যশোরে ইয়াবা ফেনসিডিলসহ গ্রেফতার-৬
যশোর অফিস
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গত দু’দিনে কোতয়ালি মডেল থানাধীন ও চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল ফেনসিডিলসহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী মোছাঃ মনিরা বেগম,শহরের ঘোপ জেল রোড ধান পট্টি নূর ইসলামের ছেলে সজল ইসলাম,সীতারামপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে সবুর মীর, ডাকাতিয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে আবু মুসা ও চৌগাছা উপজেলার আজমতপুর গ্রামে আলী হোসেনের ছেলে আনোয়ার হোসেন,একই গ্রামের আলাউদ্দিনের ছেলে সোলায়মান।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক সোমেন দাস জানান,শনিবার বিকেলে শহরের মুসলিম একাডেমীর সামনে থেকে মনিরা বেগম সজল মিয়া,আবু মুদারে দখল হতে ৫৮০পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপতার করে। এ সময় তাদের দেওয়া তথ্য মতে রাত পৌনে ১২ টায় সীতারামপুর মধ্যপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুর মীরকে ৮শ’ ২০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। আসামীরা অভিনব কায়দায় কালো স্কসটেপ দ্বারা ইয়াবা প্যাকেট করে খেজুর সদৃশ বস্তÍর মতো করে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রাখে। অপরদিকে, ডিবি’র এসআই ইব্রাহিম হোসেনের নেতৃত্বে একটি টিম শনিবার রাত সাড়ে ৯ টায় যশোর জেলা চৌগাছা উপজেলার কুষ্টিয়া গ্রামের সাবে চেয়ারম্যান লিয়াকত হোসেনের মেহেগুনীতলার মোড়ের কুষ্টিয়াগামী পাকা রাস্তার উপর হতে ১২ বোতল ফেনসিডিলসহ চৌগাছা উপজেলার আজমতপুর গ্রামের আলী হোসেনের ছেলে আনোয়ার হোসেন ও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে সোলায়মান হোসেন।
যবিপ্রবিতে প্রথম পিএইচডি ডিগ্রি প্রদান
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (যবিপ্রবি) থেকে সর্বপ্রথম একজন বিদেশি শিক্ষার্থীকে পিএইচডি ও আরেক জন শিক্ষার্থীকে এমফিল ডিগ্রি অনুমোদন দিয়েছে বিশ^বিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
আজ রোববার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে রিজেন্ট বোর্ডের ৬৭তম সভায় তাদের এ ডিগ্রি অনুমোদন দেওয়া হয়। এর আগে বিশ^বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে তাদের ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। বৈশি^ক মহামারীর কারণে সদস্যদের অনেকে জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়ালি এবং অনেকে স্বশরীরে রিজেন্ট বোর্ডের সভায় অংশ নেন।
যবিপ্রবি উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, এ রিজেন্ট বোর্ডটি যবিপ্রবির জন্য একটি ইতিহাস সৃষ্টির মাইলফলক হয়ে থাকবে। কারণ প্রথমবারের মতো একজন বিদেশি শিক্ষার্থীকে পিএইচডি এবং একজন সামরিক কর্মকর্তাকে এ বিশ^বিদ্যালয় এমফিল ডিগ্রি অনুমোদন দিয়েছে। এ জন্য তিনি দুজন শিক্ষার্থী এবং তাদের সুপারভাইজারদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
রিজেন্ট বোর্ড সভার শুরুতে বিশ^বিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় মাত্র ৩৫ একর আয়তনের একটি বিদ্যাপীঠ! এখানে শিক্ষা কার্যক্রম আরম্ভ হয় ২০০৮-০৯ শিক্ষাবর্ষ হতে। ছোট্ট আয়তন আর বয়সে নবীন হলেও এ বিশ^বিদ্যালয়টি শিক্ষা ও গবেষণাক্ষেত্রে অনন্য অগ্রগতি অর্জন করেছে। নানা বাধা-বিপত্তি অতিক্রম করে সেশনজট মুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিতকরণ এবং কোভিড সংকটকালে দেশের প্রথম পাবলিক বিশ^বিদ্যালয় হিসেবে করোনা ভাইরাস পরীক্ষায় অগ্রণী ভূমিকা পালন করাসহ শিক্ষা ও গবেষণাক্ষেত্রে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন বাংলাদেশের এক অনুকরণীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। তিনি জানান, ২০১৭ সালের ২০ মে তিনি এ বিশ^বিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই হিসেবে আগামী ১৯ মে তাঁর দায়িত্ব শেষ হতে যাচ্ছে। তিনি বলেন, বিগত চার বছরে এ পথচলায় আপনারা যেভাবে আমাকে সাহায্য-সহযোগিতা করেছেন, তার জন্য আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এ সময় সফলভাবে দায়িত্ব পালন করায় রিজেন্ট বোর্ডের অন্যান্য সদস্যগণও তাঁকে ধন্যবাদ জানান।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের সভায় যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ^বিদ্যালয়) এ কে এম আফতাব হোসেন প্রামানিক, যুগ্ম সচিব (উন্নয়ন-৩) সৈয়দা নওয়ারা জাহান, সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো: সলিমুল্লাহ, যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. কাওছার উদ্দিন আহম্মদ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. মোঃ গোলাম শাহি আলম, জাহাঙ্গীর বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট ডা. এম. এ. রশীদ, যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ^াস, অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশ বেসরকারি বিশ^বিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, সরকারি এম এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ-উদ-দৌলা, রিজেন্ট বোর্ডের সচিব ও যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ অংশ নেন।
যশোরে করোনায় ১ জনের মৃত্যু : আক্রান্ত ১৬ জন
যশোর অফিস
কোভিড-১৯ রোগে যশোরে নতুন করে আরো এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। এ নিয়ে যশোর জেলায় সংক্রমন করোনা ভাইরাসে মারা গেল ৭৫জন। মৃত্যু ব্যক্তিটি হচ্ছে মিরা রানী কুন্ডু (৬২)। তিনি যশোর শহরতলী নীলগঞ্জ এলাকার বাসিন্দা। গত ২৪ এপ্রিল মিরা রানী কুন্ডুর শরীর থেকে করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়। ২১ এপ্রিল তার করোনা ভাইরাস পজিটিভ। আসে। সংক্রমন করোনা ভাইরাস পজিটিভ আসার পর তাকে তার পরিবারের লোকজন বাড়িতে রেখে চিকিৎসা গ্রহনের ব্যবস্থা করেন। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ৭ মে মিরা রানী কুন্ডু মারা যায়। রোববার নতুন করে আক্রান্ত হয়েছে ১৬জন। এ নিয়ে যশোর জেলায় আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪শ’ ৮২ জন। সুস্থ্য হয়েছেন ৫ হাজার ৯শ’ ৩৫জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ১শ’ ৩৭ জনের রিপোর্ট প্রেরণ করেন। এর মধ্যে ১৪ জনের শরীরে সংক্রমন করোনা ভাইরাস পজিটিভ। একই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২ জনের রিপোর্ট প্রেরণ করেন। এর মধ্যে ২ জনের রিপোর্ট নেগেটিভ। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ২২ জনের শরীরে র্যাপিট অ্যান্টিজেন্ট পরীক্ষা করে ২ জনের শরীরে সংক্রমন করোনা ভাইরাস পজিটিভ আসে। যশোর জেলায় এ যাবত আক্রান্ত ৬৪৮২ জনের মধ্যে ৪৩৪৩ জন পুরুষ ও ২১৩৯জন নারী রয়েছে।
নন-একাডেমিক ব্যক্তির নিয়োগের নিন্দা ও বাতিলের দাবি খুবি শিক্ষক সমিতির
খবর বিজ্ঞপ্তি
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নন-একাডেমিক ব্যক্তির নিয়োগের নিন্দা ও বাতিলের দাবি জানিয়েছে খুলনা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি। আজ রবিবার খুলনা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ০৫ মে, ২০২১ তারিখে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নন-একাডেমিক ব্যক্তির নিয়োগকে ঘিরে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অধ্যাপনা করেননি এমন একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা কার্যক্রম, ও জ্ঞানচর্চার আর্থিক সিদ্ধান্তে কতটুকু ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে শিক্ষকরা উদ্বিগ্ন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানে একজন প্রশাসনিক সরকারি কর্মকর্তার নিয়োগ বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন পরিপন্থী। অতএব, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই নিয়োগের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে এই নিয়োগাদেশ বাতিলের দাবি করছে।
লোকজ সাংস্কৃতিক পরিষদ (লোসাপ)-এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
