বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের বিশিষ্ট সমাজ সেবক সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ডা. আব্দুল খালেক তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
পারিবারিক সূত্রে জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় খুলনায় একটি বে-সরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।
তিনি স্ত্রী, ১ ছেলে ও ৬ মেয়েসহ বহুআত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। শনিবার বাদ আসর নামাজ বাদ জানাজা শেষে তার মরদেহ সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে ডা. আব্দুল খালেক তালুকদারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক অতিরিক্ত আইজিপি ড. আব্দুর রহিম খান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।











































