Home আঞ্চলিক ফকিরহাটে পরিত্যাক্ত অবস্থায় ৯৪বোতল ফেন্সিডিল উদ্ধার

ফকিরহাটে পরিত্যাক্ত অবস্থায় ৯৪বোতল ফেন্সিডিল উদ্ধার

151

বাগেরহাটের ফকিরহাটের লখপুর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে মাদক কারবারিরা একটি ব্যাগে করে বহন করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লখপুর জয় ফিলিং স্টেশন এর কাছে ফেলে পালিয়ে যায়। পরে মডেল থানার উপ-পুলিশ পরির্দশক (এসআই) সেলিম রেজা ঘটনা স্থলে উপস্থিত হয়ে ব্যগ ভর্তি ফেন্সিডিল উদ্ধার করে। তবে ঘটনায় কেউ আটক হয়নি।

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেল জরিমানা

বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের কঠোর লকডাউনের বিধি-নিষেধ লঙ্ঘন করা, স্বাস্থ্য বিধি না মানা, পলিথিন ব্যাগ মজুদ ব্যবহার সহ বিভিন্ন অপরাধে জনকে একদিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ জনকে বিভিন্ন পরিমাণে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর ১টার দিকে ফকিরহাটের কাটাখালী, বেতাগা এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযানে ১১টি মামলায় ১১জনকে ৯হাজার ৭শত টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী। এসময় লকডাউনের বিধি-নিষেধ লঙ্ঘন করায় বেতাগা গ্রামের শোভন নামের একজনকে একদিনের কারাদন্ড প্রদান করেন। এসময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিব হাসান চৌধুরী সহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ফকিরহাট প্রতিনিধি