Home আঞ্চলিক খুলনায় ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

খুলনায় ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

6

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে লিটন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে নগরীর খালিশপুর এলাকার কাশিপুরে ঘটনা ঘটে।

লিটন কাশিপুর বাইতিপাড়া এলাকার চা বিক্রেতা মো. সোবহানের ছেলে।

পুলিশ স্থানীয়রা জানান, একই এলাকার বাসিন্দা সোহেলের ছোট ভাইকে কোনো এক কারণে চড় মারেন লিটন। কারণে লিটন আমিনকে ফোন দিয়ে ডেকে নিয়ে রাত ১টার দিকে এলোপাতাড়ি মারধর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিকভাবে লিটন আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে লিটনের মৃত্যু হয়। আমিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, রাত ১টার দিকে লিটন নামে এক যুবক খুন হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনায় কোনো মামলা হয়নি। মামলার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-স্টাফ রিপোর্টার