খুলনায় করোনায় আরও চারজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে এখন পর্যন্ত ৭১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আটজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। মৃতরা হলেন খুলনার রূপসা উপজেলার মর্জিনা বেগম (৫১), খালিশপুরের আবু বক্কর ভুঁইয়া (৭৫), দৌলতপুরের যীশু পদ পাল (৭০) ও বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মোশারেফ হোসেন শেখ (৮০)। ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। পরে আরেকজনের মৃত্যু হয়েছে বলে খুমেকের করোনা ইউনিট সূত্রে জানা গেছে। করোনা ইউনিটে এখন পর্যন্ত ৭১ জন রোগী ভর্তি রয়েছেন। যাদের মধ্যে রেডজোনে ৩৬ জন এবং ইয়োলো জোনে ৩৫ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে ভর্তি রয়েছেন আটজন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন। খুমেক হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে ১০টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মৃত আব্দুল খালেক শেখের ছেলে মোশারেফ হোসেন শেখ (৮০) মারা যান। তিনি ১০ এপ্রিল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পূর্ব রূপসার নিকলাপুর এলাকার আবু তালেবের স্ত্রী মজিনা বেগমের (৫১) মৃত্যু হয়। তিনি গত ১২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। এর আগে রাত ১১টা ১৫ মিনিটে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার খালিশপুর হাউজিং এলাকার মৃত শামসুল হক ভুঁইয়ার ছেলে আবুবক্কর ভুঁইয়ার (৭৫) মৃত্যু হয়।
পৌনে ১১ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দৌলতপুর রেলগেট এলাকার মনিন্দ্র নাথ পালের ছেলে যীশু পদ পাল (৭০) মারা যান। তিনি ৯ এপ্রিল খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে শনিবার দুপুর পর্যন্ত খুমেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২০৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৫৬১ জনের নমুনা পরীক্ষায় একদিনে ৫৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও বাগেরহাটের চারজন, যশোরের দুইজন, সাতক্ষীরার তিনজন, নড়াইলের দুইজন, বরিশালের একজন, ফরিদপুরের একজন ও রাঙ্গামাটির একজন রয়েছেন।
জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদকের উদ্যেগে নগরীতে করোনা প্রতিরোধে মাস্ক বিতরন
খবর বিজ্ঞপ্তি
গতকাল ১৭ এপ্রিল শনিবার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশিষ্ঠ আইনজীবী এ্যাড. সুজিত অধিকারীর নেতৃত্বে নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে করোনা প্রতিরোধে মাস্ক বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. রকিবুল ইসলাম লাবু, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ-দফতর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট,মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ,যুবলীগ নেতা দেব দুলা বাড়ৈ বাপ্পী,২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজীব সাহা,বাপ্পী সাহা,গোবিন্দ সাহা,গোপাল দত্ত,আশীষ সাহা,ছাত্রলীগ নেতা, মোঃ সাইফুল ইসলাম সাইফ,মোঃ মইনুল ইসলাম মইন,নীলমনি বিশ্বাস প্রমুখ।
বেড়িবাঁধ টেকসই করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: এমপি আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রার পোল্ডারের ক্ষতিগ্রস্ত সকল বেড়িবাঁধ দ্রুত মেরামত করা হবে। এছাড়া যে সকল বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে সে সকল বাঁধ চিহ্নিত করা হচ্ছে। এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, প্রতি বছর প্রাকৃতিক দূর্যোগের কারণে অত্র এলাকার বেড়িবাঁধ ভেঙ্গে একদিকে যেমন ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে অপর দিকে দূর্বল বেড়িবাঁধের কারণে অত্র এলাকার উন্নয়ন বাঁধা গ্রস্থ হচ্ছে। এলাকার উন্নয়নকে টেকসই করার জন্য অত্র এলাকার বেড়িবাঁধকে টেকসই করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখন মেরামতের ক্ষেত্রেও প্রতিটি বাঁধ প্রশস্ত এবং উচু করা হচ্ছে। আগামীতে এলাকার বেড়িবাঁধ টেকসই করার যে মহা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়িত হলে নির্বাচনী এলাকার কোন মানুষ আর প্রাকৃতিক দূর্যোগের কারণে আশ্রয়হীন হবে না। প্রতিটি মানুষ উন্নত জীবনযাপন করবে। তিনি শনিবার (১৭ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে নির্বাচনী এলাকা পাইকাগাছার বিভিন্ন ক্ষতিগ্রস্থ ও ঝ্ুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনকালে এসব কথা বলেন। এমপি আক্তারুজ্জামান বাবু প্রথমে হরিঢালী ইউনিয়নের মাহমুদ কাটি মালো পাড়ার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন করেন। এরপর গড়ইখালী ও সোলাদানা ইউনিয়নের কয়েকটি স্থানের বাঁধ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিক উল্লাহ, তত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন, নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপ বিভাগীয় প্রকৌশলী সুভাষ কর্মকার, উপ সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন, আওয়ামী লীগ নেতা, আব্দুল মান্নান গাজী, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, নির্মল মজুমদার, এসএম শাহবুদ্দিন শাহিন, বিমল সরকার, তুষার কান্তি মন্ডল, দীলিপ চন্দ্র ঢালী, পঞ্চানন সানা, সায়েদ আলী মোড়ল কালাই, আব্দুর রউফ বিশ্বাস, জেলা যুবলীগ নেতা শামিম সরকার, জেলা ছাত্রলীগ নেতা পার্থপ্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, রমজান সরদার, উপজেলা যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, মানবেন্দ্র মন্ডল, তৌহিদুজ্জামান স¤্রাট, প্রভাষক ইমতিয়াজ হোসেন, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মাহবুবুর রহমান নয়ন, রাশেদুজ্জামান রাসেল, শাহিন শাহ বাদশা ও সালাউদ্দীন কাদের প্রমুখ।
কালীগঞ্জের এক প্রবাসী যুবকের মৃত্যু
বিশেষ প্রতিনিধি
মালয়েশিয়া প্রবাসী ঝিনাইদহ কালীগঞ্জের জাহাঙ্গির হোসেন জোয়াদ্দার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১০ টায় ক্রেন দূর্ঘটনায় তার মৃত্যৃ হয়। তিনি উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামের আব্দুল হামিদ জোয়াদ্দারের ছেলে। নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ভাই আলম জোয়াদ্দার জানান, জাহাঙ্গির মালয়েশিয়াতে ক্রেন চালকের কাজ করতো। শনিবার কর্মস্থলে কনস্ট্রাকশনের কাজ করার সময় ক্রেন দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে কর্মস্থলের তার বাংলাদেশী সহকর্মীরা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,করোনার কারণে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার এয়ারলাইন্স সংযোগ আপাতত বন্ধ থাকার কারনে নিহতের মরদেহ দেশে আনতে জটিলতা রয়েছে। তারপরও তারা চেষ্টা চালাচ্ছেন।
লকডাউনে কেএমপি কঠোর অবস্থানে : ৪০৬টি গাড়ি জব্দ, মামলা ৮৯
স্টাফ রিপোর্টার
