Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

14

ঈদের আগে  বেসরকারি জুট মিল শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি শ্রমিক কর্মচারী ফেডারেশনের 

ফুলবাড়ীগেট, (খুলনা ) প্রতিনিধি

বেসরকারি পাট , সুতা , বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন নেতৃবৃন্দের এক জরুরি সভা সোমবার বিকাল ৪টায় গাফফারফুড মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় । মহসেন জুট মিলের শ্রমিক নেতা কাজী আমির মুন্সির সভাপতিত্বে ও  বেসরকারি পাট , সুতা , বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন বেসরকারি পাট , সুতা , বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক ফেডারেশনের  নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দিন, শমিক  ফেডারেশনের সহ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি , আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সভাপতি কাবিল হোসেন,  সাধারন সম্পাদক ও মোঃ নিজামউদ্দিন, শ্রমিক নেতা আলী আকবার মোড়ল , শেখ বাবুল হোসেন প্রমুখ । সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন করোনার ২য় ধাপে শ্রমিক পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে , পবিত্র ঈদ উল ফিতরের পুর্বে ব্যক্তিমালিকানা জুট মিলের শ্রমিক কর্মচারিদের চুড়ান্ত পাওনা পরিশোধের জোর দাবি জানান শ্রমিক নেতৃবৃন্দ , এছাড়া আগামি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বেসরকারি পাট , সুতা , বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর পক্ষ থেকে র‌্যালী ও  আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহিত হয় ।

চুলার আগুনে পাঁচ পরিবার নিঃস্ব

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরে রান্না ঘরের আগুনে পাঁচ পরিবারের বসতঘর ও রান্নাঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার খড়িঞ্চি গ্রামে এঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।ততক্ষণে আগুন সবকিছু ভস্মিভূত করেছে।

ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবার হলেন, প্রভাস রায়, সাধন রায়, সুজিত রায়, হরিদাস রায় ও রণজিৎ রায়। এদের মধ্যে প্রভাস রায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার বসতঘরের আসবাবপত্র, টেলিভিশন, জামাকাপড়সহ সবকিছু পুড়ে ছাই হয়েছে।

স্থানীয় স্বাস্থ্যকর্মী মহিতোষ ম-ল বলেন, দুপুরে সুজিত রায়ের মেয়ে দিপা রায় রান্না করছিল। হঠাৎ আগুন উপরে উঠে রান্না ঘর ধরে যায়। একেএকে আগুন লাগে বাকি ঘরগুলোতে।

খেদাপাড়া ক্যাম্পের আইসি এসআই গোলাম রসুল বলেন, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পাঁচ মিনিটে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আগুনে পাঁচ পরিবারের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে মণিরামপুর ফায়ার স্টেশনের কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ব্যাপারে অধিকতর জানতে চাইলে স্টেশন অফিসার আবু আহসান ফোন ধরেননি।

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে আঁখি মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের উত্তর বাধাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

শিশুটির মা স্বামী পরিত্যক্তা অনু বেগম জানান, তার মেয়েটি সকালে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসী পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।

বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রীপারাপার বন্ধ

বেনাপোল প্রতিনিধি

করোনা সংক্রমণ রোধে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। এ কারনে ভারতের পেট্রাপোল বন্দরে শতশত বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটকা পড়েছে।বেনাপোল চেকপোস্টে ও বেশকিছু ভারতীয় শিক্ষার্থীরা আটকা পড়েছে। এদের মধ্যে অনেকের ভিসা শেষের পথে। আবার অনেকের কাছে টাকা পয়সা ও নেই। সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ রয়েছে। তবে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক ভাবেই চলছে। পরবর্তী আর কোন নির্দেশনা না আসলে আগামী ৯ মে পর্যন্ত সময় এ আইন বলবৎ থাকবে।

জানা গেছে, দিন যতই বাড়ছে ভারত ভ্রমণকারীদের মাধ্যমে করোনা সংক্রমণ ও আক্রান্ত বাড়ছে। এমনকি ভারত ভ্রমণে অনেকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন ও করছে। দেশে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর মিছিলও বাড়ছে। মার্কিন স্বাস্থ্য সংস্থা সিডিসি তারাও ভারত ভ্রমণে করোনা আক্রান্তের ঝুঁকির বিষয়ে সম্প্রতি সতর্ক করেছে।

বিষয়টি মাথায় রেখে গত মাসের ২৯ মার্চ বাংলাদেশ সরকার সতর্কতা হিসেবে ১৮টি বিধিনিষেধ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে ইমিগ্রেশনসহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠায়। এর মধ্যে একটি ধারা ছিল যারা ভারত থেকে ফিরবেন অবশ্যই ব্যক্তিগত খরচে ১৪ দিন বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরে সংক্রমণ ঝুঁকিমুক্ত হলে ফিরবেন বাড়িতে। কিন্তু এসব নির্দেশনা বাস্তবায়ন করেও করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। অবশেষে বাধ্য হয়ে গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি বৈঠকে ১৪ দিনের জন্য সীমান্তপথে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত বন্ধে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

এদিকে সরকারের এ সিদ্ধান্তকে অনেকে সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকে মনে করছেন বন্ধ ঘোষণায় দুই দিনের সময় বেঁধে দিলে ভালো হতো। হঠাৎ করে ইমিগ্রেশন বন্ধ কার্যক্রম ঘোষণার এ তথ্য জানতে না পারা অনেকে যাত্রী সকাল থেকে ভিড় করছেন বেনাপোল ও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন অফিসের সামনে। এসব যাত্রীদের মধ্যে অধিকাংশ রয়েছে চিকিৎসা সেবী, বাণিজ্য ও শিক্ষা গ্রহণে যাতায়াতকারী। আটকেপড়া এসব যাত্রীদের অনেকের একদিকে যেমন ভিসা শেষের পথে তেমনি অর্থনৈতিক অবস্থাও সংকটের মধ্যে। এতে তারা বলতে গেলে অনেকটা অসহায় হয়ে পড়েছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ১৪ দিন ইমিগ্রেশন বন্ধের নির্দেশনা পত্র ইতিমধ্যে তিনি হাতে পেয়েছেন। সকাল থেকে যাত্রীদের পাসপোর্টের যে আনুষ্ঠানিকতা সেটি বন্ধ রাখা রয়েছে। তবে চিঠির তথ্য অনুযায়ী হাইকমিশনার কর্তৃক বিশেষ অনুমতিপত্র যদি কারো থাকে তার যাতায়াতে বাধা নেই।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, সরকারের নিষেধাজ্ঞায় সকাল থেকে কোনো যাত্রী ভারতে প্রবেশ করেনি। ভারত থেকেও কোনো যাত্রী বাংলাদেশে আসেনি। তবে বাণিজ্যেও ক্ষেত্রে কোনো বিধি নিষেধ না থাকায় এ পথে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি ও বন্দর থেকে পণ্য খালাস সচল রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার হাবিবুর রহমান জানান, গতকাল সর্বশেষ ভারত থেকে ৫৭০ জন বাংলাদেশি ফিরেছেন। এসব যাত্রীর মধ্যে ৩ জন করোনা পজিটিভ ছিল। এরা ভারতে গিয়েই করোনা আক্রান্ত হয়। আক্রান্তদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে আর করোনা নেগেটিভ সনদবিহীন ১১ জনকে বেনাপোল রজনীগন্ধা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রূপসা থানার ওসি জেলার শ্রেষ্ঠ ইনচার্জ হলেন

রূপসা প্রতিনিধি

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান ২৫ এপ্রিল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও জেলার ৯টি থানার মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট নিস্পত্তি,মামলা নিস্পত্তি,রেকর্ড সংখ্যক মাদকদব্র্য উদ্বার, অস্ত্র উদ্বার, উপজেলার করোনাকালে জন সচেতনতা বৃদ্ধিসহ গ্রেফতারী পরোয়ানা তামিলে বিশেষ অবদান রাখার জন্য সকল দিক সন্তোষ জনক হওয়ায় রূপসার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেনকে শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জে ক্রেস্ট ও সম্মাননা সদনপত্র প্রদান করেন। মার্চ মাসের সরকারী কাজে সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়। ওসি মোশাররফ হোসেন গত ১১ ফেব্রুয়ারী/২১ সালের রূপসা থানায় যোগদান করেন।

দেবহাটায়  আমের ফলন ভালো; বৈরী আবহাওয়ায় হতাশ চাষীরা

কে এম  রেজাউল  করিম  দেবহাটা:

আমের ফলন ভালো; বৈরী আবহাওয়ায় হতাশ চাষীরা। অনাবৃষ্টি, বৈরী আবহাওয়া আর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আশা-হতাশার দোলাচলে দুলছে আম চাষীর স্বপ্ন। অনাবৃষ্টি আর প্রখর তাপে আমের গুটি ঝড়ে পড়ছে। তার সাথে কিছু কিছু আমের গুটি ফেটে নষ্ট হয়ে যাচ্ছে।

