Home আঞ্চলিক মোড়েলগঞ্জে বিস্ফোরণে আঙ্গুল উড়ে গেল শিশুর

মোড়েলগঞ্জে বিস্ফোরণে আঙ্গুল উড়ে গেল শিশুর

15

বাগেরহাটের মোড়েলগঞ্জ খেলনা বারুদ বিস্ফোরণে মাহিন শেখ(১৩)নামে এক শিশুর হাতের একটি আঙ্গুল উড়ে গেছে।

শনিবার বেলা ১১টার দিকে পৌরসভার সেরেস্তাদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মনির শেখের ছেলে। এ ঘটনা মাহিনের আরো একটি আঙ্গুল পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। হতদরিদ্র পরবারের সন্তান মাহিন বন্ধুদের সাথে সাইকেলের স্পোক দিয়ে বানানো ক্ষুদ্র হাতুড়ি বোম্ব(আতুর বোম) এর ভিতরে দিয়াশলাইয়ের বারুদ দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে খেলছিলো।

এ সময় নিজের খেলনার বিস্ফোরণে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটি বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। শিশুটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

– এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার