ফাতেমা এন্টারপ্রাইজ ও দুরন্ত পার্টনার্সের টানা দ্বিতীয় জয়
খবর বিজ্ঞপ্তি
৮ম ক্রিকেট আইফুল স্মৃতি টুর্নামেন্টের ৫ম দিনের নিজ খেলায় বিশাল জয় পেয়েছে ফাতেমা এন্টারপ্রাইজ। এদিকে নির্ধারিত সময়ে প্রতিপক্ষ মাঠে না আসায় দুরন্ত পার্টনার্সকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের আয়োজনে খুলনা টেক্সটাইল মিল কলোনী মাঠে খেলা অনুষ্ঠিত হয়। ৫ম দিনের খেলার শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. নূর ইসলাম ফরাজী। সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের সদস্য ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোস্তফা শিকদার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, যুবলীগ নেতা জালাল মৃধা, জয়নাল ফরাজী, শেখ সাকিব, মনিরুল ইসলাম ও সুজন আকন।
দিনের প্রথম ম্যাচে সকাল ১০টায় শেখ স্বাধীন ক্রীড়া চক্রকে ১০৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ফাতেমা এন্টারপ্রাইজ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ২০০ রান সংগ্রহ করে ফাতেমা এন্টারপ্রাইজ। দলের পক্ষে আল আমিন সর্বোচ্চ ১১৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। জবাবে খেলতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান সংগ্রহ করে শেখ স্বাধীন ক্রীড়া চক্র। বিজয়ী দলের সেঞ্চুরিয়ান আল আমিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
এদিকে দিনের দ্বিতীয় খেলায় নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৩০ মিনিট পরেও ইলেভেন স্টার মাঠে উপস্থিত না হওয়ায় দুরন্ত পার্টনার্সকে বিজয়ী ঘোষণা করা হয়। একই সাথে টুর্নামেন্টের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ ও টুর্নামেন্টের সুনাম ক্ষুণœ করার অভিযোগে ইলেভেন স্টার ও তাদের অধিনায়ক রাব্বিকে আজীবন নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে তারা আইফুল স্মৃতি সংঘের কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। মাঠে উপস্থিত টুর্নামেন্ট কমিটির সদস্যরা সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
এদিকে আজ শনিবার টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে সকাল ১০টায় শেখ শহীদুল হক স্মৃতি সংঘের মুখোমুখি হবে শেখ স্বাধীন ক্রীড়া চক্র। দ্বিতীয় ম্যাচে বিকেল ৩টায় সুপার স্ট্রাইকার লড়বে সেভেন স্টারের বিপক্ষে।
যুব ইউনিয়ন রূপসা উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত
খুবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলার রূপসা উপজেলা কমিটির এক সভা শুক্রবার বিকেল ৬টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের রূপসা উপজেলা কমিটির সভাপতি উজ্জ্বল কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব নেতা আব্দল হালিম ও মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু। উপজেলা সাধারণ সম্পাদক শ্যামল দাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑয়ুবনেতা মিজানুর রহমান, রাজন ফকির, নিত্যানন্দ পাল, কিংকর হালদার, সঞ্জয় পাল প্রমুখ। সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আকাশচুম্বী, পাটকল-চিনিকল বন্ধ হওয়ায় শ্রমিকসহ সংশ্লিষ্ট লক্ষ লক্ষ মানুষ বেকার, এমতাবস্থায় পুনরায় লকডাউন দিলে চরম বিপর্যয় দেখা দেবে। এ সময় খাদ্য সহায়তা বিশেষভাবে প্রয়োজন। কিন্তু সরকার এ ব্যাপারে নির্বিকার। বক্তারা আরও বলেন, বর্তমান দেশে হেফাজত নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটে যে ধরনের কাদা ছোড়াছুড়ি চলছে তাতে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। অপরদিকে রমযানকে সামনে রেখে বরাবরের ন্যায় এবারও অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করায় ক্রেতা সাধারণের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। এ ব্যাপারে সরকারের উদাসীনতায় বক্তারা হতাশা ব্যক্ত করেন।
নগর যুবলীগের মাস্ক বিতরণ কর্মসূচী পালন
খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর যুবলীগের উদ্যোগে মাক্স প্রদান কর্মসূচি উদ্বোধন করেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। শুক্রবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচী উদ্বোধন করা হয়। এসময় নগরীর পিকচার প্যালেস মোড়, থানার মোড়, শহীদ হাদিস পার্ক সংলগ্ন সড়ক সহ নগরীর বেশ কিছু গুরুত্ত্বপূর্ণ স্থানে গণসচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা মোঃ আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, মোস্তফা শিকদার, ইয়াসিন আরাফাত, ইমরুল ইসলাম রিপন, মাসুম আহমেদ ডলার, জামিল আহমেদ সোহাগ, সাবেক ছাত্রনেতা বিপুল মজুমদার, রফিকুল ইসলাম রফিক, ছাত্রনেতা জব্বার আলী হিরা, জহির আব্বাস, শেখ সাকিব, ইমতিয়াজ রিপন, ইয়াসিন মোল্যা, মাহমুদুল হাসান রাজেস, বাইজিদ সিনা, এম এ হোসেন সবুজ, মোক্তাজুল ইসলাম সোহাগ, যুবলীগ নেতা জহিরুল হক মুরাদ, শফিকুল ইসলাম মিন্টু, রাসেল সাকাওত, প্রমুখ।
নগর যুবলীগ নেতা শওকত হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবলীগের সদস্য ও ২৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক শওকত হোসেন ও তার সহধর্মিনীর সুস্থতা কামনা করে বাদ মাগরীব আজমেরী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া মাহফিলে, মহানগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেত্রীবৃন্দকে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত হবার অনুরোধ জানিয়েছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
ছাত্রনেতা রাসেল ও যুবনেতা শওকতের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল ও খুলনা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন এর আশু সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্টিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব নগরীর ২৬ নং ওয়ার্ডে অবস্থিত বিহারী কলোনী নূরানীয়া মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, সাবেক যুবনেতা মোর্শেদ আহমেদ রিপন, সেকেন্দার আলী, শামসুল আরেফিন, সরফরাজ মিয়া, শামীম আহমেদ, মাসুদ হাসান লাভলু, আরিফুল ইসলাম টিংকু, ওয়াসিক আহমেদ, ডা. নসির উদ্দীন, মিজান, রিয়াল, মুক্তা, সুমন, ছাত্রলীগ নেতা শেখ নাইমুল ইসলাম তোষী, শুভ, নাইমুল, ইমন, তানভীর, রিফাত, জাহিদ, হাসান, অর্নব সহ ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জাহিদুর রহমান জাহিদের আয়োজনে এ দোয়া মাহফিল টি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেল ও যুবলীগ নেতা শওকত হোসেন এর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া প্রর্থনা করা হয়। এছাড়া অপর দিকে গত বৃহস্পতিবার বাদ আসর নগরীর ১৮ নং ওয়ার্ডে মেট্রোপলিটন কলেজ রোড সংলগ্ন মসজিদে হাবিবিতে ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেল এর সুস্থতা কামনা করে দোয়া অনুষ্টিত হয়। ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে এ দোয়া অনুষ্টিত হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন জাহিদ, যুবলীগ নেতা জুয়েল হাসান, মহানগর ছাত্রলীগ নেতা দিদারুল আলম, মাহামুদল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, রুমান আহমেদ, বেল্লাল হোসেন, ফাহিম হোসেন আকাশ, রায়হান শিকদার, হাসিব রহমান প্রমুখ।
ঝিনাইদহে করোনায় আরো একজনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে আনসার আলী মন্ডল (৭০) নামে করোনায় আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন। তিনি হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটি চাঁদপুর গ্রামের তোয়াজ উদ্দীন মন্ডলের ছেলে। করোনার সাম্প্রতিক ঢেউ শুরু হলে এই নিয়ে ঝিনাইদহে মা মেয়েসহ ৫ জনের মৃত্যু হলো। এর আগে কালীগঞ্জের আইনজীবী আশরাফুজ্জামান, কালীগঞ্জের বেজপাড়া গ্রামের গোলাম কিবরিয়ার স্ত্রী রহিমা খাতুন ও তার মেয়ে সালমা আক্তার মুন্নি এবং শৈলকুপার ফুলহরি গ্রামের দরবার আলী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। আনসার আলী এক সময় সৌদি প্রবাসি ছিলেন। বর্তমান তিনি ঝিনাইদহ শহরের জজ কোর্ট পাড়ায় বসবাস করছিলেন।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, করোনার উপসর্গ নিয়ে আনসার আলী গত ৫ এপ্রিল ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। ৮ এপ্রিল করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আনসার আলী হাসপাতালেই মারা যান। শুক্রবার সন্ধায় উপজেলার নগরবাথান গোরস্থানে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্য মাওঃ শাহিনুর আলমের নেতৃত্বে আনসার আলীর লাশ দাফন করা হয়। করোনা শুরুর পর থেকে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ৬৯ জনের লাশ দাফন করেছে।