চাষীরা গাছে স্প্রে করে ঔষধ প্রয়োগ করা পরও গুটি ঝড়া ও ফাটা বন্ধ হচ্ছে না। তারপরও করোনার প্রভাবে আমের বাজার পাবে কি না তা নিয়ে চাষীরা হতাশায় ভুগছেন।আম গাছের মুকুলের ডগায় ডগায় দোল খাচ্ছে আমের গুটি। দিন দিন বড় হচ্ছে আমের গুটি। আমের গুটিতে দোল খাচ্ছে আম চাষীর স্বপ্ন। নানা জাতের আম, স্বাধ এবং রংবেরঙের আমের রং লেগেছে চাষীর মনে। সোনালী এই স্বপ্ন পূরণে চাষীরা বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। তবে মনে রয়েছে শংঙ্কা অনাবৃষ্টি, করোনা প্রাদুর্ভাবও বছরের শুরু থেকেই লেগেই আছে।

বৈশাখের তান্ডব, বৃষ্টি, ঝূর্নিঝড় ও শীলা বৃষ্টি আমের শত্রু। প্রকৃতির সাথে মিতালী করে চাষীরা সোনালী স্বপ্ন বুকে ধারণ করে বাগান পরিচর্যায় ব্যস্ত রয়েছেন। আমের বাম্পার ফলনের আশা করছেন চাষীরা।

দেবহাটা  উপজেলা কৃষি অফিস থেকে জানাগেছে, উপজেলায় ৩৭০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। তাছাড়া বিভিন্ন ইউনিয়নে ছড়ানো ছিটানো আম গাছ রয়েছে। এলাকায় স্থানীয় জাতের পাশাপাশি আম রূপালী, হিম সাগর, গোপাল ভোগ, বোম্বাই লতা, মল্লিকা, ল্যাংড়া, ফজলি সহ বিভিন্ন জাতের আম বাগানের সংখ্যা বেশি। আমের মুকুল থেকে যে পরিমান গুটি ধরেছে তাতে প্রচুর ফলনও হয়েছে। তবে অনাবৃষ্টি আর বৈরী আবহাওয়ায় হতাশ হয়ে পড়েছে চাষীরা। কোড়া গ্রামের আম চাষী আকবার আলী, কাজিমহল্লা গ্রামের মীর রবিউল ইসলাম জানান, গাছে মুকুল আসার আগে বাগান পরিচর্যা শুরু করেছেন। মুকুল আসার পরে ও আগে দু’দফাসহ ছয় বার ছত্রাক নাশক স্প্রে করেছেন। তারপরও আমের গুটি ঝড়া ও ফাঁটা বন্ধ করতে পারেনি। এ বছরও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক পাওয়া যাচ্ছে না বিধায় বেশি পারিশ্রমিক দিয়ে বাগান পরিচর্যা করায় অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে।এ ব্যাপারে

উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর  জানান, এ বছর আম গাছে প্রচুর পরিমাণ আমের গুটি ধরেছে। প্রকৃতিক বিপর্যায়ের উপর কারও কোন হাত থাকে না। অনাবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় আমের গুটি ঝড়ে পড়ছে ও ফেঁটে যাচ্ছে। এ জন্য আমচাষীদের সকাল ও বিকালে আম গাছের গোড়ায় পানি ঢালতে ও গাছে পানি স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ থেকে কিছুটা হলেও আমের গুটি ঝড়া ও আম ফেঁটে যাওয়া বন্ধ হতে পারে।

এ বছর আম বাগান থেকে প্রতি হেক্টরে ২৯ থেকে ৩০   মেট্রিকটন আমের ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। করোনা প্রভাবে আমের বাজারে তেমন কোন প্রভাব পড়বে না। তবে বড় ধরণের কোন প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে দেবহাটার  আম চাষীরা ভালো ফলন পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পাইকগাছায় সড়কের পাশে যুবকের ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় সড়কের পাশে যুবকের ঝুলন্ত লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম পুস্পেন চন্দ্র মন্ডল (৩৩)। সে কয়রা থানার উত্তর চান্নির চক গ্রামের গনেশ চন্দ্র মন্ডলের ছেলে।

পাইকগাছা-কয়রা সড়কের আলমতলাস্থ নির্মানাধীন কৃষি কলেজের নিকট রাস্তার পাশে নিমগাছের ডালে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে তার পরিচয় জানা যায়নি। থানা পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইবি ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, রোববার সকালে পাইকগাছা-কয়রা সড়কের নির্মাণাধীন কৃষি কলেজের পাশে সরকারি রাস্তার পাশের নিম গাছে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। মৃত যুবকটির খালি গায়ে এবং পরনে ফুলপ্যান্ট ছিল। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি এজাজ শফী করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হোম কোয়ারেনটাইনে থাকায় তিনি বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানান। পিবিআই এবং সিআইবি বাংলাদেশ পুলিশের দুটি তদন্ত টিম ঘটনা স্থলে আসেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে এনআইডি কর্তৃপক্ষের সহায়তায় থানার ওসি এজাজ শফী মৃত যুবকের পরিচয় সনাক্ত করতে সক্ষম হন বলে তিনি জানান। ওসি এজাজ শফী জানান। তার পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে পরিবারের সাথে গোলোযোগ করে পুষ্পেন বাড়ী থেকে চলে আসে। এর এঘটনার উদ্ভব। তবে মৃত্যুটি রহস্য জনক। হত্যা না আত্মহত্যা পোষ্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলে জানালেন ওসি (তদন্ত) মোল্যা খালিদ হোসেন।

কেশবপুরে মাস্ক না পরার অপরাধে ৯ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা

আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি,

করোনা  ভাইরাস সংক্রোমন রোধে  সোমবার সকাল থেকে দুপর পর্যন্ত উপজেলা  প্রশাসন  কেশবপুর  শহরে অভিযান চালিয়ে  মাস্কবিহীন  ৯ ব্যাবসায়ী ও পথচারীর কাছ থেকে   ভ্রাম্যমান  আদালতের  মাধ্যমে ২ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করেছে। জরিমানা প্রাপ্তরা হলেন, আব্দুল আলিম মেডিকেল হল ২শ টাকা আজিজ শেখ পথচারী ৫শ টাকা আবু বক্কর ছিদ্দিকী,মুক্তা ইলেকট্রিক ২শ টাকা মনজুরুল ইসলাম, রহমান বস্ত্রালয় ৫শ টাকা মিহির দাস,মুক্তি ইলেক্ট্রনিক ২শ টাকা  পলাশ হোসেন, আছমা মেডিকেল ২শ টাকা  ইমামুল হোসেন, রাজ মেডিকেল ২শ টাকা জাকির হোসেন ২শ টাকা আলামিন হোসেন, মুসলিম কসমেটিক ২শ টাকা । নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষতাবলে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন  উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ইরুফা  সুলতানা। এসময়  নিবার্হী অফিসারের সার্টিফিকেট  অফিসার বিশ্বজিৎ, ভূমি অফিসের পেশকার ফারুক হোসেনসহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

খুলনায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিন নিয়েছেন ৭৬ হাজার ছয়শত ৪৯ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় সোমবার এ পর্যন্ত ৭৬ হাজার ছয়শত ৪৯ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ভোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৪৮ হাজার ছয়শত ৩৭ এবং মহিলা ২৮ হাজার ১২ জন। সোমবার মোট পাঁচ হাজার একশত ৬৪ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার তিনশত ২৩ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার আটশত ৪১ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ সাতশত ৩২ জন, বটিয়াঘাটায় চারশত নয় জন, দিঘলিয়া দুইশত ৪৯ জন, ডুমুরিয়া চারশত ৯০ জন, ফুলতলা একশত জন, কয়রা দুইশত ৮১ জন, পাইকগাছা তিনশত ৪০ জন, রূপসা দুইশত জন এবং তেরখাদায় ৪০ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ  দুই হাজার নয়শত ৮৮ এবং মহিলা দুই হাজার একশত ৭৬ জন। খুলনা সিভিল সার্জন দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

ফুলবাড়ীগেট বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলী আহম্মদ এর ইন্তেকাল

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

নগরীর খানজহান আলী থানাধীন ফুলবাড়ীগেট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লাভলী এন্টারপ্রাইজের সত্বাধীকারী ও আজিজুর রহমান পল্টুর বড়ভাই বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলী আহম্মদ ২৫ এপ্রিল রবিবার রাত সাড়ে ১০টায়  খুলনার একটি হাসপাতালে চিকিৎসারতবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু গুণগাহী রেখে গেছেন । ২৬ এপ্রিল সোমবার যোহরবাদ যোগীপোল ঈদগাহ ময়দানে জানাযা শেষে যোগীপোল কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, থানা প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া রিপন, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, মোড়ল হাবিবুর রহমান, আলহাজ্ব মোড়ল আব্দুস সোবহান, আলহাজ্ব শেখ ইবাদত হোসেন, মোঃ রবিউল ইসলাম, ইসমাইল পারভেজ, বদরুল আলম মার্কিন, আসিফুর রহমান, আবুল কালাম আজাদ, মাষ্টার মনিরুল ইসলাম, বেগ চঞ্চল, মোড়ল আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন,আলহাজ্ব শেখ আল আমিন, আজাদুর রহমান হিরক, নবীরুল ইসলাম রাজা, বেগ খালিদ হোসেন, রিয়াজুল ইসলাম রাজা, জাকির হোসেন, সুরুজ জামান হানিফ, আল আমিন ফকির, মুফতি মানসুরুর রহমান, কামাল মুন্সি, সুমন মুন্সি, নূরুল ইসলাম আকন, সোহেল, রান, নাসির উদ্দিন, হাফিজুর রহমান হাফিজ, মুরাদ বেগ, সাহাদাত হোসেন সাজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযায় ইমামতি করেন মুফতি মাওলানা হুমায়ুন কবির বাচ্চু। আগামী ৩০ এপ্রিল শুক্রবার আছরবাদ যোগীপোল রেলগেট জামে মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে।

