টিভি পর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের শিশু উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনিসেফ বাংলাদেশ। ভ্যাকসিন গ্রহণে উৎসাহ দিতেই তাকে নিয়ে বিশেষ প্রচারণায় নেমেছে প্রতিষ্ঠানটি। আর সেখানে এই মডেলকে এভাবেই পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। সংস্থাটি মেহজাবীনের ছবি ব্যবহার করে নিজেদের ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশের একজন শীর্ষ মডেল এবং আমাদের সবার প্রিয় অভিনেত্রী মেহজাবীন বিশ্বাস করেন, আমাদের একের স্বাস্থ্য অপরের স্বাস্থ্যের ওপর পুরোপুরি নির্ভরশীল। তাই ইউনিসেফের সাথে, সঠিক সময়ে টিকা নিয়ে কেবল নিজেরই নয়, আশপাশের সকল মানুষকেও সুরক্ষিত রাখার অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।’
বিনোদন ডেস্ক











