লোকজ সাংস্কৃতিক পরিষদ (লোসাপ)-এর উদ্যোগে রবিবার খুলনা ৬নং ঘাট (মামার মাজার সংলগ্ন) এলাকায় সন্ধ্যা ৭টায় কর্মহীন শিল্পীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আছলাম শেখ। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মেহরাবুল ইসলাম চপলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑমোঃ ফারহান হাসিন, তীর্থ অধিকারী, আলম আরা মুন্নী, নন্দিনী রুমা, ওয়ালিদ হাসান, সরদার নজরুল ইসলাম, সেলিম হোসেন ঝণ্টু, শেখ শামীম হোসেন, আবু আহাদ পলাশ, হারুন গাজী, স্পর্শ বৈরাগী, খালিদ হোসেন রাসেল, খালিদ হাসান প্রমুখ।
মাদকবিরোধী সমাজ গঠনে সাংবাদিকদের অংশগ্রহণ বৃদ্ধিকরণ বিষয়ক গোলটেবিল সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহিষ্ণুতা) নীতি ঘোষণা করেছেন। সরকারের মাদকবিরোধী কর্মসূচীকে আরো গতিশীল করতে এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহণে রবিবার মাদকবিরোধী সমাজ গঠনে সাংবাদিকদের অংশগ্রহণ বৃদ্ধিকরণ বিষয়ক একটি গোলটেবিল সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি জুমে অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, পুঠিয়া উপজেলার উপজেলা নিবাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস, দুর্গাপুর উপজেলার উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ মোহসীন মৃধা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরউল্লাহ কাজল। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন লাইট হাউজের নির্বাহী পরিচালক মো: হারুন- অর –রশিদ।
সভাটি দাড়াও প্রকল্পের আওতায় ঢাকা আহ্ছানিয়া মিশন ও লাইট হাউজ কনসোর্টিয়াম এর আয়োজনে অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী জেলায় বিভিন্ন গনমাধ্যমে কাজ করছেন এমন ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সাংবাদিকগন দাড়াও প্রকল্পের আওতায় যে সমস্ত সফলতা এসেছে এগুলো তাদের সংবাদের মাধ্যমে তুলে ধরা, জনচতেনতা বৃদ্ধিমুলক প্রোগ্রাম আয়োজন এবং বিভিন্ন মাধ্যমে মাদক সমস্যা থেকে সুস্থতাপ্রাপ্ত ব্যক্তিদের সফলদার গল্প বিভিন্ন মাধ্যমে প্রকাশের বিষয়ে গুরুত্ব প্রদান করেন। সভায় প্রকল্পের কাযক্রম ও মাদকবিরোধী সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সচিত্র উপস্থাপনা করেন দাড়াও প্রকল্পের মনিটরিং এবং লানিং কোর্ডিনেটর সুব্রত কুমার পাল। উক্ত অনলাইনে আয়োজিত সভাটি সঞ্চালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের দাড়াও প্রকল্পের এডভোকেসি অফিসার উম্মে জান্নাত।
সভায় মুক্ত আলোচনা পর্বে সভার অতিথিগন এবং আয়োজক সংস্থার প্রতিনিধিগন অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও সভায় বক্তব্য প্রদান করেন ইউএসএইড এর সিভিল সোসাইটি এডভাইজার সুমনা বিনতে মাসুদ এবং আপোস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু। পরিশেষে সভার সভাপতি ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের বক্তব্যের মধ্যে দিয়ে সভা সমাপ্তি হয়। সভার সভাপতি এবং অথিতিগন তাদের বক্তেব্যে মাদক বিরোধী সমস্যা নিয়ে সাংবাদিকদের কাজের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব প্রদান করেন।
উল্লেখ্য ঢাকা আহ্ছানিয়া মিশন দীর্ঘ ৩০ বছর যাবৎ মাদকবিরোধী কাযক্রম বাস্তবায়ন করছে এবং এই প্রতিরোধ কাযক্রমের ধারাবাহিকতায় ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টরন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় লাইট হাউস কনসোটিয়াম-যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ঢাকা আহ্ছানিয়া মিশন, লাইট হাউস, আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস)-রাজশাহী এবং নারী ও শিশু কল্যান সোসাইটি মাদক বিরোধী প্রকল্প ড্রাগ অ্যাবিউজ রেজিসটেনস্ এন্ড আন্ডারস্ট্যান্ডিং (দাড়াও) প্রকল্পটি ২০১৯ সাল থেকে বাস্তবায়ন করছে। প্রকল্পের কাযক্রম রাজশাহী ও নাটোর জেলায় মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।
নগরীতে জেলা যুবলীগের ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল লোয়ার যশোর রোডে (পুরাতন ওয়াসা অফিসের সামনে) বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সুযোগ্য সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এবং জাতীর জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা জেলা শাখার উদ্দ্যেগে রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম, সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, জহির রায়হান, ফারুক মাস্টার, শেখ রাসেল আহমেদ, প্রিন্স, দ্বীপ পান্ডে বিশ্ব, ছাত্রনেতা তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, চিশতি নাজমুল, আব্দুর রহমান, অনুপম মল্লিক, আহসান আহমেদ পাভেল, আবিদ হাসান ফাহিম, মাহামুদুল হাসান গালিব, সুরাজ বাবু, তরুন, তনয় খন্দকার ইয়াছিন, মিঠুন রায়, ইসমাইল মৃধা ইমন, প্রমুখ।
ভারতে আইন করে হিন্দু নারীদের সম্পত্তিতে সমানাধিকার দেওয়া হয়েছে বাংলাদেশেও এই আইন বাস্তবায়ন করতে হবে
খবর বিজ্ঞপ্তি
নারীকে ক্ষমতায়ন করতে হলে সম্পত্তিতে অধিকার দিতে হবে। উত্তরাধিকার সম্পত্তিতে বাংলাদেশে হিন্দু নারী কিছুই পান না। প্রতিবেশী দেশ ভারতে আইন করে হিন্দু নারীদের সম্পত্তিতে সমানাধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশেও এই আইন হওয়া উচিত, যাতে হিন্দু নারীরা আর বঞ্চিত না হন। তবে ধর্মান্তরিত হলে হিন্দু নারী-পুরুষ উত্তরাধিকার সম্পত্তির অধিকার হারাবেন। এই বিধান রেখেই দ্রুত হিন্দু উত্তরাধিকার আইন পাস করা হোক। শত শত বছরের বৈষ্যমের বেড়াজাল থেকে বেড়িয়ে আসতে না পারলে নারীকে ক্ষমতায়ন করা সম্ভব নয়। স্বামী মারা যাওয়ার পর হিন্দু নারীদের বাবার বাড়িতে আশ্রয় নিয়ে কোনভাবে বেঁচে থাকতে হয়। স্বামীর সম্পত্তির অধিকার নাই। বাবার সম্পত্তিতেতো কোন অধিকারই নাই। এভাবে বললেন জনউদ্যোগ,খুলনা ও গুণীজন স্মৃতি পরিষদের ভার্চ্যুয়াল আলোচনা সভায় বক্তারা।
রবিবার বিকাল ৩টায় জনউদ্যোগ,খুলনা ও গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে “হিন্দু উত্তরাধিকার আইনে নারী সম্পত্তি”-শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ,খুলনার নারী সেলের আহবায়ক ও সনাকের সভাপতি এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। সঞ্চালনা করেন টকশো ব্যক্তিত্ব সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। আইনের উপর আলোচনা করেন খুলনা ল কলেজের অধ্যক্ষ এম এ আউয়াল, ঢাকা থেকে যুক্ত হন উন্নয়ন কর্মি ও নারী নেত্রী সঞ্চিতা তালুকদার, যশোর জনউদ্যোগের নেত্রী এ্যাডঃ কামরুন নাহার কনা, যশোর আইইডি’র বিথীকা সরকার, খুলনা মহিলা পরিষদের নেত্রী অধ্যাপিকা অজান্তা দাস, এ্যাডঃ পপী ব্যানার্জী ও জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব ও গুণীজন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে হিন্দু পরিবারে একই ঔরসজাত সন্তান ছেলেরা সম্পদ পান, অথচ মেয়েরা পান না। মেয়েরা পৈতৃক, স্বামী ও সন্তানের সম্পত্তি পান না। এটির সমাধান হওয়া উচিত। কোনো হিন্দু মেয়ে যদি কখনো ধর্মান্তরিত হন, তাহলে তিনি সম্পদ থেকে বঞ্চিত হবেন এমন নিয়ম এই আইনে থাকা উচিত। হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ভারতে এই অধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশের হিন্দু নারীদের এই অধিকার দিতে সমস্যা কী। গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে এটি দরকার, এটি করতে হবে। ধর্মীয় নেতা ও আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আইনটি অতি দ্রুত প্রণয়ন করা দরকার। পরিবারে যেন নারীর অধিকার থাকে, সেটাও নিশ্চিত করতে হবে। রাষ্ট্র ও সংবিধান এই অধিকার নারীদের দিয়েছে। স্বাধীনতার ৫০ বছরে এসেও বাংলাদেশের সব নারী তার অধিকার কেন পাবে না। একটা জনমত তৈরি হয়েছে হিন্দু সম্পত্তি আইনের সুষ্ঠু বণ্টনের বিষয়ে। সম্পত্তিতে সমান অধিকার এটা সময়ের দাবি। উত্তরাধিকার আইনের ক্ষেত্রে শুধু হিন্দু নারী নয়, দেশের সব নারীর ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য ইউনিফর্ম সিভিল ল প্রয়োজন। উত্তরাধিকারে হিন্দু নারীর সম-অধিকার প্রতিষ্ঠা হলে নারীর অবস্থান সমাজে, পরিবারে ও রাষ্ট্রে দৃঢ় হয়।
