Home আঞ্চলিক কয়রার মানুষকে করোনা থেকে সুরক্ষিত থাকতে লকডাউনে থাকতে হবে: এমপি বাবু

কয়রার মানুষকে করোনা থেকে সুরক্ষিত থাকতে লকডাউনে থাকতে হবে: এমপি বাবু

8

         

কয়রা প্রতিনিধি :

কয়রা পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু তার নির্বাচনীয় এলাকা কয়রায় সর্বস্তরের মানুষকে করোনা ভাইরাসের সংক্রমন থেকে সুরক্ষিত রাখতে কিছু দিনের জন্য লক ডাউনে থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি রবিবার কয়রা উপজেলার বেদকাশি ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে সরকারের দেওয়া চাল, ডাল, পেয়াজ, রসুন আলু সহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণকালে একথা বলেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা সহ দলের স্থানীয় নেতৃবৃন্দ। উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম এসব ত্রাণ সামগ্রী গ্রাম পুলিশদের মাধ্যমে বিভিন্ন গ্রামে দুস্থদের মাঝে পৌছে দিয়েছেন।

এর আগে সাংসদ উপজেলা পরিষদে জায়গীরমহল হাসপাতালে চিকিৎসদের হাতে সরকারের দেওয়া করোনা প্রতিরোধক বিভিন্ন মালামাল তুলে দেন । এছাড়া তিনি ব্যক্তিগতভাবে কয়েক হাজার মাক্স, সাবান, হ্যান্ড স্যানিটিলাইজার, ২০০ কেজি ব্লিচিং পাউডার, হ্যান্ড গ্লোবস সহ অসহায় ও অসুস্থ পরিবারে খাদ্য বিতরণ করেছেন। তিনি সাংবাদিকদের জানান, এলাকার অর্থশালী ব্যক্তিদের এই দূর্যোগ মহুর্তে এগিয়ে এসে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে এবং সাহায্য করার অনুরোধ করেছেন। তিনি বলেন, ইতোমধ্যে অনেকেই তার ডাকে সাড়া দিয়ে ব্যক্তিগত ভাবে হাটবাজার, রস্তাঘাট সুরক্ষিত রাখতে জীবানু নাশক পানি ছিটানো সহ সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন।

তিনি আরও জানান, ২ দিন কয়রায় ঘুরে খোঁজ খবর নিয়ে অত্যান্ত খুশি হয়েছেন, কেননা এলাকার মানুষ, গনমাধ্যম ও জনপ্রতিনিধিদের মাধ্যমে করোনা বিষয়ে জানতে পেরে অনেক সচেতন হয়ে লকডাউনে অবস্থান করছে।