অসহায় মানুষের ঘরে ঘরে পর্যাপ্ত খাদ্য সহায়তা দেয়ার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি মঞ্জু আহবান
০ খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, করোনাকালীন সময়ে ভিক্ষুকমুক্ত নগরী খুলনায় ভিক্ষুকের উপস্থিতি সংখ্যা দেখলেই প্রমান মেলে সাধারণ মানুষ কতটা অভাবে আছে। তিনি ফটোসেশন না করে অসহায় মানুষের ঘরে ঘরে পর্যাপ্ত খাদ্য সহায়তা দেয়ার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। মঙ্গলবার বিকেলে ২৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। একই সাথে সমাজের প্রতিটি বিত্তবান ও বিএনপির নেতাকর্মীদের প্রতি অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি আসাদুজ্জামান মুরাদ, সেখ জামাল উদ্দিন, বাচ্চু মীর, সেখ মনিরুল ইসলাম, সেখ সিরাজুল ইসলাম, বুলবুল আহমেদ, অহিদুজ্জামান অহিদ, আ, রহমান, সাজ্জাদ হোসেন, যুবনেতা মাহবুব, কুদ্দুস, নাহিদ আল গালিব প্রমূখ। এদিকে মহানগর ছাত্রদলের উদ্যোগে বিকাল ৫টায় মহানগর ছাত্রদলের উদ্যোগে বুড়োমৌলভীর দড়গা শরীফে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু। এসময় উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ কিনিয়া শাদাৎ, সাজ্জাদ হোসেন লিটু, মাহিম আহম্মেদ রুবেল, মুশফিকুল হাসান অভি, মাহমুদুল হাসান মুন্না, আব্দুল আহাদ শাহিন, শেখ আল মামুন, আবির হোসাইন, রিফাত রাসেল প্রমূখ। পরে রোজাদারদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে বিকাল সাড়ে ৫টায় ২৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পুর্ববানিয়া খামার বড মসজিদ এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান হাসান মেহেদী রেজভির সভাপতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল জব্বার, রবিউল ইসলাম রবি, মোহাম্মাদ আলী, জমসেদ আলী খান খোকন, জাকারিয়া লিটন, মাসুদ রেজা, মো. হানিফ, মো. ঈসা, কামরুল শেখসহ অনেকে।
বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর ইফতার ও দোয়া অনুষ্ঠান
০খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু পরিষদের খুলনা মহানগর এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নছা মুজিব, বঙ্গবন্ধু পরিবারের সদস্য, প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ আলী মিয়া, জাতীয় চার নেতা, খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েলের মাতা এর মাতা বেগম রিজিয়া নাসের, বঙ্গবন্ধু পরিষদ খুলনা জেলার সাবেক সভাপতি মিয়া মুজিবুর রহমান এবং পরিষদের খুলনা মহানগর, থানা, ওয়ার্ড ও প্রতিষ্ঠান ভিত্তিক কমিটির নেতৃবৃন্দের পিতা মাতার রুহের মাগফিরাত কামনা করে এবং খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারন সম্পাদক সাবেক ছাত্র নেতা এম ডি এ বাবুল রানা এর দীর্ঘায়ু কামনা করে পরিষদের কার্যালয়ে করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মোতাবেক রোজাদারদের সম্মানার্থে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের খুলনা মহানগর সাধারন সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, রোটা. ইঞ্জি মিজানুর রহমান, কবি স ম হাফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাফিজুর রহমান সোহেল, আলিনুর হোসেন মাতুব্বর, একেএম নূরুল হক, সহ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মারুফ চৌধুরী রিমন, মোঃ রেজাউল করিম, মশিউর রহমান মিলন, কাজী হাসনাত হোসেন কমিট, মহিদুল ইসলাম নান্নু, ইঞ্জি. শান্তনু বৈরাগী, বিশ্বজিত মন্ডল, এ্যাড. জিনারুল ইসলাম, মনিরুজ্জামান খান, ডাঃ ওহিদ শিকদার, রিপন শেখ, মোঃ আলী তালুকদার, সৈয়দ আলী নেওয়াজ, শহীদুল ইসলাম, প্রমুখ। অনুষ্ঠানে পরিষদের মহানগর সাধারন সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না করোনা কালিন সময়ে পবিত্র মাহে রমজানে অসহায় গরীব, ছিন্নমূল পথ শিশু, অটো চালক, রিক্সা চালকসহ নি¤œ ও মধ্যবিত্ত পরিবারে মাঝে সংগঠনের খুলনা মহানগর নেতৃবৃন্দের সহেযোগীতায় রমজানের ত্রান সামগ্রী, ঈদ সামগ্রীসহ শিশুদের মাঝে নতুন কাপড় বিতরন করায় উপস্থিত সকলে প্রশংসা করেন।
যশোরে মৈত্রী মানবিক সহায়তা কমিটির খাদ্য সামগ্রী বিতরণ
০ যশোর অফিস
যশোরের সাবেক ছাত্রমৈত্রী নেতা, কর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে গঠিত মৈত্রী মানবিক সহায়তা কমিটির উদ্যোগে করোনা মহামারির দুঃসময়ে শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কবাদী) কার্যালয়ে এ সামগ্রী বিতরণ করা হয়। ক্ষুধার দানব রুধিতে হাতে হাত একতার শ্লোগানকে সামনে রেখে এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সদস্য সচিব মামুনুর রশিদ, তরিকুল ইসলাম তারু, শেখ আলাউদ্দীন, মঞ্জুরুল আলম প্রমুখ।
বেনাপোল সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
০ যশোর অফিস
যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৫ টি পিস্তল ও ৭ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি। এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি। মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী পুটখালী-রাজগঞ্জ নামক স্থান থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মঞ্জুর ই এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র চালান এনে পুটখালী-রাজগঞ্জ সীমান্তের মাঠের মধ্যে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে এ চালানটি আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র চালানটি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।
ঝিকরগাছায় বোমা বিস্ফোরনের ঘটনায় ইউপি সদস্য নিহত
০ যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলায় বোমা তৈরীর সময় বিস্ফোরিত হয় লিটন নামে এক ইউপি সদস্যে নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
লিটন ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাবের ছেলে ও বর্তমানে পাঁচপোতা ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর একটার দিকে ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত রফিক মেম্বারের বাড়িতে লিটন মেম্বার সহ কয়েকজন বোমা তৈরী করছিল। এ সময় অসাবধানতা বসত একটি বোমা বিস্ফোরিত হলে সে গুরুতর জখম হয়। এ সময় তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোপন স্থানে নিয়ে চিকিৎসা দিচ্ছিলেন। কিন্তু তার অবস্থার অবনতি হয় সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে ঢাকা মানিকগঞ্জ পৌঁছালে রাত আড়াইটার দিকে গাড়িতেই তার মৃত্যু হয়। উল্লেখ্য লিটন মেম্বার ঝিকরগাছা পাঁচপোতা গ্রামের আওয়ামী লীগ নেতা ওমর আলী হত্যাকান্ডের অন্যতম আসামি ছিলেন।
ঝিকরগাছা হাজারীবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সোমবার দুপুরে ঝিকরগাছা পাঁচপোতা গ্রামের মৃত রফিক মেম্বারের বাড়িতে কয়েকজন মিলে ককটেল তৈরি করেছিল। এসময় একটি ককটেল বিস্ফোরিত হলে সে গুরুতর আহত হয়। তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে প্রথমে অজ্ঞাত স্থানে রেখে চিকিৎসা দিচ্ছিল। রাতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকা পাঠায়। ঢাকা যাওয়ার পথেই রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু আহত কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে দুপুর দুইটার দিকে হঠাৎ করে উচ্চ শব্দে কি যেন বিস্ফোরিত হয়েছে। তবে স্থানীয়রা এর থেকে বেশি কিছু বলতে পারেনি। অনুসন্ধান করে জানা গেছে বোমা বিস্ফোরিত হয় একজন বোমায় গুরুতর জখম হয়েছে। পুলিশ সাধ্যমত চেষ্টা করেছে তাকে খুঁজে বের করার কিন্তু পারেনি। সকালে শোনা গেছে লিটন মেম্বার বোমা তৈরি করার সময়ে বিস্ফোরিত বোমায় গুরুতর জখম হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত আড়াইটার সময় তার মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে লিটনের বাড়িতে যাওয়া হয়েছে এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
শিক্ষার্থীদের চেক বিতরণ করল যশোর জেলা পরিষদ
০ যশোর অফিস
মঙ্গলবার যশোর জেলা পরিষদের আয়োজনে ২০-২১ অর্থ বছরের অর্থায়নে যশোর ৩২০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৬ লাখ টাকা চেক প্রদান করা হয়।
এদিন দুপুেের যশোর জেলা পরিষদের সভা কক্ষে মেধাবী শিক্ষার্থীদের চেক প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামান প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক সদস্য শাহানা আক্তার, ইকবাল হোসেন, তৌহিদ দেওয়ান ও প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান।