মহামারী করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় খুলনাসহ সারাদেশে চলছে কঠোর লকডাউন। খুলনা মেট্টোপলিটন পুলিশ সরকার নির্দেশিত এই কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
খুলনা মহানগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে সর্বমোট ২৬ টি চেকপোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। চলমান লকডাউন কার্যক্রমে কেএমপির আট (০৮) টি থানা এলাকায় গত ১৪ এপ্রিল ২০২১ খ্রি: থেকে ১৬ এপ্রিল ২০২১ খ্রি: পর্যন্ত আটককৃত মোটরসাইকেল ১৭ টি, সিএনজি ০৩ টি, অন্যান্য-১০ টি, মোট জব্দকৃত গাড়ী ৪০৬ টি এবং এ সংক্রান্তে মামলা ৮৯ টি।
গত ০৩ (তিন) দিনে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং অপ্রয়োজনে বাহিরে বের হয়ে ঘোরাঘুরি করার অপরাধে কেএমপি’র বিভিন্ন থানার সহোযোগিতায় ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক পুলিশের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে ৫৫ টি এবং ৮২ জন ব্যক্তিকে ৮৫,৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও, লকডাউন কার্যকর করতে কেএমপি’র ১০ টি মোবাইল টিম, গোয়েন্দা পুলিশের ০২ টি টিম, থানা, ফাঁড়ি এবং ট্রাফিক পুলিশের সদস্যগণ ২৪ ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মাহে রমযান ও বাংলা নববর্ষের শুভেচ্ছা সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’র
খবর বিজ্ঞপ্তি
দেশবাসীর প্রতি ১৪৪২ হিজরী’র মাহে রমযান ও ১৪২৮ বাংলা নববর্ষের শুভেচ্ছা, সালাম ও মোবারকবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’র নেতৃবৃন্দ। রহমত, মাগফিরাত ও নাযাতের এ মাসে বেশী বেশী করে প্রভুর দরবারে ভয়াবহ করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে তাওবা ইস্তেগফারসহ দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়ে স্বাস্থ্য সচেতনতা ও সরকারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ রেখেছেন। বিশেষ করে আত্মশুদ্ধি ও ত্যাগের এ মাসে পরস্পর সহনশীলতা ও ধৈর্য ধারণসহ সব রকম মিথ্যা, গীবত, চোগলখুরী, মোনাফেকী, বেহায়াপনা, অশ্লীলতা, অনৈতিকতা, মজুতদারী, হামলা, হুমকি, নৈরাজ্য, সুদ-ঘুষ, জ্বালাও-পোড়াও, মারামারি-কাটাকাটি, মিথ্যা-বানোয়াট সংবাদ, গুজব রটানো ইত্যকার সকল পাপকাজ হতে বিরত থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি ও জান্নাতের পথে অগ্রসর হওয়ার পথে এগিয়ে যেতে বলেন। কেননা নবী করিম (সঃ) বলেন, ‘যে ব্যক্তি রমযান পেলো অথচ তার জীবনের গুণাহ সাফ করে জান্নাতী মানুষ হতে পারল না, তার থেকে দুর্ভাগা ব্যক্তি আর কে হতে পারে ?’ নেতৃবৃন্দ আরও বলেন, ‘দেশের ওলামায়ে কেরামগণ হলেন ধর্ম পথের উজ্জ্বল নক্ষত্র, একজন আলেমের পতন তথা জাতির মানুষের পতন’ (আলহাদীস)। মানুষের মধ্যের সর্বনিকৃষ্ট মানুষ হলো যে আলেম নিকৃষ্ট। সেক্ষেত্রে সকল সচেতন মুসলমান মুমিনের উচিত বুঝে শুনে আনুগত্য করা, অন্যায় মিথ্যা আদেশে অন্ধের মতো ঝাঁপিয়ে পড়া বড় ধরনের নির্বুদ্ধিতা। হক্কানী ওলামায়ে কেরামের ও প্রকৃত মুমিনের সাথে চলার জন্য আল্লাহ্ আদেশ দিয়েছেন। প্রকৃত সৎ ও মোত্তাকী ওলামায়ে কেরামগণের আনুগত্যেই মানুষদের মুক্তির পথ দেখাতে পারে। রমযানের সকল পবিত্রতা বজায় রাখার আহ্বান ও দেশ-জাতির মুক্তির সফলতা কামনা করেছেনÑসংগঠনের সভাপতি মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ্, উপদেষ্টা উপাধ্যক্ষ মুফতী আঃ রাজ্জাক, মুহাদ্দিস মাওঃ মনোয়ার হুসাইন মাদানী, সহ-সভাপতি মাওঃ শফী উদ্দিন নেছারী, সদস্য সচিব উপাধ্যক্ষ মাওঃ ডি এম নূর ইসলাম, দপ্তর সম্পাদক এস এম মুহিবুল্লাহ্, প্রচার সম্পাদক হাফেজ মাওঃ শাহাদাৎ, মাওঃ মাহাদী, হাসান কাওছারী, সদস্য মাওঃ বায়জিদ হুসাইন, মাওঃ আব্দুল কাউয়ুম, মাওঃ গোলজার হোসেন, মাওঃ আখতারুজ্জামান, মাওঃ আজিজুর রহমান, মাওঃ মোখতার হুসাইন, পুলিশ অফিসার (অবঃ) ক্বারী মুহিবুল্লাহ্, হাফেজ মাওঃ মোস্তফা, মাওঃ আঃ লতিফ, মাওঃ খলিলুর রহমান, হাজী শহিদুল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘষে নিহত-২, আহত-১৫
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার শুভাষিনী এলাকায় ট্রাক-পিকআপের সংঘর্ষে দুই জন ইট ভাটা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। শনিবার ভোর রাতে এ দূর্ঘটনাটি ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবু বক্কর কারিকরের ছেলে মুন্না কারিকর (৩৫) ও একই গ্রামের বাহার আলী গাজীর জামাই শফিকুল ইসলাম (৫০)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শতাধিক শ্রমিক শরিয়তপুরের বিভিন্ন ইটভাটায় কাজ করতেন। রাতে তাদের অনেকেই পিকআপে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার শুভাষিনী এলাকায় তাদের বহনকারী পিকআপটি পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের মুন্না ও শফিকুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আহত হন কমপক্ষে ১৫ জন ইট ভাটা শ্রমিক। এসময় হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ইসরাইল হোসেন (৫৫) নামের এক ভূষিমাল ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার বেলা ১২ টার দিকে শহরের নিমতলা বাসস্ট্যান্ডের রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাইল হোসেন রামনগর গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী হাতেম আলী জানান, শনিবার ব্যবসার কাজ শেষে ইসরাইল হোসেন শহরের নিমতলা বাসস্ট্যান্ড পার হচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই শাপলা খাতুন ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।
ফকিরহাটে প্রেমিকার আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে প্রেমিকার আপত্তিকর ছবি ইন্টারনেটে (সামাজিক যোগাযোগ মাধ্যম) ছড়ানোর অভিযোগে অনিক বসু (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় ফকিরহাট উপজেলার রাজপাট এলাকায় অভিযান চালিয়ে ফকিরহাট থানা পুলিশ অনিক বসুকে আটক করে। এর আগে সকালে নিজের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে ফকিরহাট থানায় মামলা দায়ের করেন ওই মেয়ে। প্রতারনার শিকার মেয়েটি একটি খুলনা পলিটেকনিকে ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থী।
আটক অনিক বসু ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের অমল বসুর ছেলে।
