Home আঞ্চলিক সুন্দরবন সংলগ্ন শিক্ষার্থীদের নিয়ে সুন্দরবন শিক্ষা কার্যক্রম

সুন্দরবন সংলগ্ন শিক্ষার্থীদের নিয়ে সুন্দরবন শিক্ষা কার্যক্রম

12

স্টাফ রিপোর্টার ।।

আজ (৮ সেপ্টেম্বর ২০২১) মোংলার জয়মনি ঞোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুন্দরবন সংলগ্ন শিক্ষার্থীদের সুন্দরবন সম্পর্কে জানাতে ও সুন্দরবন সংরক্ষণে তাদের ভূমিকা তুলে ধরতে বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) সুন্দরবন সংলগ্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবন বিষয়ক শিক্ষার আয়ো নের শুভ সূচনা করেছে। শিক্ষার্থীদের সুন্দরবন সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রমটির আয়োজন করা হয়। এই কার্যক্রমের আওতায় সুন্দরবন সংলগ্ন বাগেরহাট জেলার মোংলা উপজেলার সুন্দরবন ও চিলা ইউনিয়নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির মোট ৬০০ জন শিক্ষার্থীদের সুন্দরবন বিষয়ক শিক্ষা প্রদান করা হবে। এই ৬০০ জন শিক্ষার্থীদেরকে ৩০ জন করে মোট ২০ টি দলে বিভক্ত করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং ১১ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে নির্বাচিত ৬০০ জন শিক্ষার্থীদের সুন্দরবন বিষয়ক শিক্ষা প্রদান করা হবে। আজ ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম দলের শিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। কার্যক্রম শেষে ৩ জন বিজয়ী শিক্ষার্থীল নাম ঘোষণা করা হয়। এই কার্যক্রমে উপস্থিত ছিলো পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ৩০ জন শিক্ষার্থী, জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুরেশ মল্লিক, প্রকল্প সমন্বয়কারী জনাবা এম. সাবরিন আহমেদ রতি, প্রকল্প অফিসার রাখী ঢালী, মাঠকর্মী জনাব অমিত কুমার ও হরোপ্রসাদ সরকার ও গ্রাম সংরক্ষণ দলের সদস্যবৃন্দ।

জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট এর পক্ষে বাংলাদেশ বন বিভাগ এর সহায়তায় সুন্দরবন ম্যানেজমেন্ট প্রজেক্ট এর আওতায় জিআইজেড এবং বেডস্ (বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি) “কোভিড-১৯ মিটিগেশন মেজারস ফর দ্যা সুন্দরবনস-স্পেশাল ইনিসিয়েটিভ আন্ডার এসএমপি-২” প্রকল্পটি বাস্তবায়ন করছে।