ওয়ার্কার্স পার্টি উদ্যোগে খালিশপুরে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
০ খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটির উদ্যোগে খালিশপুরে করোনাকলীন কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে দুধ-সেমাই-চিনি-চাল বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণপূর্ব স্বাস্থ্যবিধি অনুসরণ করেন মঙ্গলবার বিকেল সাড়ে ৪টয় দূর্যোগেপূর্ন আবহাওয়ার মধ্যে প্লাটিনাম এম্পেøাইজ ইউনিয়ন কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টির মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান। সভার প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড দিপংকর সাহা দিপু। বিশেষ অতিথি ছিলেন পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম ও জাথীয় শ্রমিক ফেডারেশন, খুলনা জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু। বক্তৃতা করেনÑশ্রমিক নেতা জালাল গাজী, নারী নেত্রী লাকী বেগম, ছাত্র নেতা নাজমুল হোসেন বাবু প্রমুখ।
জনবান্ধব বর্তমান সরকার ও প্রশাসন জনগণের যেকোন সংকটে তাদের পাশে দাঁড়াতে বদ্ধ পরিকর
০খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, করোরাসংকটে ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের রাজনীতিই হচ্ছে জনগনের পাশা থাকা, দুর্যোগে সমব্যথী হয়ে মানুষের সাথে থাকা। অতীতের যেকোন সময়ের মত ভবিষ্যতেও বর্তমান আওয়ামী লীগ সরকার ও জেলা প্রশাসন জনগনের পাশে দাঁড়াবে। জনবান্ধব বর্তমান সরকার ও প্রশাসন জনগণের যেকোন সংকটে তাদের পাশে দাঁড়াতে বদ্ধ পরিকর। বর্তমানে যে অতিমারি করোনার মহাদুর্যোগ চলছে, এ অবস্থায় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিত উদ্যোগে জনগনের পাশে থাকতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর নির্দেশে করোনায় কর্মহীন প্রান্তিক শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পেীঁছে দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জেলা প্রশাসনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার ও আহ্বান জানান।
গতকাল বেলা ১১টায় নগরীর শহিদ হাদিস পার্কে ঈদ-উল-ফিতর উপলক্ষে করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেণী পেশার পাঁচশত জন কর্মজীবীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান, শ্রম অধিদপ্তরের পরিচালন মো. মিজানুর রহমান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা-২ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ড. সাঈদুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসনের পক্ষ হতে পাঁচশত জন প্রান্তিক দোকান কর্মচারী, গণপরিবহন শ্রমিক এবং ঋষি সম্প্রদায়ের শ্রমজীবীদের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেককে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, আলু, সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়। এর আগে সকাল সিটি মেয়র নগরীর ২৯ ওয়ার্ডে ৪৫০ জন ও ৩০ নং ওয়ার্ডে ৫০০ জন কর্মহীন দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, কাউন্সিলর মোজাফফর রশিদী রেজা, সফিকুর রহমান পলাশ, চৌধুরী রায়হান ফরিদ, আব্দুল হাই পলাশ, এ্যাড. মো. ফারুক হোসেন, এ্যাড. শামীম মোশারফ, মো. সিহাব উদ্দিন, ফেরদৌস আলম রীতা, ইলয়াছ হোসেন লাবু, মুস্তায়িন ইদ্রিস বিন চঞ্চল প্রমূখ নেতৃবৃন্দ।
সেখ জুয়েল এমপি’র ঈদ উপহার বিতরণ
০খবর বিজ্ঞপ্তি
মহামারী করোনার শুরু থেকেই খুলনা মহানগরীর কর্মহীন দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং নিরলসভাবে সাহায্য সহযোগীতা করে যাচ্ছেন বঙ্গবন্ধুর ভাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল। করোনার শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তারই ধারাবাহিকতায় খুলনা-২ আসনের ১৬টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।
গতকাল দুপুর ২টায় নগরীর শেরে বাংলা রোডস্থ সংসদ সদস্যের নিজ বাড়ীতে ১৬টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট প্রতিটি ওয়ার্ডের জন্য ৫০ পিচ শাড়ী ও ৫০ পিচ লুঙ্গি মোট ৮০০ শাড়ী ও ৮০০ লুঙ্গি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন। খুলনা-২ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ড. সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবলীগের সদস্য অভিজিৎ চক্রবর্তী দেবু, যুব নেতা মাসুম উর রশিদ, ছাত্রনেতা মো. ইমরান হোসেন, মুক্তাজিরুল ইসলাম সোহাগ, জায়েদ খান, আমিরুল ইসলাম বাবু, আবু হানিফ প্রমূখ।
কাউন্সিলর ডনের অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
০খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের যে কোন দূর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। তিনি বলেন, করেনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে যখন কেউ এগিয়ে আসেনি তখন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সেসব করোনায় আক্রান্ত মরদেহের দাফন করেছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী ব্যক্তিগত ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ও তার নেতাকর্মীরা সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। দু:স্থ ও অসহায়দের সহযোগীতায় সবাইকে এগিয়ে আসতে হবে। করোনায় কর্মহীন অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি তিনি আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ২৭নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডনের উদ্যেগে করোনাকালীন সময়ে কর্মহীন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেনে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা-২ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ড. সাঈদুর রহমান, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হায়দার আলী, মেহেদী হাসান, ইব্রাহীম তপু, যুব নেতা জিয়াদ হোসেন, ছাত্র নেতা ইমরান হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।
যুব ইউনিয়নের খুলনা বিভাগীয় সমন্বয় টিমের জুম মিটিং অনুষ্ঠিত
০খবর বিজ্ঞপ্তি
কর্মসংস্থানের দাবীতে আন্দোলন বেগবান ও সারাদেশে কর্মপ্রত্যাশীদের নিবন্ধন কার্যক্রম সফল করার লক্ষ্যে বাংলাদেশ যুব ইউনিয়নের খুলনা বিভাগীয় সমন্বয় টিমের সভা অনুষ্ঠিত। ৯ মে রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ভার্চুয়ান মিডিয়া জুমে এ সভা অনুষ্ঠিত হয়। যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মোঃ বাবুল হাওলাদার-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি হাফিজ আদনান রিয়াদ, সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, প্রেসিডিয়াম সদস্য অভিনয় শিল্পী সুমনা সোমা, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল, খুলনা জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এ্যাড. নিত্যানন্দ ঢালী, ঝিনাইদহ জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবু তোয়াব অপু, খুলনা জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জি, বাগেরহাট জেলা যুগ্ম আহবায়ক রুমান মাহমুদ, মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক সোহেল খন্দকার, চুয়াডাঙ্গা জেলা নেতা শহিদ জামাল, সাতক্ষীরা জেলার প্রতিনিধি জামসিদ হাসান জিকু, নড়াইল জেলার প্রতিনিধি সিরাজুল ইসলাম শিমুল মোল্লা, নড়াইল জেলার দায়িত্ব প্রাপ্তনেতা ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় পরিষদ সদস্য ইরান মোল্লা প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। যেকোন প্রক্রিয়ায় প্রবৃদ্ধি সূচকের সংখ্যা পুরণে সরকারের যে প্রচেষ্টা, তা নিছক ব্যর্থতাকে আড়ালের কৌশল বলেও উল্লেখ করেন বক্তারা। করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে নিম্ন মধ্যবিত্ত ও সমাজের দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের সামনে জীবন-জীবিকার সংকট। এই মুহূর্তে বৃহত্তর তরুণ ও যুব জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি অন্যতম একটি প্রধান চ্যালেঞ্জ। মোট বেকারত্বের মধ্যে বেকার যুবকদের সংখ্যা ৭৯ দশমিক ৬ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও কর্মসংস্থান সমস্যা সমাধানে তা সাফল্য দেখাতে পারেনি। যে উন্নয়ন পরিকল্পনায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না, তা যতই চকচকে হোক না কেন, প্রকারন্তরে তা ফাঁপা এবং সরকারের ব্যর্থতাকে আড়ালের অপকৌশল মাত্র। গত বছর করোনায় চাকরিচ্যুত হয়েছিল শতকরা ৩৬ জন মানুষ। অনেকের চাকরি থাকা সত্ত্বেও নিয়মিত বেতন-ভাতা পাননি। করোনা