Home আঞ্চলিক উপহার হিসেবে ভারতকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাল বাংলাদেশ

উপহার হিসেবে ভারতকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাল বাংলাদেশ

16

শুভেচ্ছা উপহার হিসেবে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে ১০ হাজার রেমডেসিভির প্রথম চালান পাঠাল বাংলাদেশ। বৃহস্পতিবার বিকালে বেনাপোল বন্দর দিয়ে এ ওষুধ পাঠানো হয়েছে ভারতে।

কাস্টমস ও ওষুধ প্রেরণের কাজে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান রবি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রবিউল ইসলাম রবি জানান, বেনাপোল বন্দর দিয়ে আজ বিকলে ৩৩৪ কার্টন অর্থাৎ ১০ হাজার পিস রেমডেসিভি ভারতে পাঠানো হয়েছে। ভারতের রেড ক্রিসেন্ট সোসাইটি ও কলকাতার বাংলাদেশি হাইকমিশনার ওপারে পেট্রাপোল বন্দরে এ ওষুধ গ্রহণ করেন। বাংলাদেশের পক্ষে কাস্টমসের ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান ও বিজিবির পক্ষে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা এ সময় উপস্থিত ছিলেন।  

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, ভারতে করোনার পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার সে দেশের মানুষের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছেন। তবে এ ওষুধের মধ্যে প্রয়োজনীয় রেমডেসিভিরও রয়েছে। ভারতে এখন প্রচুর রেমডেসিভির সংকট। সেই কারণে এ ওষুধ পাঠানো হচ্ছে ভারতে।

ভারতে করোনা অবনতি হওয়ায় গত ৩০ এপ্রিল বাংলাদেশ সরকার জরুরি সহায়তার ঘোষণা দেয়।

– বেনাপোল (যশোর) প্রতিনিধি