বন্ধনের ঈদবস্ত্র পেলেন হাসপাতালের কর্মীরা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
স্বেচ্ছাসেবী সংস্থা ‘বন্ধন’- এর ঈদ বস্ত্র পেয়েছেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী কর্মচারীরা। রোববার (৯মে) দুপুরে সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি মোরশেদ হাসান ইমন উপস্থিত থেকে ১২ কর্মচারীর মাঝে ১০টি শাড়ি ও দুইটি লুঙি বিতরণ করেছেন।
এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অনুপ বসু, চিকিৎসক মুসাব্বিরুল ইসলাম রিফাত, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলেক উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বন্ধনের সভাপতি মোরশেদ হাসান ইমন বলেন, শীত, রোজা বা ঈদে আমরা সংস্থার পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল, খাদ্য বা ঈদ সামগ্রী বিতরণ করে আসছি।
এবারের ঈদে যদি কোন অসহায় ব্যক্তি তার সন্তানদের জন্য নতুন পোশাক বা ঈদের সেমাই চিনি কিনতে না পারেন তিনি গোপনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা তার পরিচয় গোপন রেখে সাধ্যমত সহায়তা দেব, বলেন ইমন।
সাতক্ষীরার জেলার আম দেশের গন্ডি পেড়িয়ে ইউরোপে
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আম দেশের গন্ডি পেরিয়ে ইউরোপে যাচ্ছে । আর বিদেশে আম পাঠাতে পেরে খুশি আম চাষীরা। দু’বছর আগের চেয়ে দ্বিগুন আম এবার বিদেশের বাজারে যাবে বলে জানা গেছে কৃষিসম্প্রসারন অধিদপ্তর সূত্রে।। আমের স্বাদ ও মান ভাল হওয়ায় রপ্তানী বাড়ছে সাতক্ষীরার আম।
জানা গেছে, সাতক্ষীরার মাটি ও আবহাওয়া অনুকুলে হওয়ায় অন্যান্য স্থানের তুলনায় আগেই বাজারজাত করা যায় সাতক্ষীরার আম। আমের স্বাদও বেশ ভাল। এসব কারণে ২০১৪ সাল থেকে সাতক্ষীরার আম রপ্তানী হচ্ছে ইউরোপের ফ্রান্স,জার্মানী,লন্ডন,ইটালি ও পর্তুগালে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও এফএও এর যৌথ কারিগরী সহায়তায় শনিবার ৫০০ কেজি গোবিন্দভোগ আম বিদেশে রপ্তানীর উদ্দেশ্যে সাতক্ষীরা ছেড়েছে। দেশে-বিদেশে ব্যাপক চাহিদা থাকায় সাতক্ষীরায় দিনে দিনে বাড়ছে আম চাষ। গুনগত মান বজায় রাখতে সদা তৎপর ছিলেন আম চাষিরা। বিদেশে আম পাঠাতে পেরে খুশী তারা। তবে এবার তারা আমের দাম নিয়ে মনক্ষুণœ।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগাম অফিসার মোস্তফিজুর রহমান জানান, জেলা জুড়ে ৫শ’ চাষিকে প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি সংস্থা সলিডারিডাড। নিরাপদ আম বিদেশে পাঠাতেই তাদের এই প্রচেষ্টা। তিনি আরো জানান, এবছরই গোবিন্দভোগ আম প্রথম বিদেশে যাচ্ছে। আমের বিদেশের বাজারকে সুসংহত করতে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম জানান, বিদেশে এবার ৫০০শ’ মেট্রিক টন আম বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তিনি আরো জানান, জেলায় এবার ৫ হাজারেরও বেশি বাগানে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার মে.টন। আর ৫শ’ হেক্টর জমিতে গোপালভোগ ও গোবিন্দভোগ আম চাষ করা হয়েছে। ২০১৪ সাল থেকে শুরু হয় সাতক্ষীরার আম বিদেশ যাত্রা। করোনার কারণে গতবছর বন্ধ থাকার পর এবারো আম জার্মানী,ফ্রান্স,ইটালিসহ বিদেশের বাজারে যাচ্ছে।
সাতক্ষীরার শ্যামনগরে ইঞ্জিন ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর মা-বাবার সামনে ইঞ্জিন চালিত ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের জলিলের মোড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত মারিয়া আক্তার (৮) ওই এলাকার হাবিবুল্লাহ’র মেয়ে। শিশুটি কলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, জলিলের মোড় এলাকায় রাস্তার পাশে বালু তুলছিলেন হাবিবুল্লাহ ও তার স্ত্রী আমেনা খাতুন। এ সময় তাদের শিশু কন্যা মারিয়া আক্তার পাশে খেলা করছিল। এমন সময় একই উপজেলার ভামিয়া গ্রামের ভ্যানচালক সুশান্ত দ্রুত গতিতে মোটরভ্যান মারিয়াকে চাপা দিলে গুরুতর আহত হয় মারিয়া। দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে, স্থানীয়রা ইঞ্জিনচালিত ভ্যানটি জব্দ করতে সক্ষম হলেও এর চালক পালিয়ে যায়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ন্যাপ ভাসানীর শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ তথা বিশ্ববাসী বৈশ্বিক কোভিড-১৯ করোনা ভাইরাসের তা-বে বিপর্যস্ত। চলছে মারাত্মক অর্থনৈতিক সংকট। আরম্ভ হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই প্রতিকূলতার মধ্যেই উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের ধর্মীয় বড় উৎসব ঈদুল ফিতর। তাই মুসলিম ধর্মাবলম্বীদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে পবিত্র ঈদুল ফিতর উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেনÑবাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী, কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ, খুলনা মহানগর কমিটির পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ওবায়দুল হোসেন, মহানগর ন্যাপ ভাসানীর উপদেষ্টা শেখ ফজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আশিক-উস সালেহিন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু প্রমুখ।
দেশকে উন্নত বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তিতে এনে দিয়েছেন ড. ওয়াজেদ মিয়া: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশকে উন্নত বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তিতে এনে দিয়েছেন ড. ওয়াজেদ মিয়া। তার হাত ধরেই আজ বাংলাদেশ অত্যাধুনিক বিজ্ঞান ভিত্তিক তথ্য ভা-ার সংগ্রহের জন্য বঙ্গবন্ধু নভোথিয়েটার আবিস্কৃত হয়েছে। আজ এই নভোথিয়েটারের কারণে বিশে^র যেকোন স্থানে যোগাযোগ করা যাচ্ছে। তিনি আরো বলেন, ড. এম এ ওয়াজেদ মিয়া ছিলেন একজন দেশ প্রেমিক বৈজ্ঞানিক। তিনি দেশকে ভালোবেসে বঙ্গবন্ধু’র ডাকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। স্বাধীনতার পরে তিনি বাংলাদেশকে উন্নত বিশে^র কাতারে নিতে বিজ্ঞানকে আরো আধুনিকায়ন করে গেছেন। বাংলাদেশ আজ তথ্য ও প্রযুক্তিতে যে স্থানে অবস্থান করছে তার পুরোটাই ড. ওয়াজেদ মিয়ার অবদান। তার মতো একজন দেশ প্রেমিক বিজ্ঞানীর আদর্শকে অনুসরণ করে দেশের স্বার্থে সকলকে কাজ করে যেতে হবে।
গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টায় খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ড. ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যু দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, মিজানুর রহমান, জব্বার আলী হীরা, জহির আব্বাস, মহামুদুর রহমান রাজেস, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ড. এম এ ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
ক্ষতিগ্রস্থ ও কর্মহীন পরিবারের মাঝে শিশু খাদ্যসহ চাউল ও নগদ অর্থ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রবিবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে করোনার কারণে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন পরিবারের মাঝে শিশু খাদ্যসহ চাউল ও নগদ অর্থ বিতরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিশু খাদ্য এবং সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে চাউল ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। সিটি মেয়র আজ দিনব্যাপী নগরীর ১ থেকে ৭, ৯, ১০ ও ১৪ নং ওয়ার্ডে এ খাদ্য সহায়তা প্রদান করেন। প্রতিটি ওয়ার্ডের ১’শ পরিবারের মাঝে শিশু খাদ্য ও ৪’শ ২৮টি পরিবারের মাঝে চাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়। শিশু খাদ্য হিসেবে ৫’শ গ্রাম গুড়ো দুধ, ১ কেজি চিনি, ১ কেজি সুজি ও ৩০টি ডিম প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর ৩১টি ওয়ার্ডে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহসভাপতি শেখ সৈয়দ আলী, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়ার রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোঃ কবির হোসেন কবু মোল্লা, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, মোঃ সুলতান মাহমুদ পিন্টু, এমডি মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, শেখ মোসারাফ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, নাগরিক নেতা শাহিন জামান পনসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
