Home আঞ্চলিক মোংলায় দুস্থদের শাড়ী-লুঙ্গি ও অটোভ্যান দিলেন সাংবাদিক এবং ব্যবসায়ী এইচ এম দুলাল

মোংলায় দুস্থদের শাড়ী-লুঙ্গি ও অটোভ্যান দিলেন সাংবাদিক এবং ব্যবসায়ী এইচ এম দুলাল

5

ঈদুল ফিতর উপলক্ষে মোংলায় দুই  হাজার দুস্থ পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি বিতরণ করেছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম দুলাল। সোমবার সকালে পৌর শহরের নিজ বাড়ীতে দুস্থদের হাতে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় তুলে দেন তিনি।

এছাড়া পরিবার নিয়ে জীবিকা নির্বাহের জন্য ১০ জন ব্যক্তিকে ১০টি অটোভ্যান দিয়েছেন তিনি।  তিনি দীর্ঘদিন ধরে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষকে বিভিন্ন ধরণের সহায়তা দিয়ে আসছেন।

– মোংলা প্রতিনিধি