Home আঞ্চলিক কেশবপুর উপজেলা কৃষকলীগ কৃষকের ধান কেটে সহযোগিতা করল

কেশবপুর উপজেলা কৃষকলীগ কৃষকের ধান কেটে সহযোগিতা করল

16

কৃষক বাঁচলে বাঁচবে দেশ,এমন  স্লোগানকে সামনে রেখে  বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী যশোর জেলার কেশবপুর উপজেলার প্রতিটি নেতাকর্মী কৃষকের পাশে থেকে ধান কেটে ও মাড়াই করাসহ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন যশোর জেলার কৃষক লীগের সংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ । ধান কাটাসহ কৃষি সম্পর্কিত যেকোনো সমস্যায় কেশবপুর উপজেলা কৃষক লীগের স্থানীয়  নেতাদের সঙ্গে যোগাযোগ করার জন্য কৃষক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা কৃষকলীগের সভাপতি,সৈয়দ নাহিদ হাসান। তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষক লীগ কেশবপুর উপজেলা শাখার প্রতিটি নেতাকর্মীর জীবন বাজি রেখে আপনাদের সহায়তা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে।

মঙ্গলবার কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের মুকুন্দ চন্দ্র দাসের ৮৮ শতক  জমির পাকা ধান কেটে দেয়া কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় কৃষক লীগ কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রমেশচন্দ্র দত্ত বলেন, কেশবপুর উপজেলার যেখানেই কৃষক ধান কাটা নিয়ে বিপদে পড়বে সেখানেই কৃষক লীগের নেতারা ধান কেটে কৃষকের গোলায় তুলে দেবে।তিনি বলেন,প্রতিটি ইউনিয়নে অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার জন্য ২০ জন করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

এ সময় কেশবপুর পৌর কৃষক লীগের  সহ–সভাপতি, প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ–সাধারণ সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উজ্জল অধিকারী, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জিএম হোসেনসহ  কেশবপুর উপজেলা , পৌর ও ইউনিয়ন কৃষকলীগের নেতারা উপস্থিত ছিলেন।

– আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি,