Home বিনোদন কন্যা সন্তানের বাবা-মা হলেন ফারুকী-তিশা

কন্যা সন্তানের বাবা-মা হলেন ফারুকী-তিশা

6

বিনোদন ডেস্ক।।

তারকা দম্পতি মোস্তফা সওয়ার ফারুকী নুসরাত ইমরোজ তিশা বাবা-মা হলেন। বুধবার সন্ধ্যা ৮টা ২৭ মিনিটে কন্যাসন্তান জন্ম হয়েছে বলে জানিয়েছেন তিশা। গত বছরের ২৮ ডিসেম্বর নুসরাত ইমরোজ তিশা মা হচ্ছেন বলে ফেসবুক পোস্টে জানান।

ছবির ক্যাপশনে তিশা লিখেছিলেন, ‘নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? আমি কেনো সবকিছুতে অনুপস্থিত? এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারন আমার জীবনে একটা সুখবর আসন্ন।’  

বাবা হওয়ার খবর বেশ উচ্ছ্বাস নিয়েই জানিয়েছেন দেশবরেণ্য নির্মাতা ফারুকী। তিশার মতো করে একই ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন লাইনের কবিতা। কবিতার পর তিশার ওয়ালে লেখাগুলোই নিজের মতো করে লিখেছেন তিনি।

নুসরাত ইমরোজ তিশা ২০১০ সালের জুলাই মাসে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।