সংকটে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষার্থী উভয়েই বিপদগ্রস্থ আছে এখনো। করোনার কারণে নতুন করে দারিদ্র্যতা বাড়ছে। নিম্ন আয়ের মানুষ গ্রামে ফিরে গেছেন সময়ের সঙ্গে তাল মেলাতে না পেরে। চাকরির বাজার হ্রাস পাবার কারণে অনেক তরুণকে হতাশার মধ্যে ফেলেছে। আমাদের শিক্ষাব্যবস্থা শ্রমবাজারের জন্য দক্ষ এবং প্রশিক্ষিত দক্ষ কর্মীদের চাহিদা মেটাতে সক্ষম নয়। শুধু তাই নয়, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির পড়াশোনা বিশেষ দক্ষতার অভাবে পড়াশুনা সম্পন্ন তরুণ-তরুণীদের চাকরির বাজারের চাহিদা মেটাতে পারছে না। আমাদের বিভিন্ন নীতিমালাসহ জাতীয় যুবনীতি-২০১৭’এ যুবকদের কর্মসংস্থান সৃষ্টির ওপর যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি। নীতিমালায় তরুণদের কর্মসংস্থান সৃষ্টির জন্য পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও কোনো কার্যকর পরিকল্পনা নেই। সভায় দেশব্যাপী কর্মসংস্থানের দাবীতে আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি এবং কর্মপ্রত্যাশীদের নিবন্ধন আগামী ২ মাসের মধ্যে সম্পন্ন ও নিবন্ধন শেষে ঢাকায় কর্মপ্রত্যাশীদের জাতীয় যুব সমাবেশ, প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও কর্মসূচি সফলের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণের আহবান জানান ।
সাতক্ষীরায় দীর্ঘ ১৫ বছরেও শেষ হয়নি বীর মুক্তিযোদ্ধার সন্তান হত্যা মামলা বাদীর পরিবারকে হুমকী অব্যাহত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ি সর্বকাশেমপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ মাষ্টার এর পুত্র কলেজ পড়ুয়া মেধাবী ছাত্র মাষ্টার্স শেষ বর্ষ ও ল কলেজের প্রথম বর্ষের ছাত্র রাফেউজ্জামান (রাফে) হত্যা মামলার বিচারকার্য, আসামী পক্ষের কালো টাকা ও কুটকৌশলের কারণে বিচার কাজ নানা ভাবে বাঁধাগ্রস্থ হচ্ছে। অপর দিকে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলার বাদী, স্বাক্ষী ও তাদের পরিবারে সম্পত্তি আত্মসাত, জবর দখল ও জীবননাশের হুমকি দিচ্ছে আসামীরা। মামলার আরজি সুত্রে আরো জানা যায় গত ২০০৬ সালে ২২ জানুয়ারী সকাল ১০.৩০ মিনিটে গোবরদাড়ী সর্বকাশেমপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ মাষ্টারের কোবলাকৃত জমিতে গোবরদাড়ী গ্রামের মৃত. মতিয়ার রহমানের পুত্র হামিদুর রহমান ওরফে মনু (কাষ্টম) তার ভাই বদিয়ার রহমান (ভুলু) ও আলতাফ হোসেন (কিনা) সহ ৪০ থেকে ৪৫ জন জমি দখলের উদ্দেশ্যে হামলা চালায় এতে বাঁধা দিতে গেলে বীর মুক্তিযোদ্ধা মাজেদ মাষ্টার, তার ছোট ভাই আবু সাঈদ, ছোট পুত্র রাউফুজ্জামান সহ কয়েকজন আহত হয় এবং মেজ পুত্র রাফেউজ্জামান (রাফে) নিহত হয়। উক্ত ঘটনায় ২০০৬ সালের ২২ জানুয়ারী তারিখে মাজেদ মাষ্টার ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২/১৩ জনের নামে সদর থানায় একটি হত্যা মামলা করে, মামলা নং – জিআর ২৮/২০০৬। পরবর্তীতে বাদী আরো ১৩ জনের নাম উল্লেখ করে সম্পূরক এজাহার দাখিল করে। তখন তৎকালীন সদর থানা এএসপি সার্কেল মহোদয় ৩৯ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট প্রদান করে। আসামী পক্ষ অনেকটা প্রভাবশালী হওয়ার কারণে মামলাটি সিআইডিতে হস্তান্তর করিয়ে নেয়। চার্জশিট দেওয়ার পর পি,পি, এ্যাড. তপন চক্রবর্তী, ২২/০৭/২০০৭ তারিখে এম,ই তে স্বাক্ষর করার পরপরই প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি সিআইডিতে চলে যায়। বাদীর একটি আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন রাষ্ট্রপতি ২৫/০৮/২০১০ তারিখে ৩৯ জনের নামের চার্জশীট কে কার্যকর করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের ০১,০১১,০৩২,০২,০০,০১৭,০১০-৩৯৯/১ নং স্মারকের মাধ্যমে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেয় তারপরেও তৎকালীন সিআইডি পুলিশ পরিদর্শক মোঃ আমির হোসেন মন্ত্রণালয় থেকে আদেশ আসার পরে বুঝেশুনে প্রকৃত আসামীদের বাদ দিয়ে পিছনের তারিখ দেখিয়ে একই তারিখ ২৫/০৮/২০১০ তারিখে ১৪ জনকে আসামী করে দায়সারা চার্জশীট দেয়। পরবর্তীতে ২৭/০৯/২০১০ তারিখে বাদী আদালতে না রাজি দিলে দীর্ঘদিন পর ২০১৫ সালে চীফজুডিশিয়াল ম্যাজিষ্টেট নিতাই চন্দ্র সাহা না রাজি শুনানী করে এবং সেটি খারিজ করে দেয়। পরবর্তীতে বাদি গত ২৮/০৬/২০১৫ তারিখে ক্রিমিন্যাল রিভিশন ৪৬২/১৫ দাখিল করে। সে মামলাটিও দীর্ঘ ৮ বছরেও শুনানী হয়নি। আর দীর্ঘদিন মামলা চালিয়ে বিচার না পেয়ে পুত্রশোকে রোগগ্রস্থ হয়ে অকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ মাষ্টারের মৃত্যু হয়। বাদীর মৃত্যুর পর বাদীর পুত্র প্রধান স্বাক্ষী এখন মামলাটি পরিচালনা করছে। সে কারণে মামলার ১ নং আসামী হামিদুর রহমান ওরফে মনু (কাস্টম) বদিয়ার রহমান, আলতাফ হোসেন কিনা গংরা আইনকে তোয়াক্কা করছে না। প্রতিনিয়ত বাদীর পরিবার ও স্বাক্ষীদের নানা ভাবে মামলা, হামলা, সম্পত্তি দখলের চেষ্টা করে হয়রানী করছে। আর এ কারণে মামলার ১নং স্বাক্ষী রাউফুজ্জামান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জেলা প্রশাসক, জেলা জজ, জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের সকল মহলের সু-দৃষ্টি কামনা করেছেন। মামলাটি দ্রুত নিষ্পত্তি হলে এবং আসামীদের দ্রুত শাস্তি হলে একটি মুক্তিযোদ্ধার সন্তানরা ভাই হারার বেদনা ভুলে সুখি শান্তিতে বসবাস করতে পারে।
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নগর ইসলামী আন্দোলনের
০খবর বিজ্ঞপ্তি
খুলনাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন। মঙ্গলবার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় তারা বলেন করোনা ভাইরাসের ফলে সৃষ্ট বৈশ্বিক মহামারির এ সংকটকালে মাসব্যাপী সিয়ামসাধনার পর বছর ঘুরে আবারও আমাদের মধ্যে ফিরে এলো শান্তি, সাম্য ও সম্প্রীতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
বিশ্বব্যাপী অদৃশ্য এ ভাইরাসের থাবায় মানবজাতি আজ বিপর্যস্ত, গভীর সংকটে নিপতিত। তাই ঈদুল ফিতরের এবারকার আয়োজনে আমাদের করোনা মহামারিজনিত সংকট বিবেচনায় রেখে ঈদের আনন্দ-উৎসবে শামিল হতে হবে। রমজানের শিক্ষা হলো ধৈর্য, সংযম ও সহনশীলতা। এ ঈদে আমরা সবাই রমজানের সেই তাৎপর্য পরিপূর্ণভাবে ধারণ করে ঈদ আনন্দে ঘরে থাকব।
যথাযথভাবে স্বাস্থ্যবিধি পরিপালন ও শারীরিক দূরত্ব বজায় রেখে পরিবারের সদস্যদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করবো। করোনা ভাইরাস সংক্রমণ থেকে আমরা নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখবো এবং দেশ ও জাতির কল্যাণে নাগরিক দায়িত্ব পালন করবো।
এ ঈদে আমরা সবাই মহান আল্লাহপাকের কাছে প্রার্থনা করবো- দূর হোক করোনার থাবা, চলুক মানবজাতির জয়রথ। সবার সম্মিলিত আত্মত্যাগ ও সংযম প্রদর্শনের বিনিময়ে আগামীদিনে আমাদের মধ্যে ফিরে আসুক ঈদ আনন্দের পূর্ণতা। নিয়মের বেড়াজালেও ঈদ হোক নিরাপদ, ঈদ হোক আনন্দের।
সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের সালাম ও শুভেচ্ছা
০ খবর বিজ্ঞপ্তি
মাহে রমযানে নাযাতের শেষ দশকে বিশেষ আমল হলো, ছদকায়ে ফিতর, যাকাত, দান, ছদকা প্রদান করা। রোযাদারদের শারীরিক পবিত্রতা ও রোযার ভুল-ত্রুটি মোচনের জন্য ছদকায়ে ফিতর প্রদান করা হয়ে থাকে। সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’র অভিমত বর্তমান বাজার দর অনুযায়ী ছদকায়ে ফিতর হচ্ছে (ক) আটা হিসাবে সর্বনি¤œ ৬৫ টাকা (খ) যবের পরিবর্তে আমাদের প্রধান খাদ্য চাল মাধ্যম হিসেবে সর্বনি¤œ ১০০ টাকা (গ) খেজুর মাধ্যম হিসে ৩৫ টাকা (ঘ) কিসমিস হিসেবে সর্বনি¤œ ৫২৫ টাকা জন প্রতি আদায় ওয়াজিব। পবিত্র ঈদুল ফিতরের নামায আদায়ের পূর্বে পরিবারের প্রধান ব্যক্তি সকলের পক্ষ থেকে আদায় দিবেন। রমযান মাসের ফজিলত অনুযায়ী যাকাত আদায় করলে ৭০ গুণ সাওয়াব বেশি পাওয়া যায়। বর্তমান করোনা পরিস্থিতিতে দ্বীন ইসলাম তথা ধর্মীয় প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার স্বার্থে আপনাদের যাকাত, ফেতরা, ছদকা, দান মুক্তহস্তে এতিমখানা, মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এবং সমাজের অসহায় দরিদ্রদের দান করা বাঞ্ছনীয়। বর্তমানে বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনার সদস্যগণ শবে কদরের রাতে নিজ নিজ মসজিদে মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির উন্নয়নসহ জনগণের সুস্থতা ও নিরাপত্তা কামনা এবং রহমতের বৃষ্টির জন্য বিশেষভাবে দোয়া করেন। পবিত্র ঈদুল ফিতরের রাত মর্যাদাপূর্ণ ও দোয়া কবুলের রাত বিধায় সকল মুসলমান ভাই-বোনদেরকে উক্ত রাতে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করার অনুরোধ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেনÑসংগঠনের সভাপতি মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ্, উপদেষ্টা উপাধ্যক্ষ মুফতী আঃ রাজ্জাক মিঞা, মুহাদ্দিস মাওঃ মনোয়ার হুসাইন মাদানী, সহ-সভাপতি অধ্যক্ষ মাওঃ শফী উদ্দিন নেছারী, সদস্য সচিব উপাধ্যক্ষ মাওঃ ডি এম নূর ইসলাম, দপ্তর সম্পাদক এস এম মুহিবুল্লাহ্, প্রচার সম্পাদক হাফেজ মাওঃ শাহাদাৎ হোসেন, মাওঃ মাহাদী হাসান কাওছারী, সদস্য মুফতী সিরাজুল ইসলাম বাজাজী, মাওঃ বায়জিদ হুসাইন, মাওঃ আব্দুল কাউয়ুম, মাওঃ গোলজার হুসাইন, মাওঃ মোঃ ওলিউর রহমান, মাওঃ আখতারুজ্জামান, মাওঃ মোঃ আবু হানিফ, মাওঃ আজিজুর রহমান সিদ্দিকী, মাওঃ মোঃ মোক্তার হুসাইন, হাফেজ মাওঃ সেলিম রেজা, পুলিশ অফিসার (অবঃ) ক্বারী মুহিবুল্লাহ্, হাফেজ মাওঃ মোস্তফা, মাওঃ মিজানুর রহমান, মাওঃ আঃ লতিফ, মাওঃ খলিলুর রহমান, মাওঃ শাফায়েতুল ইসলাম, হাজী শহিদুল ইসলাম, মাওঃ মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