অভিযোগ সূত্রে জানাযায়, গ্রেফতার অনিক বসুর সাথে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল।সেই সুযোগে মেয়েটি অনিক বসুকে তার ফেসবুকের পাসওয়ার্ড দেই। একসময় সম্পর্কের অবনতি ঘটলে অনিক তার প্রেমিকার ফেসবুক আইডি থেকেই বিভিন্ন রকম অশ্লীল পোস্ট করে।পরবর্তীতে মেয়েটি থানায় অভিযোগ করেন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেণ, মেয়েটির অভিযোগের ভিত্তিতে আমরা অনিককে গ্রেফতার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অনিককে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাগেরহাটে চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলায় লকডাউন এর নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলায় চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ এপ্রিল) সকালে রায়েন্দা বাজার ও পাঁচ রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন এই জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন বলেন, কঠোর লকডাউনের মধ্যে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার ও পাঁচ রাস্তার মোড় বাজারে মুদি, টিন ও ইলেকট্রিক দোকান খোলা রাখায় ডালিম স্টোরকে ২ হাজার টাকা, মিন্টু স্টোরকে ৫ হাজার টাকা,আনোয়ার স্টোরকে ২ হাজার ও হেলাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এর আগের দিন শুক্রবার বাগেরহাটের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক না পড়া সহ প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ২০ টি মামলায় ১৯ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।
দেশসেরা টেনিস কন্যা প্রীতি মাঠ মাতাতে চান
হেদায়েত হোসাইন,স্টাফ রিপোটার
দেশসেরা লন টেনিস তারকা বাগেরহাটের আফরানা ইসলাম প্রীতি মাঠ মাতাতে চান । সদ্য সমাপ্ত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০’ এ দ্বৈত্ব’তে গোল্ড ও এককে ব্রোঞ্জ পদক পেয়ে ভবিষ্যতে তিনি আন্তর্জাতিক পর্যায়ে খেলতে চান। টেনিস কন্যা প্রীতির এই সাফল্যকে টিকিয়ে রাখতে এবং দেশের জন্য আরও বড় সম্মান আনতে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার দাবি জানান প্রীতির পরিবার।
বাগেরহাট স্টেডিয়ামে বিকেএসপি (বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান) থেকে খেলোয়াড় বাছাই হবে। বাছাইকৃত খেলোয়াড়রা পাবেন উন্নত প্রশিক্ষণ। ২০১০ সালে এমন খবর শুনে বাছাইয়ে অংশ নেওয়ার জন্য বাগেরহাট স্টেডিয়ামে প্রীতিকে নিয়ে আসেন তার পরিবার। পছন্দের ব্যাডমিন্টনে না হলেও, সুযোগ পান টেনিসে। প্রীতি তখন সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ব্যাডমিন্টনের ভালোবাসা ছেড়ে তার ধ্যানজ্ঞান তখন টেনিসে। বিকেএসপিতে প্রশিক্ষণের শুরু থেকেই ভাল করতে থাকেন তিনি। সেই ধারাবাহিকতায় ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত টেনিসে একক নারী ইভেন্টে নাম্বার ওয়ান ছিলেন প্রীতি। বাগেরহাটে প্রাক্টিসের ভালো সুযোগ না থাকার পরও বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসএ একক ইভেন্টে ব্রোঞ্জ পদক এবং মিক্স ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন আফরানা ইসলাম প্রীতি।
বাগেরহাট শহরের হরিণখানা এলাকার জাহিদুল ইসলাম ও শামীমা আক্তার আখি দম্পতির দুই মেয়ের মধ্যে বড় মেয়ে আফরানা ইসলাম প্রীতি। ছোট বোন আফসানা ইসলাম রীতি এইচএসসি প্রথম বর্ষে পড়েন। ২০১১ সালে বিএসপিতে পড়ার সুযোগ হওয়ার পর থেকে টেনিস খেলোয়াড় হিসেবে যাত্রা শুরু প্রীতির। এর মধ্যে খেলেছেন জাতীয় ও আন্তর্জাতিক একাধিক ইভেন্টে। ২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসএ অংশগ্রহণ করেন বাংলাদেশের পক্ষ থেকে। সে আসরেও দেশের জন্য এনেছেন সম্মান। জাতীয় টেনিস টিমের এই কৃতি খেলোয়াড় ২০১৬ ও ২০১৭ দুই বছর বিকেএসপির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বিকেএসপি থেকে এইচএসসি শেষ করার পরে ২০১৮ সালে চায়নার গুয়ানজুতে টেনিস প্রশিক্ষক হিসেবে চাকরির সুযোগ হয় প্রীতির। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সফলভাবে কাজ করে বাংলাদেশ গেমস-এর টানে ফিরে আসেন দেশে। অংশগ্রহণ করেন বাংলাদেশ গেমসে। শুধু খেলাধুলা নয়, নৃত্য ও সৌন্দর্য্য চর্চায়ও এগিয়ে টেনিস কন্যা প্রীতি। ২০১৭ সালে মমতাজ সুন্দরী তমা প্রতিযোগিতায় এক হাজার ৩০০ প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম রানআর্স আপ হয়েছিলেন প্রীতি। তার এখন একমাত্র স্বপ্ন সরকারি পৃষ্ঠপোষকতায় প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করে দেশের জন্য বড় সম্মান ছিনিয়ে আনবেন।
আফরানা ইসলাম প্রীতি বলেন, ‘‘২০১১ সালে আমি বিকেএসপিতে ভর্তি হই। ২০১৩ থেকে আমি ভাল করা শুরু করি। আন্ডার ফোরটিনে এশিয়ান টেনিস ফেডারেশনে (এটিএফ) আমি সিঙ্গেলস ও ডাবলস দুটোতেই চ্যাম্পিয়ন হই। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত আমি বিকেএসপির শিক্ষার্থী ছিলাম। ভাল কেটেছে সেখানে আমার। বিকেএসপি থেকে বের হওয়ার পর আমার খেলোয়াড় জীবনে বাধা আসতে থাকে।
‘পরে চীনে ছিলাম ১৪ মাস। সেখানেও ভাল ছিলাম। বাংলাদেশ গেমস-এ স্বর্ণ জেতার আশায় আমি এগোচ্ছিলাম। সিঙ্গেলস-এ আমি ব্রোঞ্জ এবং মিক্সড ডাবলস-এ এ স্বর্ণ পদক পেয়েছি। আমার কোনো কোচ ছিল না। কোনো প্রশিক্ষণ নিতে পারিনি। প্রাক্টিসেরও পর্যাপ্ত সুযোগ ছিল না। সরকার থেকে যদি সাপোর্ট পাই, তাহলে ভবিষ্যতে আরও ভাল করতে পারব। উপযুক্ত কোচের মাধ্যমে আমাদের পরামর্শ, অনুশীলন ও সুযোগ সুবিধা প্রদান করা হলে দেশের জন্য হয়তো আরও বড় সম্মান বয়ে আনা সম্ভব হবে।”
প্রীতির বাবা জাহিদুল ইসলাম বলেন, ‘‘আমার মেয়ে ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০’ এ যে সফলতা অর্জন করেছে, তাতে আমরা খুবই গর্বিত। তবে ব্যয়বহুল এই খেলায় মেয়ের অনুশীলন চালিয়ে রাখতে আমার খুবই কষ্ট হয়। প্রীতির সফলতা শুধু আমাদের নয়, সারা দেশের মানুষেরই। তার এই প্রতিভাকে টিকিয়ে রাখতে এবং দেশের জন্য আরও বড় সম্মান আনতে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার দাবি জানাচ্ছি।’
প্রীতির মা শামীমা আক্তার বাঁখি বলেন, ‘আল্লাহর কাছে হাজার শুকরিয়া- তিনি আমাকে একটি পরিশ্রমী মেয়ে দিয়েছেন। আমি সব সময় মেয়ের খেলাধূলায় সহযোগিতা করতাম। আমি চাই বাংলাদেশ গেমস-এর সফলতা ধরে রেখে এসএ গেমসসহ আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সফলতা নিয়ে আসুক আমার মেয়ে।’
বাগেরহাট টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক ডা. মোশাররফ হোসেন বলেন, ‘ক্রিকেটে বাগেরহাটের রাজ্জাক, রুবেলের স্বর্ণজ্জ্বল ইতিহাস রয়েছে। ফুটবলেও বাগেরহাটের কৃতি খেলোয়াড় রয়েছে। টেনিসে প্রীতিও আমাদের গর্ব। আমরা তার উজ্জল ভবিষ্যৎ কামনা করি। আমরা চাই সে আন্তর্জাতিক পর্যায়ে ভাল খেলে বাগেরহাট ও দেশের সম্মান বৃদ্ধি করুক। তার চলার পথে বাগেরহাট টেনিস ক্লাব সবসময় পাশে থাকবে।’
বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, ‘বাংলাদেশ গেমসে একক ইভেন্টে ব্রোঞ্জ এবং দ্বৈত ইভেন্টে বাগেরহাটের সন্তান প্রীতি স্বর্ণ জিতেছেন এটা বাগেরহাটবাসীর জন্য আনন্দের বিষয়। যেকোনো খেলায় আয়োজক সংস্থা যদি কোনো খরচ বহন না করে, সেক্ষেত্রে খেলোয়াড়দের সুবিধার জন্য আমরা টেনিস ক্লাবের অনুকূলে একটি ফান্ড তৈরি করব। বাগেরহাট থেকে যেসব খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক বড় ইভেন্টে অংশগ্রহণ করবে তাদেরকে ওই ফান্ড থেকে সহযোগিতা করা হবে।’
করোনা সংক্রমণরোধে খুলনা মহানগরে মোবাইল কোর্টে ১৮টি মামলায় ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা
তথ্য বিবরণী