সাতক্ষীরায় কুল্যা চেয়ারম্যান কতৃক সাংবাদিক রুবেলকে মিথ্যা মামলা ও জীবনাশের হুমকি
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা আশাশুনি কুল্যা চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী কতৃক সাংবাদিক রুহুল কুদ্দুস রুবেলকে মিথ্যা মামলা ও জীবনাশের হুমকি দিয়েছেন।এতে সাংবাদিক রুবেল জীবনের নিরাপত্তা চেয়ে আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার নং ৩০৪ তারিখ ৮ই এপ্রিল ২১ ইং।
জানাযায়, গত ২৬ই মার্চ ও ৪ই এপ্রিল জাতীয় দৈনিক আজকের বসুন্ধারা প্রত্রিকায় “কুল্যা ইউপি চেয়ারম্যানের ছোবলে অসহায় ও দুস্থ ভিজিডি মহিলা কার্ড ধারীরা” এবং “সাতক্ষীরা জেলার কুল্যা ইউপিতে টাকার বিনিময়ে কার্ড বিক্রি ” শিরোনামে সংবাদ প্রকাশ করায় আশাশুনি উপজেলা প্রতিনিধি রুহুল কুদ্দুস রুবেলকে মিথ্যা মামলা ও জীবনাশের হুমকি দিয়েছে।
ঘটনা সুত্রে, গত ৭ই এপ্রিল রাত ১০টর সময় আশাশুনির ৩নং কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী ও তার ৩নং ওয়ার্ড গ্রাম পুলিশ রেফাজুল ইসলাম সাংবাদিক রুবেল এর বাড়ির সামনে যেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে তোকে রাস্তাঘাটে পেলে হাত পা ভেঙ্গে সাংবাদিকতা ঘুচাবো মিথ্যা মামলা দিয়ে জেল হাজত খাটাবো, জীবনের তরে ঘুচায় দিবো বলে স্থান ত্যাগ করে। দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার আশাশুনি প্রতিনিধি রুহুল কুদ্দুস রুবেল বলেন, আমি জীবনের নিরাপত্তা চেয়ে আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরী করেছি তদন্ত পূর্বক দোষীদের শাস্তির দাবী জানাচ্ছি। এদিকে অভিযুক্ত গ্রাম পুলিশ রেফাজুল ইসলাম এর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি অস্বীকার করেন। চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর কাছে এ প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, রুহুল কুদ্দুস রুবেল কে তো আমি খুজছি? আশাশুনি থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবীর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলে, তদন্ত পূর্বক ব্যবস্তা নেওয়া হবে।
খুলনা জেলা শ্রমিক নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিক লীগ, খুলনা জেলার পাইকগাছা উপজেলা ও পৌরসভার নবনির্বাচিত নেতৃবৃন্দ আজ সন্ধ্যা ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে খুলনা জেলা জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময়ে উপস্থিত ছিলেনÑজাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, খুলনা জেলা সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ফুলেল শুভেচ্ছা জানান পাইকগাছা উপজেলার নবনির্বাচিত সভাপতি মোঃ শাহাজাহান কবীর, সাধারণ সম্পাদক মোঃ গফফার মোড়ল, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন গাজী, পৌরসভার সভাপতি মোঃ আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সহ-সভাপতি রথীন্দ্র নাথ ম-ল, ১নং হরিঢালী ইউনিয়ন সভাপতি শেখ শাহানুজ্জামান শানু, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি মান্না দে, আশরাফুজ্জামান টুটুল, ভবেন্দ্র নাথ সানা, মোঃ মঈনুল গাজী প্রমুখ।
মোড়েলগঞ্জে জিউধরা চেয়ারম্যান জাহাঙ্গীর বাদশার মাস্ক বিতরণ
এম.পলাশ শরীফ,স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জে জিউধরা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বাদশা করোনা সচেতনতায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। শুক্রবার বিকেলে ইউনিয়নের ডেউয়াতলা বাজারে স্থানীয় জনসাধারন ও পথচারিদের মাঝে তিনি নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন।
এর পূর্বে কালিবাড়ি, লক্ষীখালী, ঘরামির বাজার, মাদ্রাসা বাজার ও শনিরজোর বাজারে গত ৪ এপ্রিল থেকে এ মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন। গোটা ইউনিয়নে ২৫ হাজার মাস্ক বিতরণ করবেন বলে জানিয়েছেন।
এ সময় তার সাথে ছিলেন ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আরিফুল কবির বাচ্চু, মো. সাইদুল ইসলাম, শিমুল কান্তি মিস্ত্রী, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা এজিএস ধলু পোদ্দার, যুবলীগ নেতা নাজমুল হাসান সুমন, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মোল্লাসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
মাস্ক বিতরণ শেষে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, বিশ^ব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাসের দ্বিতীয় ডেউ রক্ষা পেতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এর নির্দেশনা অনুযায়ী সকলে স্বাস্থ্য বিধি মেনে চলে সচেতন হতে হবে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের না হই।
ডুমুরিয়ায় করোনার উপকরণ মাস্ক বিতরণ করেন জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তি
মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বেলা ১১টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্দ্যেগে উপজেলাব্যাপী জনসাধারণের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচীর উদ্ধোধন করা হয়। উপজেলা যুবলীগ আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্ধোধন করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি উপস্থিত জনসাধারণকে সামাজিক দুরত্ব ও সরকারী নির্দেশনা মেনে চলার জন্য এবং সবসময় মাস্ক ব্যবহারের অনুরোধ জানান । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, এবিএম কামরুজ্জামান, জলিল তালুকদার, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, গোপাল চন্দ্র দে, মোঃ জাহাঙ্গীর আলম, নাজমুল ইসলাম শিমুল, বিবেকানন্দ রায়, জহির রায়হান, এ্যাড. আশরাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, আলহাজ্ব রবিউল ইসলাম আন্টু, অধ্যাপক অমিত বিশ্বাস অপু, বিকাশ মন্ডল, রাজিউল বারী সৈকত, বিশ্বনাথ দে, তুষার কান্তি মন্ডল, সুমন সরদার, দ্বীপ পান্ডে বিশ্ব, সুমন, চিমতি নাজমুল বাসার, খান আবুল বাসার, শেখ মাসুদ রানা, ইকবাল হোসেন সালাম, উত্তম বিশ্বাস, রাসেল সরদার, বিশ্বজিত মজুমদার,ইসমাইর মৃধা ইমন, রোকনুজ্জামান মন্টু, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন সোহান, অভিজিত মল্লিক, আলামিন গাজী, মমিনুর রহমান প্রমুখ।
ফুলতলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ফুলতলা প্রতিনিধি
জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলতলার দামোদর রেলষ্টেশন এলাকা থেকে ২শ’ ৫০ গ্রাম গাঁজাসহ সুমন সরদার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে ঐ এলাকার আক্কাস সরদারের পুত্র। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হয়েছে।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। সকালে ডুমুরিয়া দাসপাড়ায় সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। দুপুর ৩ টায় ডুমুরিয়ার আইতলায় আদিত্য বিশ্বাসের মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেুলে ডুমুরিয়ার হাটের সকল ক্রেতা-বিক্রেতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে মির্জাপুর সুকৃতি মহালদারের বাড়িতে ত্রিনাথ ঠাকুরের মেলায় ধর্মীয় আলোচনায় অংশ নেন। সন্ধ্যায় ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন খলশী গ্রামের মান্নান সরদারের মেয়ে নাদিরা খাতুন ও ডুমুরিয়া বাজারের হাফিজুলের মা আবিরন বেগমকে দেখতে যান। অপরদিকে গত বৃহস্পতিবার পূর্ব ডুমুরিয়া গ্রামের শহিদুল ইসলাম গাজী ও দাসপাড়ার তুসার দাসের স্ত্রী কাকলি দাস এবং দক্ষিণ ডুমুুরিয়ার তাজমুল শেখকে দেখতে হাসপাতালে যান। ওই দিন রাতে মির্জাপুর গ্রামের মধু বাছাড়ের বাড়িতে ত্রিনাথ ঠাকুরের মেলায় ধর্মীয় আলোচনায় অংশ নেন। এসময়ে উপস্থিত ছিলেন আরিজ মোল্লা, জাকির মোল্লা, নওশের সরদার, আজমত শেখ, কালাম ঢালী, রিজাউল শেখ, আতিয়ার শেখ, আলমগীর মোড়ল, সুমন শেখ, কবির মোড়ল, ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খানজাহান আলী ফায়ার সার্ভিস এর দোয়া অনুষ্ঠান
ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৯ এপ্রিল শুক্রবার জুম্মাবাদ আফিলগেট বাইপাস সড়ক সংলগ্নে অবস্থিত খানজাহান আলী ফায়ার সার্ভিস এর কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান খানজাহান আলী ফায়ার সার্ভিস জামে মসজিদে অনুষ্ঠিত হয় । দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষ্টেশন অফিসার সোয়াইব হোসেন মুন্সি ,সাব অফিসার আঃ ওদুদ শেখ , লিডার আঃ রব মাসুম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফোরকান হোসেন, আঃ সামাদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন খানজাহান আলী ফায়ার সার্ভিস জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তানভির হোসেন ।
বড়দল কলেজিয়েট স্কুলের প্রভাষক শিবপদ’র বেতন ভাতা স্থগিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের প্রভাষক শিবপদ সানার সরকারি বেসরকারি বেতন-ভাতা স্থগিত করা হয়েছে। ৭ এপ্রিল গভর্নিং বডির এডহক কমিটির সভায় তার বেতন ভাতা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
কলেজিয়েট স্কুলের প্রভাষক শিবপত বাছাড়ের নিবন্ধন পরীক্ষার সনদ জাল এমন অভিযোগ পাওয়ার পর বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়। তার বিরুদ্ধে লিখিত অভিযোগও করা হয়। এনটিআরসিএ শিক্ষকের দাখিলকৃত নিবন্ধন সনদ যাচাই করেন। যাচাই অন্তে এনটিআরসিএ’র সহকারী পরিচালক (পমূপ্র-৩) তাজুল ইসলাম ১১ মার্চ’২১ তাং ৩৭.০৫.০০০০.০১০.০৫.০০২.২০.২৭৯ নং স্মারকের এক পত্রে জানাগেছে, শিক্ষক শিবপদ সানা দু’টি সনদ জমা দিয়েছেন। প্রথমটি রোল নং- ২০১১০৪৫১, রেজিঃ ৮০০১৯৮৩০, ৪র্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০০৮। পদ প্রভাষক, বিষয় ব্যবস্থাপনা। কিন্তু সনদটি সঠিক নয়, জাল ও ভুয়া। প্রকুত সনদধারীর নাম এমডি জিয়াউর রহমান, পিতা- এমডি আয়ুব আলি। বিষয় বাংলা। অনুরুপ ভাবে তার দাখিলকৃত ২য় সনদটির রোল নং- ৬৫৭০৩৫২, রেজিঃ নং ০৫১০৭৯৫৩, ১ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০০৫। পদ প্রভাষক, বিষয় ব্যবস্থাপনা। অথচ সনদচি জাল ও ভুয়া। প্রকৃত সনদধারীর নাম তানমীম ইয়াসমীন। পিতা- মোঃ শাহজাহান আলী, রেজিঃ নং ০৫৪১১৩৪০। পত্রে সনদধারী (শিবপদ সানা) জাল/জালিয়াতির আশ্রয় নিয়েছেন মর্মে দালিলিকভাবে প্রমাণিত হয়েছে বিধায় উক্ত জাল ও ভুয়া সনদধারী ব্যক্তির বিরুদ্ধে সয়ংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ হতে থানায় মামলা দায়েরের নির্দেশ প্রদান করা হয়। পত্রের প্রেক্ষিতে গভর্নিং বডির একহক কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে ৭/৪/২১ তাং সভায় সর্ব সম্মতভাবে জাল ও ভুয়া সনদধারী প্রভাষক শিবপদ সানার সরকারি ও বেসরকারি বেতন ভাতা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে থানায় মামলা রুজুর সিদ্ধান্ত হয় বলে জানাগেছে।
প্রতাপনগরে ইউপি চেয়ারম্যানের মাস্ক বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ইউপি চেয়ারম্যানরে পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯এপ্রিল) জুম্মা বাদ মাস্ক বিতরণ ও সচেনতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
করোনা ভাইরাস ২য় ধাপে দেশব্যাপী ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে ইউনিয়নের ৬নং ওয়ার্ড কোলা গ্রামে জুম্মার নামাজ শেষে স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষকে সচেনতন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন মানুষকে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় প্রতাপনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বারিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাড়িয়ালা মৎস্য সেটে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মসূচি গ্রহণ
আশাশুনি প্রতিনিধি
দেশব্যাপী করোনা ভাইরাসের ২য় ঢেউ উদ্বেগের সৃষ্টি করে ছড়িয়ে পড়ায় নিজেদেরকে আত্মরক্ষার জন্য সচেতন ও প্রয়োজনীয় কার্যক্রম করার তাগিদ দেখাগেছে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা নতুন মৎস্য সেটে। সেট কর্তৃপক্ষ ভাইরাস প্রতিরোধে গৃহীত কার্যক্রমের অংশ হিসাবে শুক্রবার (৯এপ্রিল) মাস্ক বিতরণ ও সচেতনা মূলক কার্যক্রম পরিচালনা করেন।