ফকিরহাটে নারকেল গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
০ ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ মধ্যপাড়া এলাকায় নারকেল গাছ থেকে পড়ে আল-আমিন শেখ (৩৫) নামের এক দিনমজুরের করুন মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানায়, সোমবার (১০ মে) দিবাগত রাত ২টার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এদিন বিকেল ৫টায় তিনি নারকেল গাছের পাতা পাড়তে গিয়ে আকস্মিক পা পিছলে মাটিতে পড়ে গেলে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তির পর রাতেই মারা যান। আল-আমিন শেখ মৌভোগ ‘‘মধ্যপাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে।
ফকিরহাটে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার প্রদান
০ ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ব্লাড ডোনার্স ক্লাব। মঙ্গলবার সকাল ১০টায় ফকিরহাট কাজী আজহার আলী কলেজ চত্ত্বরে এক’শ হতদরিদ্রদের মাঝে চাল,ডাল, সিমাই, চিনি সহ ৯ প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্টা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার, সংগঠনের প্রতিষ্ঠাতা প্রভাষক সজল আহমেদ, ইমরান হোসেন, জিয়াউর রহমান, মো: ফেরদাউস, মেহেদী হাসান, মো: মামুন, মো: জাবেদ, শাকিল আহম্মেদ, নাহিদুল ইসলাম, সৈয়দ অনুজ, মো: সাকিব, নাইম হোসেন, স্বপ্লীল, ফারুক হোসেন প্রমূখ। ফকিরহাট ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সজল আহমেদ জানান, সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মানুষকে রক্ত দান করে আসছে সংগঠনের সদস্যরা। এছাড়া বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষকে সহযোগিতা করে থাকেন।
করোনাকালীন দুঃসময়ে বিত্তবানদের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান এমপি বাবুর
০খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার মানবিক সহায়তা অব্যাহত রাখায় দেশের কোন মানুষের করোনাকালীন সময়ে কোন দূর্ভোগ হয়নি। এমপি আক্তারুজ্জামান বাবু ঈদকে সামনে রেখে করোনার এ দুঃসময়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার জন্য এলাকার বিত্তবানদের প্রতি আহ্বান জানান। গত রোববার বিকালে সরল বাজারস্থ পাইকগাছার ঐতিহ্যবাহী শেখ রাসেল স্মৃতি সংসদের পক্ষ থেকে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্মৃতি সংসদের সভাপতি ও মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর অহেদ আলী গাজী, মোঃ আব্দুল গফফার মোড়ল, রাফেজা খানম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, আওয়ামী লীগনেতা কেসমত গাজী, শহিদুল ইসলাম, নজরুল গোলদার, আব্দুর রাজ্জাক সরদার, আক্তার গোলদার, আশরাফুজ্জামান টুটুল, ইব্রাহীম সানা, আব্দুস সালাম সরদার ও হাসানুর রহমান প্রমুখ।
শিরোমনিতে অপরিকল্পিত পার্কিং পিকআপ ট্রাক সংঘর্ষে গুরুতর আহত ১
০ ফুলবাড়ীগেট( খুলনা ) প্রতিনিধি
নগরির খানজাহান আলী থানাধীন শিরোমনি বাজার বটতলায় মঙ্গলবার পিকআপ ও ট্রাক এর সংঘর্ষে পিকআপ চালক গুররতর আহত হয়েছে। স্থানিয়রা জানান বেলা ১২ টার সময় খুলনাগামী পিকআপ খুলনা মেট্রো (ন – ১১ – ১২৯৬) টি খানজাহান আলী থানা রোড দিয়ে বের হবার সময় যশোরগামী ট্রাক নং ঢাকা মেট্রো – ট – ১৬-৬৩৭৩ এর সাথে সঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপ ড্রাইভার শিরোমনি দক্ষিনপাড়ার আকবার শেখ এর পুত্র লিমন শেখ গুরুতর আহত হয়। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটিকে আটক করলেও ট্রাক চালক পালিয়ে যায়। স্থানিয়রা জানান শিরোমনির গুরুত্বপুর্ন সড়ক থানা রোড এ রোডের উপর প্রশাসনের নাগের ডগায় দির্ঘদিন ধরে অপরিকল্পিত পাকিং করে আসছে মাহেন্দ্রা চালকরা , এ অবৈধ পাকিং এর কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অবৈধ পাকিং বন্দে উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি ।
গিলাতলায় বিষ পানে ভ্যান চালকের আত্মহত্যা
০ ফুলবাড়ীগেট( খুলনা ) প্রতিনিধি
নগরির খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গাজীপাড়ায় বিষ পান করে এক ভ্যান চালক আত্মহত্যা করেছে। এলাকাবাসি জানান সোমবার ইফতারির পর গাজী পাড়ার মৃত নুরল হক মুন্সির পুত্র মুন্সি তাহিদুল ইসলাম ( ৪০) নিজ বাড়িতে বিষ পান করে, এ সময় তার স্বজনরা বয়রা আদ দ্বীন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। কি কারনে বিষ পান করেছিলো তা জানা যায়নি, তাহিদুল এর ২ টি পুত্র সন্তান রয়েছে।
পথের বাজার চেক পোষ্টে ২ কেজি গাজা ও প্রাইভেটকার সহ আটক ২
০ ফুলবাড়ীগেট( খুলনা ) প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোষ্টে সোমবার দিনগত রাতে নিয়মিত তল্লাশি চলাকালে পৌনে ১ টায় ২ কেজি গাজা ও একটি প্রাইভেট কার ঢাকা মেট্টো গ-১৩-৪১৩৪ সহ ২ জনকে আটক করেছে পুলিশ । আটককৃতরা হলো যশোরের ঝিকরগাছা এলাকার পঞ্চনগর গ্রামের কদম আলীর পুত্র মোঃ স¤্রাট শেখ (২৪) পুরন্দপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত কামরুল সরদারের পুত্র মোঃ মাসুম সরদার এ সময় আলামিন নামে অপর একজন পালিয়ে যায় । খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান , এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(ক) মামলা হয়েছে , মামলা নং-০৮, তাং-১১/০৫/২০২১ ।
বদলী শ্রমিকদের বকেয়া পরিশোধ না করলে ঈদের পরে আন্দোলন
০খবর বিজ্ঞপ্তি
খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের নিউমার্কেটের সামনে রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলী-দৈনিকভিত্তিক নারী শ্রমিকদের মাঝে গণসংহতি আন্দোলন খুলনা জেলা শাখার পক্ষ থেকে মঙ্গলবার বিকেল ৫টায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, ২ দিন বাদেই ঈদ অথচ বদলী-দৈনিকভিত্তিক ও নাম ভুলের সমস্যাগ্রস্ত পাটকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করেনি। শ্রমিক পরিবার অবর্ণনীয় অর্থকষ্টে দিন কাটাচ্ছে। তাদের ঘরে খাবার নেই। ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হবার উপক্রম হয়েছে। কর্মহীন শ্রমিক পরিবারের বয়স্ক সদস্যরা জটিল রোগে আক্রান্ত হলেও ওষুধ ক্রয় করতে পারছে না। উপরন্তু চাল-ডাল-তেল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন থাকায় পাটকল শ্রমিকরা আজ দিশাহারা। নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলী-দৈনিকভিত্তিক ও নাম ভুলের সমস্যা সংশোধনপূর্বক সকল শ্রমিকের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে ঈদের পরে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত ছিলেনÑসংগঠনের খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, ফুলতলা উপজেলা আহবায়ক মোঃ অলিয়ার রহমান, খালিশপুর থানা আহবায়ক আলমগীর হোসেন লিটু, সদস্য আর এস বিপ্লব, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমিন শেখ, ছাত্রনেতা জনি ইসলাম, শ্রমিক নেতা মোঃ মনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনা’র খাদ্য সামগ্রী বিতরণ
০খবর বিজ্ঞপ্তি
কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনার উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে স্থানীয় কয়লাঘাটা সরকারি প্রাথমিক স্কুল প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (ফুড প্যাক) বিতরণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আলহাজ্ব ফকির সাইফুল ইসলাম, সিইউসি’র উপদেষ্টা জনাব ডাঃ কাজী আরিফ উদ্দিন আহমেদ, এম.ডি ও সিইও, নার্গিস মেমোরিয়াল হাসপাতাল –এর প্রতিনিধি জনাব মোঃ নাসির হোসেন। এছাড়া সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। মোঃ ইমদাদ আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহীন হোসেন।
