Home আঞ্চলিক বাড়ির ডেকোরেশন দেখাতে নিয়ে গিয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ

বাড়ির ডেকোরেশন দেখাতে নিয়ে গিয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ

10

যশোরে বাড়ির ডেকোরেশন দেখাতে নিয়ে গিয়ে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে যশোর শহরতলী খোলাডাঙ্গা উত্তরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- খোলাডাঙ্গার নূর আলীর ছেলে ইমামুল হক ছোট (২২) ও মৃত ওয়াজেদ আলীর ছেলে লুৎফর রহমান (৬০)।

ওই কিশোরীর মা বুধবার কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগে মামলা করলে তাদের গ্রেফতার করে পুলিশ।

মামলায় স্কুল শিক্ষার্থীর মা উল্লেখ করেছেন, তার মেয়ে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার মেয়েকে ইমামুল বাড়ির পাশে লুৎফর রহমানের চারতলা বাড়ির ডেকোরেশন দেখাবে বলে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ সময় বাড়ির মালিক লুৎফর রহমানও তাকে ধর্ষণ করেছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী ওই স্কুলশিক্ষার্থীর মা থানায় মামলা করার পর পুলিশি অভিযানে ইমামুল ও লুৎফরকে গ্রেফতার করা হয়। এরপর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

-যশোর অফিস