Home আঞ্চলিক করোনা প্রতিরোধে এসিল্যান্ডের প্রচারণা, জরিমানা আদায়

করোনা প্রতিরোধে এসিল্যান্ডের প্রচারণা, জরিমানা আদায়

9

করোনার মহামারী রোধে মণিরামপুরে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ দেবনাথ।  মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে মণিরামপুর বাজার চিনাটোলা বাজারে প্রচারণা চালান তিনি।

এসময় লকডাউন অমান্য করায় দুই মুদি দোকানিকে দুইশ’ টাকা জরিমানা করেন এসিল্যান্ড।

দণ্ডপ্রাপ্তরা হলেন কিশোর কুণ্ডু লাল্টু দে।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারী ফাহিম আল মোমিন বলেন, লকডাউনে বিকেল সাড়ে তিনটার পর মুদি দোকান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। সেটা অমান্য করে চিনাটোলা বাজারের কিশোর লাল্টু দোকান খোলা রেখেছেন। তাই তাদের ১০০ টাকা করে দুইশ’ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে এদিন (মঙ্গলবার) দুপুরে লকডাউন না মেনে দোকান খোলায় মাস্ক না পরে বাইরে আসার কারণে চারজনকে এক হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ইউএনও সৈয়দ জাকির হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মণিরামপুর বাজারের কাপড় দোকানি মনিরুজ্জামান ;৫০০ টাকা, কাপুড়িয়া পট্টির জিয়াউর রহমান; ২০০ টাকা, মোহনপুর এলাকার মতিয়ার রহমান;২০০ টাকা বিজয়রামপুরের নাজমুল হুদা; ২০০ টাকা।

 – মণিরামপুর (যশোর) প্রতিনিধি