পাইকগাছায় ঘের দখল করতে না পেরে মারপিট : উভয়পক্ষের আহত ৩
০ পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বাগদা চিংড়ির ভরা মৌসুমে ঘের দখল করতে না পেরে মারপিটে উভয়পক্ষের তিন মহিলা আহত হয়েছে। আহতদের এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ হয়েছে।
জানা যায়, উপজেলার লস্কর ইউপির লস্কর গ্রামের মান্নান সানা ও জাফর সানাদের মধ্যে ঘের সংক্রান্ত বিরোধ চলে আসছে। চিংড়ির ভরা মৌসুমে মান্নান সানা পৈত্রিক ও ডিডকৃত সম্পত্তি দাবী করে দখল করতে যায়। এ সময় জাফর সানারা বাঁধা দিলে মারপিটে আমিন উদ্দীন সানার স্ত্রী হাসিনা বেগম (৬৫), মান্নান সানার স্ত্রী রাশিদা (৪৫) ও শহিদুল সানার স্ত্রী শিল্পী (৩৫) আহত হয়। আহতদের স্বজনরা পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। জাফর সানা জানান, মান্নান আমার চাচাতো ভাই। সম্পত্তি ও ডিডকৃত দাবী করে আমার ঘেরে প্রবেশ করে দখল করতে যায়। কিন্তু তার পিতার অংশ হিসেবে যা দাবীদার তার বেশি বিক্রি করার কারণে এ ঝামেলা হয়েছে। মান্নান সানা জানান, আমাদের তিন বছরের ডিডকৃত জমি জাফর দুই বছর ঘের করে। বাকী এক বছর আমার করার কথা। কিন্তু আমার দখল না দেওয়ায় আমি সে জমিতে গিয়েছিলাম। জাফরের লোকজন আমার স্ত্রী ও শহিদুল সানার স্ত্রী শিল্পীকে মারপিট করে আহত করে। এ ঘটনায় আমি পাইকগাছা থানায় অভিযোগ দিয়েছি।
পাইকগাছার সোলাদানায় ১ হাজার পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতারণ
০ পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক ব্যক্তিগত উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফেতর উপলক্ষে ইউনিয়নের ১ হাজার হত দারিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার সকালে তার পক্ষে ৯টি ওয়ার্ডে পৌর কাউন্সিলর এসএম ইমদাদুল হক ও তার ঘনিষ্ট জনেরা চাল, ডাল, সিমাই, চিনি ও তেল বিতারণ করেন। চেয়ারম্যান মারাত্মক অসুস্থ অবস্থায় খুলনার একটি ক্লিনিকে একমাসের অধিক সময় চিকিৎসাধীন রয়েছে। যে কারনে তিনি নিজে উপস্থিত থেকে বিতারণ করতে না পারায় সকলের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন।
পাইকগাছায় স্কুল পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা
০ পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ৭ম শ্রেণী পড়ুয়া স্কুলছাত্রী নিপা মন্ডল (১২) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে কড়ুলিয়া গ্রামের কিরণ চন্দ্র মন্ডলের কন্যা ও সরল টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। পরিবারের লোকেরা জানায় মোবাইল ফোন নিয়ে দু- ভাই বোনের মধ্যে ঝগড়া হয়। মঙ্গলবার সকাল ১০টায় বাড়ীতে কেউ নাথাকার সুযোগে সে বসত ঘরের আড়াই এঘটনা ঘটায়। তার পিতা-মাতা তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষনা করে। সংবাদ পেয়ে পাইকগাছা লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সেক্রেটারি জনাব কে এম আরিফুজ্জামান (তুহিন) নিপাকে হাসপাতালে দেখতে যান।ওসি এজাজ শফী জানান লাশ ময়না তদন্তে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পাইকগাছায় ১৩ হাজার ৬শ’ ৯০ পরিবার পাচ্ছে ভিজিএফ এর সরকারি মানবিক সহায়তা
০বাবুল আক্তার, পাইকগাছা
করোনাকালীন সময়ে পবিত্র ঈদুল ফিতরের আগে পাইকগাছার অসহায় ও হতদরিদ্র ১৩ হাজার ৬শ’ ৯০ পরিবার পাচ্ছে ৪৫০ টাকা হারে মোট ৬১,৬০,৫০০ টাকা সরকারি মানবিক সহায়তা।
জানা গেছে, উপজেলার ১ নং হরিঢালী ইউনিয়নে ১৩৮২ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ৬,২১,৯০০ টাকা। ২ নং কপিলমুনি ইউনিয়নে ১৯৪৮ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ৮,৭৬,৬০০ টাকা। ৩ নং লতা ইউনিয়নে ৬৪১ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ২,৮৮,৪৫০ টাকা। ৪ নং দেলুটি ইউনিয়নে ৯১৮ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ৪,১৩১০০ টাকা। ৫ নং সোলাদানা ইউনিয়নে ১৩১৬ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ৫,৯২,২০০ টাকা। ৬ নং লস্কর ইউনিয়নে ১২০৮ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ৫,৪৩,৬০০ টাকা। ৭নং গদাইপুর ইউনিয়নে ১১৬১ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ৫,২২,৪৫০টাকা। ৮ নং রাড়ুলী ইউনিয়নে ১৫৪৩ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ৬,৯৪,৩৫০টাকা। ৯ নং চাঁদখালী ইউনিয়নে ২২২৭ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ১০,০২১৫০ টাকা। ১০ নং গড়ইখালী ইউনিয়নে ১৩৪৬ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ৬,০৫,৭০০ টাকা। পাইকগাছা পৌরসভার ৪৬২১ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহয়তা দেয়া হচ্ছে। পৌরসভার মোট বরাদ্দ ২০,৭৯,৪৫০ টাকা পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, পৌরসভা সহ সকল ইউনিয়নের নামে বরাদ্দের চেক হস্তান্তর করা হয়েছে। আজ গড়ইখালী ইউনিয়নে ট্যাগ অফিসারের উপস্থিতিতে ভিজিএফ এর টাকা বিতরণ শুরু হয়েছে। আগামি কাল থেকে সব ইউনিয়নে বিতরণ করা হবে।
২ হাজার নারী-পুরুষের কাছে ঈদ উপহার পৌঁছে দিলেন খুলনা মহানগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ
খবর বিজ্ঞপ্তি
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা ও অসহায় মানুষদের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে খুলনা মহানগর যুবলীগের সিনিয়র সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজের উদ্যোগে মুহাম্মাদনগর মাদ্রাসা প্রাঙ্গণে ২ হাজার জন নারী-পুরুষের হাতে ঈদ উপহার শাড়ী ও লুঙ্গি তুলে দেওয়া হয়। খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগে প্রতি বছর এ আয়োজন করে থাকে।
উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ বলেন, আপনারা ভয় পাবেন না, আমাদের একজন শেখ হাসিনা আছেন, তিঁনি এবং তারঁ সরকার নিরলস কাজ করছেন, করোনা পরিস্থিতি থেকে এই দেশ রক্ষা পাবে ইনশাঅল্লাহ। ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সেখ আব্দুল আজিজ এর সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুহাম্মাদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ময়না, ১নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা মিজানুর রহমান বাবু, সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন হাওলাদার, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ মোঃ আব্দুল হাই, সম্পাদক জেলা জাতীয় পার্টি নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আবুল কাসেম ভেনু মোল্লা, মোঃ মাহামুদ আলম মাস্টার, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আসলাম তালুকদার। উপস্থিত ছিলেন বায়তুল মিরাজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি নাজমুল হাসান, বিশিষ্ট সমাজসেবকগণ মোঃ আকবর হোসেন, হায়াত আলী, মোঃ রেজাউল হক, ১নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আলমগীর হোসেন, ১নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আলহাজ্ব মোঃ দুলাল শেখ, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের শহিদুল ইসলাম বাবুল, নুরুল ইসলাম, মোঃ সাইফুল মোল্লা, মফিজুল ইসলাম, সৈয়দ আব্দুস সামাদ, মোঃ মাহবুবুর রহমান মাসুম, এম এম শাহিন, কওছার শিকদার, খুলনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি এস এম তানজির রহমান উষাণ, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায় অভি, ১নং জলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম তানভির রহমান অপু, মোঃ তাইজুল ইসলাম রাজা, মফিজুর রহমান মুন্না, আবু বক্কারসহ প্রমুখ।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরবাসীর প্রতি সিটি মেয়রের শুভেচ্ছা
০খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঈদ প্রাক্কালে এক শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র সর্বশক্তিমান আল্লাহ তা’য়ালার কাছে নগরবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করেন। পবিত্র ঈদ-উল-ফিতরে নগরবাসী সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ উপভোগ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ পবিত্র ঈদ-উল-ফিতরের দু’টি জামায়াত
০খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ পবিত্র ঈদ-উল-ফিতরের দু’টি জামায়াত অনুষ্ঠিত হবে। সকাল ৮ টায় ১ম জামায়াতে ইমামতি করবেন মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরান উল্লাহ এবং সকাল ৯ টায় ২য় জামায়াতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল গফুর।
ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় পা ভাঙ্গল বৃদ্ধের
০ ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র গুরুতর জখম হয়েছে। আহত দু’জনই ডুমুরিয়া ও খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গত সোমবার রাতে উপজেলার আটলিয়া ইউনিয়নের চ্যাংমারী এলাকায় এ ঘটনা ঘটে।আহতদের পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার চ্যাংমারী এলাকার শিবপদ মন্ডলের সাথে একই এলাকার সরোজিত ঢালীর দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার রাতে সরোজিত ঢালী,অনাথ,ভূপেন,জয়ন্ত,দ্বীপ ঢালীসহ ৪/৫জন দা,লোহার রড,লাঠিসোটা নিয়ে শিবপদ’র বাড়িতে হামলা চালায়।এতে শিবপদ ঢালী (৬২) ডান পা ভেঙ্গে গুরুতর জখম হয় এবং তার পুত্র তপন মন্ডল মারাত্বক আহত হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওই রাতেই ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবু দাউদ বলেন,শিবপদ মন্ডলের অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তÍতি চলছিল।
মোড়েলগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু
০মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে শ^াসকষ্ট নিয়ে রিপন হাওলাদার(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। র্যাপিড় টেস্টে তার করোনা পজেটিভ হয়েছে। দুই সন্তানের পিতা রিপন সানকিভাঙ্গা গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, শ^াসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির ১৫ মিনিট পরেই রিপন মারা যায়। র্যাপিড় টেস্টে তার করোনা পজেটিভ পাওয়া গেছে। এক সপ্তাহ আগে থেকে সে জ্বরে ভূগছিলো। আজ তার জ্বর ছিলোনা। নিজে পায়ে হেটেই হাসপাতালে আসেন। রিপন করোনার সর্বশেষ বা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে কথা উঠেছে। এ ঘটনায় এলাকায় নতুন করে করোনা আতঙ্ক দেখা দিয়েছে।
শ্রম প্রতিমন্ত্রীর খুলনা সফরসূচি
০তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ১১ দিনের সফরে আজ (বুধবার) খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৩ মে (বৃহস্পতিবার) বিকাল তিনটায় শহিদ হাদিস পার্কে শ্রম অধিদপ্তর এবং মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বিভিন্ন পেশায় করোনায় কর্মহীন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ এবং বিকাল চারটায় ফুলবাড়ি গেটে বিভিন্ন পেশায় করোনায় কর্মহীন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। তিনি ১৪ মে নিজ বাসভবনে স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। প্রতিমন্ত্রী ১৫ মে থেকে ২১ মে পর্যন্ত সন্ধ্যার পর নিজ বাসভবনে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি ২২ মে দুপুরে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
তথ্য বিবরণী
খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মাগুরা, সাতক্ষীরা ও মেহেরপুর জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে মঙ্গলবার নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাগুরা জেলা প্রশাসনের নিজস্ব বরাদ্দ হতে দুই হাজার ছয়শত ৯১ টি পরিবারের মাঝে মাথাপিছু পাঁচশত টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সাত হাজার ছয়শত ৫৯ জন উপকারভোগীর মাঝে সাত কেজি চালসহ, ডাল, তেল অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে ৫০ জন মাহিলা খেলোয়াড়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে মাথাপিছু ১০ কেজি চাল, এক কেজি মশুর ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, সয়াবিন তেল এক লিটার, এক কেজি চিনি এবং সেমাই এক প্যাকেট বিতরণ করা হয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ত্রাণ হিসেবে ৩০ হাজার তিনশত পরিবারের মাঝে এক কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় দুই লাখ ৪১ হাজার নয়শত ৪৭ উপকারভোগী পরিবারের মাঝে ১০ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার একশত ৫০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৭২টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত আট হাজার ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৩৬ লাখ ২২ হাজার পাঁচশত টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ ৩৩ হাজার উপকারভোগী পরিবারের মাঝে ৫৯ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে সাতটি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
দেবহাটায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে আটক
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে সুশীলগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর দক্ষিণ পাশের আম বাগান থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার হয়। পরে অভিযান চালিয়ে লাশ উদ্ধারের ১ ঘন্টার ভিতরে বসন্তপুর এলাকা থেকে স্বামী আজিবর রহমান আজু কে আটক করে পুলিশ।
উল্লেখ্য যে, স্বামী আজিবর বিভিন্ন সময় স্ত্রী তাছলিমাকে নির্যাতন করে আসছিল। আজু স্ত্রীকে টাকার জন্য মারপিট করায় তাদের পরিবারে প্রতিনিয়ত ঝামেলা লেগে থাকত।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী আজিবর রহমান আজুকে আটক করা হয়েছে। হত্যার বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে আসল ঘটনা উন্মোচন করা হবে।
খুলনায় করোনায় কর্মহীন দোকান কর্মচারী, গণপরিবহণ শ্রমিক, ঋষি সম্প্রদায়সহ নি¤œ আয়ের শ্রমজীবীদের খাদ্যসহায়তা বিতরণ
০তথ্য বিবরণী
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এবং করোনায় কর্মহীন পাঁচশত প্রান্তিক দোকান কর্মচারী, গণপরিবহণ শ্রমিক, ঋষি সম্প্রদায়সহ নি¤œ আয়ের শ্রমজীবীদের মাঝে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে শহিদ হাদিস পার্কে খাদ্যসহায়তা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খাদ্যসহায়তার মধ্যে ছিলো সাত কেজি চাল, তিন কেজি আলু, গুড়া দুধ ৫০০ গ্রাম, এক কেজি চিনি, তেল এক লিটার, ডাল এক কেজি এবং সেমাই এক প্যাকেট।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, জনবান্ধব সরকার এবং প্রশাসন জনগণের যেকোন সংকটে শ্রমজীবীদের সবসময় পাশে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঞ্চলের জনগণের প্রতি নজর রয়েছে। মেয়র জেলা প্রশাসনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে করোনায় কর্মহীন শ্রমজীবীদের ঘরে ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। মেয়র করোনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা শ্রম অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ হার আকস্মিকভাবে বেড়ে যাওয়ার কারণে সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া নি¤œ আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রান্তিক মানুষের কথা চিন্তা করে খুলনা জেলা প্রশাসন মানবিক সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করে। লকডাউন চলাকালে খুলনা মহানগর এবং উপজেলাসমূহে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
মাউশি খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠকের বিদায় সংবর্ধনা
০খবর বিজ্ঞপ্তি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা’র খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক নিভা রাণী পাঠকের অবসরোত্তর বিদায় সংবর্ধনা মঙ্গলবার সকাল ১য় টায় অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অডিটরিয়ামে বিদায়ী অনুষ্ঠানে বক্তারা তার বর্ণাঢ্য কর্মময় জীবনের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে ২৮ বছর শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও সেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি বিদ্যালয় পরিদর্শক দেলোয়ারা বেগম। বক্তৃতা করেন, সংবর্ধিত অতিথি মাউশির উপ-পরিচালক নিভা রাণী পাঠক, উপ-পরিচালক (কলেজ) এস.কে মোস্তাফিজুর রহমান, খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ, সহকারি পরিচালক (বিদ্যালয়) মোঃ ইমরান আলী ও খুলনা জেলা শিক্ষা অফিসের প্রধান সহকারী আব্দুস ছালাম আকন্দ। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সংবর্ধিত অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক অপূর্ব রায়। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা জিলা স্কুলের সহকারি শিক্ষক শেখ রেজাউল করিম। মাউশির খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক পদে দায়িত্বভার গ্রহণ করেছেন খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ।
