০আসাদ, দিঘলিয়া
দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ বাজার থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ত গুলি সহ একটি ম্যাগজিন, একটি ককটেল বোমা ও একটি ছোরা উদ্বার করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর সুত্র মতে গতকাল সকাল ৭.৪৫ মিনিটের সময় কিছু বহিরাগত লোক অবস্থান করছে বলে জানতে পেরে টহল পুলিশ এগিয়ে আসলে অবস্থানকারীরা পালিয়ে যায়। এ সময় সুশীল ও তরুন ডাঃ এর দুই দোকানের মাঝের ফাকা জায়গা হতে উক্ত অস্ত্র ও গুলি উদ্বার করা হয়। উল্লেখ্য গত ০৩/০৬/২১ তারিখ নন্দন প্রতাপ গ্রামের আজিজ চৌধুরীকে মারধরের ঘটনায় আফজাল শেখ(মেম্বার) সহ মোট ৯ জনকে আসামী করে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে, দিঘলিয়া থানা মামলানং-০২ তারিখ- ০৩/০৬/২১ ইং ধারনা কর হচ্ছে উক্ত ঘটনার জের ধরে কোনো সহিংসতা সৃষ্টির উদ্যেশ্যে উক্ত অস্র জমা করা হয়েছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী বলেন ঘটনার খবর পেয়ে সাথে সাথে আমার নেতৃত্বে ওসি তদন্ত রিপন কুমার সরকার সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হই। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মামুন-আর-রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার পিপিএম(সেবা) ঘটনা স্থান পরিদর্শন করেন।









