কয়রায় আত্মসমর্úনকৃত ১৮ জন বনদসুকে ঈদ উপহার সামগ্রী দিলো র্যাব-৮
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার ১৮ জন আত্মসমর্পনকারী বনদুস্যদের মাঝে র্যার-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। র্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব জলদস্যুকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার তুলে দেওয়া হয়। গতকাল ৯ মে বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সকল ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র্যাব-৮ বরিশালের এ্যাডজুটেন্ট মোঃ রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন র্যাবের এসআই মোঃ জাকির হোসেন,এস আই তুষার কান্তি মাহতো ও কর্পোরেট মোঃ জাকির হোসেন। ঈদ সামগ্রী বিতরনকালে র্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে। এছাড়া র্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে। ঈদ সামগ্রী পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আত্মসমর্পনকারী বনদুস্য পরিবারের সদস্য জামিলা খাতুন বলেন, র্যাবের এ ধরনের মহতী উদ্যোগ আমরা সাধুবাধ জানায়।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মে মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষ থেকে অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বলেন, করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে বিদেশ হতে দেশে ফেরত আসা পাঁচশত ২৮ জনকে খুলনা জেলার ১২টি কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। এগুলোতে নিয়মিত মেডিকেল টিম পরিদর্শন করছে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ জানান, আসন্ন ঈদের সময় আইনশৃঙ্খলারক্ষায় পুলিশ সক্রিয় থাকবে। চিহ্নিত অপরাধীরা কোন অবস্থায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে পুলিশ বাহিনী সজাগ আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফৌজদারি অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না। জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার সভায় বলেন, লকডাউনে কৃষিপন্য পরিবহন নির্বিঘœ রয়েছে। রমজানে জেলার বাজারগুলোতে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে। কৃষিবিপণন আইন অনুযায়ী সবজি, ফল ও কাঁচামালে ৩০ শতাংশের বেশি লাভ করা যাবেনা। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আসন্ন ঈদের জামাত কোন ভাবে উন্মুক্ত স্থানে আয়োজন করা যাবে না। ঈদের সময় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি এবং মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদেরকে অধিকতর সজাগ থাকতে হবে। ঈদের কেনাকাটার সময় মার্কেট ও দোকানসমূহে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাজার কমিটিগুলোকে আরও সক্রিয় হতে বলেন জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী সভার শুরুতে বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন। সভায় জানানো হয় খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত এপ্রিল মাসে ১৪৭ টি মামলা দায়ের করা হয়েছে যার সংখ্যা বিগত মার্চ মাসে দায়ের হওয়া মামলা থেকে ১৬টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে এপ্রিল মাসে ১৫২টি মামলা হয়েছে যা বিগত মার্চ হতে ২৫টি কম। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত হন।
করোনা মহামারিতে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে: সুজিৎ অধিকারী
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী বলেন, করোনা মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে চিকিৎসা সেবা, করোনা প্রতিরোধ সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকায় বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে। তিনি জনসাধারণকে সরকারের সকল নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন। খুলনা জেলার রূপসা উপজেলায় দুর্জ্জনী মহল একতা যুব সংঘের আয়োজনে ০৮ মে শনিবার বিকাল ৫ টায় ইফতার বিতরন অনুষ্ঠিনে প্রধান অতিথির বক্তৃতায় এ্যাড সুজিত অধিকারী উক্ত কথা বলেন। জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক, দুর্জ্জনী মহল একতা যুব সংঘের সভাপতি মোজাফফর মোল্লা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড ফরিদ আহমেদ, কৃষক লীগের জেলা সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিকুল ইসলাম লাবু, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, জেলা সদস্য শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, আইচগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনি, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ই বাপ্পি, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, ইয়াসির আরাফাত, আশিকুজ্জামান তানভির, শেখ আলমগীর হোসেন আলম, শেখ আলী আজগর, শাহিন শিকদার, মাসুদ হাসান লাভলু, আমিন হান্নান, খায়রুল বাশার, আলমগীর হোসেন রাজু, আবিদ হোসেন হৃদয়, সালাউদ্দিন আহমেদ, মাসুদ মোল্লা, তৌহিদ , হোসেন, হেলাল, আরমান, মোস্তাক, সোহাগ, সিয়াম, হিরন শিকদার, নিলমনি বিশ্বাস, জাফর, সুমন, হাসান, হালিম, মাসুম, সামাদ, সজল, নবীন, তারেক, হাফিজ, লোকমান,সোনা প্রমূখ।
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার ইফতার ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
রবিবার ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার ব্যবস্থাপনায় নগর আওতাধীন সকল থানায় ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয় । বিতরণকালীন উপস্থিত ছিলেন ইসলাম যুব আন্দোলন মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দপ্তর সম্পাদক মাওঃ ফরিদ উদ্দিন আজহার, অর্থ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ মোমিন ইসলাম নাসিব, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক আলহাজ্জ মোঃ আকবর আলী পাঠান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ শামীম হায়দার, আইন সম্পাদক মোঃ আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ হায়দার আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মানবাধিকার সম্পাদক মুফতি আমানুল্লাহ, মহিলা ও পরিবার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সংখ্যালঘু সম্পাদক মোঃ শিমুল ব্যাপারী, উপ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ গাজী।
নানা-নানির কাছেই থাকছে মীম
স্টাফ রিপোর্টার
মাদারীপুরের শিবচরে স্পিডবোট দুর্ঘটনায় মা-বাবা ও দুই বোন হারানো মীম তার নানা-নানির কাছেই থাকবে। শিশুটিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর অনেকে তাকে দত্তক নিতে চেয়েছেন। কিন্তু মীম নানা-নানিকে ছেড়ে কোথাও যেতে চায় না। মীম বলেছে, ‘আমি কোথাও যাবো না। নানা-নানির কাছে থাকবো। এখানেই পড়াশুনা করবো।’
মীমের নানা আব্দুস সবুর মিনা পেশায় একজন কৃষক। একসঙ্গে বাবা, মা আর দুই বোনকে হারানোর পর থেকে নানির কোলই যেন হয়ে উঠেছে মীমের একমাত্র ভরসাস্থল।
মীমের নানা বলেন, ‘আমার তো সব হারায়ে গেছে। ও শুধু একমাত্র আছে। ওকে আমার কাছে রাখার ইচ্ছা। বাকিটা আল্লাহ ভরসা। ওকে কাউকে দেওয়ার মনমানসিকতাও নেই। মীমকে নিয়ে জীবনের বাকি সময়টা পার করে দিতে চাই। ওই এখন আমাদের বেঁচে থাকার অবলম্বন। তবে ওকে কেউ সহযোগিতা করতে চাইলে করতে পারবে।’ প্রসঙ্গত, ১ মে রাতে মীমের দাদি লাইলী বেগমের মারা যাওয়ার খবর পেয়ে পরিবারের সবাই ঢাকার মিরাপুর থেকে তেরখাদায় যাচ্ছিলেন। পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় মা-বাবা ও দুই বোনকে হারায় মীম।
এক বোটায় ৭ লাউ!
যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে এক সাংবাদিকদের বাড়ির লাউ গাছের এক বোটায় সাতটি লাউ ধরেছে। স্থানীয় সাংবাদিক কামরুল হাসান উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের তরফদার পাড়ার বাসিন্দা। এছাড়া তিনি নওয়াপাড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা যায়, কামরুল হাসানের বাড়ির আঙিনায় বেশ কয়েকটি লাউ গাছ রয়েছে। গাছগুলোতে ছোট-বড় অনেক লাউ ধরেছে। এর মধ্যে একটি গাছের একটি বোটায় সাতটি লাউ দেখা যায়। ছয়টি লাউ প্রায় একই সাইজের হলেও একটি লাউ আকারে বড় হয়েছে। খবর পেয়ে আশপাশের অনেকে লাউ দেখতে আসছেন।
সাংবাদিক কামরুল হাসান বলেন, বাজার থেকে কেনা লাউ গাছের বীজ বাড়ির আঙিনায় রোপন করি। বীজ থেকে বেশ কয়েকটি গাছও জন্ম নেয়। এরপর প্রায় প্রতিটি গাছে ফুল আসে এবং ফল ধরতে শুরু করে। তবে একটি গাছে ঘটে ব্যতিক্রম। সেই গাছের একটি বোটায় ১১টি লাউ ধরে। চারটি লাউ শুরুতে নষ্ট হয়ে ঝরে যায়। বর্তমানে সাতটি লাউ রয়েছে। লাউ এবং গাছ দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ প্রতিদিন বাড়িতে আসছেন।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী মুঠোফোনে বলেন, এক বোটায় সাতটি লাউ সচরাচর মেলে না। এটি একটি ব্যতিক্রমী ঘটনা।
ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ইমাম নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার সদ উপজেলায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নিজামউদ্দিন (৫৮) নামে এক ইমাম নিহত হয়েছেন। রোববার (৯ মে) বিকেল ৩টায় সদর উপজেলার আলোকদিয়া গ্রামের বুনোমাঠে এ ঘটনা ঘটে।
মৃত নিজাম উদ্দিন একই উপজেলার আলোকদিয়া ইউনিয়ানের পিরপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে এবং তিনি পীরপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। পরিবার জানায়, রোববার দুপুরে নিজামউদ্দিন গ্রামের বুনোমাঠে ঘাস কাটার জন্য যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি।
ঈদের জামা পেল ৬৩ এতিম শিশু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
আসন্ন ঈদুল ফিতর উদযাপনে ৬৩ এতিম শিশুকে নতুন জামা উপহার দিয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
রোববার (৯ মে) সরকারি শিশু পরিবারের এসব এতিম শিশুকে নতুন জামা দেন তিনি। ঈদের নতুন জামা পেয়ে ছোট ছোট কোমলমতি শিশুরা খুবই আনন্দিত। পুলিশ সুপার বলেন, ‘সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষ যদি অসহায় সুবিধাবঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেন, তাহলে আমাদের সমাজে সুবিধাবঞ্চিতদের মুখেও হাসি ফোটানো সম্ভব।’ তিনি আইনশৃঙ্খলা রক্ষাসহ সব বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা চান।
মাদকাসক্ত ছেলেকে শিকলে বেঁধে ইউএনওর কাছে নিয়ে এলেন বাবা
মাগুরা প্রতিনিধি
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে না দিয়ে শিকলবন্দি রহমানকে (২৫) মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মাধ্যমে নিরাময়ের দায়িত্ব নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার।
ইউএনও অফিস ও পারিবারিক সূত্র জানায়, শনিবার (৮ মে) মহম্মদপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের কুদ্দুস মিয়া তার মাদকাসক্ত ছেলে রহমানকে শিকলবন্দি অবস্থায় মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পালের কাছে নিয়ে আসলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে ফোনে বিষয়টি অবগত করান। জবাবে তরুণ শিকদার যুবকের নিরাময়ের জন্য খুলনার সোনাডাঙ্গায় একটি মাদকাসক্তি নিরায়ম কেন্দ্রে ভর্তির ব্যবস্থা করেন।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল জানান, মাদকাসক্ত ছেলে রহমানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল তার পরিবার। এ অবস্থায় গত কয়েকদিন তাকে শিকলবন্দি করে রাখা হয়র। শনিবার দুপুরে রহমানকে শিকলবন্দি করে তার কাছে নিয়ে আসেন বাবা কুদ্দুস মিয়া। ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের হাতে সোপর্দ করার অনুরোধ জানান তিনি। তাৎক্ষণিক এ বিষয়ে তিনি মহম্মদপুরের সন্তান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারের সঙ্গে ফোনে কথা বলেন। পরে তার রেফারেন্সে ওই যুবককে খুলনার সোনাডাঙ্গায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ভর্তি করার ব্যবস্থা করা হয়। রোববার (৯ মে) তাকে সরকারি খরচে খুলনায় পাঠানো হবে।
রহমানের পরিবারের সদস্যরা জানান, রহমানকে প্রাথমিক জীবনে মাদরাসায় ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন বছর পড়াশোনা করে অভাবের তাড়নায় মাগুরায় ট্রাকে হেলপার হয়ে কাজ করা শুরু করেন। কিন্তু গতবছর লকডাউনে কর্মহীন হয়ে বাড়িতে এসে বেকার জীবনযাপন করতে থাকেন। পরে সঙ্গদোষে ড্যান্ডি ও ফেভিকল আঠার নেশায় পড়ে সম্পূর্ণ নেশাগ্রস্থ হয়ে পড়ে। পরবর্তীতে সংসারে অশান্তি সৃষ্টিসহ অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন। যে কারণে শনিবার তার বাবা মাদকাসক্ত ছেলেকে শিকল দিয়ে বেঁধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে আসেন।
পুলিশের বাধায় পন্ড পাটকল শ্রমিকদের রাস্তায় ইফতার কর্মসূচি
স্টাফ রিপোর্টার
খুলনায় পুলিশের বাধায় পাটকল শ্রমিকদের ইফতার কর্মসূচি প- হয়ে গেছে। শনিবার (৮ মে) বিকেলে প্লাটিনাম জুটমিলের শ্রমিকদের নিয়ে বিআইডিসি রোডে ইফতারের কর্মসূচির আয়োজন করে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ। তবে পুলিশ তাদের স্থানীয় কলোনির মাঠে ইফতার কর্মসূচি করতে বাধ্য করে।
শ্রমিকরা জানান, ঈদের আগেই বেতনের দাবিতে গত ১ মে থেকে তারা আন্দোলন করে আসছিল। আন্দোলনের ধারাবাহিকতায় শনিবার তারা রাজপথে ইফতার কর্মসূচির আয়োজন করেছিল। তবে বিকেল ৪টা থেকে তাদের কর্মসূচি ঘিরে রাখে পুলিশ। পরে তাদের রাজপথের ইফতার কর্মসূচিতে বাধা দেয়। সাড়ে ৫টার দিকে শ্রমিকদের মিলের মাঠে ঢুকিয়ে দেয় পুলিশ। এ সময়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সদস্য নিয়াজ মোর্শেদ দোলন বলেন, আমরা বিআইডিসি রোডে ইফতারের কর্মসূচি আয়োজনের আগেই পুলিশকে জানিয়েছিলাম। তবে তারা লিখিতভাবে আমাদের কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তাই আমরা কর্মসূচি শুরু করেছিলাম। পরবর্তীতে পুলিশ এসে আমাদের রাজপথ থেকে সরিয়ে কলোনির মাঠে পাঠিয়ে দেয়। এ সময়ে বেশ কয়েকজন নারীসহ শ্রমিকরা আহত হন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, শ্রমিকদের আগেই বলা হয়েছিল কলোনির মাঠে ইফতারের আয়োজন করতে। রাজপথে ইফতারে জন্য তাদের কোনো অনুমতি ছিল না। তাই কলোনির মাঠে যেতে বলা হয়েছিল।
ভাগ্নের হাতুড়ির আঘাতে বৃদ্ধ নিহত
মাগুরা প্রতিনিধি
