Home আঞ্চলিক ইয়াসের প্রভাবে সাগর উত্তাল, দুবলার চরে বইছে ঝড়ো বাতাস

ইয়াসের প্রভাবে সাগর উত্তাল, দুবলার চরে বইছে ঝড়ো বাতাস

15

০ মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভারে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় সোমবার সন্ধ্যা থেকে প্রচন্ড ঝড়ো বাতাস বইছে। তবে বৃষ্টিপাত নেই বলে জানিয়েছেন পূর্ব বনবিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায়। তিনি সোমবার রাতে জানান, সন্ধ্যার দিকে সাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠার পাশাপাশি প্রচন্ড ঝড়ো হাওয়া বইছে। তাই সন্ধ্যার পরপরই তিনিসহ টহল ফাঁড়ির ১০জন ষ্টাফ দুবলা সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন।

দুবলা ও কচিখালীর সাইক্লোন শেল্টার ভাল রয়েছে, বাকীগুলোর অবস্থা ভালো নেই। এছাড়া বনবিভাগের অন্যান্য টহল ফাঁড়ির সদস্যরাও সুন্দরবনের কোস্ট গার্ডের আলোরকোল, কোকিল মনি, সুপতি ও ডুমুরিয়া ক্যাম্পে আশ্রয় নিয়েছে। বনের অভ্যন্তরে এখন বনবিভাগ ও কোস্ট গার্ড ছাড়া কোন জেলে, বাওয়ালী, মৌয়ালী নেই। কারণ সাগরে ২০ মে থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি থাকায় এবং ঝড়ের কারণে সবাই নিজ নিজ এলাকার বাড়ী ঘরে ফিরে গেছে বলেও জানান তিনি।

এদিকেঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে রাত ৮টা ও ১০ টার দিকে মোংলায় দুই দফায় কয়েক মিনিটের সামান্য বৃষ্টি হলেও তেমন কোন ঝড়ো হাওয়া নেই।