০ ফুলতলা প্রতিনিধি
মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী ভূমি ও গৃহহীনদের মাঝে দ্বিতীয় পর্যায়ের ফুলতলায় নির্মানাধীন ৬টি ঘর বৃহস্পতিবার বিকালে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহানাজ পারভীন পরিদর্শন করেন।
এ সময় ইউএনও সাদিয়া আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন।
ফুলতলার গাড়াখোলা মুক্তেশ^রী এলাকায় নির্মানাধীন ঘর পরিদর্শনকালে তিনি নির্মানসামগ্রী ও কাজের গুনগতমান যাচাই এবং সন্তোষ প্রকাশ করেন।










































