Home আঞ্চলিক জাতির ভবিষ্যৎ প্রজন্মের বৃহত্তর স্বার্থে কর্মসূচির সফল বাস্তবায়ন দরকার: সিটি মেয়র

জাতির ভবিষ্যৎ প্রজন্মের বৃহত্তর স্বার্থে কর্মসূচির সফল বাস্তবায়ন দরকার: সিটি মেয়র

5

খবর বিজ্ঞপ্তি ।।

ক্ষুদে ডাক্তার কর্তৃক খুলনা মহানগরীর শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ২০২১ সফল করার লক্ষ্যে এক এ্যাডভোকেসি সভা আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র শিশুদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলতে স্বাস্থ্য অধিদপ্তরের গৃহীত এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জাতির ভবিষ্যৎ প্রজন্মের বৃহত্তর স্বার্থে এ কর্মসূচির সফল বাস্তবায়ন দরকার। এ জন্য তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সিটি মেয়র করোনা সংক্রমণ হ্রাস পাওয়ায় নগরবাসীর মধ্যে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি অনুসরণে শিথিলতার বিষয়ে উল্লেখ করে বলেন, সকলের সচেতনতাই আমাদের এ মহামারী থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

উল্লেখ্য, আগামী ২৩ থেকে ২৯ অক্টোবর মহানগরীর শিক্ষার্থীদের জন্য এ স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি পরিচালিত হবে বলে সভায় জানানো হয়। মহানগরীর ১’শ ৪২টি প্রাথমিক বিদ্যালয় ও ৫৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৮ হাজার ৬’শ ২ জন শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।

খুলনার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ জসীম উদ্দিন হাওলাদার, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, বিভাগীয় শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।