Home আঞ্চলিক বাগেরহাটে র‌্যাবের অভিযানে এক সাইবার অপরাধী গ্রেফতার

বাগেরহাটে র‌্যাবের অভিযানে এক সাইবার অপরাধী গ্রেফতার

35

স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলা সদরের শেখ মো. রাসেল কবির বিগত কয়েকমাস ধরে তার ব্যক্তিগত মোবাইল ফোনের সাহায্যে দেশের বিভিন্ন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের কাছে নিজেকে তথাকথিত মহাদিনের অগ্রদুত-১ দাবি করে বিভিন্ন বিভ্রান্তিকর বার্তা প্রদান করে আসছে।

এ অপরাধে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বাগেরহাট জেলা  সদরের ৭নং ওয়ার্ডের একটি পরিত্যাক্ত ভবন থেকে  ৭নং ওয়ার্ড নাগের বাজার মেইন রোডের হাজী সিদ্দিকুর রহমানের ছেলে শেখ মো. রাসেল কবির (৪৫)কে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ এর  মেজর মো. আনিস-উজ-জামান জানান, গ্রেফতার মো. রাসেল কবির সবাইকে সতর্ক করে বলে যে, দেশে বিদ্যমান অরাজকতা দূরিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে খুব শিঘ্রই পৃথিবীর অর্ধেক মানুষ ধ্বংস প্রাপ্ত হবে। এছাড়াও বাংলাদেশী টাকা, বিভিন্ন ব্যানার, পোষ্টারসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি ও প্রতিকৃতি অপসারণের দাবী উপস্থাপন করে আসছে। সে এধরণের বিভ্রান্তিকর তথ্য প্রদানের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মতো একজন মহান ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা চালিয়ে আসছিল। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ এবং তার ব্যক্তিগত মোবাইল পরীা করে বাংলাদেশ সরকারের বিভিন্ন সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের নিকট বিভ্রান্তিকর বার্তা প্রদান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করার প্রাথমিক সত্যতার প্রমান পাওয়া গেছে। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • মোংলা র‌্যাবের অভিযানে ১৩০পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলার মোংলা থানাধীন এলাকা হতে ১৩০পিস ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার বিকেল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন বাগেরহাট জেলার মোংলা থানার উত্তর মালগাজী গ্রামের মো. মাজহারুল মোল্লার স্ত্রী মোসা. রোমেচা বেগম (২৬)। 

র‌্যাব-৬ এর  মেজর মো. আনিস-উজ-জামান জানান, সোমবার বিকেল পৌনে ৬টার দিকে বাগেরহাট জেলার মোংলা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে একটি আভিযানিক দল। এসময় কোরবান আলী মাদ্রসার পিছনে মাজহারুল মোল্লার বসত বাড়ির উঠানে সামনে থেকে ১৩০পিস ইয়াবাসহ মাজহারুল মোল্লার স্ত্রী মোসা. রোমেচা বেগমকে গ্রেফতার করা হয়। মাজহারুল মোল্লা কৌশলে পালিয়ে যায়। সে ও তার স্বামী দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে মোংলার বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে।