Home আঞ্চলিক কয়রায় চলতি বছরেই শুরু হবে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ: বাবু

কয়রায় চলতি বছরেই শুরু হবে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ: বাবু

5

০ খবর বিজ্ঞাপ্তি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, জলবায়ুর পরিবর্তন জনিত বিরূপ প্রভাবে উপকুলীয় এলাকায় ৬০ দশকের নির্মিত ‘পাউবো’বেড়িবাঁধ ভারসাম্য হারিয়ে ফেলেছে। জন্য ভবিষ্যতে অঞ্চলের মানুষের নিরাপদে বসবাসের জন্য মজবুত স্থায়ী বেড়িবাঁধের দাবীতে জাতীয় সংসদে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত টেকসহ বেড়িবাঁধ নির্মাণের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার আট হাজার কোটি টাকার চারটা প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে খুলনা সাতক্ষীরা উপকূলে চার হাজার কোটি টাকা। চলতি বছরেই শুরু হবে এসব প্রকল্পের কাজ।

শুক্রবার (জুন) বেলা ১২টায় পরিকল্পনা কমিশনের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘূর্ণিঝড় ইয়াসে ভেঙে যাওয়া কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের গাতির ঘেরী ক্লোজার পরিদর্শনকালে উপকূলবাসীর উদ্দেশ্যে তিনি (সাংসদ) সব কথা বলেন। তিনি বলেন স্থানীয় জনগণ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জলবায়ু পরিবর্তন দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী মজবুত বেড়িবাঁধ নির্মাণ করা হবে। যার নিচে ১০০ ফুট ওপরে ৩০ ফুট এবং উচ্চতা হবে ৩০ ফুট। এজন্য শুধু মাত্র ১৪ নং পোল্ডারে ৯৫৭ কোটি ৩৮ লক্ষ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, শুধু বেড়িবাঁধ নয় পুরো উপকূলের উন্নয়নে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে হাওর উন্নয়ন বোর্ডের ন্যায় উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের বিষয় সরকার বিবেচনা করছে। আগামীতে বাঁধের ওপর দিয়ে রাস্তা নির্মাণ বাঁধের দুপাশে বনায়ন করতে হবে বাঁধ রক্ষণাবেক্ষণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এলাকার জনগণ সরকারের সঙ্গে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, এজন্য ১০০ মিটারের মধ্যে চিংড়ি ঘের তৈরিতে সরকারের দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত কার্যকর করা হবে।  সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশন সেচ অনুবিভাগের যুগ্ম-প্রধান মোঃ এনামুল হক, পরিকল্পনা কমিশনের উপসচিব (পানি সম্পদ) কে এম আবুল কালাম আজাদ, আই এম ডি পরিচালক উপসচিব মোহাম্মাদ শাহাদাত হোসাইন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ লুৎফর রহমান, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিক উল্লাহ, পাউবো খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবুল হোসেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান, পাউবো কর্মকর্তা মশিউল আবেদীন, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, আ’লীগ সদস্য কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, সাধারণ সম্পাদক গণেশ মন্ডল,

 দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমরেশ চন্দ্র সরকার, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার খায়রুল আলম, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাছুম, উপজেলা যুবলীগ নেতা এ্যাড.আরাফাত হোসেন, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতিমোঃ আবু সাঈদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম, ইউপি সদস্য হরষিত মন্ডল, রমেশ চন্দ্র মন্ডল, আছের আলী, মাসুদ রানা, ছাত্রলীগ নেতা ফেরদাউস, নিতীশ, মোক্তারুল প্রমুখ।