মৎস্য সেটের কাটায় ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় কাজ পরিচালনা করা হয়ে থাকলেও করোনার কারণে ও সরকরি বিধি নিষেধের প্রতি শ্রদ্ধা রেখে সমাগম কমিয়ে আনা হয়েছে। মৎস্য সেট মালিক জুলফিকর আলী আলফা, সেট পরিচালনা কমিটির সভাপতি এলাহি বক্স সানা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান নেতৃত্বে কমিটির সদস্য ও কাটা মালিক শফিকুল ইসলাম সরদার, মোস্তফা সরদার, মেম্বর ইয়াছিন আলী প্রমুখে উপস্থিতিতে সেট এলাকার করোনা বিস্তার রোধে কার্যকর করে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এদিন সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে চলা, নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকান পাট বন্ধ রাখা, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, পাশাপাশি ও কাছাকাছি অবস্থান গ্রহন না করার জন্য সনেচতন করা হয়। সাথে সাথে কেউ সরকারি বিধি নিষেধ অমান্য করছে কিনা সে ব্যাপারে নজরদারী করা হয়। সেটে আগতদের মধ্যে যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মাস্ক প্রদান ও মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়। প্রত্যেক কাটায় সাবান পানি, হ্যান্ড স্যানিটাজার ও স্যাভলন রেখে সকলকে ব্যবহারে বাধ্য করা হচ্ছে।
আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ট্রেনিং কক্ষে বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। সভায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, এসএপিপিও আব্দুল গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা মুজিবর রহমান, অরবিন্দু কুমার মন্ডল, এস এম আঃ ওয়াহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন গাজী, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, জাহিদ হাসান, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ প্রমুখ প্রশিক্ষণে অংশ নেন।
স্বর্ণময়ী কালি মন্দির কমিটির শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
রূপসার মিলকী দেয়াড়া স্বর্ণময়ী কালি মন্দির কমিটির কর্মকর্তা রবিন কর্মকারের মা সুনীতা কর্মকার ইহলোক ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৯০বছর। তার আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হচ্ছেন সভাপতি রাজিব দাস, কার্যকরী সভাপতি ডা. টিকেন্দ্র নাথ মিস্ত্রী, সাধারণ সম্পাদক রতন বিশ^াস,কোষাধ্যক্ষ কৌশিক দত্ত রাজা, উৎপল দাস, অরুপ ভৌমিক রবি, জয়, প্রান্ত ও পলাশ।
অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা বাজার কালি বাড়ি মন্দির কমিটির পক্ষ থেকে সেবায়েত ও পুরোহিত শিব চন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার, গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুন্ডু, সুব্রত হালদার, উজ্জল ব্যানার্জী, তোতন হালদার,ভোলানাথ ভট্টচার্য, সুশান্ত ব্যানাজী শংকর ঘোষ ও আকাশ ব্যানার্জী।
উল্লেখ্য, তিনি গত মঙ্গলবার আসুস্থ জনিত কারণে রাজাপুর গ্রামের নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন।
ঝিনাইদহে নুরে আলম সিদ্দিকীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি-
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, ৬ দফা, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকীর সুস্থতা কামনায় ঝিনাইদহের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের ২৮ টি মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। এসময় তার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, নুরে আলম সিদ্দিকী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর নেতা ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিও ছিলেন। তিনি যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নূরে আলম সিদ্দিকীর বড় ছেলে তাহজীব আলম সিদ্দিকী সমি ঝিনাইদহ-২ আসনের বর্তমান সংসদ সদস্য। নূরে আলম সিদ্দিকী বর্তমানে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
ধর্মীয় উন্মাদনায় তান্ডব করে যারা দেশকে ক্ষতি করছেন তাদের সম্পর্কে সতর্ক থাকুন: বাবু