সাংবাদিক তৈয়ব মুন্সির দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে খানজাহান আলী থানা আ’লীগের বিবৃতি

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে জড়িয়ে এনটিভি’র সাংবাদিক আবু তৈয়ব মুন্সি যে অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত দালিলিক প্রমান ছাড়া তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি থেকে যে তথ্য প্রচার করেেেছন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন সাংবাদিক আবু তৈয়ব যে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর পদে বর্তমান সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের নাম ব্যবহার করেছেন, প্রকৃতপক্ষে ২০১৭ সালের পূবের্ থেকেই সেই প্রতিষ্ঠানের সাথে তালুকদার আব্দুল খালেকের কোন সম্পর্ক নেই।  মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করায়  আবু তৈয়ব মুন্সির দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন, খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সোলায়মান মুন্সি, আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, আব্দুল জলিল হাওলাদার, কামাল আহম্মেদ, জাকারিয়া রিপন, সেলিম রেজা, শাহজাহান হাওলাদার, এসএ শহিদ, মোঃ জাকির হোসেন, মেহেদী হাসান,মাহবুবুর রহমান চঞ্চল, সুরুজ জামান হানিফ,মনির সিকদার, শহিদুল ইসলাম, আব্বাস উদ্দিন, আলহাজ্ব শাহাবুদ্দিন আহম্মেদ, ইউসুফ আলী খলিফা, খান হাফিজুর রহমান, আব্দুল হামিদ সরদার, শেখ ইকবাল হোসেন, এসএম মনিরুজ্জামান মুকুল, মোড়ল হাবিবুর রহমান, শেখ আব্দুল হক, সৈয়দ কিসমত আলী, খ.ম লিয়াকত হোসেন, জাহিদুল হক খোকন, তালেবুর রহমান, শেখ জাহাঙ্গীর হোসেন, মুকুন্দ বিহ্রাী, শাকিল আহম্মেদ, মোশারেফ মাষ্টার, মীর সিরাজুল ইসলাম, বাবুল হোসেন, খান মোস্তাক, অজিজুর রহমান পল্টু, আবুল কালাম আজাদ, লিয়াকত মুন্সি প্রমুখ।

সুবিধাবঞ্চিত মানুষের পাশে এফএসডিও

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

করোনাকালীন চলমান লকডাউনে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পারিবারিক ও সামাজিক উন্নয়ন সংস্থা (এফএসডিও)। সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরএলাকার শতাধিক বাড়িতে নিত্যপণ্য আলু, পেঁয়াজ, ঝাল, টমেটো, পুঁইশাখ, কুমড়াসহ নানা সবজি পৌঁছে দেন সংস্থাটির কর্মীরা।

এছাড়া উপজেলা পরিষদের সামনে রাস্তায় দাঁড়িয়ে কযেকজন ভ্যান চালকের মাঝে এই সবজি বিতরণ করা হয়।

এসময় মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক বোরহান উদ্দিন জাকির, এফএসডিও’র প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাস, সহ সভাপতি দীপ্ত মন্ডল, সদস্য অভি মন্ডল, বিপুল কুমার, জিহাদ হোসেন, বৃষ্টি খাতুন, মাহমুদ হাসান, শারমিন খাতুন ও তৌহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সোমবার বিকেলে উপজেলার লেবুগাতি এতিমখানায় এতিমদের মাঝে ইফতার ও খাদ্য বিতরণ করার কথা রয়েছে সংস্থাটির। এফএসডিও’র সভাপতি দেব বিশ্বাস বলেন, স্বেচ্ছাসেবি সংস্থা হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশে আমাদের এই সংগঠন। রক্তদানের পাশাপাশি নানা দুর্যোগে আমরা অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত বাড়াই। গতবছর করোনায় যখন মানুষ গৃহবন্দী ছিলো তখনও আমরা নিত্যপণ্য সামগ্রী তাদের দ্বারে পোঁছে দিয়েছি। শীতে আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছি।

হরিঢালীতে প্রেম নিবেদন, কুপ্রস্তাব ও হয়রানির জেরে ভাসুরের বিরুদ্ধে থানায় জি,ডি

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ

প্রেম নিবেদন ও কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নানা হয়রানির শিকার হচ্ছেন হরিঢালীর এক অসহায় গৃহবধু। অগত্যায় থানায় ওই ভাসুরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন তিনি। জি,ডি নং ১৩৫০,তা: ২৫ /৪/২১।

জি,ডি  সূত্রে ও তার অভিযোগে জানাযায়, হরিঢালী ইউনিয়নের দরগা মহল গ্রামের মৃত শেখ আকবর আলীর পুত্র কাঠ ব্যবসায়ী শেখ আব্দুল জলিল (৪৫) একই গ্রামের তার প্রতিবেশি খুচরা সবজি ব্যবসায়ী- শেখ মিজানুর রহমানের স্ত্রী মনিরা বেগম (৩৫)কে প্রায় প্রেম নিবেদন ও কুপ্রস্তাব দেয়। এতে রাজি হয়না মনিরা বেগম। স্বামী মিজানুর রহমান ভ্রাম্যমান খুচরা শাকসবজি ব্যবসায়ী হিসাবে অধিকাংশ সময় বাড়ির বাহিরে থাকতে হয় তার। এই সুযোগে সুন্দরী ওই গৃহবধূর পিচে লাগে প্রতিবেশী সম্পর্কে ভাসুর জলিল। কিন্তু গৃহবধূ মনিরা বেগমকে বাগে আনতে ব্যর্থ হওয়ায় তাকে করা হয় নানা হয়রানি। গত ২০ এপ্রিল রাত সাড়ে ৯ টায় স্বামী বাড়িতে না থাকায় উক্ত গৃহবধূর বাড়ির সামনে এসে আবারও কুপ্রস্তাব দেয় শেখ জলিল। রাজি না হওয়ায় অকথ্য ভাষায় গালিগলাজ করতে থাকে সে। এমনকি জীবননাশের হুমকিসহ তার স্বামীকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেয়। এছাড়া শেখ জলিল ওই গৃহবধূর ঘরের টিনের চালে ইট মারা সহ দীঘদিন নানা ভাবে হয়রানী করছে বলে মনিরা বেগম অভিযোগ করেন। তাদেরকে হয়রানী ও নাজেহাল না করার জন্য মনিরা বেগম ও তার স্বামী জলিলকে অনুনয় বিনয় করলেও প্রভাবশালী জলিল তাতে কোন কর্নপাত করেনি। অগত্যায় মনিরা বেগম জলিলের বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করে হয়রানী বন্দ ও জীবনের নিরাপত্তা চেয়েছেন।

করোনার নেতিবাচক প্রভাবে বন্ধ হতে চলেছে কপিলমুনি অঞ্চলের কাঁকড়া খামার ও ডিপোগুলো

এইচ এম এ হাশেম, কপিলমুনি

করোনার নেতিবচক প্রভাবে খুলনার কপিলমুনি অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম খাত কাঁকড়া শিল্পে বিপর্যয় নেমে এসেছে। বন্ধ হতে বসেছে কপিলমুনি সহ দক্ষিনাঞ্চলের শতশত কাঁকড়া খামার ও ডিপো। করোনাকালে রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় শিল্পের সাথে জড়িত খামারী, ব্যবসায়ীসহ হাজার হাজার  শ্রমিক রীতিমত বেসামাল হয়ে পড়েছেন। রেকর্ড পরিমাণ লোকসান কাটিয়ে খামারগুলোকে কোন রকম টিকিয়ে রাখাও তাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে।

দীর্ঘ করোনাকালে অব্যাহত লোকসানের মুখে ইতোমধ্যে ছোট-বড় বহু খামার বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি বদলে লোকসান কাটিয়ে উঠতে অনেকেই কোন রকম টিকে থাকলেও অতিদ্রুত পরিস্থিতির পরিবর্তন না হলে  যেকোন সময় অবশিষ্ট খামার ও ডিপোগুলো বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা করছেন শিল্পের সাথে সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে রপ্তানির উপর নির্ভর করে কাঁকড়ার স্থানীয় বাজার দর। গত বছরের মার্চে  চীনে কাঁকড়া রফতানি বন্ধ হলে দরপতন ঘটে কাঁকড়ার। অর্থনীতির চাকা সচল রাখতে পরিস্থিতির উন্নতি না হলে অব্যাহত লোকসানের মুখে চলতি বছর অধিকাংশ খামার বন্ধ হতে পারে সম্ভাবনাময় কাঁকড়া চাষ।

