Home আঞ্চলিক খুলনায় বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: তুহিন সহ ৪ আসামী কারাগারে

খুলনায় বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: তুহিন সহ ৪ আসামী কারাগারে

18

জনসাধারণের চলাচলে বাধাঁ, পুলিশের কর্তব্য কাজে বাধা ও জখম করার মামলায় গ্রেফতার মহানগর বিএনপির নেতা ও যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিনসহ ৪জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বুধবার (৩১ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আবু সাঈদ শেখ আসামীদের আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ পিএইচডি তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। আসামীরা হলেন মহানগর বিএনপির নেতা, যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিন (৪৫), রূপসা থানার দক্ষিণ নন্দনপুর গ্রামের মো. দুলাল খানের ছেলে রুবেল খান (২৫), শ্রীফলতলা গ্রামের আব্দুল রহমান শেখের ছেলে আমিরুল ইসলাম (৩১) ও দেবীপুর গ্রামের মৃত. মুনসুর শেখের ছেলে কবির শেখ (৪০)। এ মামলার এজহারভুক্ত অপর আসামীরা হলেন খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, মনিরুল হাসান বাপ্পি, এবাদুল হক রুবায়েত, মান্নান মিস্ত্রি, মাহবুব হাসান পিয়ারু, ইশতিয়াক হোসেন ইস্তি, মোস্তফা তুহিন, শামীম কবীর, মাসুদ সিদ্দিক, রবি, হেলাল আহমেদ সুমন, মেজবাহ উদ্দিন মিজু, একরামুল হক হেলাল, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, আবু তালেব, শফিকুল আলম হোসেন, গাইস, হেলাল হোসেন গাজী, জামাল হাওলাদারসহ অজ্ঞাত আরও ১৫০/১৭০ জন। 

মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির পুর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য অনুমতি ছাড়াই নগরীর লোয়ার যশোর রোডস্থ ওয়েষ্টান ইন হোটেলের সামনে বিএনপির নেতাকর্মিরা লোহার রড, লাঠিসোটা, দেশিয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে   মিছিল বের করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা সংগঠিত হয়ে পুলিশের হামলা চালায়। এতে এসআই উজ্জল সরকার, এএসআই অলিপ ঘোষ ও এএসআই অঞ্জন হালদার আহত হয়।   এঘটনায় এসআই শাহনেওয়াজ বাদী হয়ে সাহারুজ্জামান মোর্ত্তজা ও শফিকুল আলম তুহিনসহ ২৪জনেরে নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০/১৭০ জনকে আসামী করে খুলনা থানায় মামলা দায়ের করেন যার নং-৪৯।

– স্টাফ রিপোর্টার