মাগুরায় বাঙ্গির ব্যাপক ফলনে লাভবান কৃষকরা
মাগুরা প্রতিনিধি
বাঙ্গি একটি গ্রীষ্মকালীন ফল। প্রচ- গরমে বাঙ্গি প্রাণে এনে দেয় স্বস্তি। গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে বাঙ্গির জুড়ি মেলা ভার। চলতি মৌসুমে মাগুরা জেলার বিভিন্ন মাঠে বাঙ্গি চাষ করেছেন শতাধিক কৃষক।
স্থানীয় বাঙ্গি চাষিরা জানান, কম পুঁজিতে বেশি মুনাফা ও প্রচুর ফলন হওয়ার কারণে প্রতি বছর তারা বাঙ্গির চাষ করে আসছেন। এ দু’টি গ্রাম এখন মৌসুমী ফল বাঙ্গির জন্য বিখ্যাত অঞ্চলে পরিণত হয়েছে। তাছাড়া এলাকার কৃষি জমি বাঙ্গি চাষের জন্য খুবই উপযোগী।
তাই জীবন জীবিকার জন্য প্রধান ফসল হিসেবে এখানে দীর্ঘদিন ধরে বাঙ্গি চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন অনেক কৃষক। অনেকে কাঁচা বাঙ্গি সবজি হিসেবে রান্না করে খেয়ে থাকেন। ফল পাকলে হলুদ রঙ ধারণ করে। বাঙ্গি মূলত পাকা ফলের সুমিষ্ট সৌরভের কারণে বিখ্যাত। একটু বেশি পেকে গেলে বাঙ্গি ফেটে যায়।
তাই অধিকাংশ বাঙ্গি ফাটা দেখতে পাওয়া যায়। ফলের ওজন এক থেকে চার কেজি পর্যন্ত হতে পারে। এটি চাষের খরচ তুলনামূলক কম, আয় বেশি। তাই চাষিরা বাঙ্গি চাষে বেশ আগ্রহী। বাঙ্গি চাষের জন্য শুষ্ক ও উষ্ণ জলবায়ু সবচেয়ে উপযোগী। উর্বর বেলে দো-আঁশ ও পলি মাটি বাঙ্গি চাষের জন্য বেশি ভালো।
বাঙ্গি চাষি দেলোয়ার বলেন, এবার দুই বিঘা জমিতে বাঙ্গির চাষ করেছি। সব মিলিয়ে প্রায় চল্লিøশ হাজার টাকার মতো খরচ হয়েছে। এখন পর্যন্ত এক লাখ বিশ হাজার টাকার বাঙ্গি বিক্রি করেছি। আরো প্রায় ৮থেকে ১০ হাজার টাকার বাঙ্গি মাঠে রয়েছে।
আরেক কৃষক শরিফ বলেন, আমাদের বাঙ্গি বীজ নিজেরাই সংগ্রহ করে রাখি পরবর্তী বছরের জন্য। গতবছর বৃষ্টি ও শিলা হওয়াতে বাঙ্গি চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল। তবে চলতি বছরে বাঙ্গির উৎপাদন থেকে প্রচুর লাভ হয়েছে।
এ বিষয়ে মাগুরা কৃষি সম্প্র্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক বলেন, চলতি মৌসুমে মাগুরায় বাঙ্গির চাষ তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। এ চাষ সফল করার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় সার বীজ বিতরণ করা হয়।
এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের স্বল্প সুদে কৃষি ঋণ বিতরণ করেছে বলেও জানান এ কর্মকর্তা।
চুইগাছ চুরির অভিযোগে ২ কিশোরকে পুলিশে দিলেন স্থানীয়রা
নড়াইল প্রতিনিধি
নড়াইলে চুইগাছ চুরির অভিযোগে দুই কিশোরকে মারধরের পর পুলিশে দিলেন এলাকাবাসী। সোমবার (১০ মে) বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সদরের দিঘলিয়া গ্রামের লিটন শেখের ছেলে তৌফিক বিশ্বাস (১৪) ও নড়াগাতি থানার বি পাটনা গ্রামের খায়ের শেখের ছেলে হাসিব শেখকে (১৬) মিরাপাড়া গ্রামের অনুপ বিশ্বাসের চুইগাছ চুরির অভিযোগে মিরাপাড়া বজারের রাজিবের দোকানে আটকে রাখেন স্থানীয়রা। তাদের অভিভাবকদের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়। ক্ষতিপূরণ দিতে রাজি না হওয়ায় উপস্থিত কয়েকজন স্থানীয় শিশুদের মারধর করে মাথার চুল কেটে সদর থানায় খবর দেন। থানার উপপরিদর্শক (এসআই) আশিক ও সালাম তাদের আটক করে সদর থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মঙ্গলবার (১১ মে) সকালে তৌফিকের বাবা লিটন শেখ বলেন, ‘বিকেলে আমার ছেলে ও তার বন্ধু পাইকাড়া গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে হাবিল শিকদার, পারভেজ শেখ, রবিউল শেখসহ আরও অনেকে আমার ছেলেদের আটকিয়ে অমানসিক নির্যাতন করে মারধর করে। মাথার চুলও কেটে দেয়। আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করে। আমরা গরীব মানুষ টাকা দিতে পারিনি বলে মিথ্যা চুরির অভিযোগ এনে পুলিশের কাছে দিয়ে দেয়। আমরা এ ঘটনার বিচার চাই।’
নড়াইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন দুই কিশোরকে আটকের কথা স্বীকার করেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কেন্দ্রীয় মৎস্যজীবী লীগ নেতা মোল্লা সামছুর রহমানের মাস্ক ও ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, ডুমুরিয়া উপজেলা শাখা আয়োজিত বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র, বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের অনুপ্রেরণায় মাগুরখালী ইউনিয়নে সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে পবিত্র মাহে রমযান উপলক্ষে অসহায় দুঃস্থদের মাঝে ইফতার ও করোনা ভাইরাস থেকে সচেতনার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়। ডুমুরিয়া উপজেলা বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি দীনোবন্ধু বালার সভাপতিত্বে কেন্দ্রীয় মৎস্যজীবী লীগ নেতা ও সাবেক খুলনা জেলা সভাপতি মোল্লা সামছুর রহমানর শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার ও মাস্ক বিতরণ করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑখুলনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান লাবু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান কচি, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ রায়, অর্থ সম্পাদক শেখ শাকিল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা বুলু রানী ম-ল, ডুমুরিয়া উপজেলা বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সরকার, রূপসা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মাজহারুল আলম, ডুমুরিয়া উপজেলা মৎস্যজীবী লীগ নেতা আব্দুর রাজ্জাক, গৌতম কুমার ম-ল, প্রশান্ত ম-ল, শংকর সরদার, প্রভাত ম-ল, দীপংকর রায়, সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, প্রমিলা ম-ল প্রমুখ।
খুবির বিজিই ডিসিপ্লিনের প্রফেসর ড. আহসান হাবিবের পিতার ইন্তেকালে উপ-উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের প্রফেসর ড. আহসান হাবিব ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. শামীমের পিতা খুলনা জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক মোঃ আব্দুর রউফ মিয়া মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে নগরীর নার্গিস মেমোরিয়াল ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাতে তারাবীহ নামাজের পর গগণবাবু রোডস্থ নূর মসজিদে নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. আহসান হাবিব এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপ শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রূপসায় সরকারিভাবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নগত অর্থ বিতরণ
রূপসা প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলেক্ষ্যে সরকার ঘোষিত দু:স্থ ও অসহায়দের মাঝে রূপসা উপজেলার ঘটভোগ ইউনিয়নে মাথাপিচু ৪৫০ টাকা করে বিতরণ কার্যক্রম আজ ১১ মে সকাল থেকে রাত পর্যন্ত ২-৭ নং ওয়ার্ডে সম্পন্ন হয়েছে। জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে ৯টি ওয়ার্ডের মধ্যে ২ টি ওয়ার্ডে এ অর্থ বিতরণ করা হয়।ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধন অধিকারী জানান, ৯টি ওয়ার্ডের ৫৩৫১ জনকে মোট ২৪৭৯৫০ টাকা বিতরণ করা হবে । এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মতিয়র রহমান, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী, এমপির প্রতিনিধি আল মামুন সরকার, মাধুরী সরকার, ইউপি সচিব নবীর হোসেন, ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম ফকির, সুনিতীরায় লস্কর, লাভলী বেগম, প্রমুখ।
নলতায় গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান
কে এম রেজাউল করিম দেবহাটা
সাতক্ষীরার নলতায় গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় খুলনা সিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ এসএম আব্দুল ওহাব এর অর্থায়নে ও মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম. জে.এফ)এর বাস্তবায়নে নগদ অর্থ ও ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।
সামাজিক দূরত্ব মেনে আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১২৫ জনকে অর্থ সহযোগিতা ও ৫০ জনকে এই ঈদ প্যাকেজ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয় প্রধান শিক্ষক আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.জে.এফ এর নির্বাহী পরিচালক ও উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আজহারুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের ভাই ও বোন। তাদের কল্যাণে আমাদের কাজ করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সকল মানবিক কাজে সাধারণ মানুষের পাশে থাকবে।