সংশ্লিষ্টরা জানান, অধিকাংশ খামারীরা বিভিন্ন এনজিও  অথবা ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার পরিচালনা করে থাকেন। করোনা কালে রফতানি বন্ধ থাকায় পাওনাদারদের ঋণ পরিশোধে তাগিদ এড়াতে অনেকেই খামার টিকিয়ে রেখেছেন। খামার বন্ধ করলে দেনাদারদের চাপ বাড়তে পারে আবার খামার টিকিয়ে রাখতে লোকসানের পাশাপাশি ঋণের পাল্লা ভারী হচ্ছে। ঠিক এমন পরিস্থিতিতে রীতিমত দিশেহারা হয়ে পড়েছেন তারা। সূত্র জানায়, কয়েক বছর ধরেই নানা প্রকার রোগবালাইয়ের কারণে চিংড়ি চাষে তেমন লাভ না হওয়ায় অনেক খামারিই কাঁকড়া চাষে ঝুঁকে পড়ে। তাতে লাভও ভালো হতে থাকে। কিন্তু ২০২০ সালের প্রথম দিকে করোনার থাবায় কাঁকড়া রফতানি বন্ধ হয়ে যায়।

রফতানি বন্ধে দাম কমে যাওয়ায় সব খামারের কাঁকড়া সময়মতো বিক্রি করা সম্ভব হয়নি। এক পর্যায়ে পুকুরেই মরে যায় কাঁকড়া। এরপর করোনার প্রকোপ সামান্য কমতে থাকলে গত অক্টোবর-নভেম্বরের দিকে নিজেদের ঋণের জালে আটকে অনেক খামারি ফের শুরু করে কাঁকড়া চাষ। কিন্তু উৎপাদিত কাঁকড়া সরাসরি চীনে না যাওয়ায় অর্ধেক দামে বিক্রি করতে হয়েছে। ফলে কাঁকড়া বিক্রি করে খামারিদের উৎপাদন খরচও উঠছে না। আর বর্তমানে কাঁকড়া চাষ বন্ধ করেও খামারিরা স্বাভাবিক ঋণের দায়ে ঘরে থাকতে পারছে না।

আর যারা লোকসান টেনেও কাঁকড়া চাষ চালিয়ে যাচ্ছে, তাদের অবস্থাও বেসামাল। এ অবস্থায় চীনে সরাসরি কাঁকড়া রফতানি চালু করতে সরকারি পৃষ্ঠপোষকতাসহ বিনা সুদে ঋণ দিয়ে এ শিল্পকে টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন চাষীরা।

কপিলমুনির কাঁকড়া ব্যবসায়ী শেখ হারুন অর রশিদ বলছিলেন, রফতানিযোগ্য কাঁকড়া সাধারণত পাঁচটি গ্রেডে বিক্রি হয়। বর্তমানে গ্রেড প্রতি কেজিতে ৩ শ’ থেকে ৪ শ’ টাকা কমেছে। তারা জানায়, করোনা প্রাদুর্ভারের আগে ২০০ গ্রাম (ফিমেল) ওজনের কাঁকড়ার কেজি ছিল ১৫ শ থেকে ১৭ শ টাকা, ওই কাঁকড়া বর্তমানে ৮০০ টাকা। ১৮০ গ্রাম ওজনের কাঁকড়া ছিল ১ হাজার টাকা, তা বর্তমানে ৬০০ টাকা। ১৫০ গ্রাম ওজনের কাঁকড়া ছিল ৮০০ টাকা, এখন তা ৪০০ টাকা। ১০০ গ্রাম ওজনের কাঁকড়া ছিল ৬০০ টাকা কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এমন দামে কাঁকড়া বিক্রি করে চাষীদের যেমন খরচ ওঠে না, তেমনি ব্যবসায়ীদেরও লোকসানে পড়তে হয়।

পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পবিত্র কুমার দাশ জানান, আবহাওয়ার অনুকুল পরিবেশে পাইকগাছায় লোনা পানির চিংড়ি ঘেরের বাইরেও আলাদাভাবে কাঁকড়ার চাষ হয়। এ অঞ্চলের উৎপাদিত কাঁকড়ার মান অন্যান্য অঞ্চলের চেয়ে ভাল। প্রতি বছর কাঁকড়া রফতানি করে এ অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল। তবে করোনার বিরুপ প্রভাবে  কাঁকড়া রফতানি বন্ধ থাকায় নেতিবাচক প্রভাব পড়েছে। অনেকেই খামার বন্ধ করে পেশা বদলের চিন্তা ভাবনা করছে।

ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। এসময় প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি চাউল ও নগদ ৫’শ টাকা স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান।

সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। করোনাকালে চাল ও নগদ টাকা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন কর্মহীন তৃতীয় লিঙ্গের মানুষগুলো।

ঝিনাইদহে তীব্র গরমে অতিষ্ট জনজীবন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে তীব্র গরম আর রোদে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সকাল ৮ টার পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত তাপমাত্রার বারুদ উঠতে থাকে। কয়েক মাস বৃষ্টিপাত না হওয়ায় গরমের মাত্রাটা বেড়েছে।

তীব্র গরমে সব চেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষগুলো। প্রকৃতির এমন আচরণে প্রাণ ওষ্ঠাগত তাদের। রোদের তেজে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। কাজের চাপে বাড়ি থেকে বের হয়ে একটু স্বস্তি পেতে গাছের ছায়াতলে আশ্রয় নেন অনেকেই। গত কয়েকদিনের অব্যাহত তাপমাত্রায় বেশি কষ্ট পাচ্ছেন রোজদাররা।

শহরের পবহাটি এলাকায় আসা শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের ভ্যানচালক আমিরুল ইসলাম বলেন, ভাই কয়দিন খুব গরম পরচে। ভ্যান নিয়ে বাইরে আসা যাচ্চে না। গা ঘামে জাম ভিজে যাচ্চে। সকালে হাটে কলা আনিচি। কলা নামায়ে অস্তির হয়ে গেছি তাই গাছতলায় বসে আচি।

একই এলাকার ভ্যানচালক জাবেদ আলী বলেন, গতকাল রোজা থাকে খুব কষ্ট হয়চে। সকালে একটু গরম কম লাগলেও দুপুরের পর অসহ্য গরম লাগচে। বাইরে বের হওয়ায় যাচ্চে না।

ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের চাষী সাহেব আলী বলেন, ২ দিন হলো প্রচন্ড গরম পড়ছে। মাঠে কাজ করা যাচ্ছে না। পাট নিড়াতে হবে তাই মাঠে এসেছি। কিন্তু রোদের যে তাপমাত্রা তাদের বেশিক্ষন কাজ করা যাবে না।

এদিকে প্রচন্ড গরমের কারণে বেড়েছে ডায়রিয়াসহ গরমজনিত রোগ। বিশেষ করে আক্রান্ত হচ্ছে শিশুরা।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন রোগ বিশেষজ্ঞ ডা: জাকির হোসেন বলেন, গরম জনিত রোগ থেকে রক্ষা পেতে হলে বাশি-পঁচা খাবার পরিহার করতে হবে। তাছাড়াও ইফতারের ভাজা-পোড়া খাবার কম খেতে হবে। প্রচন্ড রোদ এড়িয়ে চলতে হবে। যথাসম্ভব ছায়া-শীতল স্থানে থাকতে হবে।

বেনাপোল বন্দরে দিয়ে হঠাৎ করে জরুরী অক্সিজেন আমদানি বন্ধ :

বেনাপোল প্রতিনিধি

ভারতে অক্সিজেন সংকট দেখা দেয়ায় করোনার চিকিৎসায় ব্যবহৃত জরুরি তরল অক্সিজেনের আমদানি বন্ধ রয়েছে। গত ৪ দিনে কোনো অক্সিজেনবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। তবে গত ২২ এপ্রিল একটি অক্সিজেনবাহী ট্যাংকার খালাশ হয় বেনাপোল বন্দর থেকে। গত এক সপ্তাহে বেনাপোল বন্দর দিয়ে ১৮১৫ মেট্রিক টন তরল অক্সিজেন ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। যার আমদানি মূল্য প্রতি মেট্রিক টন ১৬৫ মার্কিন ডলার। ২৯ টি ট্যাংকারে এই তরল অক্সিজেন বাংলাদেশে আমদানি হয়। বাংলাদেশের  আমদানিকারক লিনডে  বাংলাদেশ লি: ভারত থেকে অক্সিজেন আমদানি করে থাকে। কাস্টমস সুত্র জানায়, দেশের চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদার বড় একটি অংশ আমদানি হয় ভারত থেকে। প্রতি মাসে শুধু বেনাপোল বন্দর দিয়েই প্রায় ৩০ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। করোনাকালীন সময়ে আক্রাšতদের জীবন বাঁচাতে সম্প্রতি এ অক্সিজেনের চাহিদা আরও বেড়ে যায়। হঠাৎ করে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় যেমন ব্যবসায়ীরা অর্থনৈতিকবাবে  ক্ষতিগ্রস্থ হচ্ছেন, তেমনি দেশে চিকিৎসা খাতও বড় ধরনের সংকটের মুখে পড়লো।

