সারদেশ ব্যাপি সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে লকডাউন। চলাচল বন্ধ রয়েছে বাস, ট্রেনসহ অন্যান্য গণপরিবহন। তবে থেমে নেই দুরপাল্লার যাত্রীদের চলাচল। সিএনজি, মহেন্দ্র ( থ্রি হুইলার), মাইক্রোবাস, প্রাইভেট কারে বেশি ভাড়া দিয়ে যাত্রীরা চলাচল করছেন।
এছাড়া খুলনা নগরীসহ অান্তঃজেলার সকল সড়কে বিপুল সংখ্যক ছোট যানবাহনে গাদাগাদি করে চলাচল করছে যাত্রীরা। খুলনার অান্তঃ জেলা বাস টার্মিনাল সোনাডাঙ্গা থেকে ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া, বরিশালসহ ১৮ টি রুটে যাত্রীবাহি বাস চলাচল করে থাকে।
-স্টাফ রিপোর্টার











