দেবহাটায় বোরো মৌসুমের ধান ক্রয়ের উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় বোরো মৌসুমের ধান ক্রয়ের শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বেলা ১২.৩০ মিনিটে পারুলিয়া খাদ্যগুদামে প্রান্তিক কৃষকদের নিকট থেকে সরকারীভাবে বোরো মৌসুমের ধান ক্রয়ের উদ্বোধন করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রবি লিটু, উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুজ্জামান, খাদ্যগুদাম কর্মকর্তা দেবপ্রসাদ দাস, প্রান্তিক কৃষক বৃন্দ । বোরো মৌসুমে সরকার কৃষকের কাছ থেকে ৮৫৮ মেট্রিক টন ধান এবং ৪৪৫ মেট্রিক টন চাল ক্রয় করবে বলে জানান খাদ্য গুদাম কর্মকর্তা।
পরিবার কল্যাণ সমিতি পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ
যশোর অফিস
পরিবার কল্যাণ সমিতি (পিকেএস) যশোর এর পক্ষে ঈদ-উল-ফিতর উপলক্ষে শতাধিক দুঃস্থ মানুষের মাঝে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
যশোর চাঁচড়া ডালমিল এলাকায় সমিতির প্রধান কার্যা’লয়ের সামনে গতকাল মঙ্গলবার সকালে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তরফদার, কোষাধ্যক্ষ মাহফুজুল হক ফারুক, যুগ্ম-সম্পাদক দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, মেডিকেল অফিসার নাফিসা সাদাত নিলয়সহ কর্মকতা ও কমর্’চারীবৃন্দ। বিতরণকৃত মালামালের মধ্যে ছিলো চাল, ডাল,আলু, চিনি, সেমাই, লবণ ও তেল।
পরিবার কল্যাণ সমিতি দীর্ঘদিন যাবত দারিদ্র্য মানুষের মাঝে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে বিনামূল্যে ২৩২ জনের চক্ষু পরীক্ষা, ১২০ জনের ছানি অপারেশন ও ১০০ জনকে চশমা প্রদান করা হয়েছে।
গিলাতলা ইউনিয়নে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার নগদ অর্থ বিতরন
ফুলবাড়ীগেট( খুলনা ) প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১৫৪০ জন এর মধ্যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা কর্মসুচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০ টায় সামাজিক দুরুত্ব বজায় রেখে খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে নগদ অর্থ জনপ্রতি (৪শত ৫০ টাকা ) প্রদান করা হয় । অনুষ্টানের উদ্ভোধন করেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন । প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন , বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স, ম রেজওয়ান আলী , ফুলতলা উপজেলা খাদ্য পরিদর্শক পল্লব ঘোষ , উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম । ইউপি সচিব তুলশি দাশ মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, ইউপি সদস্য খোকন কুমার নন্দী , শেখ আঃ সালাম , মোল্লা সোহরাব হোসেন, হাফেজ গোলাম মোস্তফা, বক্তিয়ার পারভেজ, মাহমুদ হাসান, আম্বিয়া বেগম প্রমুখ ।
বেনাপোলে চার হাজারের বেশি অসহায় দরিদ্র মানুষকে অর্থ সহায়তা প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পৌরসভার উদ্যোগে সাড়ে চার হাজারের বেশি অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষকে অর্থ সহায়তা দেয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে এ সহয়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (১১ মে) বিকেলে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জনকে ৪৫০ টাকা করে মোট ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে পৌর মেয়র আশরাফুল আলম লিটন এ অর্থ বিতরণ করেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পৌরসভার ৫ নম্বর দিঘিরপাড় এলাকার বাসিন্দা আছিয়া বেগম বলেন, করোনার সময় আমাদের কোন কাজ নেই। আমি একটি বাড়িতে কাজ করতাম তারাও এখন কাজে নিচ্ছে না। তাছাড়া বয়সও হয়েছে অনেক। এই টাকা দিয়ে নাতি নাতনিদের নিয়ে চিনি সেমাই কিনে খাওয়াব।
৬ নম্বর ওয়ার্ডের ভবারবেড় এলাকার নবীছন টাকা পেয়ে হাসি মুখে বলেন, ঈদ এসেছে কোন কাজ নেই। খুব কস্টে দিনযাপন করছি। যা পেয়েছি তাতে কিছু উপকার হলো।
কেশবপুরে আনসার সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধি,
কোভিড-১৯ এর প্রাদুর্ভাব জনিত কারণে কেশবপুরে কর্মহীন অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর জেলা কমাড্যান্ট সঞ্জয় কুমার সাহার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এবং কেশবপুর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক দেবাশীষ দাসের তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষিকা সখিনা খাতুন, পিসি নাসির উদ্দিন, দলনেতা আলী হাসান, আবু তালেব, কোম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ”
কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরের মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ৫০ জন প্রতিবন্ধীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উপদেষ্টা স্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের পরিচালক উৎপল দে। বক্তব্য রাখেন, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান রাজু।
প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, কিচমিচ, বাদাম ও গুড়া দুধ দেওয়া হয়।
স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালনের আহ্বান জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ন্যাপ ভাসানী নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
বর্তমান দেশে কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। ব্যাপকভাবে সংক্রমণ বিস্তারিত হচ্ছে। ভয়াবহ এই প্রতিকূলতার মধ্যেই উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের ধর্মীয় বড় উৎসব ঈদুল ফিতর। এমতাবস্থায় মুসলিম ধর্মাবলম্বীদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সাথে পবিত্র ঈদুল ফিতর উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী, খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑন্যাপ ভাসানী কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ, খুলনা মহানগর কমিটির পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ওবায়দুল হোসেন, মহানগর ন্যাপ ভাসানীর উপদেষ্টা শেখ ফজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আশিক-উস সালেহিন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু প্রমুখ।
মোড়েলগঞ্জে ৫৮ হাজার পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার
০ মোড়েলগঞ্জ প্রতিনিধি
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, বৈশি^ক মহামারি করোনায় এ উৎসব ঘরে বসে পালন করেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রতিটি ঘরেই পৌছে যাচ্ছে। মলিন মুখে খুশির হাসি সাধারণ মানুষের মাঝে। ঈদ উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে ১৬টি ইউনিয়নে ৫৮ হাজার পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার জনপ্রতি ৪৫০ টাকা ও ৮শ’ পরিবার পেলেন ৫শ’ টাকা সর্বত্রই বিতরণ চলছে। একই দিনে বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় এর দেওয়া মাস্ক বিতরণ করা হয় সাধারণ মানুষের মাঝে।
সোমবার সকালে তেলিগাতি ইউনিয়নে ২৯শ’, পঞ্চকরণ ইউনিয়নে ৩৭শ’ হোগলাপাশা ইউনিয়নে ২৯শ’ দৈবজ্ঞহাটী ইউনিয়নে ৩৭শ’ সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, রেজাউল ইসলাম নান্না, পারুল বেগম। সংশ্লিষ্ট ট্যাগ অফিসার প্রভাস চন্দ্র মন্ডল, বাকি বিল্লাহ, সিফাত আল মারুফ, শেখ আব্দুল মজিদ, ইউপি সচিব জাহিদুল ইসলাম, আসাদুজ্জামান, দেবাশিস মজুমদার, সরদার আব্দুল হালিম, ইউপি সদস্য মিল্টন শেখ মিলু, আবুল কালাম আজাদ, ইলিয়াস শেখ, রতন কুমার দাস, দেলোয়ার হোসেন, ফেরদৌসি খানম। গত এক সপ্তাহ ধরে এ উপজেলায় সহায়তা বিতরণ চলছে। অপরদিকে করোনা কালিন সময়ে কর্মহীন হয়ে পড়া মোড়েলগঞ্জ সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা জিআর প্রকল্পের ৫শ’ পরিবারের মাঝে জনপ্রতি ৫শ’ টাকা করে বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এইচ এম মাহমুদ আলী, সচিব মো. সালাহ উদ্দিন, হোগলাবুনিয়া ইউনিয়নের ৩৯শ’ ২২ পরিবারের মাঝে ঈদ উপহার ৪৫০ টাকা জনপ্রতি ও জিআর প্রকল্পের ৫শ’ পরিবারকে ৫শ’ টাকা করে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার উপজেলার ১৬টি ইউনিয়নে ৫৭ হাজার ১৬৩ জনকে ৪৫০ টাকা করে এ ছাড়াও প্রতিটি ইউনিয়নে ৫শ’ পরিবারকে ৫শ’ টাকা করে বিতরণ অব্যাহত রয়েছে।











































