সাতক্ষীরা তালা উপজেলার সোনেরগাতি খাল ভরাট করে ঘর নির্মানের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপে বন্ধ হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২ টার সময় সোনেরগাতি মানিকহার খালে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে সাতক্ষীরা পানি উন্নয়নবোর্ড ২ কতৃক ঘটনা স্থান পরিদর্শন করে সকল কাজ বন্ধ করে দেয়। এতে মানিকহার মৌজার ২ নং সিটের ২৯২৩, ২৯২০ ও অন্যন্য দাগের জমি সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ ২ কর্তৃক এল এর ৫৮/৮০,৮১ নং দাগের কেসের মানিকহার সোনেরগাতি খালে ভরাট পূর্বক দখল দ্বারিত্ব প্রতিকারের দাবিতে এলাকার সচেতন মহলের গন স্বাক্ষর কৃত অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ঘটনা স্থাল পরিদর্শন পূর্বক এ খালের সকল অবৌধ স্থাপনা নির্মানের কাজ বন্ধ করে দেন।
এবিষয়ে অভিযোগের বাদি মানিকহার মৃত হাফিজ উদ্দীন মোড়ল এর পুত্র আঃ রহিম মোড়ল বলেন,অভিযোগের ২ ঘন্টা মধ্যে সাতক্ষীরা পানি উন্নয়ন ২বোর্ড কতৃপক্ষ সহ পাটকেলঘাটা থানা পুলিস টিম ঘটনা স্থালে এসে সকলর্যর্জক্রম বন্ধ করে দেয়, আমরা এর সুস্থ প্রতিকার চাই।
এ বিষয়ে বিবাদী মানিকহার আঃ রউফ মল্লিক এর পুত্র শাহারিয়া আরিফ বলেন ৪৬৯৭,৪৬৯৮ দাগের আমাদের পৈতিক সম্পত্তি এর ভিতরে আমার দাদা জনস্বার্থে মানিকহার কমিনিটি ক্লিনিকের নামে ৫ শকত জমি দান করেন, বাকি ৩০ শকত জমিতে প্রতি বছর সরকারি দাখিলা কাটি,খালের পুরাতন ম্যাপ অনুযায়ী সারর্ভিয়ার দিযে মাপ জরিপ করলে আমরা প্রকৃত জমি বুঝোপাব। এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশালী সুধাংসরকার কাছে এ প্রতিবেদক, জানতে চাইলে তিনি বলেন, সকল কার্জক্রম বন্ধ করা হয়েছে এবং উভাই পক্ষে মসলিকা নিয়ে হয়েছে সরকারি সার্ভিয়ার দিয়ে মাপ জরিপের পরে কাজ শুরু হবে।
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা











