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিতে খুলনা মহানগরে শনিবার মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। মহানগরে অভিযানে ১৮টি মামলায় ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। এসময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রচারণা চালানো হয়। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জেলা প্রশাসনের অনুরূপ অভিযান অব্যাহত থাকবে। খুলনা জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
খুলনায় করোনার ভ্যাকসিন নিয়েছেন ছয় হাজার ছয়শত ৩৯ জন
তথ্য বিবরণী
খুলনায় শনিবার মোট ছয় হাজার ছয়শত ৩৯ জন করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার নয়শত ৬৬ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার ছয়শত ৭৩ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ দুইশত ৭৭ জন, বটিয়াঘাটায় আটশত ছয় জন, দিঘলিয়া দুইশত ৯২ জন, ডুমুরিয়া পাঁচশত ৮১ জন, ফুলতলা চারশত নয় জন, কয়রা একশত ৩৬ জন, পাইকগাছা পাঁচশত ১৯ জন, রূপসা চারশত ৫২ জন এবং তেরখাদায় দুইশত এক জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ চার হাজার তিনশত ১৩ এবং মহিলা দুই হাজার তিনশত ২৬জন। এ পর্যন্ত খুলনা জেলায় মোট ৩০ হাজার ছয়শত ৭৮ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ২১ হাজার একশত ৮৯ এবং মহিলা নয় হাজার চারশত ৮৯ জন।শনিবার প্রথম ডোজে মোট চারশত ৮১ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় একশত ৮৭ জন এবং নয়টি উপজেলায় মোট দুইশত ৯৪ জন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুইশত ৯০ এবং মহিলা একশত ৯১ জন। এপর্যন্ত মোট এক লাখ ৭১ হাজার সাতশত ১৬ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ এক লাখ এক হাজার আটশত ১০ এবং মহিলা ৬৯ হাজার নয়শত ছয় জন।
শ্রমিক নেতা স্মরণে দোয়া মাহফিল আজ
খবর বিজ্ঞপ্তি
নগরীর স্টেশন রোডস্থ খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১২১২)’র সভাপতি নাছির খান স্মরণে দোয়া মাহফিল আজ রোববার। বিকেল সাড়ে ৫টায় ইউনিয়ন কার্যালয় এর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ইউনিয়ন কার্যালয় দিন ব্যাপী কোরআন খানি অনুষ্ঠিত হবে। তিনি ১৪এপ্রিল বুধবার বিকেল ৫টায় স্থানীয় একটি ক্লিনিকে দুরারগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।
সকাল শ্রমিককে এই দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম শফি অনরোধ জানিয়েছেন।
খুলনা হ্যান্ডংিল শ্রমিক ইউনিয়ন’র সভাপতির মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা হ্যান্ডংিল শ্রমিক ইউনিয়ন (১২১২)’র সভাপতি নাছির খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নগরীর কদমতলাস্থ খুলনা সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৫৮২)’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হচ্ছেন সভাপতি মো.আব্দুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেক খান, মো. তৈয়ব আলী হাওলাদার, মো. কালু গাজী, সাবেক সভাপতি আ. রহমান সরদার, সাবেক সাধারণ সম্পাদক মো. আ. কাদের, মো. নূরুজ্জামান, মো. আনোয়ার হোসেন আনো, মো.কামাল, মো. বাবুল মোল্লা, মো. ওহিদ খান, আলম সরদার, মো. ফারুক ও মো. আ. জলিলসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেনা জানান।
উল্লেখ্য, তিনি ১৪ এপ্রিল বুধবার বিকেল ৫টায় স্থানীয় একটি ক্লিনিকে দুরারগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।
মানবিক কাউন্সিলর বাবুল
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুর পৌরসভার ৮নং (কামালপুর) ওয়ার্ডের কাউন্সিলর বাবুল রহমান। টানা দুইবার প্রবল প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন। কাউন্সিলর হওয়ার পর থেকে নানা প্রয়োজনে ওয়ার্ডবাসীদের সেবা করে আলোচনায় এসেছেন বাবুল। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে নিজ খরচে কালভার্ট স্থাপন করে, করোনাকালীন দুস্থদের ত্রাণ দিয়ে, আম্পানে উড়ে যাওয়া ঘর নিজহাতে মেরামত করে দিয়ে এমনকি অসুস্থ অবস্থায় অসহায় ওয়ার্ডবাসীর পাশে দাঁড়িয়ে একাধিকবার আলোচনায় এসেছেন তিনি। সর্বপরি গত দুই সপ্তাহে ওয়ার্ডের ৪২ জন বিধবা, ৫৬ জন বয়স্ক ও ২২ জন প্রতিবন্ধীর বাড়িতে ভাতার টাকা পৌঁছে দিয়ে আবারো আলোচনায় এসেছেন মানবিক এই জনপ্রতিনিধি। সরকারের দেওয়া চলতি কিস্তির ভাতার টাকা এখনো হাতে না পাওয়ায় ভাতাভোগীদের অসহায়ত্বের কথা ভেবে তিনি পকেট থেকে দুই লাখ ৮১ হাজার টাকা তাদের হাতে পৌঁছে দিয়েছেন। দুই পা হারানে প্রতিবন্ধী আরশাদ মিস্ত্রি বলেন, ‘চলতি কিস্তির ভাতার টাকা এখনো তুলতি পারিনি। কবে সেই টাকা হাতে পাব জানিনে। বাবুলের কাছে গিলাম। ওরে কইলাম রোজা আইছে; টাকা নাহলি চলবান কি করে। পরে আমাগের কাউন্সিলর বাড়ি আইনে আমারে চার হাজার ৫০০ টাকা দিয়ে গেছে। ও সবসময় আমাগের খবর নেয়। আল্লাহ, বাবুলরে বাঁচাইয়ে রাহুক।’ কাউন্সিলর বাবুল রহমান বলেন, ‘আমার ওয়ার্ডে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ১২০ জন ভাতাভোগী আছেন। চলতি কিস্তিতে সবার একাউন্টে এখনো ভাতার টাকা ঢোকেনি। পৌরসভার উদ্যোক্তা বলেছেন সবার টাকা ঢুকলে একটা তারিখ নির্ধারণ করে একসাথে বিতরণ করবেন। রোজার মাস চলে এসেছে। ভাতার টাকার জন্য সবাই নিত্য বাড়ি আসছেন। নিজেদের নানা সমস্যার কথা জানাচ্ছেন। এসব শুনে তাদের কষ্টের কথা ভেবে নিজের একাউন্ট থেকে দুই লাখ ৮১ হাজার টাকা তুলে ভাতাভোগীদের বাড়িবাড়ি পৌঁছে দিয়েছি। পৌরসভা থেকে যে দিন টাকা দেবে তখন সবাইকে ডেকে সেই টাকা আমি তুলে নেব।’ এদিকে রোববার (১৮ এপ্রিল) পাঁচ রমজানের বিকেলে আড়াইলাখ টাকা খরচ করে ২৫০ জন দুস্থ ওয়ার্ডবাসীর মাঝে ১৪ প্রকারের রমজানের সামগ্রী বিতরণ করার কথা জানিয়েছেন মানবিক এক জনপ্রতিনিধি।
খুলনায় করোনাকালে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন
তথ্য বিবরণী
করোনাভাইরাস সংক্রমণরোধে ঘরে থাকা কর্মহীন মানুষের মাঝে খুলনা জেলা প্রশাসনের আয়োজন শনিবার হতে দ্বিতীয় পর্যায়ে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় আজ দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় চত্ত্বরে কর্মহীনদের খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, করোনা পরিস্থিতি উত্তরণে সরকার সার্বক্ষণিক তৎপর রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা সংক্রমণের শুরু থেকে ত্রাণ বিতরণে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, করোনাকালে সরকার গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। কোভিড-১৯ প্রতিরোধে সকলকে সাবধানতা অবলম্বন করে ঘরে থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সিটি মেয়র সরকারের পাশাপাশি এই কর্মসূচিতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। মেয়র এধরণের উদ্যোগের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিটি মেয়র তিনশত জন কর্মহীন ইজিবাইক-থ্রি হুইলার শ্রমিক ও দোকান কার্মচারীর প্রতি জনের মাঝে সাত কেজি চাল, এক কেজি আলু, ডাল ৫০০ গ্রাম, তৈল ৫০০ গ্রাম ও সবজিসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
