Home বিনোদন বিজ্ঞাপনে ফিরলেন বুবলী

বিজ্ঞাপনে ফিরলেন বুবলী

17

তিন বছর পর বিজ্ঞাপনে ফিরলেন অভিনেত্রী শবনম বুবলী। নাসির মিরর গ্লাসের একটি বিজ্ঞাপনে দেখা যাবে ব্যস্ত এই অভিনেত্রীকে। শনিবার (৩ এপ্রিল) বিজ্ঞাপনটির শুটিং করেছেন তিনি।

বিজ্ঞাপন প্রসংগে বুবলী বলেন, ‘গ্রিনবি কমিউনিকেশনস্ খুব চমৎকার আয়োজনে কাজটি করেছে। পুরো টিমের সাথে কাজ করে খুব ভালো লেগেছে। বিজ্ঞাপনের ক্ষেত্রে বরাবরই আমি একটু বেশি প্রাধান্য দেই কোয়ালিটিফুল পণ্যকে। নতুন বিজ্ঞাপনটি খুব শীঘ্রই সব টিভি চ্যানেলে প্রচারিত হবে। আশা করছি সবার ভালো লাগবে।’

এর আগে সবশেষ প্রায় তিন বছর আগে একটি সাবানের বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন বুবলী। বুবলী বর্তমানে শাকিব খানের সংগে জুটি হয়ে অভিনয় করছেন ‘লিডার আমিই বাংলাদেশ’।

বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু করেন বুবলী। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে শাকিবের বিপরীতে অভিষেক ঘটে তাঁর।

-বিনোদন ডেস্ক