদ, ড. মোঃ মোকাররম হোসেন, খুরশিদ আলম কাগজি, আলহাজ¦ অহিদুজ্জামান খোকন, যুগ্ম সাঃ সম্পাদক জি এম ইউনুস আলী, কোষাধ্যক্ষ ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক খোকন, সমাজ কল্যাণ সম্পাদক এমডি আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ রানা প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ০৯ টি ক্যাটাগরিতে দখিনা জন পদের ১১ জন গুণি ব্যক্তিকে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এবার দখিনা পদক ২০২১ প্রদানের সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামি ১৮ ফেব্রুয়ারি-২০২২ বটিয়াঘাটায় রানা রিসোর্ট এন্ড এমিউজমেন্ট পার্কে উক্ত পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দখিনা পদক-২০২১ মনোনয়ন প্রাপ্তরা হলেন মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক শহীদ সাংবাদিক হুমায়ন কবীর বালু (মরণোত্তর) ও যুদ্ধ কালীন কমান্ডার, বঙ্গবন্ধু হাতিয়ার ডাঙ্গা ক্যাম্প গাজী রফিকুল ইসলাম (মরণোত্তর), চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ডাঃ কর্ণেল মোঃ আব্দুল হামিদ, মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম (ডিআইজি), শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সালেহা স্কুল এন্ড কলেজ ঢাকা অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, নারী জাগরনে বিশেষ অবদান রাখায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ সচিব ড. সাবিনা ইয়াসমিন মালা, গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. এস এম সাহিনুল ইসলাম, প্রকৌশল পেশায় বিশেষ অবদান রাখায় যৌথভাবে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী প্রকৌশলী বিরবল মন্ডল ও প্রকৌশলী মোঃ আব্দুর রহিম, সাংবাদিকতা পেশায় বিশেষ অবদান রাখায় খুলনা প্রেস ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম।









