মাগুরায় ভাগ্নের হাতুড়ির আঘাতে আব্দুল কুদ্দুস মোল্যা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। জেলার মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জায়গা জমিসহ বিভিন্ন কারণে আব্দুল কুদ্দুস মোল্যার সঙ্গে তার ভাগ্নের বিবাদ চলছিল। এর জেরে শুক্রবার (৭ মে) সন্ধ্যায় ভাগ্নের হাতুড়ির আঘাতে গুরুতর আহত হন কুদ্দুস। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে শনিবার (৮ মে) রাতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এছাড়া অভিযুক্তদের অচিরেই আইনের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন পুলিশের এই কর্মকর্তা।
খুলনায় আবারও দাম বেড়েছে মুরগির
স্টাফ রিপোর্টার
খুলনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির তালিকা ক্রমে দীর্ঘ হচ্ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মুরগরির দাম। খুলনা মহানগরীতে গত এক সপ্তাহ ধরে দুই শ্রেণির মুরগি মূল্য বেশ চড়া রয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে টার্গেট করে মুরগির দাম বৃদ্ধি করা হয়েছে বলে ক্রেতাদের অভিযোগ।
শনিবার (৮ মে) মহানগরীর কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, প্রতি কেজি ব্রয়লার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে কর্ক ২০০, সোনালি ২২০ টাকায় বিক্রি হচ্ছে। পিছিয়ে নেই সাদা লেয়ার ও লাল মুরগির দামও। এটিও যথাক্রমে বিক্রি হচ্ছে ২২০ ও ২৫০ টাকায়। এছাড়া দেশি মুরগির প্রতিকেজি ৪৩০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
গত এক সপ্তাহ আগে খুলনার বাজারে ব্রয়লার প্রতিকেজি ১২০, কর্ক ১৭০, সোনালি ১৯০, সাদা লেয়ার ১৯০ ও লাল মুরগি ২২০ টাকায় বিক্রি হয়েছে। আর দেশি মুরগি প্রতিকেজি ৩৮০ টাকায় বিক্রি হয়েছে।
নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের মুরগি বিক্রেতা সেলিম শেখ জানান, সাধারণত শীত মৌসুমে মুরগির উৎপাদন কমে যায়। তখন দামও চড়া থাকে। কিন্তু এখন দাম বৃদ্ধির কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। তবে খোড়া অজুহাত হিসেবে বলেন, বর্তমানে খাবারের দাম বৃদ্ধির কারণে মুরগীর দাম বেড়েছে।ঈদের দুই একদিন আগে আরও এক দফা বাড়তে পারে বলে যোগ করেন সেলিম শেখ।
অপরদিকে নগরীর ময়লাপোতা সান্ধ্য বাজারের মুরগি বিক্রেতা মানিক এ প্রতিবেদককে জানান, বাজারে সব ধরনের মুরগির দাম বেড়েছে।
বাজারের আসা শহিদুল ইসলাম নামের এক ক্রেতা জানান, ঈদ অথবা উৎসবে ব্যবসায়ীরা নিজের গরজে দাম বৃদ্ধি করে। দাম বৃদ্ধির জন্য তাদের কোনো কারণ লাগে না।
চোরাই পথে ভারত থেকে আসা ৪ জনকে কোয়ারেন্টাইনে পাঠালেন এসিল্যান্ড
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চোরাই পথে ভারত থেকে আসা চারজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন। শনিবার (৮মে) সন্ধ্যা সাড়ে ৭টার তাদের অ্যাম্বুলেন্স যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
তারা হলেন, সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাসপাড়া গ্রামের শিকদার পাড়ার ফজলু ব্যাপারীর ছেলে শাকিল হোসেন, নুরু ব্যাপারীর ছেলে শাহজালাল ও তার স্ত্রী রাণী খাতুন তাদের আত্মীয় কুমিল্লার শফি প্রধানের ছেলে রবিন প্রধান।
গ্রামবাসী জানান, তারা ভারত থেকে চোরাই পথে দেশে আসে। শুক্রবার (৭ মে) তারা গ্রামে অবাধ চলাফেরা শুরু করে। শনিবার (৮ মে) বিকেলে বিষয়টি জানাজানি হলে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়ানোর আশঙ্কায় প্রশাসনকে জানানো হয়। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান ও স্থানীয় তিতুদহ ক্যাম্প পুলিশ তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠান।
এ বিষয়ে গড়াইটুপি ইউপি সদস্যও ওই গ্রামের বাসিন্দা মো. আসাদ জানান, ভারত থেকে অবৈধভাবে এসে তারা গ্রামে অবস্থান করেছিলেন। তারা সবাই ভারতে একটি বেকারিতে চাকরি করতেন। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের মধ্যে তারা গোপনে খাসপাড়া গ্রামে আসেন। এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের সহায়তায় তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান রাজু বলেন, ভারত থেকে আসা চারজনের খাসপাড়া গ্রামে অবস্থানের খবরে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। দ্রুত বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করি।পরে উপজেলা প্রশাসন এসে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠান।
চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জানান, প্রাথমিকভাবে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সুন্দরবন: বারবার আগুন, তবুও উদাসীন বন বিভাগ
খুলনাঞ্চল রিপোর্ট
সুন্দরবনে গত দুই দশক ধরে বারবার আগুন লাগছে কিংবা পরিকল্পিতভাবে আগুন লাগানো হচ্ছে। ফলে ক্ষতি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বনটির। কিন্তু অগ্নিকা- প্রতিরোধে গত দুই দশকে সচেতনতা তৈরির জন্য মাইকিং এবং কিছু পরিকল্পনা নেওয়া ছাড়া বাস্তবে তেমন কোনো কাজই হয়নি। দ্রুত আগুন নেভানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল রিভার ফায়ার স্টেশন নির্মাণের। কিন্তু এ ক্ষেত্রেও নেই তেমন কোনো অগ্রগতি।
বাগেরহাটে অবস্থিত সুন্দরবন পূর্ব বন বিভাগ অফিসের তথ্য অনুযায়ী, ২০০২ সাল থেকে এ পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকায় শুস্ক মৌসুমে আগুন লেগেছে মোট ২৪ বার। তবে স্থানীয় লোকজন ও বনজীবীদের তথ্য অনুযায়ী এই সংখ্যা ৩০। আগুনে পুড়ে গেছে কমপক্ষে ৭০ একর বনভূমির গাছপালা। অগ্নিকা-ের অধিকাংশ ঘটনাই ঘটেছে বনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে। খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে কখনও আগুন লাগেনি।
অনুসন্ধানে জানা গেছে, মাছ ও কাঁকড়া ধরা, মধু আহরণ, গোলপাতা কাটাসহ বনজ সম্পদ আহরণে সুন্দরবনে যান বনজীবীরা। তাদের ফেলে দেওয়া বিড়ি-সিগারেটের আগুন থেকে বনে আগুন লাগে। মধু সংগ্রহের পর মৌয়ালদের ফেলে দেওয়া মশাল থেকেও আগুন লাগে। মাছ ধরার সুবিধার্থেও বেশ কয়েকবার আগুন লাগিয়েছে স্থানীয় কিছু লোক। আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় একাধিক মামলাও হয়েছে। কিন্তু ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বেশিরভাগই ধরা পড়েনি।
স্থানীয়রা জানান, বনের দাসের ভারানি, নাংলি ও ধানসাগরসহ কয়েকটি এলাকায় বর্ষাকালে জলাবদ্ধতা হয়। সেখানে বর্ষাকালে শিং মাছসহ বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। গাছপালা-লতাগুল্ম না থাকলে মাছ ধরতে সুবিধা হয়। তাই একটি অসাধুচক্র আগুন লাগিয়ে গাছপালা-লতাগুল্ম পরিস্কার করে ফেলে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার সমকালকে জানান, ইতোপূর্বে মানুষের কারণে আগুন লাগার কিছু ঘটনা ঘটেছে। তবে তাদের ধারণা, এবার আগুন লেগেছে প্রাকৃতিক কারণে। তিনি বলেন, বনের মধ্যে গাছের পাতা পড়ে পুরু স্তর তৈরি হয়, জোয়ারের পানিতে ওই পাতা পচে যায়। এর ফলে পাতার মধ্যে মিথেন গ্যাস তৈরি হয়। সেই মিথেন থেকেই এবার আগুন লেগেছে।