অস্থায়ী সরকার গঠণ করে বঙ্গবন্ধু রাজনৈতিক দুরদর্শিতা এবং সাংগঠনিক দক্ষতারই পরিচয় দিয়েছিলেন: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, অস্থায়ী সরকার গঠণ করে বঙ্গবন্ধু রাজনৈতিক দুরদর্শিতা এবং সাংগঠনিক দক্ষতারই পরিচয় দিয়েছিলেন। তিনি বলেন, অস্থায়ী সরকার গঠণ করা না হলে তখন মুক্তিযুদ্ধকে যেমন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলা হতো, তেমনি বর্হিবিশ্বের সমর্থন ও সহযোগিতা পাওয়া যেত না। সেকারনেই বঙ্গবন্ধু নির্দেশে অস্থায়ী সরকার গঠণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপ্রধান ও সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক এবং সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপ্রধান করা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপ্রধান এবং সশস্ত্রবাহিনীর অস্থায়ী সর্বাধিনায়ক করা হয়। যাদের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিলো। তিনি আরো বলেন, অনেক রাজনৈতিক দল আছে যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দল হিসেবে নিজেদের দাবি করেন। অথচ ওই সকল রাজনৈতিক দল মুজিবনগর দিবস উদযাপন করেন না। তিনি বলেন, মুজিবনগর সরকার গঠিত না হলে আজকের স্বাধীন বাংলাদেশ নিয়ে প্রশ্ন দেখা দিতো এবং আজকের ওই সকল রাজনৈতিক দলের সৃষ্টি হতো হতো না। ইতিহাস বিকৃত জাতি কখনও মর্যাদার সাথে বিশ্বে মাথা উঁচু করে দাড়াতে পারে না। তাই আসুন, আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সবাই মিলে সঠিক ইতিহাস তুলে ধরে আগামী প্রজন্মের কাছে মর্যাদাশীল সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেই।
গতকাল শনিবার সকাল ১০টায় খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত মুজিবনগর সরকার দিবস এর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. খন্দকার মজিবর রহমান, এ্যাড. মো. সাইফুল ইসলাম। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা নুরইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ মো. জাহাঙ্গীর আলম, মো. মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, তসলিম আহমেদ আশা, অধ্যা. রুনু ইকবাল, এ্যাড. একেএম শাহজাহান কচি, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, অধ্যা. আব্দুল আদেল বরকত, এমরানুল হক বাবু, ফয়েজুল ইসলাম টিটো, আযম খান, হাবিবুর রহমান দুলাল, আব্দুর রহমান, সত্যপ্রিয় সোম বলাই, অভিজিৎ চক্রবর্তী দেবু, মাহামুদুর রহমান রাজেস, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
লকডাউনে অসহায় পরিবারের মাঝে যুবলীগের সবজি বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা মহামারী থেকে রক্ষা পেতে দেশব্যাপী কঠোর লকডাউন ও পবিত্র রমজান মাস উপলক্ষে নগরীর ৪নং ওয়ার্ডে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের মাঝে মাসব্যাপী ফ্রী সবজি বিতরণ অনুষ্ঠিত হয়। ১৭ এপ্রিল শনিবার সকাল সাড়ে নয়টার সময় নগরীর দৌলতপুর দেয়ানা যশোর মোড় এলাকায় সরকারি বিএল কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও মহানগর যুবলীগের সদস্য মেহেদী হাসান মোড়লের উদ্যোগে ফ্রী সবজি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর যুবলীগের আহবায়ক মোঃ শফিকুর রহমান পলাশ। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুর ইসলাম বন্ধ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু আসলাম মোড়ল, মহানগর যুবলীগের সদস্য অভিজিৎ চক্রবর্তী দেবু, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান খোকন, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, পলাশ মন্ডল, আওয়ামী লীগ নেতা, রফিকুল ইসলাম বাপ্পি, শেখ শহিদুল ইসলাম, শাফায়াত হোসেন,হাবিব মোড়ল,মাহাবুর মোড়ল, নওরোজ জাহান আদর, যুবলীগ নেতা,আসাদুজ্জামান আসাদ, ইবাদ মোড়ল, আরিফ মোড়ল, ইব্রাহিম মোড়ল, শেখ নাদিম, সুমন দাস, ছাত্রনেতা রিপন মোড়ল, লিপু মোড়ল, নাজিম হোসেন ইমন, আল আমিন প্রমুখ।
ছাত্রদল নেতা রাশুকে হত্যা প্রচেষ্টার ঘটনায় মহানগর বিএনপির নিন্দা ও উদ্বেগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ শাসকদলের সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রাশিকুল আনাম রাশুর সুস্থতা কামনা করেছেন। শনিবার (১৭ এপ্রিল) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে দৌলতপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে ছাত্রনেতা রাশুকে কুপিয়ে জখম করেন। ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ছাত্রদল নেতা রাশুর ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
বিএনপি নেতা পারভেজ মল্লিকের পিতার মৃত্যুতে বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বর্তমানে যুক্তরাজ্য বিএনপির সিনিয়ার যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের পিতা বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মল্লিকের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
দেশনেত্রীর সুস্থতা কামনায় মহানগর তাঁতীদলের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
করোনাভাইরাসে আক্রান্ত সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ করোনায় আক্রান্ত সকল বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সুস্থতা কামনায় শনিবার (১৭ এপ্রিল) বাদ জোহর স্টেশন রোড জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু সাঈদ শেখ, আতিয়ার পাটোয়ারি, মোল্লা ফরিদ আহমেদ, ম শা আলম, রিয়াজুর রহমান, সেলিম বড়মিয়া, জাহাঙ্গীর হোসেন, সৈয়দ গাজী, নুরুল আমিন নান্নু, মাস্টার রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, শামীম খান, নুরুল ইসলাম, মোল্লা আলী আহমেদ, আসিফ ইকবাল, ডা. হালিম মোড়ল, মাসুদ রেজা, আব্দুস সাত্তার, মুনসুর আলী বাবলু, মুরাদ আহমেদ, সৈয়দ হুমায়ুন কবির, দেলোয়ার আকন, এন্তাজ আলী সরদার, বাচ্চু হোসেন, সাইদুর রহমান আবু, আতাউল করিম, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, এস এম মাহমুদ, সরোয়ার ফকির, মোল্লা কবির হোসেন, সাচ্চু ব্যাপারি, মো, মাসুম, এনামুল কবিরসহ অনেকে।
আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক
যশোর প্রতিনিধি
