Home আঞ্চলিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব গ্রেপ্তার

10

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে এনটিভির খুলনা প্রতিনিধি সাংবাদিক আবু তৈয়বকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকারও খুলনা প্রতিনিধি।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টায় আবু তৈয়ব মুন্সীকে নূরনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মামলা অপর আসামী হলো লোকসমাজ পত্রিকার রামপাল প্রতিনিধি সবুর রানা।

এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।

তিনি জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় আবু তৈয়ব মুন্সি ও সবুর রানার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ২৫। সাংবাদিক আবু তৈয়ব মুন্সি কেসিসি মেয়রকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর পোষ্ট দিয়েছিলেন এবং সাংবাদিক সবুর রানা সেই পোস্ট কপি করেন।