সর্বশেষ গত ৩ মে দুপুরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন লাগে। দুর্গম এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে বিড়ম্বনায় পড়ে ফায়ার সার্ভিস। এ ছাড়া পানির অভাবে আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়। এর আগে গত ৮ ফেব্রুয়ারি বনের ধানসাগর এলাকায় আগুন লেগেছিল।
প্রতিটি অগ্নিকা-ের ঘটনার পর বন বিভাগ তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত কমিটিগুলো গত দুই দশকে যেসব সুপারিশ করেছে তার অধিকাংশই বাস্তবায়ন হয়নি। সুপারিশগুলোর মধ্যে ছিল- বনরক্ষীদের টহল কার্যক্রম জোরদার, তিনটি পর্যবেক্ষণ টাওয়ার তৈরি, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ৩৫ কিলোমিটার এলাকায় নাইলনের দড়ি দিয়ে বেড়া নির্মাণ, আগুন লাগলে তা নিয়ন্ত্রণে বন বিভাগের জনবল বাড়ানো, রিভার ফায়ার স্টেশন নির্মাণ, বনসংলগ্ন ভরাট হয়ে যাওয়া ভোলা নদী, ৪০ কিলোমিটার খাল ও তিনটি পুকুর পুনঃখনন। আগুন লাগা প্রতিরোধে বন বিভাগ সচেতনতা তৈরির জন্য মাইকিং করেছে। কিন্তু এর বাইরে অগ্নিকা- প্রতিরোধে বন বিভাগের দৃশ্যমান কোনো কার্যক্রম নেই।
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির খুলনা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, আগুন প্রতিরোধে বন বিভাগের উদাসীনতা রয়েছে। এ ছাড়া বনসংলগ্ন এলাকায় রিভার ফায়ার স্টেশন না থাকায় আগুন নেভাতে অনেক সময় লেগে যায়।
সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, বারবার আগুন লাগলেও তা প্রতিরোধে বন বিভাগের তেমন কোনো পদক্ষেপ নেই। এ বিষয়টি সবচেয়ে উদ্বেগজনক। তাদের উদাসীনতার কারণে বারবার আগুন লেগে বনের ক্ষতি হচ্ছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, আগুন লাগলে বন বিভাগ ও ফায়ার সার্ভিস তা নেভানোর উদ্যোগ নেয়। কিন্তু আগুন যাতে না লাগে সেজন্য তাদের কোনো পদক্ষেপ নেই।
তবে বন বিভাগের উদাসীনতার অভিযোগ অস্বীকার করে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, মাছ ধরার সুবিধার্থে এর আগে যারা আগুন লাগিয়েছিল, তাদের বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। তাদের বেশ কয়েকজনকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি জানান, বন বিভাগের নিজস্ব কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। আগুন লাগলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। এ ছাড়া তারা যেখানে আগুন লেগেছে তার চারপাশে দ্রুত ফায়ার লাইন কাটেন, যাতে আগুন আর বাইরে ছড়াতে না পারে।
ফায়ার সার্ভিসের খুলনার উপপরিচালক মো. আকরাম হোসেন বলেন, বনসংলগ্ন শরণখোলা ও শ্যামনগরে দুটি রিভার ফায়ার স্টেশন নির্মাণের জন্য একটি প্রকল্প তৈরি করা হচ্ছে।
খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান বলেন, যে এলাকাগুলোতে বারবার আগুন লাগছে, সেখানকার নদী-খাল ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় লোকজন সহজেই বনের মধ্যে ঢুকতে পারছে। অনেক সময় তাদের বিড়ি-সিগারেটের উচ্ছিষ্টাংশ থেকে আগুন লাগছে। বনসংলগ্ন যেসব নদী-খাল ভরাট হয়ে গেছে সেগুলো সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় পুনঃখনন করা হবে। নাইলনের দড়ি দিয়ে বেড়া নির্মাণের বিষয়টি আরেকটি প্রকল্পের আওতায় পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
তিনি বলেন, আগুন লাগা প্রতিরোধের জন্য সুন্দরবনে বনজীবীদের প্রবেশ বন্ধ করতে হবে। আর তার জন্য প্রয়োজন তাদের বিকল্প জীবিকায়ন। সে উদ্দেশ্যে একটি প্রকল্প অনুমোদনের জন্য বন অধিদপ্তরে পাঠানো হয়েছে।
ফুলতলায় মানবিক শিক্ষক আসলাম হোসেন
ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি ঃ
ফুলতলার ঐতিহ্যবাহি খানজাহানপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় পায়গ্রাম কসবা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আসলাম হোসেন (৫৩) গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং অসহায় ও আর্থ পীড়িতদের পাশে দাড়ানোই তার নেশা। তবে বুকভরা সাধ থাকলেও সাধ্য যে তার নাই। তাই বলে তার জনহিতকর কর্মকান্ড থেমে থাকেননি। আজিজ ট্রাস্টের মাধ্যমে গত বছর তিনি অন্ততঃ ২০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শ্ক্ষিাবৃত্তি এবং অসুস্থ্যদের জন্য চিকিৎসার সহায়তার ব্যবস্থা করেন। গত ২০২০ সালের শুরুতেই করোনার প্রথম ধাপে লকডাউনে পড়ে স্বল্প আয়ের কর্মহীন অসহায় প্রায় আড়াই শত পরিবারের জন্য এবং এ বছর করোনার দ্বিতীয় ধাপের লকডাউনে আরও দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেছেন। জনকল্যাণে তার নিস্বার্থ এ উদ্যোগের জন্য এলাকার বিশিষ্ট শিল্পপতি কাজী খেলাফত হোসেন বাচ্চু, বিএমএর সাবেক মহাসচিব প্রফেসর ডাঃ কাজী শহিদুল আলম, বেলজিয়াম প্রবাসি কাজী শারাফাত হোসেন এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা লে. কর্নেল কাজী সেলিম উদ্দিন আর্থিক সহায়তা প্রদান করেন। আর্ত মানবতার সেবায় মাষ্টার আসলাম হোসেন আমৃত্য তিনি অসহায় দুস্থদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ঝিনাইদহে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কোটচাদপুরে করোনায় কর্মহীন হয়ে পড়া ৭ শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বিকেলে কোটচাদপুর পৌর এলাকায় স্বাস্থ্যবিধি মেনে নিজ উদ্যোগে এ খাদ্যাসামগ্রী বিতরণ করেন কোটচাদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাদিয়া আক্তার পিংকি।এসময় পৌর এলাকার বিভিন্ন অসহায় মানুষের হাতে চাল, ডাল, তেল আলুসহ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। করোনাকালে খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্ররা।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবধনা
রূপসা প্রতিনিধি ঃ
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার কে রূপসা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ৯ মে উপজেলা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এছাড়া নতুন নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম কে সংবধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সহ সভাপতি এম মুরশিদ আলী, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, যুগ্ম সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচার্য্য, সিনিয়র সাংবাদিক ইউসা মোল্লা, সদস্য এইচ এম রোকন, মোঃ ফিরোজ শেখ, এ্যাড.এস. এম.আরিফুল ইসলাম প্রমূখ।
তেরখাদায় কৃষকদের ধান ন্যায্য মূল্যে ক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
তেরখাদায় খাদ্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল সকাল ১১টায় নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের ধান ন্যায্য মূল্যে ক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, ওসিএলএসডি টোকন ভৌমিক, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স প্রমুখ। উল্লেখ্য লটারীর মাধ্যমে নির্বাচিত ১৭৩১ জন কৃষকের নিকট থেকে ২৭/- টাকা কেজি দরে জনপ্রতি এক মেট্টিক টন ধান ক্রয় করা হবে বলে জানা যায়।