অক্সিজেন পরিবহনকারী বাংলাদেশি ট্রাক চালকেরা জানান, গত চার দিন ধরে বেনাপোল বন্দরে ট্রাক নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। কিন্তু ভারত থেকে কোনো অক্সিজেন বন্দরে প্রবেশ করেনি। ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠান’র প্রতিনিধি বিশ^জিত দাস জানান,ভারত থেকে সাময়িকভাবে অক্সিজেন রফতানি বন্ধ রয়েছে। ভারতে ভবিষ্যৎ চাহিদার কথা ভেবে বাংলাদেশে অক্সিজেন রফতানি সাময়িক বন্ধ রাখা হয়েছে। অক্সিজেন আমদানিকারকের প্রতিনিধি ও ভারত-বাংলাদেশ  চেম্বার অব কমার্সের ডাইরেক্টর মতিয়ার রহমান জানান, ভারতে করোনা সংক্রমনের দ্বিতীয় ধাপ চলছে ভয়াবহভাবে। এতে আক্রাšত ও মৃত্যের সংখ্যা প্রতিদিনই বাড়ছে ব্যাপকহারে। কোভিড-১৯ রোগিদের চিকিৎসার জন্য অক্সিজেন গুরুত্বপূর্ন হওয়ায় ভারত আপাতত অক্সিজেন রফতানি বন্ধ রেখেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সোহার্দ্য সম্প্রতি ও বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশকে তরল অক্সিজেন দেবে আশা রাখি। তবে লিনডে বাংলাদেশ বিকল্প হিসেবে সিংগাপুর থেকে অক্সিজেন আমদানির পরিকল্পনা করছে। বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মুস্তাফিজুর রহমান জানান,  বেনাপোল বন্দর দিয়ে ১৮১৫ মে; টণ অক্সিজেন লিনডে বাংলাদেশ আমদানি করেন। গত বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে অ´িজেন আমদানি বন্ধ রয়েছে। ভারত থেকে অক্সিজেন আমদানি আপাতত বন্ধ রয়েছে।

যশোর অভয়নগরে লোহার রড দিয়ে স্বামীকে পিটিয়ে হত্যা; বাঁচাতে গিয়ে স্ত্রী জখম

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের সঞ্জয় প্রামাণিক (৪০) নামে এক শ্রমিককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে তার স্ত্রী রিপা সরকারকেও পিটিয়ে জখম করা হয়। সোমবার ভোরে উপজেলার চলিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা জানান, সোমবার ভোররাতে ৫-৭ জন সন্ত্রাসী সঞ্জয় প্রামাণিকের বাড়িতে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি লোহার রড দিয়ে পিটিয়ে ঘটনাস্থলে তাকে হত্যা করে। এ সময় তার স্ত্রী রিপা সরকার বাঁচাতে এগিয়ে এলে তাকেও রড দিয়ে পেটানো হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভয়নগর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, চুরি করার উদ্দেশ্যে চোররা সঞ্জয়ের বাড়িতে প্রবেশ করে। এ সময় সঞ্জয় তা দেখে ফেললে চোরেরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামি গ্রেফতারের জোর চেষ্টা চালানো হচ্ছে।

বস্তাভর্তি খাদ্যদ্রব্য নিয়ে বৃদ্ধার পাশে মেম্বর প্রনব

আনোয়ার হোসেন, মণিরামপুর :

এক ছেলেকে রেখে অনেক আগে মারা গেছেন রনিবালা ম-লের (৮০) স্বামী কিরণ ম-ল। ছেলে নির্মল ম-লও মারা গেছেন ১০-১২ বছর আগে। স্ত্রী পূর্ণিমা ম-ল এবং একমাত্র ছেলে অনুপ ম-লকে রেখে ভারতে চিকিৎসা নিতে গিয়ে লাশ হয়ে ফেরেন তিনি। শাশুড়ি ও ছেলেকে নিয়ে সংসারের হাল ধরেন পূর্ণিমা ম-ল। তিন বছর আগে অসুস্থ হয়ে তিনিও ইহলোক ত্যাগ করেন। শুরু হয় নাতি অনুপকে নিয়ে বৃদ্ধা রনিবালার কষ্টের সাগর পাড়ি দেওয়া। অন্যের দোরে চেয়েচিন্তে পেট চলত তাদের দু’জনের। নাতি অনুপের বয়স এখন ১৪। সেও দাদিকে ফেলে মামা বাড়ি উঠেছে। একেএকে সব হারিয়ে এখন নিঃস্ব রনি বালা। বয়সের ভারে নুইয়ে পড়ায় শক্তি হারিয়েছেন কিছু করার। পাড়ার অন্যের হাড়ির ভাত এখন তার সম্বল।

রনিবালার বাড়ি মণিরামপুরের হরিদাসকাঠি ইউপির লেবুগাতি গ্রামে। কষ্ট লাঘবে তাকে দুই মাসের নিত্যপণ্য সামগ্রী কিনে দিলেন স্থানীয় ইউপি সদস্য প্রনব বিশ্বাস। সাথে দিয়েছেন নতুন কাপড়।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে স্থানীয় হাজিরহাট মোড়ে বৃদ্ধাকে ডেকে ৩০ কেজি চাল, একটি শাড়ি, একটি পেটিকোট, দুই কেজি ভোজ্যতেল, পাঁচ কেজি আটা, চার কেজি ডালসহ অন্যান্য সামগ্রী কিনে দেন মেম্বর।

দুই মাসের খোরাকির চিন্তা দূর হওয়ায় খুশি রনিবালা। তিনি বলেন, প্রনব সবসময় আমার খেয়াল রাখে। ঘরে খাবার না থাকলি ওর বাড়ি চলে যাই। মেম্বর ভাল মানুষ।

মেম্বর প্রনব বিশ্বাস বলেন, স্বামী, ছেলে ও পুত্রবধূ হারিয়ে একমাত্র নাতি অনুপকে সাথে নিয়ে এরওর দোরে ঘুরে দিন যায় রনিবালার। বয়স্ক ভাতার কার্ড আছে। কিন্তু সেই টাকা হাতে পাননা তিনি। টাকা তুলে আনলে সেগুলো নিয়ে মামার বাড়ি চলে যায় অনুপ। দাদিকে দেয় না। ‘সপ্তাহে দুই-তিন দিন আমার বাড়িতে আহার জোটে রনি বালার। তাকে দুই মাসের খোরাকি দিয়েছি। যে কোন প্রয়োজনে আমি তার পাশে আছি,’ বলছিলেন ইউপি সদস্য প্রনব। টানা ১০ বছর জনগণের প্রতিনিধিত্ব করছেন প্রনব বিশ্বাস। এই সময়ে তিনি ওয়ার্ডের অনেকের মাঝে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করেছেন বিনা টাকায়। স্থানীয়দের কাছে সৎ মেম্বর হিসেবে পরিচিত তিনি।

তৈয়ব মুন্সির শাস্তির দাবীতে মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে জড়িয়ে এনটিভির খুলনার প্রতিনিধি আবু তৈয়ব মুন্সি অসত্য, ভিত্তিহীন বানোয়াট এবং উদ্দেশ্যে প্রনদিতভাবে ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কোন সুনির্দিষ্ট প্রমান ছাড়া তার ফেসবুক আইডিতে যে পোষ্ট দিয়েছেন এবং এ সব মিথ্যা তথ্য দেওয়ার কারনে বিকাল ৪ টায় সংগঠনের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মহানগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর নেতা আলহাজ্ব শাহাদাৎ হোসেন মল্লিক, বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি শরিফ এনামুল কবির, প্রধান বক্তা ছিলেন মহানগর সাধারন সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, আরো বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাবু, সাবেক ছাত্র নেতা নুর হোসেন, যুগ্ম সম্পাদক ও সোনাডাঙ্গা থানার সভাপতি ডা. হাফিজুর রহমান সোহেল, আলিনুর হোসেন মাতুব্বর, ইঞ্জি.তানভীর আহমেদ নয়ন, মশিউর রহমান মিলন, মোঃ রেজাউল করিম, হরিণটানা থানার সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু, লবনচরা থানার সভাপতি শারাফাতউল্লাহ স্বপন, খালিশপুর থানার আহবায়ক কাজী হাসনাত হোসেন কমিট, মহানগর নেতা এইচ এম আরিফ, ইঞ্জি. শান্তুনু বৈরাগী, বিশ্বজিত মন্ডল, আব্দুর জব্বার কমান্ডার, আওলাদুল আমিন, সভায় বক্তাগন বলেন কেসিসি সফল মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে সংবাদিক আবু তৈয়ব মুন্সির ফেসবুক আইডিতে যে পোষ্ট দিয়েছেন সেটি ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ মাত্র। প্রকৃত সত্য এই যে ২০১৭ সালে পূর্ব থেকে ঐ প্রতিষ্ঠানের সাথে তালুকদার আব্দুল খালেকের কোন সম্পর্ক নেই। শুল্ক ফাকির যে অভিযোগ এসেছে তা সাম্প্রতিক সময়ের, সে বিষয়ে ঐ প্রতিষ্ঠানের বর্তমান যারা দায়িত্বে আছেন তাদের উপর সমস্ত দায় দায়িত্ব বর্তায়। দক্ষিণাঞ্চলের গ্রহণযোগ্য বর্ষীয়ান নেতা কর্মবীর তালুকদার আব্দুল খালেকের সম্মান ক্ষন্ন করায় সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানান।

