Home আঞ্চলিক বিএনপি নেতা চঞ্চলের সুস্থতা কামনা

বিএনপি নেতা চঞ্চলের সুস্থতা কামনা

9

খুলনা মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে অসুস্থ অবস্থায় সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে বিএনপি নেতা শামসুজ্জামান চঞ্চলের আশু সুস্থতা কামনা করেছেন। একই সাথে চঞ্চলের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

বিবৃতিদাতারা হলেন,  বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

বিএনপি নেতা আব্বাসের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনা বিএনপির

খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি, চার বারের নির্বাচিত জনপ্রিয় ইউপি সদস্য ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক কাল্পনিক অভিযোগে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন ও উদ্দ্যেশ্য প্রনোদিতভাবে প্রতিপক্ষ জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুর রহমান তার নিকট আত্মীয়কে দিয়ে মিথ্যা মামলা দায়ের করিয়েছেন। কাল্পনিক মামলায় জনপ্রিয় বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্বাস এদিকে যেমন পালিয়ে বেড়াচ্ছেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন ঠিক অপরদিকে এলাকার সাধারন মানুষ ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মহানগর বিএনপি নেতৃবৃন্দ অবিলম্বে কাল্পনিক, বানোয়াট, মিথ্যা ও উদ্দ্যেশ্য প্রনোদিত মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

– খবর বিজ্ঞপ্তি