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৬ এপ্রিল) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ১০টি চোরাই মোটরসাইকেল, পুলিশের এক জোড়া হ্যান্ডক্যাপ ও ৬ টি চাবি উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের জাব্বার আলীর ছেলে ইয়ার আলী (৩২), যশোরের শার্শা উপজেলার কাজীরবেড় গ্রামের আমিন হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (৩১), ঝিকরগাছার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের সলেমানের ছেলে নাজমুল ইসলাম (২১), সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃগাদক্ষিণ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ওরফে সজল মোল্লা (২৭), কৃষ্ণনগর গ্রামের আব্দুল খালেক খানের ছেলে জাকির হোসেন (৩১) ও বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল হাকিম মোল্লার ছেলে ইলিয়াছ মোল্লা (৪০)। গোয়েন্দা পুলিশের ওসি সোমেন দাস বলেন, গত ১২ এপ্রিল (সোমবার) শার্শা থানায় চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় চোর চক্রের প্রধান শফিসহ তিনজনকে আটক করা হয়। ঘটনা তদন্তে ডিবি পুলিশ চক্রের আরও কয়েকজন সদস্যের সন্ধান পায়। পরে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানিয়েছেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর গ্রামের একটি মাছের ঘেরের পাশ থেকে একটি পালসার ব্র্যান্ডের মোটরসাইকেল চুরি করে ইয়ার আলী। শ্যামনগর থানায় কর্মরত একজন পুলিশ কর্মকর্তার ওই মোটরসাইকেলে ঝুলানো ব্যাগের মধ্যে পুলিশের মনোগ্রাম আঁকা একটি হ্যান্ডক্যাপ ছিল। মোটরসাইকেল চুরির সময় ব্যাগটিও চুরি করে নিয়ে যায় ইয়ার আলী। হ্যান্ডক্যাপটি তার কাছেই ছিল।
ওসি সোমেন দাস বলেন, এ অঞ্চলে যত মোটরসাইকেল চুরি হয় তার সিংহ ভাগ চুরি করে চক্রটি। নাভারণ বাজারের শফির গ্যারেজে নিয়ে যাওয়া হয় চুরি করা মোটরসাইকেল। পরে শফি সুযোগ বুঝে চোরাই মোটরসাইকেলগুলি দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয়। তার আগে সে মোটরসাইকেলের ভুয়া নম্বর, চ্যাসিজ নম্বর বসিয়ে দেয়। মাস্টার চাবিগুলো শফিই তৈরি করে দেয়। ওই চাবি দিয়ে চোরচক্রের সদস্যরা সুযোগ বুঝে মোটরসাইকেল চুরি করে।
যশোরে শেখ রাসেল ভাস্কর্যে ইট নিক্ষেপ, গ্রেফতার ১
যশোর অফিস
যশোর শহরের চারখাম্বার মোড়ে নির্মিত শেখ রাসেল ভাস্কর্যকে লক্ষ্য করে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বেষ্টনীর কাচ ভেঙে গেছে। শনিবার (১৭ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজম ফকির (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আজিম ফকির যশোর সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের জয়নাল ফকিরের ছেলে ও প্রেস ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজিম ফকির বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ান। শনিবার ভোরে তিনি চারখাম্বার মোড়ে সড়ক দ্বীপে নির্মিত শেখ রাসেল ভাস্কর্যে ইট ছুড়ে মারেন। এতে ভাস্কর্যের বেষ্টনীর কাচ ভেঙে যায়। এসময় সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিষয়টি নজরে আসে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শেখ রাসেল ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে আজিম ফকির নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। তিনি আরও জানান, আজিম ফকিরের কথাবার্তা অসংলগ্ন। তিনি এর আগে মাদক মামলায় জেলও খেটেছেন বলে পরিবার জানিয়েছে।
খুলনায় সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা
স্টাফ রিপোর্টার
খুলনায় এবার সর্বনিম্ন ৬০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাজার দর বিশ্লেষণ করে খুলনা জেলা ইমাম পরিষদ এ ফিতরা নির্ধারণ করেছে। খুলনা ইমাম পরিষদের সহ-প্রচার সম্পাদক হাফেজ আব্দুল্লাহ যোবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার জেলা ইমাম পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে জেলা ইমাম পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার বাসিন্দাদের জন্য এবার ৬০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। আর কারো কাছে সমস্ত ব্যয়ভার বাদ দিয়ে ৬০ হাজার টাকা পূর্ণ এক বছর থাকলে তার ওপর যাকাত আদায় করা ফরজ। ইমাম পরিষদের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানকে উক্ত সদকাতুল ফিতর ও নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সঠিকভাবে যাকাত আদায় করার আহ্বান জানানো হয়।
হাত-পা বাঁধা অবস্থায় কৃষকের লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে হাত-পা বাঁধা অবস্থায় নজির উদ্দিন (৫৯) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সকাল ৬টায় বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের একটি আবাদি জমি থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নাজির উদ্দিন ওই গ্রামের মৃত হায়াত আলীর ছেলে। এলাকাবাসী জানায়, স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত গোলাম সরোয়ার, দুলাল ও জাহিদ গ্রুপের সঙ্গে বাবলু, মনোয়ার ও আনোয়ার গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরমধ্যে গত ২৫ জানুয়ারি বাবলু গ্রুপের সবুর নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ছেলে থানায় সরোয়ার গ্রুপের লোকজনকে আসামি করে মামলা করেন। মামলা নিয়েও দু’পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছিল। এরমধ্যে শনিবার সকাল ৬টায় সরোয়ার গ্রুপের নজিরউদ্দিনের মরদেহ আবাদি জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসী। নিহত নজিরউদ্দিনের ছেলে মিরাজ বলেন, বাবা প্রায়ই পুকুর পাড়ের বাঁশের চরাটের ওপর রাতে শুয়ে থাকতেন। গতকাল রাত ১২টার দিকেও তিনি সেখানেই ঘুমিয়েছিলেন। সকাল ৬টায় চাচী শিউলী খাতুন আমাকে জানান, বাবা বাড়ির রজব মোল্লার জমিতে ঘুমাচ্ছেন। আমি দ্রুত মাঠে গিয়ে দেখি বাবার হাত ও পা বাঁধা। উপুর হয়ে পড়ে আছেন। চোখে মুখে রক্ত ও আঘাতের চিহ্ন।
তিনি আরো বলেন, আমি একজন সাধারণ ভ্যানচালক। আমাকে সবুর হত্যা মামলার আসামি করা হয়েছে। আমার ধারণা, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা এ হত্যাকা- ঘটিয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নজিরউদ্দিন নামের একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাগেরহাটে পুরুষ শূন্য শতাধিক পরিবার, আতঙ্কে নারী ও শিশুরা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে হামলা ও গ্রেফতার এড়াতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন শতাধিক পরিবারের পুরুষ সদস্যরা।পুরুষদের পাশাপাশি জীবন ও সম্মান বাঁচাতে নারী ও শিশুরাও একধরণের পলাতক জীবন-যাপন করছেন। আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না তারা। কেউ কেউ আবার এলাকা ছেড়ে আত্মীয়দের বাড়িতে অবস্থান করছেণ।পুরুষ শূন্য পরিবারগুলোর মাঠের ফসলও ঘরে তুলতে পারছেন না প্রতিপক্ষের হুমকী-ধামকীতে।ফসলের পরিচর্যার জন্য শ্রমিকও যেতে পারছে না মাঠে।গত ০১ এপ্রিল মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মামুন শেখ ও কিবরিয়া শরীফের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মামুন শেখের চাচা শাসন গ্রামের আসাদ শেখ নিহতের জেরে মামুন শেখের সমর্থকদের তান্ডবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে শাসন গ্রামে।