মহেশপুরে ধান-চাল ক্রয়ের উদ্বোধন করলেন এম,পি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে খাদ্য গুদামে গতকাল রোববার সকালে এবার ইরি-বোরো মৌসুমের ধান-চাল ক্রয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সকালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল ধান-চাল ক্রয় কাজের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত ইরি-বোরো মৌসুমের ধান-চাল ক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল,অভিষেক বিশ^স,উপজেলা মিল মালিক সমিতির সভাপতি শাহানেওয়াজ খোকন প্রমুখ।
উল্লেখ্যঃ এবার ইরি-বোরো মৌসুমের সরকার এবার প্রতিকেজি ধান ২৭ টাকা হারে ২৬৫০ মেঃটন ও প্রতি কেজি চাল ৪০ টাকা হারে ১০৮২ মেঃটন ক্রয় করবেন বলে জানান খাদ্য গুদাম কর্মকর্তা অভিষেক বিশ^স।
মহেশপুরে এতিম শিশুদের সাথে ইফতার করলেন এম,পি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর এতিম শিশুদের মাঝে গতকাল রোববার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতারি বিতরন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল। পরে তিনি এতিম খানায় এতিম শিশুদের সাথে ইফতারি করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আজসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাজান আলী,সাধারণ সম্পাদক আকিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক মুকুল গাজি,আওয়ামীলীগ নেতা মন্টু মিয়া, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুসসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
মোরেলগঞ্জে সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ২৩শ’ পরিবার
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোরেলগঞ্জে সদর ইউনিয়নে দুই হাজার ৩৬৯ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার নগদ ৪৫০ টাকা।
রোববার দুপুরে পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর এ উপহার জনপ্রতি ৪৫০ টাকা বিতরণ করেন আওয়ামী লীগ নেতা জনপ্রিয় ইউপি চেয়ারম্যান এইচএম মাহমুদ আলী, ইউপি সচিব মো. সালাহ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসারের উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, ইউপি সদস্য মিলন শেখ, আব্দুল লতিফ কাজী, শহিদুল ইসলাম, জামাল হোসেন, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, মো. মিজান তালুকদার, জাহানারা বেগম, পারভীন আক্তার প্রমুখ।
এ সময় চেয়ারম্যান মাহমুদ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে ডিজিটাল বাংলার সুফল সাধারণ মানুষের দ্বার প্রান্তে পৌছে দিচ্ছেন। তিনি এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।
বটিয়াঘাটায় সাংবাদিকের ওপর হামলা
বটিয়াঘাট প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক যুগান্তর ও স্থানীয় দৈনিক প্রবর্তন পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি মোঃ শাওন হাওলাদার এর উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে নিষিদ্ধ ঘোষিত জামায়াত ইসলামের সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উপজেলা কমিটির কোষাধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম ও তার সঙ্গীয় ৩/৪ জন দূষ্কৃতিকারী। এ ব্যাপারে থানায় গতকাল শনিবার ভূক্তভোগী শাওন হাওলাদার বাদী হয়ে ৩১২ নং জিডি এন্ট্রি দায়ের করেছেন। তিনি ইতিপূর্বেও আশংঙ্কা করে অনুরুপ একাধিক সাধারণ ডায়েরীও দায়ের করেছেন। জিডি সূত্রে প্রকাশ, গতকাল শনিবার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন হাওলাদারের সাথে উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ও সদর ইউনিয়নের সেক্রেটারী মোঃ তরিকুল ইসলামের মধ্যে জায়গা-জমি ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। শাওন হাওলাদার মূল মালিকের ক্রয় ও ষ্ট্যাম্প বায়নাসূত্রে উক্ত জমিতে ভোগদখলে থাকা অবস্থায় গতকাল শনিবার বেলা সাড়ে ১২ টায় জামায়াত নেতা তরিকুল ইসলাম সহ সঙ্গীয় আরও ৩/৪ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী কিসমত ফুলতলা বরফ কলের মোড়ে শাওন হাওলাদারের ভোগ দখলীয় জমিতে অনধিকার প্রবেশ বসত ঘর ও ঘেরা বেড়া ভেঙ্গে ফেলার চেষ্টা করে গৃহ নির্মানের চেষ্টা চালায়। এসময় শাওন হাওলাদার ও তার বোনের নন্দাই সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, ছোট ভাই রফিক হাওলাদার ছোটন, জমির মূল মালিক সৌমেন বিশ্বাস সহ অন্যান্য লোকজন বাঁধা দিতে এলে জামাত নেতা তরিকুলের নেতৃত্বে কতিপয় দুষ্কৃতিকারী শাওন হাওলাদারের উপর চড়াও হয়। এতে ক্ষিপ্ত হয়ে উক্ত জামায়াত নেতা ও তার বাহিনী শাওনের উপর হামলা চালিয়ে কিল ঘুষি মেরে লীলা ফোলা জখম করে এবং যাওয়ার সময় রগ কেটে ফেলা সহ জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। ভূক্তভোগী শাওন হাওলাদার এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। উলেখ্য উক্ত জামায়াত নেতা তরিকুল ইসলামের বিরুদ্ধে অতিঃপুলিশ সুপারের গাড়ীতে আগুন লাগানো সহ বিভিন্ন থানায় একাধিক নাশকতার মামলা ও সাধারণ ডায়েরী রয়েছে। উক্ত মামলায় জামিন নিয়ে সে আবারো পূনরায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এব্যাপারে ভূক্তভোগী শাওন হাওলাদার প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে মোঃ তরিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সকল ঘটনা মিথ্যা ও অসত্য বলে জানান। এমনকি তিনি কোন জামায়াত শিবিরের নেতা নয় বলেও জানান।
দেবহাটায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে ঈদ উপহার বিতরণ
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদে রবিবার সকালে (৯ই মে) ২০২০-২০২১ অর্থ বছরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ নগদ অর্থ ৪৫০ টাকা হারে বিতরণ করা হয়। উক্ত নগদ অর্থ বিতরণ কালে সার্বিক বিষয়ে পরিদর্শন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বসার। দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন এর সভাপতিত্বে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা সহকারী প্রোগ্রামার ও ইউনিয়ন ট্যাগ অফিসার ইমরান হোসেন, ইউপি সচিব গোলাম রাব্বানী সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবধনা
রূপসা প্রতিনিধি ঃ
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার কে রূপসা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ৯ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অনুষ্ঠিত হয়। এছাড়া নতুন নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম যোগদান করায় তাকে ও সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সহ সভাপতি এম মুরশিদ আলী, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, যুগ্ম সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচার্য্য, সিনিয়র সাংবাদিক এইচ এ রোকন,ইউসা মোল্লা, সদস্য এ্যাড:এস. এম.আরিফুল ইসলাম,মো:ফিরোজ শেখ প্রমূখ।











