পালানো সেই ১০ করোনারোগীকে ধরে ফের হাসপাতালে ভর্তি

যশোর প্রতিনিধি

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে পালাতক সেই ১০ করোনারোগীকে ধরে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) তাদের সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের সহযোগিতায় ধরে আনে যশোর পুলিশ।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, দশজন করোনা রোগী কর্তৃপক্ষের ‘অনুমতি’ ছাড়াই চলে যায়। রোববার তাদের পালিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হয়। ফলে, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট উদ্বেগ তৈরি করে। পালিয়ে যাওয়া রোগীরা যদি ভারতীয় ভেরিয়েন্টের বাহক হন তাহলে তা ছড়িয়ে পড়ার শঙ্কা করেন চিকিৎসকেরা। যশোর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, হাসপাতালের করোনা ওয়ার্ডের ১০জন রোগী ছাড়পত্র না নিয়ে চলে গেছে। তাদের মধ্যে সাতজন ভারতফেরত। ওই সাতজনের মধ্যে খুলনার তিনজন, সাতক্ষীরার দুইজন ও যশোর ও রাজবাড়ি জেলার একজন করে রয়েছেন।

হাসপাতালের রেজিস্ট্রারে ওই দশজনের নাম-ঠিকানা রয়েছে। তাদের চিহ্নিত করে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে অবহিত করে ফের তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, গত কয়েকদিনে যশোর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে যেসব পজিটিভ রোগী ভর্তি করা হয়। তাদের মধ্যে দশজন ভারতফেরত ছিলেন। বেনাপোল ইমিগ্রেশন থেকে চিকিৎসার জন্য তাদের এ হাসপাতালে পাঠানো হয়। তারা সবাই পালিয়ে গেছেন।

পালিয়ে যাওয়া রোগীরা হলেন- যশোর সদর উপজেলার পাঁচপাবাড়িয়া গ্রামের রবিউলের স্ত্রী ফাতেমা (১৯), একই গ্রামের একরামুল কবীরের স্ত্রী রুমা (৩০), যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বিশ্বনাথের স্ত্রী মনিমালা দত্ত (৪৯), যশোর শহরের ওয়াপদা গ্যারেজ পাড়ার ভদ্র বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (৩৭), সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাপপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে মিলন হোসেন (৩২), সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার সোনতলা গ্রামের মনতোষ সর্দারের স্ত্রী শেফালী রাণী (৪০), খুলনার পাইকগাছার ভামরাইল গ্রামের আহমদ সানার ছেলে আমিরুল সানা (৫২), খুলনার রূপসা চল এলাকার শের আলীর ছেলে সোহেল সরদার (১৭), খুলনা মহানগরের পূর্বলেন এলাকার পুলিন কৃষ্ণ সরকারের ছেলে বিবেকান্দ সরকার ও রাজবাড়ি সদর উপজেলার রামকান্তপুর গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে নাসিমা আক্তার। তাদের মধ্যে মনিমালা, মিলন হোসেন, শেফালি রানী, আমিরুল সানা, সোহেল সরদার, বিবেকানন্দ সরকার ও নাসিমা আক্তার ভারতফেরত।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, করোনা ওয়ার্ডে নার্স ও চিকিৎসক দায়িত্ব পালন করেন। সেখানে নিরাপত্তা কর্মী ছিল না। গেট তালাবদ্ধ করা হয়নি। এজন্য রোগীরা চলে যেতে পেরেছেন। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা নেই। তবে তালাবদ্ধ রাখলে এভাবে চলে যেতে পারতো না। তবে যারা আক্রান্ত তাদেরও সচেতন হওয়া উচিত ছিলো।

বটিয়াঘাটায় কৃষকের ধান কাটায় সহায়তা মহানগর কৃষক লীগের

খবর বিজ্ঞপ্তি

দেশে করোনা সংক্রমণের মধ্যে খুলনা অঞ্চলে শুরু হয়েছে ধান কাটার মৌসুম। সচরাচর ধান কাটার জন্য এপ্রিলের শুরুর দিকে দেশের বিভিন্ন জায়গা থেকে দলবেঁধে শ্রমিকরা এ অঞ্চলে আসতে শুরু করেন। তবে এবার করোনার প্রভাব ও লকডাউনে প্রয়োজনীয় শ্রমিক আসেননি। ফলে শ্রমিকের অভাবে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। শ্রমিক সংকটের কারণে ফসল তোলা নিয়ে দিশেহারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।

এ রকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় কৃষক লীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ১০টায় খুলনা জেলার বটিয়াঘাটার খোলাবাড়িয়ে মৌজায় অসহায় এক কৃষকের ১২ শতক ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে খুলনা মহানগর কৃষক লীগের ধান কাটা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ কৃষক লীগ খুলনা মহানগর শাখার আহবায়ক এ্যাড একেএম শাহজাহান কচি ও সদস্য  সচিব অধ্যা. এবিএম আদেল মুকুল সহ মহানগরের নেতাকর্মীরা স্বাস্থ্যবিধি মেনে ধান কাটায় অংশ নেন। তারা বটিয়াঘাটার খোলাবাড়িয়ে মৌজার কৃষক বাবু মিয়ার ১২শতক জমির ধান কেটে দেন।

মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি বলেন, করোনা পরিস্থিতিতে গতবারও যখন কৃষক পাকা ধান নিয়ে বিপদে পড়েছিলেন, কৃষক লীগের নেতাকর্মীরা তখন কৃষকের ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দেন। গতবারের মতো এবারও প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষক লীগ স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে কৃষকের ধান কেটে ঝাড়াই-মাড়াই করে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে।

মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা. আদেল মুকুল বলেন, কৃষক লীগ কৃষকের দুর্যোগ-দুঃসময়ে সবসময় তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। এ সময় তিনি নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে কৃষকের ধান কেটে গোলায় তুলে দেওয়ার জন্য অনুরোধ জানান।

এ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগের সদস্য মোস্তাকিম লালু, শেখ হারুন মানু, মো. শহিদুল হাসান, কানাই রায়, আইয়ুব আলী খান, ৩০ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আবু হোসেন, কৃষক নেতা মোয়াজ্জেম হোসেন, মোক্তার হোসেন, মো. আবদুল্লাহ, সোহেল প্রমুখ।

ভোমরায় অবাধে ঘুরে বেড়াচ্ছেন ভারতীয় ট্রাকের চালক-হেলপাররা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমাদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যে পড়েছেন বন্দর সংশ্লিষ্টসহ স্থানীয়রা। প্রতিদিন ভারত থেকে আসা শতশত পণ্যবাহী ট্রাকের চালক ও হেলপার বন্দরের অভ্যন্তরে ঢুকে যথেচ্ছা ঘুরাঘুরি করছেন। এতে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।

জানা গেছে, দেশের অন্যান্য বন্দরের মতো সোমবার থেকে ১৪ দিনের জন্য ভোমরা স্থলবন্দরেও ইমিগ্রেশন যাত্রী চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে স্বভাবিক চলছে আমদানি-রপ্তানি কার্যক্রম। ভারত থেকে প্রতিদিন বিভিন্ন পণ্য নিয়ে তিন শতাধিক ট্রাক ঢুকছে বাংলাদেশে। ভারত থেকে আসা এসব ট্রাক কোনো স্যানিটাইজ করা হচ্ছে না। এমনকি ট্রাকের চালক ও হেলপারদের কোনো ধরণের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রবেশ করতে দেওয়া হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে। এ সমস্ত চালক-হেলপাররা বন্দরের মধ্যে ট্রাক রেখে অবাধে ঘুরছেন যত্রতত্র। খাওয়া দাওয়া করছেন স্থানীয় হোটেলগুলোতে। আর এসব ট্রাক থেকে কোনো ধরণের স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই মালামাল নামাচ্ছেন স্থানীয় শ্রমিকরা। ফলে করোনা ঝুঁকির মধ্যে পড়ছেন শ্রমিকসহ ব্যবসায়ীরা।

এ বিষয়ে ভোমরা স্থলবন্দরের মেডিকেল ইনচার্জ আব্দুস শহিদ জানান, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ভোমরা স্থলবন্দরে একটি মেডিকেল টিম নিয়োজিত আছেন। তবে ব্যবস্থাপনা ঘাটতির কারণে ভারত থেকে আসা ট্রাক চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।

বন্দরের ইমিগ্রেশনের ইনচার্জ বিশ্বজিত সরকার জানান, ইমিগ্রেশনের মধ্যে একটি থার্মাল স্ক্যনার রয়েছে। যার মধ্যে দিয়ে কেউ গেলে স্বয়ংক্রিয়ভাবে তার শরীরের তাপমাত্রা দেখা যায়। সেটি মূলত: পাসপোর্ট যাত্রীদের জন্য ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে পাসপোর্ট যাত্রী আসা যাওয়া বন্ধ থাকায় থার্মাল স্ক্যনারটি এখন ব্যবহার হচ্ছে না। ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মনিরুল ইসলাম জানান, অচিরেই স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

কাস্টমসের সুপার আকবর আলী জানান, রোববার ভারত থেকে বিভিন্ন পণ্য নিয়ে ৩৪১টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। এসব ট্রাকের মালামাল নামিয়ে দিয়ে তাদের অধিকাংশ আবার ফিরেও যাচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়টি আমাদের দেখভাল করার দায়িত্ব নয়।

ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, জিরো পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে আমাদের কর্মীদেরকে হাত ধোয়া এবং মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করা হয়। ভারতীয় চালক ও হেলপারের বিষয়টি সবসময় দেখা সম্ভব হয় না।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, ভারতীয় চালক বা হেলপারদের এখন থেকে একটি নিদিষ্ট স্থানে রেখে সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। তাদের খাওয়ার জন্য নির্দিষ্ট একটি হোটেল বা স্থান ঠিক করা উচিত। একইসঙ্গে তারা যেন বাইরে যেতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারী করা প্রয়োজন।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, বিষয়টি নিয়ে সোমবার জরুরিভাবে সংশ্লিষ্টদের নিয়ে একটি জুম মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে ভারত থেকে আসা ট্রাকচালক ও হেলপারদের স্বাস্থ্যবিধি মানার বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

মায়ের হাতের ভাত খেতে খেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে মায়ের হাতের ভাত খেতে খেতে বিদ্যুৎস্পৃষ্টে অন্তু সরদার নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামের লাভলু সরদারের স্ত্রী জরিনা বেগম ছেলে অন্তু সরদারকে দুপুরের খাবার খাওয়াচ্ছিলেন। এসময় মায়ের হাতের খাবার খেতে খেতে ওই শিশু বাড়ির বারান্দার পাশে বিদ্যুতের আর্থিংয়ে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতাল চত্ত্বরে শিশুর স্বজনদের আহাজারিতে অন্যদের চোখও অশ্রুসিক্ত হয়ে পড়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

কেশবপুর থানার ওসি বোরহান উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগরে বৃষ্টির জন্য প্রার্থনা

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

প্রচ- খরা আর তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী এলাকায় স্থানীয়দের উদ্যোগে নফল নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের ছোট ভেটখালী ঈদগাহ জামে মসজিদে অনুষ্ঠিত ওই প্রার্থনায় শতাধিক মুসল্লি অংশ নেন।

মাওলানা নুর আলমের পরিচালনায় অনুষ্ঠিত নফল নামাজ ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্যরা।

কুষ্টিয়ায় লাগামহীন তরমুজের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

মোঃ রেজাউর রহমান তনু

অভিযোগের প্রেক্ষিতে সোমবার কুষ্টিয়া জেলা শহরের বিভিন্ন স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য ও ফলের বাজারে মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ক্রয়কৃত পণ্যের মূল রশিদ সংরক্ষণ না করা এবং তরমুজের মূল্য বেশি রাখার দায়ে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ ধারায় ৪ টি মামলায় ৪ টি প্রতিষ্ঠান কে মোট ১১,০০০/ টাকা অর্থদ- আরোপ ও আদায় করা হয়েছে একই সাথে রমজান মাসকে উপলক্ষ্য করে অন্যায্যভাবে দাম বৃদ্ধি না করতে তরমুজ ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রিজু তামান্না ও জনাব মোঃ বনি আমিন এঁর ভ্রাম্যমাণ আদালতে উক্ত শাস্তি প্রদান করা হয়। ইফতার সামগ্রী ও মৌসুমী ফলের অযৌক্তিক দাম বৃদ্ধির বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির জরুরী সভা গতকাল সোমবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, ডাঃ কেএম আল আমিন এহসান, মুফতী আমিরুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ্ব শফিউল ইসলাম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, মোঃ আল আমিন, মাওঃ মাসুম, যুবনেতা আলহাজ্ব আবুল কাশেম, মোঃ ইমরান হোসেন মিয়া, ছাত্র নেতা মোঃ মইনুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

 খুলনার সাংস্কৃতিক আন্দোলন সমন্বয় কমিটি

খবর বিজ্ঞপ্তি

গতকাল সকালে খুলনার ঐতিয্যবাহি প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন খুলনার নাট্যনিকেতন কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদানকৃত কোভিট-১৯ সংক্রমণ জনিত কারণে দেশের বিভিন্ন জেলায় কর্মহীন শিল্পিদের অনুকূলে প্রদানকৃত অর্থ সঠিক বন্টন না হওয়ায় খুলনার শিল্পি সমাজরা মতবিনিময় সভায় মিলিত হয়।

মোকলেসুর রহমান বাবলুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ  সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহিন জামান পন তিনি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদান কৃত অর্থ প্রকৃত কর্মহীন শিল্পি, কলা-কুশলী ও কবি সাহিত্যিকদের অনুকূলে সঠিকভাবে বন্টন হয়নি। তিনি আরও বলেন সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত না অথচ তাদের ইশারায় ও পরামর্শে চলছে জেলা শিল্পকলা একাডেমির কার্যকালাপ। এ জন্যই বঞ্চিত হচ্ছেন প্রকৃত কর্মহীন শিল্পিরা। দীর্ঘদিন শিল্পকলা একাডেমির নির্বাচন না হওয়া এরই একটা কারণ। তিনি অনুরোধ করেন পরবর্তিতে শিল্পকলার সকল কার্যক্রম প্রকৃত শিল্পিদের সঙ্গে আলোচনা ও সম্বনয়ে মাধ্যমে খুলনার শিল্পকলার কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেয়ার জন্য আহ্বান করেন। সভায় সর্ব সম্মতিক্রমে খুলনার সাংস্কৃতিক অঙ্গণকে আরো গতিশীল করার জন্য বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের উপস্থিতিতে একশত এক সদস্য বিশিষ্ট খুলনার সাংস্কৃতিক আন্দোলন সমন্ময় কমিটি  গঠণ করা হয়। সভায় খুলনা জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমান বাবলুকে আহ্বায়ক ও মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বাবলু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মিনা মিজানকে যুন্মআহ্বায়ক করে কমিটি গঠন হয়। পরিশেষে সভার সভাপতি মোখলেছুর রহমান বাবলু বলেন, যত দ্রুত সম্ভব আমরা খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক,খুলনার ২ আসনের সংসদ সেখ সালাহউদ্দিন জুয়েল,খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশীদ,মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী ইনাদের সঙ্গে আলোচনা করে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হবে।

এসময় আর উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, শেখ আব্দুস সালাম, সেখ সিরাজুল ইসলাম,শেখ আবিদ উল্লাহ, এম এম সাজ্জাত আলী,চেীধুরি মিনাজ জামান সজল, এনামুল হক বাচ্চু, জেসমিন জামান,অনুরুদ্ধ বাহাদুর, এম এম জাফর ইকবাল, সাইফুল ইসলাম মল্লিক, এস এম শেরআলী, এড হেমন্ত সরকার, মনিরুজ্জামান মোড়ল, এড. অসিম কুমার বৈদ্য,মোড়ল জাহাঙ্গির হোসেন , শ্যামল কুমার সিংহ, উজ্জল কুমার সাহা, হাসিবুজ্জান বাবু, এন.সায়মন, নাজমুল তারেক, নুুরুল ইসলাম বিপ্লব, মো: সোহেব হোসেন, মোতালেব হোসেন,শেখ আলাউদ্দিন,মানিকউজ্জামান অশোক,উম্মে কুলসুম পলি,মোতালেব হোসেন,বিলকিস আরা পাখিসহ আরও অনেকে।

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪শ ৫০ জন ভ্যানচালক ও পথচারীকে ইফতার সামগ্রী প্রদান

আলমগীর হোসেন, কেশবপুর

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের ব্যতিক্রম উদ্যোগ প্রশংসা কুড়িয়েছি। সোমবার বিকেলে তিনি ৪৫০ রোজাদার ভ্যানচালক ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেন।

জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্ত্বরে ও ত্রিমোহিনী মোড়ে ৪শ ৫০ জন ভ্যানচালক ও পথচারীকে ইফতার সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, যুগ্ম সম্পাদক উৎপল দে প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন,  হঠাৎ সিদ্ধান্ত নিয়েই ইফতার সামগ্রী বিতরণ করার এমন উদ্যোগে নেওয়া হয়েছে। কেশবপুর শহরের ৪শ ৫০ রোজাদার ভ্যানচালক ও পথচারীর মাঝে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

কুষ্টিয়ায় ভূয়া ডাক্তারের ২ বছরের জেল ও সহায়তাকারীর ১ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

সোমবার কুষ্টিয়া জেলা শহরের মোল্লাতেঘরিয় মোড়, ঢাকা রোডে অবস্থিত কুষ্টিয়া অর্থপেডিক ও জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এমবিবিএস, এমসিপিএস, মেডিসিন ও বক্ষরোগ বিশেষজ্ঞ পরিচয়ধারী ভূয়া ডাক্তার এম.কে এইচ খান বিজয় (৩৭) কে ০২ (দুই) বছরের বিনাশ্রম কারাদন্ড ও সহায়তাকারী মোঃ সায়েদুল ইসলামকে ০১ (এক) লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। কোনোরকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া সনদের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরের বিভিন্ন ক্লিনিকে নিয়মিত রোগী দেখা সহ বিভিন্ন ধরনের জটিল অপারেশনের কাজও পরিচালনা করে আসছিলো। উক্ত ডাক্তার তার পড়ালেখার যোগ্যতার প্রমাণপত্র হিসেবে এসএসসি পাশের সনদও দেখাতে পারিনি। মূলত সে এসএসসিও পাশ করেনি মর্মে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৮ (০১) ও (০২) ধারায় উক্ত শাস্তি প্রদান করা হয়। জনাব মেজর মোঃ মাহফুজুর রহমান, কোম্পানি কমান্ডার, র‌্যাব-১২, কুষ্টিয়া ও তার চৌকস বাহিনী এবং জনাব ডাক্তার মোঃ রাকিবুল হাসান, মেডিকেল অফিসার, সিভিল সার্জনের কার্যালয়, কুষ্টিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