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সহ রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে ভুমিকা রেখে আমি আপনাদের মাঝে খাদেম হয়ে থাকতে চাই। শুক্রবার (৯ এপ্রিল) জুম্মার নামাজের পূর্বে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের নব-নির্মিত কাশিমনগর বায়তুল নূর জামে মসজিদ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পবিত্র মাহে রমজান মহান আল্লাহর কাছে মাফ চাওয়ার মাস উল্লেখ করে তিনি আরও বলেন, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে যারা তান্ডব করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তাদের সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন। মসজিদ উদ্বোধনকালে মুসুল্লীদের উদ্দেশ্যে এমপি আক্তারুজ্জামান বাবু দেশে মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে মাস্ক ব্যবহার, সামাজিক দুরত্ব বজায় রাখা সহ সরকারী নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন। মসজিদ উদ্বোধন শেষে এলাকাবাসির সাথে মতবিনিময় কালে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক নেতা কওসার আলী জোয়াদ্দার, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, শেখ ইকবাল হোসেন খোকন, প্রভাষক ময়নুল ইসলাম, জেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন বাবু,শামীম সরকার, স্নেহেন্দু বিকাশ, উপজেলা যুবলীগের সাবেক নেতা আঃ রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাজান কবির, সাধারণ সম্পাদক কাউন্সিলর গফফার মোড়ল, পৌর কমিটির সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, গোলাম মোস্তফা গাজী, বক্কার গাজী, শফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনিসহ অনেকে। এছাড়া দিনভর হাড়িয়া নদীর ওপর টেন্ডার সম্পন্ন ৭ কোটি টাকা ব্যয়ে শংকরদানা ব্রীজ ও হাবিব নগর মাদ্রাসার চলমান কাজ, কপিলমুনিস্থ ভরতচন্দ্র হাসপাতালের উন্নয়ন কাজ, বিভিন্ন উন্নয়নমূলক ভবন এবং লতা-শংকরদানা রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
ফকিরহাটে বিশ্বরোড জামে মসজিদে মহিলাদের নামাজের স্থানের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী বিশ্বরোড মোড় বাইতুল্লাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে মহিলাদের পর্দার সহীত নামাজ আদায়ের স্থান স্থাপনের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়। বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারী নারীদের নামাজের সুবিধার কথা ভেবে উক্ত মসজিদ কমিটি এই উদ্যোগ গ্রহন করেছেন। ৯ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। এসময় অন্রান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আট্টাকী বিশ্বরোড মোড় বাইতুল্লাহ জামে মসজিদ কমিটির সভাপতি মনিরুজ্জামান লাভলু, সাধারন সম্পাদক শেখ তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, মসজিদের ইমাম মুফতি আব্দুল মান্নান, পেশ ইমাম মাও: নাজিবুল রহমান, মুয়াজ্জিম গাউসুল আলম, হাফেজ আমনুল ইসলাম প্রমূখ। শেষে মাও: মুরাদুল ইসলামের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।
জনকন্ঠের সম্পাদকের মৃত্যুতে উপজেলা প্রেসক্লাবের শোক
ফকিরহাট প্রতিনিধি
দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাক্ষর ও প্রশাসক এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সহ-সভাপতি মান্না দে, পি কে অলোক, শেখ আজমল হোসেন, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন দে, এম জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ফকির মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহসান টিটু, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, প্রচার সম্পাদক সৈয়দ অনুজ, ক্রীড়া সম্পাদক মোঃ বাদশা আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, কার্যনির্বাহী সদস্য খান মাহামুদ আরিফুল হক, মোঃ মাহবুবুর রহমান দুলু, মোঃ কামরুল আহসান হীরক, মোঃ মোজাহিদুর রহমান, এস কে নাজমুল হাসলাম, সাধারন সদস্য শেখ আজমল, মোঃ সাইদুর রহমান, ইমরান শিকদার, সোনাতন কর্মকার, হিরামন দেবনাথ, দাউদ হায়দার বাবু, মোঃ বিল্লাল খান প্রমূখ।











