ক্ষতিগ্রস্থরা জানান, নিহতের পরে মামুন শেখের সমর্থকরা এলাকার শতাধিক বাড়িঘর ভাংচুর করে।মামুনের সমর্থকদের হামলা থেকে বাঁচতে অন্তত শতাধিক লোক এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে শনিবার (০৩ এপ্রিল)নিহত আসাদ শেখের মেয়ে মমতাজ বেগম বাদী হয়ে ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২জনকে আসামী করে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করেন।পরবর্তীতে মামলাটি বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলায় এজাহার নামীয় আসামী সাবেক ইউপি সদস্য মিকাইল হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের হাতে গ্রেফতার হলেও রক্ষায় পায়নি মিকাইল চৌধুরীর বসবাস করা ভবন। ইউপি সদস্য প্রার্থী মামুন শেখের নেতৃত্বে অর্ধশতাধিক লোক হামাড় দিয়ে মিকাইলের ভবন ভেঙ্গে ফেলে। ভাংচুর ও লুটপাট করে ভবনের মধ্যেও। ভেঙ্গে ফেলে ফ্রিজ, টেলিভিশন, খাটসহ মূল্যবান সামগ্রী। ভয়ে পালিয়ে গেছে মিকাইলের স্ত্রী সন্তান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুধু মিকাইল চৌধুরীর বাড়ি নয়, শাসন গ্রামের সালাউদ্দিন চৌধুরী, এনামুল হোক চৌধুরী, একরামুল হোক চৌধুরী, কিবরিয়া শরিফ, ইউসুফ চৌধুরী, রফিক চৌধুরী, নাজমুল চৌধুরী, গাউস চৌধুরী, আমানত চৌধুরী, কালাম চৌধুরী, আবুল হোসেন চৌধুরী, এনামুল হোক চৌধুরী, লায়েব চৌধুরী, হানিফ চৌধুরী, কারিম চৌধুরী, আসাদ আলী সেখ,রজ্জব আলী সেখ,মিজান আলী সেখ, আশরাফ আলী সেখ, সাখাওয়াত ভূইয়া, মওলা সরদার,মর্তুজা সরদার,আইয়ুব আলী শিকদার, উজ্জল শিকদার, বাবু মোল্লা, আবেদ আলী ভূইয়া, ওবায়দুল ভূইয়া, হাসান ভূইয়া, বাচ্চু ফকির,শরিফুল ফকির,হাসান শরিফ,হুমায়ুন শেখ,ছবেদ মোল্লা, মুনসুর শরিফ,পলাশ শেখ,এশারত শেখসহ শতাধিক মানুষের বাড়িঘর ভাংচুর করেছেন ইউপি সদস্য প্রার্থী মামুন শেখের সমর্থকরা।পুরুষদের না পেয়ে ভাংচুরের সময় মারধরও করেছেন নারীদের।পুরুষ শূন্য পরিবারগুলোর নারীরাও রয়েছেন আতঙ্কে।
মিকাইল চৌধুরীর ছোট ভাইয়ের স্ত্রী রওশন বেগম বলেন, আসাদ শেখ যে রাতে মারা যায়, ওই রাতেই তার ভাইপো মামুনের লোকজন এসে আমাদের অনেকের বাড়িঘর ভাংচুর করে।তালা ভেঙ্গে ঘরের মধ্যে থাকা মালামাল লুট করে নেয়, যা নিতে পারেনা সেসব ভাংচুর করে রেখে যায়।পরবর্তী তিন দিন এসে আমার ভাসুরের এই ভবন ভেঙ্গে দিয়ে গেছে তারা।আসপাশের যাকে সামনে পেয়েছে তাকে মারধর করেছে।নারীদেরও বাড়ি-ঘরে প্রবেশ করতে দেয়নি।
মাহফুজা বেগম, হালিমা বেগমসহ আরও কয়েকজন বলেন, যেভাবে বাড়িঘর ভেঙ্গেছে তাতে বসবাস করার কোন অবস্থা নেই।ঘরের মধ্যে থাকা মূল্যবান মালামাল লুট করেছেন, যা নিতে পারেননি সেসব ভাংচুর করেছে।ঘরের চালও কুপিয়েছে। ঘরের মধ্যের ল্যাপ, তোশক, বালিশ ও কাপড় চোপরেও আগুন ধরিয়ে দিয়েছিল তারা। রান্নাঘরের হাড়ি-পাতিলসহ সব কিছু ভাংচুর করেছে তারা।স্বামী-ছেলে সবইতো পলাতক আছে। কি করব কিভাবে বাঁচব জানিনা।
পলাতক দিনমজুর নাসির মোল্লার স্ত্রী বেবি বেগম বলেন, হত্যার পর থেকে আমার স্বামী পলাতক রয়েছে। মাঠে কিছু ধান রয়েছে, তাতেও পানি দিতে পারছি না। বাড়ি এসে বলে গেছে পানি দিয়ে হবে কি ধান তো আমরা নিয়ে যাব। শুধু বেবি বেগম নয় আরও কয়েকজন এধরণের অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অসতীপর এক বৃদ্ধ বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।নিহতের ঘটনায় মামলা হয়েছে।মামলায় আসামী গ্রেফতার হবে, আইন অনুযায়ী বিচার হবে।কিন্ত এলাকার মানুষের উপর অত্যাচার, বাড়িঘর ভাংচুর, আগুন দেওয়া, নারীদের গায় হাত দেওয়া কোন সভ্যতা হতে পারে না। আমরা নিরহ মানুষ হিসেবে এলাকায় শান্তি শৃঙ্খলা চাই।
এদিকে আসাদ শেখ হত্যা মামলায় চুনখোলা ইউনিয়ন পরিষ চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেনকে আসামী ও ভাংচুর করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তবে প্রাণ ও সম্পদ হারানোর ভয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছু মোল্লাহাট উপজেলা ছাত্রলীগের এক নেতা বলেন, মুন্সী তানজিল হোসেনের সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। একজন মুক্তিযোদ্ধার সন্তান। তানজিল ভাই এই হত্যাকান্ডের সাথে জড়িত নয়। তিনি এলাকার জনপ্রিয় চেয়ারম্যান। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তাকে আসামী দেওয়া হয়েছে। সঠিক তদন্ত পূল্বক এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, এলাকা এখন শান্ত রয়েছে। যেযার প্রয়োজনীয় কাজ করছেন।প্রতিদিন পুলিশ নিয়মিত টহল দিচ্ছে।জেলা গোয়েন্দা পুলিশ হত্যা মামলাটি গ্রহন করায় তারা তদন্ত করছেন।
তিনি আরও বলেন, ভাংচুরের ঘটনায় হানিফের স্ত্রী হাফিজা বেগম ২৩জনকে আসামী করে একটি মামলা করেছেন। ওই মামলাটিও আমরা গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি।
ফকিরহাটে চতুর্থ দিনে ঢিলে ঢালা ভাবেই চলছে লকডাউন
ফকিরহাট প্রতিনিধি
দেশব্যাপী প্রাণঘাতী করোনা সংক্রমণ আবারও বাড়ায় সরকারের কঠোর নির্দেশনা অনুযায়ী সোমবার (৫ এপ্রিল) থেকে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন পালিত হচ্ছে। সংঙ্কটময় এমন ভয়ানক পরিস্থিতি মোকাবিলায় সংক্রমণের দিক থেকে দেশব্যাপী পালিত হচ্ছে লকডাউন। প্রথম দিকে কঠোর ভাবে লকডাউন পালন করা হলেও চতুর্থদিনের চিত্র ভিন্ন। ফকিরহাটের অধিকাংশ সড়কেই যাত্রীবাহী ইজিবাইক, মাহিন্দ্রা, ইঞ্জিন চালিত ভ্যান, মোটর সাইকেল ও ব্যক্তিগত যানবাহন আগের মতোই চলাচল করছে। তবে খুলনা-মাওয়া মহাসড়ের ফকিরহাট উপর দিয়ে বয়ে যাওয়া রুটে যাত্রীবাহী বাস সহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্দ রয়েছে। শুধুমাত্র মালবাহী ট্রাক, পন্যবাহী ও কাভার্ড ভ্যান চলাচল করছে। অনেকটা ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে লকডাউনের চতুর্থ কার্যদিবস। এদিন সরকারি নির্দেশনা অমান্য করে অনেক ব্যবসায়ীকে দোকান খোলা রাখতে দেখা যায়। এছাড়াও অনেকেই মানছেন না স্বাস্থ্য বিধি। মুখে মাস্ক পড়তে যেন অনীহা প্রকাশ করছেন অনেকে। এদিকে সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী লকডাউন কঠোরভাবে কার্যকর রাখতে প্রতিদিনের জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন সড়কে অবস্থান নেয়।
আশাশুনিতে মোবাইল কোর্টে ১৯০০ টাকা জরিমানা
আশাশুনি প্রতিনিধি
দেশব্যাপী করোনা ভাইরাস ২য় ঢেউ মোকাবেলায় কঠোর লকডাউনের ৪র্থ দিন আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। ১৭ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা আশাশুনি উপজেলার আনুলিয়া, বিছট, কাকবাসিয়া, গোয়ালডাঙ্গা বাজার ও সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেন। স্বাস্থ্য বিধি তথা সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে এক হার্ডওয়ার ব্যবসায়ীকে ১০০০ টাকা ও কাকবাসিয়া বাজারে ৩ দোকানীকে ৯০০ টাকা মোট ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে সরকারি নির্দেশনা মেনে দোকান খোলা রাখা, অহেতুক বাইরে না আসা ও স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা গুরুত্বসহকারে মান্য করে করোনা ভাইরাসের থাবা থেকে নিজেদেরকে দূরে রাখতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
প্রতাপনগরে ইউপি চেয়ারম্যানের মাস্ক বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করেছেন। শনিবার সকালে তিনি এ মাস্ক বিতরণ করেন।
