Home আঞ্চলিক শেখ সোহেলের মাতার আত্মার মাগফিরাত কামনায় ইফতার বিতরণ

শেখ সোহেলের মাতার আত্মার মাগফিরাত কামনায় ইফতার বিতরণ

10


বৃহস্পতিবার বাদ আসর নগরীর খালিশপুর নিউজ প্রিন্ট মোড়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের মাতা মরহুমা রাজিয়া নাসের আত্মার মাগফিরাত ও মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের মাতা বেগম রিজিয়া শহীদের সুস্থতা কামনায় ১৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. সাকিব হাওলাদারের উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশীদ আহম্মেদ টোনা, এস এম মোর্শেদ আহম্মেদ মনি, জিয়াউল হক খোকন, মহানগর যুবলীগ সদস্য কাজী কামাল হোসেন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, মাসুম-উর-রশিদ, জুয়েল হোসেন দিপু,  মশিউর রহমান সুমন, মিলন, জাফিরুল হক মুরাদ, মাসুম, ছাত্রলীগ নেতা মো. মাহমুদুল ইসলাম সুজন, রিয়াদ, মোল্লা হাফিজুর রহমান রনি, ওয়ালিদ হোসেন হিমু সিকদার, জাফরি হাসান নাইম, আব্দুর রহমান, শাহরিয়ার আকন, আমির হামজা আমান প্রমুখ।


শেখ শহীদ আলীর রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষে ইফতার বিতরণ


বৃহস্পতিবার বাদ আসর পবিত্র মাহে রমজান উপলক্ষে যুবলীগ নেতা মরহুম শেখ শহীদ আলীর রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আনিছুর রহমান পপলু,

প্যানেল মেয়র ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আকবর টিপু, মরহুমের দুলাভাই একরামুল কবির মিল্টন, ভাই শেখ সোয়েব আলী, শেখ সোহেল আহমেদ, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, ভাইগ্নে সাদমান কবির সৌমিক, সন্তান অধী ও আইমান, এলাকাবাসী শাহ নেওয়াজ জনি, ওয়াসিম আহমেদ, মোয়াজ্জেম হোসেন, লতিফ, রাসিদ, শাহ নেওয়াজ, আরজু, রানা প্রমুখ।