Home জাতীয় বরিশালে প্রদর্শিত বঙ্গবন্ধুর ১ লাখ ৫৮ হাজার স্কয়ার ফুট মানব লোগো

বরিশালে প্রদর্শিত বঙ্গবন্ধুর ১ লাখ ৫৮ হাজার স্কয়ার ফুট মানব লোগো

17

বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল এক মানব লোগো প্রদর্শিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ১ লাখ ৫৮ হাজার স্কয়ার ফুট জায়গা জুড়ে মানব লোগোটি প্রদর্শিত হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার রজত জয়ন্তী পালন উপলক্ষে বরিশাল সিটি করপোরেশনের গত ৭ মার্চ থেকে ৯ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু উদ্যানে মানব লোগোটি প্রদর্শন করা হয়।

মঙ্গলবার বিকেলে ৯ হাজার ৪০৮ জন মানুষের প্রত্যেকের হাতে থাকা পিভিসি কাঠের ফ্রেমে যুক্ত করে ফুটিয়ে তোলা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। যার ডানপাশে লেখা ছিল মুজিব শতবর্ষ। আয়োজকদের দাবি, প্রদর্শিত এ মানব লোগোটি বিশ্বের সর্ববৃহৎ মানব লোগো। এ লোগো প্রদর্শন করতে ১ মাস ধরে চলে প্রস্তুতি।

লোগো প্রদর্শন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, বিশ্বের সর্ববৃহৎ লোগো হিসাবে বরিশালের এ প্রদর্শনী গিনেজ বুকে স্থান পাবে। সিটি করপোরেশনের কাউন্সিলরসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং হাজার হাজার দর্শক বঙ্গবন্ধুৃ উদ্যানে উপস্থিত হয়ে এ প্রদর্শনী উপভোগ করেন।

আয়োজকরা জানিয়েছেন, বঙ্গবন্ধুকে নিয়ে মানব লোগোর দৈঘ্য ছিল ১ হাজার ৩৫০ ফুট এবং প্রস্থ ছিল ১ হাজার ৮০০ ফুট। বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে ২ হাজার ৪০০ স্কয়ার ফুট জায়গা জুড়ে। তার বাম গালের তিলক করা হয়েছে ৪৮ স্কয়ার ফুট এবং মুজিব কোট ছিল ১ হাজার ৯২০ স্কয়ার ফুট জায়গা জুড়ে।

আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের লোকজন এই লোগো প্রদর্শনে অংশগ্রহণ করেন। এর আগে ঢাকায় ১ লাখ ৭ হাজার স্কয়ার ফুটের মানব লোগো প্রদর্শন করেছিল রবি’র সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শিত হয়েছে।

মঙ্গলবার(৩০ মার্চ) বিকেল ৫টায় ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানে এই মানব লোগো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, প্রায় ২ লাখ বর্গফুট আয়তনের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানের ১ লাখ ৫৮ হাজার বর্গফুট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শনীতে ৯ হাজার ৪০৮ জন মানুষ অংশ নিয়েছে।

১ হাজার ৩৫০ ফিট দৈর্ঘ্য এবং ১ হাজার ৮০০ ফিট প্রস্থ বিশিষ্ট মানব লোগোতে ১৬ বর্গফুটের ৯ হাজার ৪০৮টি প্রিন্ট করা পিভিসি সিট প্রদর্শনের মাধ্যমে মুজিব শতবর্ষ, বঙ্গবন্ধুর চেহারা ফুটিয়ে তোলা হয়েছে। এই লোগোতে বরিশাল সিটি করপোরেশন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম যুক্ত ছিল।

ড্রোনের সাহায্যে মানব লোগোর ভিডিও ফুটেজ ধারণ করে সিটি করপোরেশনের বিভিন্ন এলইডি স্ক্রিন এবং ফেসবুক লাইভে সরাসরি প্রচার করেছে সিটি করপোরেশন।

বরিশালে বঙ্গবন্ধু লোগোর প্রকল্প প্রকৌশলী মো. শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, গত এক মাস ধরে প্রায় এক হাজার শ্রমিক নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু লোগো প্রস্তুত করে। লোগো মানব প্রদর্শনী গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।