প্রতাপনগর ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডে ২০২০-২০২১ অর্থ বছরের “অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি” (ইজিপিপি)-এর ২ম পর্যায়ের (৪০দিন) কর্মসূচি প্রকল্পের কাজ চলছে। কাজ পরিদর্শন ও শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় তিনি করোনা ভাইরাসের ২য় ধাপে দেশে যে ভাবে মানুষকে আক্রান্ত ও মরণপথের যাত্রী করছে তার থেকে রক্ষা পেতে সকলকে সরকরি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন।
বঙ্গবন্ধু পরিষদ নেতা মিয়া মুজিবুর রহমানের স্মরণে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
গত ১৬ এপ্রিল বাদ আসর বঙ্গবন্ধু পরিষদ খুলনা জেলার সাবেক সভাপতি, কেসিসি সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং ১১ নং সাবেক কাউন্সিলর বিশিষ্ট লেখক, গবেষক ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ড. মিয়া মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে খালিশপুর মিয়া বাড়িস্থ সাগর পার্টি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আ.লীগের যুগ্ম সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, খালিশপুর থানা আ.লীগের সভাপতি মোঃ সানাউল্লাহ নান্নু, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, ওয়ার্ড আ.লীগের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক সরদার আলী আহম্মেদ, বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা নূর হোসেন, যুগ্ম সম্পাদক ডা. হাফিজুর রহমান সোহেল, আলিনুর মাতুব্বর, মোঃ রেজাউল করিম, মশিউর রহমান মিলন, শারাফাৎ উল্লাহ স্বপন, ইঞ্জি. শান্তুনু বৈরাগী, , বিশ্বজিত মন্ডল, আঃ জব্বার কমান্ডার, মরহুমের পুত্র এ এস এম মুরাদুল্লাহ, পরিষদের খালিশপুর থানার আহবায়ক কাজী হাসনাত হোসেন কমিট, সদস্য সচিব আওলাদুল আমিন, খন্দকার হুমায়ুন কবির, আলহাজ্ব এস এম জাহাঙ্গীর আলম, চৌধুরী হাবিবুর রহমান, মুন্সি মাহবুবুর রহমান, সুলতান আহমেদ, তাহিদুল ইসলাম ঝন্টু, মিজানুর রহমান মিরান, মেহেদী হাসান প্রিন্স, এস এম আজমল হক, হাবিবুর রহমান খোকন, কাজী ফয়সাল হক জনি, মোঃ সিরাজ উদ্দিন, মুন্সী মাহাবুবুর রহমান, মোঃ মাসুম, নিজাম উদ্দিন, আসিফ ইকবাল, নাছিম হায়দার, সুলতান আহম্মেদ, আব্দুল জালাল, আঃ জব্বার, আনোয়ার হোসেন মনু, আক্কাস উদ্দিন, নুরুল আমিন, আল-অমিন, খন্দকার শাহবুল ইসলাম, হাফিজুর রহমান, আকবার আলী, বাবর আলী, কাজী রায়হান হোসেন রুপম, মোঃ মহসিন প্রমুখ।
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় খানজাহান আলী থানা যুবদলের দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় যুবদলের কেন্দ্রীয় কর্মসুুচির অংশ হিসাবে শুক্রবার খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আসরবাদ ফুলবাড়ীগেট বায়তুল আমান জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী মিজানুর রহমান, যুবদল নেতা মোল্যা সোলায়মান, ইউপি সদস্য গোলাম কিবরিয়া, সাহাদাৎ হোসেন সাজু, ফয়সাল কবির বাবু, এনামুল হোসেন, মাসুম খান, মেহেদী হাসান বাপ্পি, মোঃ হাফিজ, মারুফ হাওলাদার, রফিকুল ইসলাম, শরীফ ওবায়দুর রহমান চয়ন, জিয়াউর রহমান, মিরাজুল ইসলাম রানা, মোঃ নাসির হোসেন, সজিব, মামুন, বিপ্লব, গিয়াস, মুজিব, আরিফুল ইসলাম অপু, আল মামুন সজিব, মাহবুবসহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি হুমাউন কবির বাচ্চু।
শরণখোলায় লকডাউনে দোকান খোলা রাখায় দোকানীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় লকডাউন অমান্য করে মুদি, টিন ও ইলেকট্রিক দোকান খোলা রাখায় উপজেলায় চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন জানান, শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার ও পাঁচ রাস্তার মোড় এলাকার বাজারে লকডাউন অমান্য করে মুদি, টিন ও ইলেকট্রিক দোকান খোলা রাখায় ডালিম স্টোরকে ২ হাজার টাকা, মিন্টু স্টোরকে ৫ হাজার টাকা, আনোয়ার স্টোরকে ২ হাজার ও হেলাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি আরও বলেন, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করলে জেল, জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝিনাইদহে ২ মাদকসেবীর ৭ দিনের কারাদন্ড: জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় মাদক সেবনের অপরাধে দুই জনকে ৭ দিন করে কারাদন্ড ও ১’শ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিতরা হলো-পবহাটি এলাকার টুলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম ও পরিমল কুমার।
আদালতের বিচারক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পবহাটি এলাকায় অভিযান চালানো হয়। এসময় গাঁজা সেবনকরা অবস্থায় পরিমল ও সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে ওই দুই জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১’শ টাকা করে জরিমানা করা হয়।
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় ইসরাইল হোসেন (৭০) নামে এক ভূষিমাল ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাইল হোসেন রামনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ১১ টার দিকে ১০ চাকার একটি ট্রাক ঝিনাইদহ থেকে যশোরের দিকে যাচ্ছিল। এ সময় নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ইসরাইল হোসেন। দ্রুতগতিতে আসা ট্রাকটি ইসরাইলকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই শাপলা খাতুন ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের নম্বরটি কেউ জানাতে না পারায় আটক করা সম্ভব হয়নি।
কয়রায় ধর্মপ্রাণ শ্রী বাবু শশধর চন্দ্র মন্ডলের শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ
কয়রা প্রতিনিধি
উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া এমএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শ্রী শশধর চন্দ্র মন্ডলের শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ হয়েেেছ। গতকাল শনিবার তার নিজ বাসভবনে পারিবারিক ঐতিহ্য ও রীতি মেনে অনুষ্ঠিত হয় এ শ্রাদ্ধানুষ্ঠান। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলেছে হিন্দু আচার মেনে এ শ্রাদ্ধানুষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, বাগালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী আব্দুস সামাদ গাজী, বামিয়া এমএম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও কয়রা মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম, শমিরন কুমার, কৃষ্ণপদ মন্ডল, কুঞ্জ বিহারী, পিযুষ কান্তি, প্রদীপ কুমার, দীপক কুমার, রবীন্দ্রনাথ, অরবিন্দ ও দীনেশ মন্ডলসহ এলাকাবাসী। শ্রাদ্ধানুষ্ঠানে মন্ত্রপাঠ করেন পুরোহিত দেবাশিষ ব্যাণার্জী। এই অনুষ্ঠানে যোগ দিয়ে অতিথিবৃন্দ বলেছেন, শ্রী শশধর চন্দ্র মন্ডল ছিলেন, একজন দেশপ্রেমিক, সাহসী মানবতাবাদি ব্যক্তি। তিনি প্রয়াত পিতার পদাঙ্ক অনুসরণ করে শিক্ষার উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্টান ও স্বাস্থ্য সেবায় বহুমুখি অবদান রেখেছেন।











































