যশোরের কেশবপুরে প্রশাসনের হস্তক্ষেপে ১৬ বছরের এক কিশোরীর বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। আজ বৃহস্পতিবার কেশবপুর উপজেলা উপজেলার কালিয়ারই গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ।
কেশবপুর ভূমি অফিসের নাজির ফারুক হোসেন জানান পরে স্থানীয় জনপ্রতিনিধি, পারিবারিক লোকজনদের নিয়ে কন্যার পিতা ১৮ বছর আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান।
– আলমগীর হোসেন, কেশবপুর











