আশাশুনিতে বিভিন্ন জেলা থেকে করোনা রোগি পালিয়ে আসায় শঙ্কিত এলাকাবাসী

আশাশুনি প্রতিনিধি

বিভিন্ন জেলা থেকে করোনা রোগী পালিয়ে আশাশুনিতে আসছে। ফলে আশাশুনি উপজেলাবাসী অনিরাপদ পরিস্থিতিতে পড়তে যাচ্ছে। রবিবার ভারত থেকে বাংলাদেশে এসে যশোর হাসপাতাল থেকে পালিয়ে আসা রোগি প্রতাপনগর গ্রামে পৌছায়। এরআগেও কয়েকজন রোগি আশাশুনিতে আসার ঘটনা ঘটেছে।

আশাশুনি উপজেলার বাসিন্দা অনেকে দেশবিদেশে চাকরী বা কাজের সন্ধানে অবস্থান করে থাকেন। এদের মধ্যে কেউ কেউ করোনা আক্রান্ত হওয়ার পর শহরে বা সেই এলাকায় না থেকে পালিয়ে এলাকায় ফিরে আসছে। ফলে আসার পথে ও বাড়িতে ফেরার পর কারো না কারো সংস্পর্শ, স্বাস্থ্য বিধি অমান্যের ফলে কেউ সংক্রমিত হচ্ছে কিনা বলা মুশকিল। বাড়িতে ফেরার পর স্বাস্থ্যবিধি মানছে কিনা এনিয়ে রয়েছে সংশয়। শুক্রবার যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে প্রতাপনগর গ্রামের রবিউল ইসলামের পুত্র করোনা আক্রান্ত মিলন হোসেন (৩২) পালিয়ে চলে আসে। গত সপ্তাহে চুয়াডাঙ্গা থেকে করোনা আক্রান্ত হয়ে এক ব্যাংক কর্মকর্তা বুধহাটায় ফিরে এসেছিল। এরআগে বিগত বছরে অনেকগুলো এমন ঘটনা ঘটেছিল।

এব্যাপারে প্রশাসনসহ সকলকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা দরকার। যেসব পরিবারের সদস্যরা বিদেশে বা দেশের বিভিন্ন স্থানে কর্মরত ও শ্রমিক হিসাবে রয়েছে, তাদের সাথে যোগাযোগ রাখার জন্য পরিবারের সদস্যদের সজাগ করা দরকার। যাতে তারা করোনা আক্রান্ত হলে স্ব-স্ব স্থানে চিকিৎসার ব্যবস্থা করে, কিংবা স্বাস্থ্য বিধি মেনে এলাকায় ফেরে সে জন্য উদ্বুদ্ধ করা দরকার।

শোভনালীতে জমির ঘেরাবেড়া কাটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে জমির দখল ও ঘেরাবেড়া কাটা/দেওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসনসহ জনপ্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ গ্রহনের জোর দাবী জানানো হয়েছে।

শোভনালী ইউনিয়নের গোদাড়া মৌজায় ৩১৪ নং খতিয়ানে ৬১০ দাগে এজমালী সম্পত্তির অংশ বিশেষে বসবাস করেন কেরামত আলীর পুত্র আমান উল্লাহ সরদার। তার পাকা বিল্ডিং সংলগ্ন জমির মধ্যে ০৭ শতক জমি মৃত আলতাফ গাজীর পুত্র মোমিন গাজীর মা খালাদের ফারায়েজ সূত্রে প্রাপ্য সম্পত্তি। বর্তমান মাঠ জরিপে তাদের নামে রেকর্ড হয়েছে। জমির চেকদাখিলাও তারা করাদি পরিশোধ করে গ্রহন করেছেন। জমির দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে থানা পুলিশ ও স্থানীয় পর্যায়ে শালিস পর্যন্ত গড়িয়েছে। মোমিন দিং বেশকিছুদিন আগে আমান উল্লাহর বসবাসরত ঘর গৃহাদি বাদ রেখে সামনের অংশে ঘেরাবেড়া দিয়ে জমির দখল গ্রহন করেন। এনিয়ে আমান উল্লাহ থানায় অভিযোগ করলে উভয় পক্ষকে নিয়ে থানা পুলিশের উদ্যোগে বসাবসি করা হয়। রবিবার দিবাগত ভোর রাতে আমান উল্লাহ স্থানীয় লোকজন নিয়ে পাকা প্রাচীরের সামনে থেকে ঘেরাবেড়া উপড়ে দুরবর্তী স্থান দিয়ে নতুন করে বেড়া দেন। জানতে পেরে সকাল ১০.৩০ টার দিকে মোমিন দিং উপড়ে নতুন করে দেওয়া বেড়া উঠিয়ে নিয়ে পুনরায় তাদের দেওয়া স্থানে পুনরায় বেড়া দিয়ে দখল অটুট রাখেন। আমান উল্লাহ বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থানে আসেন। সাথে সাথে আমান দিং পুনরায় ঘেরাবেড়া ভেঙ্গে তছনছ করে দেন। মোমিন গাজী জানান, তিনি ৩১/০৩/২১ তাং অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় পি-৬২৬/২১ (আশাঃ) ১৪৫ কাঃবিঃ মামলা করলে বিজ্ঞ আদালত ২য পক্ষকে কারণ দর্শানোর পাশাপাশি ওসি আশাশুনিকে শান্তি শৃংখলা বজায় রাখতে বলেন। পরবর্তী তাং ২৫ মে। কিন্তু ২য় পক্ষ আইনকে তোয়াক্কা না করে ঘেরাবেড়া ভেঙ্গে আইন লংঘন করেছে।

আশাশুনিতে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আশাশুনি প্রতিনিধি

বাংলাদেশে চিকিৎসা জগতে নজিরবিহিন অগ্রগতি ও জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিতে প্রতিষ্ঠা করা হয় কমিউনিটি ক্লিনিক। সোমবার (২৬ এপ্রিল) ছিল কমিউনিটি ক্লিনিকের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

করোনা ভাইরাস জনিত বাধ্যবাধকতার কারণে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালনের সুযোগ না থাকায় উপজেলা সিএইচসিপি এসোসিয়েশান দিবসটি স্মরণে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেছেন। সাথে সাথে ক্লিনিকের সাথে জড়িত সিএইচসিপিদের সার্বিক কল্যাণে বেতনভাতাসহ সকল সুযোগ সুবিধা প্রদানের জন্য তাঁদের সহানুভূতি কামনা করেছেন। উপজেলা সিএইচসিপি এসোসিয়েশানের সভাপতি বজলুর রহমান বাবু, সাধারণ সম্পাদক সাইফুল বাশার, আছাফুর রহমান পাপ্পা, সম সেলিম রেজা, সাইদুজ্জামান,অমিত সরকারসহ সকল সদস্যবৃন্দ।

ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারি লালনকে আটক

ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে ইয়াবা ট্যাবলেট সহ মাদককারবারি মোঃ মাহমুদুল ইসলাম লালন-কে (২৫) আটক করেছেন মডেল থানা পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই রুহল আমিনের নেতৃত্বে ফকিরহাট পুরাতন রেলষ্টেশন এলাকার বিশেষ এক অভিযানে তাকে আটক করেছে। এসময় তার নিকট থেকে ১১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। আটককৃত লালন পাগলা শ্যামনগর গ্রামের মোঃ নুর ইসলাম এর ছেলে। এ ব্যাপারে ফকিরহাট মডেল খানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

ফকিরহাটে অসহায় ভ্যান চালকদের খাদ্য সামগ্রী প্রদান

ফকিরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক শেখ মনিরুজ্জামান মনির উদ্যোগে করোনাকালীন সময়ে কর্মহীন ও অসহায় ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন। রবিবার বিকেলে ফকিরহাট খান জাহিদ হাসান চত্বরে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে ভ্যান চালকদের হাতে খাদ্য সহায়তা প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্মল দাশ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম দেবনাথ, সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমিত ঘোষ, আওয়ামী লীগ নেতা এস এম জুলফিকার জুয়েল প্রমূখ।

শরণখোলায় পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় পাবলিক লাইব্রেরীর উদ্যোগে হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় লাইব্রেরীর অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।

এসময় উপস্থিত ছিলেন, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক রিয়াদুল ইসলাম সোহেল ও পাবলিক লাইব্রেরীর সদস্যবৃন্দ।

উদ্যোক্তা রিয়াদুল ইসলাম সোহেল জানান, করোনায় কর্মহীন ৪০টি হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী ও ২৫টি মসজিদের অজুখানায় হাত ধোয়ার জন্য সাবান বিতরন করা হবে।