সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়ার সব কয়টি থানা, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পসহ বিভিন্ন সরকারি স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পুলিশের অধীনস্থ স্থাপনায় ২৭টি লাইট মেশিনগান পোস্ট (এলএমজি) স্থাপন করা হয়েছে। একইসংগে আধুনিক ও ভারী অস্ত্রসহ প্রশিক্ষিত পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ রইছ উদ্দিন জানান, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতেই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রতিক প্রেক্ষাপটে কোনো দুষ্কৃতিকারী যেনো পুলিশের স্থাপনায় হামলা চালাতে না পারে সেজন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
-খুলনাঞ্চল রিপোর্ট











































