Home জাতীয় ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা

ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা

190

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব।

শাহবাগ থানার ওসি মামুনুর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় ধর্মীয় উসকানিমূলক এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত এনে আপত্তিকর আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলাটির নম্বর ১৮তাং-১৮/০৪/২১।

-ঢাকা অফিস